Islami Bisshowkosh : Bangladesh Islamic Foundation — Islami Bisshowkosh Part 3
/ ৭৯৮
📝 লেখা 📖 পিডিএফ

00171917115 খৃ.]। কিন্তু এই সকল গ্রন্থ ইতোমধ্যে প্রচলিত অভিব্যক্তিসমূহের তালিকা রচনাতেই সীমাবদ্ধ নহে, সেইগুলিতে নিজস্ব মতামতও প্রকাশ করা হইয়াছে। কাজেই সেইগুলিকে বর্ণনামূলক বৈজ্ঞানিক বিষয়রূপে বিবেচনা করা যায় না, বরং বলা চলে, সেইগুলি শব্দতত্্ প্রতিষ্ঠার জন্য অবদানস্বরূপ | এই: সকল প্রচেষ্টার সমন্যয় সাধন করার জন্য ও শব্দাবলীর প্রচলন নির্ণয়ের জন্য ভাষা একাডেমী প্রতিষ্ঠার কাজ শুরু হয় গত শতাব্দীর আটের দশকের দিকে (দ্র. 8790176, পু. স্থা., পৃ. ১৩৩)। প্রথম কয়েকবার ব্যর্থ প্রচেষ্টার পরে অবশেষে ১৯১৯ খু. দামিশকে বৈজ্ঞানিক একাডেমী (আল-মাজমা“আতুল- “ইলমিল-“আরাবী) প্রতিষ্ঠিত হয়। উহাও ভাষা সংক্কারের বিষয়ে গবেষণা করে এবং ইহার রিভিউ সাময়িক পত্রিকাতে ভাষা সমস্যা লইয়া বহু লেখা প্রকাশ করে । রিভিউটি প্রথম প্রকাশিত হয় ১৯২১ খৃ.। ১৯৩২ খু. মিসরীয় রয়াল একাডেমী অব দি 'আ্যারাবিক ল্যা্থুয়েজ (বর্তমান নাম মাজমা'উ“ল- লুগা'ল-“আরাবিয়্যা) প্রতিষ্ঠিত হয় । প্রাচীন ভাষা ও সাহিত্যের পঠন পাঠন ব্যতীত ও ইহার প্রধান উদ্দেশ্য হইল আধুনিক শব্দসম্তারের নিয়ন্ত্রণ ও ইহার প্রসার ঘটান। ইহার সাময়িক পত্রটিতে (মাজাল্লাত মাজমা ই'ল-লুগা'ল- “আরাবিয়্যা, খণ্ড ১-৭, ১৯৩৪-৫৩ খু.) ও ১৯৪২ খৃষ্টাব্দের পর হইতে বিভিন্ন প্রকাশনায় অধিকতর পরিমাণ মুসতালাহণত ব্যবহারের উপরে জোর দেওয়া হইয়াছে, এখন পর্যন্ত যদিও ভিত্তিতে কাজ করে তাহা উহার সভা-সমিতির-বিবরণী (১৯৩৬ খু. হইতে মাহণদি'র) হইতেও জানা যায়, এমনকি “ইরাকে যেইখানে আগে পি., আনাসতাসে আল-কারমালীর লুগ শাতু'ল-*আরাব পত্রিকাটি (খণ্ড ১-৯, ১৯১১-১৯৩১ খু.) বিশুদ্ধতাবাদী ভাবধারার প্রধান মুখপাত্র ছিল, সেইখানেও ১৯৪৭ খৃ. একটি একাডেমী স্থাপিত হয় (আল- মাজ্মা“উ'ল “ইল্মি'ল-'ইরাকী) যাহার অন্যান্য কার্ষের মধ্যে একটি হইল, শব্দাবলীর সমস্যা বিষয়ক আলোচনা ও সমাধান । এই সকল সরকারী প্রতিষ্ঠানের পক্ষে কারিগরী ও বৈজ্ঞানিক বিষয়াদির জন্য যথার্থ মানের পরিভাষা তৈরি করা তেমন কঠিন কিছু নয়, কিন্তু এই সকল নূতন পরিভাষা বিশেষজ্ঞগণ দ্বারা অনুমোদন ও