00171917115 বৈশিষ্ট্য অনুযায়ী চিহিতকরণ, যদিও ভাষাতাত্বিক না হইয়া উহা বরং ভৌগোলিক এলাকা ভিত্তিক বিভাগেই হয় (ভাষাতাত্ত্বিক বিভাগের ভিত্তি হইল মুদণারি' (€ ১৮০০০) ক্রিয়ার উত্তম পুরুষের একবচন ও বহুবচন গঠন এবং শব্দাংশে (5511501০) স্বরধ্বনি ও (51০ ৪৯) -এর ব্যবহার। এই বিভক্তিকরণ এইভাবে যে, (১) পূর্বাঞ্চলের ভাষাসমূহ, মোটামুটিভাবে সোনুম (50110.07) হইতে শাদ পর্যন্ত বর্ধিত রেখার পূর্বদিকের অঞ্চলসমূহে কথিত, আর (২) দ্বিতীয় গ্রুপে মাগরিবী ভাষাসমূহ ভৌগোলিকভাবে উপরিউক্ত রেখার. পশ্চিমে অবস্থিত অঞ্চলে কথিত ভাষা । হিজাযের উপভাষা ও আরও বিশেষ করিয়া মক্কার কু'রায়শগণের ব্যবহৃত ভাষাই প্রাক-ইসলামী ভাষাসমূহের অন্যতম ছিল বলিয়া জানা যায় । কাব্যিক বাগধারা (€০106)-র কিছুটা প্রতিদ্ন্দিতা ব্যতীত নহে। কিন্তু প্রাচীন কথ্য ভাষাসমূহও সজীব ছিল, শুধু স্ব স্ব দেশেই নহে, 'আরব উপদ্বীপের বাহিরেও। কেননা “আরবরা যে যে অঞ্চল জয় করিত সেইখানে তাহাদের ভাষাও বিস্তৃত হইত । নিজেদের প্রথাগত দল সংগঠন দ্বারা 'আরব বিজয়িগণ কিছুকাল পর্যন্ত তাহাদের নিজেদের কথ্য ভাষাই রক্ষা করিত, কিন্তু যোদ্ধাগণের মধ্যে বিভিন্ন গোত্রের মিশ্রণহেতু সেই কথ্য ভাষার বৈশিষ্ট্যসমূহ ক্রমেই কমিয়া আসিতে থাকে । এই ধরনের বাগধারা, যাহার প্রকৃতি ছিল সাময়িক ধরনের বিজিত বা নবগঠিত শহরসমূহের ভাষা গঠন _ করে, কিন্তু শীত্বই উহার বিপরীত ধরনের বাগধারার বিকাশও ঘটে যখন স্থানীয় বিষয়বস্তু ও ভাষাতাত্ত্বিক উপাদানের আবির্ভাব হয়, যাহার ফলে নগর অঞ্চলের ভাষাসমূহের মধ্যে অধিকতর তফাৎ সৃষ্টি হয়, যদিও বা সামথিকভাবে “আরব দুনিয়ার সব বড় শহরের ভাষা তখন পর্যন্ত সাধারণ বৈশিষ্ট্যযুক্তই ছিল। কাজেই ভৌগোলিক বৈশিষ্ট্য অপেক্ষা সমাজতান্তিক বৈশিষ্ট্যের উপর নির্ভর করিবার জন্য একদিকে নগরকেন্দ্রিক ও স্থায়ীভাবে বসতকারী জনগণের কথ্য ভাষা (কেননা বড় বড় শহরের ভূমিকার ফলে এককেন্ত্রিক মহলসমূহে দ্রুত নগরজীবনের কথ্য ভাষা বিস্তারে সহায়ক হয়) এবং অন্যদিকে বেদুঈন কথ্য ভাষার মধ্যে পার্থক্য নির্ণয় করা সম্ভবপর ৷ এই শেষোক্ত কথ্য ভাষাগুলি মোটামুটি একই শ্রেণীর এবং যাযাবর গোত্রীয়গণের ভাষা, যে যাযাবরেরা বিজয়ের পূর্বে অথবা পরে 