গ্রহণ করান যথেষ্ট আয়াসসাধ্য । নৃতনভাবে গঠিত পারিভাষিক শব্দসমূহ বিশেষজ্ঞ মহলে জনপ্রিয় করাইবার বিষয়টি তেমন গুরুতৃপূর্ণ ব্যাপার ছিল না। তবে প্রকৃত ভাষা ব্যবহারের উপর বিশুদ্ধ আন্দোলনের বাস্তব প্রভাব অস্বীকার করা যায় না। ভিন্ন ভিন্ন ক্ষেত্রে দেখা যায়, কৃত্রিমভাবে সৃষ্ট শব্দসমূহ কিভাবে লেখক ও সাংবাদিকগণের সাধারণ শব্দসম্তারের মধ্যে স্থান লাভ করিয়াছে। বিশুদ্ধতাবাদিগণের প্রচেষ্টা প্রায় সমস্তই বিচ্ছিন্ন শব্দের প্রতি কেন্দ্রীভূত অর্থাৎ ভাষার বাহ্যিক দিকের প্রতি । ভাষার প্রকৃত অবস্থার দিকে নজর দিলে লক্ষণীয় বৈশিষ্ট্য যাহা প্রতিভাত হয় তাহা হইল ইংরেজী ও ফরাসী শব্দাবলী ও বাগধারার অনুপ্রবেশ, সেইগুলির “আরবীতে অনুবাদ (তথাকথিত ধার করা অনুবাদ বা অনুকরণ “.08101765”) ও ভিতরের রূপের পরিবর্তন, বিশেষ করিয়া প্রাত্যহিক সংবাদ আদান-প্রদানের ভাষায় (সংবাদপত্র ও রেডিও) যাহাদের সামান্য ক্লাসিক্যাল শিক্ষা আছে বা আদৌ নাই, তেমন লেখকদের ভাষায়ও বিশেষ ইউরোপীয় ছাপ বিদ্যমান । শব্দ ব্যবহার অপেক্ষা বাক্যরূপ ও স্টাইল নিয়ন্ত্রণ করা অনেক বেশী কঠিন। কাজেই এই পরিবর্তন নেহায়েত অবধারিত এবং এই সত্যকে গ্রহণ করাই উচিত। অপরদিকে রম্য রচনার ক্ষেত্রে অনেক স্থলেই আমরা প্রাচীন এঁতিহ্যের প্রতি আকর্ষণ লক্ষ্য-করি। ক্লাসিক্যাল শিক্ষাসম্পন্ন লেখকগণ 88 অদ্যাবধি তাহাদের স্টাইলের বিষয়ে “আরাবিয়্যার আদর্শের নৈকট্য রক্ষা করিতে সক্ষম হইয়াছেন । শিল্পরীতিগত পদ্ধতি হিসাবে তাহারা অনেক সময় প্রাচীন সাহিত্যের ও আল-কু 'রআনের সচরাচর অপ্রচলিত শব্দ ও বাক্যাংশ ব্যবহার করিয়া থাকেন। কিন্তু কাহারও পক্ষেই ইউরোপীয় শব্দ বা বাক্যাংশের প্রভাব সম্পূর্ণ বর্জন করা সম্ভব হয় নাই। | | . অপরদিকে ব্যাকরণ, যাহাকে নিয়ম দ্বারা ব্যাখ্যা করা যায় এবং যাহা অনেক বেশী সচেতন নিয়ন্ত্রণের অধীন, উহার অবস্থা ভিন্নরূপ । ধ্বনি-রূপের পরিবর্তন ঘটা সত্তেও লিখিত ভাষার রূপ অপরিবর্তিত* রহিয়াছে এবং শব্দ-গঠনরূপ একেবারে আদিকাল হইতে বর্তমান সময় পর্যন্ত একই রহিয়াছে। বাক্য গঠন রূপ অন্তত উহার মৌলিক বৈশিষ্ট্যগুলি সম্বন্বেও এই একই কথা বলা যায়। এইখানে “আরাবিয়্যার প্রতি দৃঢ়নিষ্ঠ আকর্ষণ একেবারে আদিকাল হইতে শুরু