'আরব উপদ্বীপ হইতে সেইসব স্থানে যাইয়া বসত করিয়াছিল । সাধারণভাবে উন্লিখিত দুইটি প্রধান শ্রেণীর মধ্যকার সীমারেখাসমূহ চূড়ান্তভাবে নির্ধারিত হয় নাই এবং অস্তিত্ব অনুধাবন করাও সম্ভব, এমনকি কিছু সংখ্যক মধ্যবতী কথ্য ভাষার যাহা নগরকেন্দ্রিক ও বেদুঈন বৈশিষ্ট্যযুক্ত, যে যে বৈশিষ্ট্য দ্বারা নগরের ও বেদুঈনদের কথ্য ভাষাকে চিহ্নিত করা যায় সেইগুলি নিম্নে ২ ও ৩ অধ্যায়ে দেখান হইয়াছে। কিন্তু এখানে একটি বিষয় লক্ষণীয়, সাধারণভাবে বেদুঈন কথ্য ভাষাতে গোত্রের গঠনের ভিতরেই অধিকতর রক্ষণশীল প্রবণতা ও অধিকতর এঁক্য লক্ষিত হয়। শহরের ভাষাতে প্রকাশ্যতই বিবর্তনমূলক প্রবণতা দেখা যায়। সেইগুলিতে শব্দ গঠনগত নৃতনত্ত্ সূচিত হইয়াছে এবং তদুপরি প্রায়শই একই শহর এলাকাতে নিজস্ব বৈশিষ্ট্যুক্ত পৃথক কথ্য ভাষাসমূহ দেখা দিয়াছে এবং তাহা শুধু যে বিভিন্ন ধর্ম অনুসারিগণের মধ্যেই (যথা মুসলিম, য়াহুদী ও খৃষ্টান) দেখা দেয় তাহা নহে, বরং বিভিন্ন সামাজিক শ্রেণীর মধ্যে, এমনকি নারী-পুরুষের মধ্যে ও বিভিন্ন বংশপরম্পরার মধ্যেও । ৪৬ আল-“আরাবিয়্যা ক্লাসিক্যাল “আরবীকে সাধারণভাবে যদি বর্তমান কালের কথ্য 'আরবীর সঙ্গে তুলনা করা যায়, তবে যে বিষয়টি লক্ষ্য করা যাইবে তাহা হইল, কথ্যরূপে সর্বপ্রথমেই কারক চিহ্ন (0856 01775 শব্দ শেষে যবর, যের ও পেশের ব্যবহার) এবং ক্রিয়ার বিভিন্ন রূপের চিহ্ন পরিত্যাগ । সম্ভবত কম বৈশিষ্টযযুক্ত হইতেছে, ধ্বনিতাত্তিক ক্ষেত্রে, বিশেষ ধ্বনি (যাহা _১১-এর উচ্চারণ ধ্বনি) উচ্চারণ না করা এবং যুক্ত শব্দাংশসমূহে ব্যবহৃত সংক্ষিপ্ত স্বরধ্বনি লোপের প্রবণতা; উহা ব্যতীত অত্যন্ত বিকাশমান কথ্য ভাষাতেও জোর দিয়া উচ্চারিত শব্দাংশের ক্ষেত্রে পদের মাঝখানে ব্যবহৃত সংক্ষিপ্ত স্বরধ্বনি মৃদুভাবে উচ্চারিত হয়। শব্দ গঠনগতভাবে শেষ অক্ষর বিলুপ্ত হওয়া ছাড়াও লক্ষ্য করা গিয়াছে যে, স্বরধ্বনি পরিবর্তনের সঙ্গে সঙ্গে কর্মবাচ্য .02595)৮6) সম্পূর্ণ বিলুপ্ত হওয়া দ্বিবচনের এবং স্ত্রীলিঙ্গে বহুবচনের ব্যবহার কম হয়। অপরপক্ষে ধ্বনিতান্তিক পদ্ধতি ত্মাসিক্যাল “আরবী অপেক্ষা উন্নততর, স্বরধ্বনির ব্যবহারও অনেক বেশী; স্থায়ী অধিবাসিগণের কথিত কয়েকটি কথ্য ভাষাতে ব্যবহৃত বর্তমান কাল নির্দেশক অর্থে ব্যবহৃত ক্রিয়া পদ কয়েকটি বর্ণ প্রথমে যুক্ত করত গঠিত হয়; বাক্য গঠনরীতি অনেক কম সংশ্রেষক সম্বন্ধ (ইদশফা)-এর সহযোগ একই সঙ্গে বিশ্লেষণাত্মক গঠনরীতি ব্যবহৃত হয়। সর্বশেষে শব্দসন্ভার বিষয়ে বলা যায়, মৌলিক শব্দসমূহ সবই ক্লাসিক্যাল “আরবীতেও পাওয়া যায় । বিশেষার্থক বেশ কিছু সংখ্যক শব্দ. অব্যবহারে লোপ পাইয়া গিয়াছে (বিশেষ করিয়া স্থায়ীভাবে বসবাসকারিগণের ক্ষেত্রে বেদুঈন জীবন সংক্রান্ত শব্দসমূহ), কিন্তু আবার বিদেশী শব্দ ধার করার ফলে কিছু কিছু নৃতন শব্দের সংযোজনও হইয়াছে যাহা “আরবীর পাশাপাশি বিদ্যমান আঞ্চলিক ভাষার সাহিত্য ক্লাসিক্যাল “আরবী ভাষার যেই ধমীয় মর্যাদা সেই কারণে স্বভাবতই অন্তত মুসলিমগণের মধ্যে সাহিত্যের ক্ষেত্রে আঞ্চলিক (কথ্য) ভাষার তেমন কোন ভূমিকা ছিল না। তদুপরি কিছু সংখ্যক প্রবাদ ও কবিতা ব্যতীত দ্র. বিশেষ করিয়া গাযাল) কথ্য উপভাষার সাহিত্য মূলত মৌখিক । এই সাহিত্যের মধ্যে রহিয়াছে গান ও কবিতা । উহাদের বিষয়বস্তু একই কাহিনী, উপকথা, এমনকি মহাকাব্য.। যখন ব্যতিক্রমীভাবে কোন কথ্য ভাষার গুরুত্বপূর্ণ রচনা লিখিত আকারে রচিত হইত তখন উহার মূল রূপ আর থাকিত না, কম বা বেশী উহা বিশুদ্ধ লিখিত “আরবীতে রূপান্তরিত হইয়া যাইত ফলে আমরা প্রামাণ্য তথ্য হইতে বঞ্চিত হই যাহা রক্ষিত . হইলে অত্যন্ত চিত্তাকর্ষক হইতে পারিত। ইহার সবচেয়ে বড় উদাহরণ হইতেছে আরব্য রজনীর কাহিনীগুলি (দ্র.আলফ লায়লা ওয়া লায়লা)। সাম্প্রতিক কালে কথ্য ভাষার সাহিত্য সৃষ্টির প্রচেষ্টা এবং উপন্যাস ও নাটকে কথ্য “আরবী ব্যবহারের প্রচেষ্টার বিষয়ে নিম্নে আরবী সাহিত্যটি দ্রষ্টব্য | খৃষ্টান “আরবী সাহিত্যও উপেক্ষণীয় নহে (দ্র. 0. 0796 05901710176 05] 017715001017-45181013017617 11280 ও 106: 91079.01)502001) ৫67 91653651 017715101101) 21721019019] 116619017 লাইপযিগ ১৯০৫ খু.)। রোমান হরফে রচিত সাহিত্য যাহা কোনরূপ মৌলিকতা ব্যতীত মাল্টাতে বিকশিত হইয়াছিল, উহাকে বা য়াহুদী “আরবী সাহিত্যকেও। এই শেষোক্তগুলি বর্তমান সময় পর্যন্ত সাহিত্যের বিশাল শাখা গঠন করিয়াছে এইজন্য ইসলামী বিশ্বকোষ
— পৃষ্ঠা ৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।