করিয়া এই পর্যন্ত যথেষ্ট পরিমাণ মৌলিক শব্দ সংগ্রহ বিদ্যমান রহিয়াছে। ক্লাসিক্যাল-উত্তর শব্দাবলী, তনাধ্যে মধ্যযুগের শেষভাগের শব্দাবলীও রহিয়াছে, এইগুলির সহিত আধুনিক গৃহীত প্রকাশভঙ্গী পাওয়া যায় যেইগুলির দ্বারা ইউরোপ হইতে আমদানীকৃত ধারণাসমূহ প্রকাশ করা হয় এবং সেইগুলি ব্যবহার সম্বন্ধে উপরিউক্ত বিশুদ্ধতাবাদিগণের পূর্ণ সমর্থন পাওয়া যায় । “আরাবিয়্যার বিস্তৃত শব্দাবলী পুনরুদ্ধার করা হইয়াছে এবং কোন রকম. পোশাকী পরিবর্তন ব্যতীত সেইগুলি ব্যবহৃত হইতেছে, যদিও সেইগুলির অর্থের কমবেশী সংশোধন করা হইয়াছে (যেমন কিতার-্উটের বহর, একটির পেছনে আর একটি অর্থ প্রদান করা হয় যেথা £ বার্ক"লবিদ্যুৎ, টেলিগ্রাফ)। কখনও কখনও বিদেশী শব্দের সঙ্গে সাদৃশ্যসূত্রে শব্দের অর্থের পরিবর্তন হয়, তদ্রপ ক্ষেত্রে বিদেশী শব্দ আদর্শরূপে বিবেচিত হয় (যথা সিন্দুক-বাক্স, ক্যাশ বাক্স, ক্যাশ অফিস, ফরাসী শব্দ 091996-এর অনুসরণে) । “আরবীর পুরাতন নিয়মের বিশেষ্যের গঠন রূপগুলির (১ ১১) গুলির (যথা মাফ “আল, মাফ “আলা, মিফ“আল, মিফ্‌ “আলা, ফা“আল, ফা“আলা) অনুরূপ বহু বিশেষ্য সাধারণ ব্যবহারের জন্য গঠন রুরা হয়, (যেমন মাত'হণফ-জাদুঘর, নাফফাছণা _জেট প্রেন)। অনুরূপভাবে ক্রিয়া বিশেষ্য ও ক্রিয়া পদাংশ +022001015)-এর রূপ যাহা দ্বারা নৃতন অর্থ প্রকাশ করা হয় (যেমন ইযা“আ সম্প্রচার করা, মুহণাররিক -মটর)। নিসবা সেম্বন্ধবাচক) অন্তের ব্যাপক ব্যবহার দ্বারা নৃতন নৃতন শব্দ তৈরি করা হয় (যেমন ইশৃতিরাকী- সমাজতন্ত্রবাদী, ইশৃতিরাকিয়্যা-সমাজতন্ত্র)। ইহার ব্যবহারের বিস্তৃতি দ্বারা . বিশেষ্য পদ হইতে বনু নূতন বিশেষণ পদ গঠন করা হইয়াছে এবং উহাদের অনুরূপ ইউরোপীয় যুগ শব্দের অনুকরণে প্রয়োজনীয় শব্দ সহজেই পুনর্গঠন করা যাইতে পারে (যেমন আল-বারীদু'ল-জাওবশি-বিমান ডাক)। সত্যিকারের যুগ শব্দরূপের এখনও “না'বাচক লা (১) দ্বারাই গঠিত হয় (যেমন লা সিলকণী-বেতার)। প্রথম বিশ্বযুদ্ধের পূর্ব পর্যন্ত বিদেশী শব্দের অধিকাংশই ফরাসী ভাষা হইতে ধার করা হইয়াছিল, আর বাক্যগুলি ইতালীয় ভাষা হইতে । প্রথম বিশ্বযুদ্ধের পরে ইংরেজীর প্রভাব পড়ে, বিশেষ করিয়া মিসর ও ইরাকে "আরবীতে বিদেশী শব্দের সংখ্যা হাস করাটা বিশুদ্ধতাবাদিগণের প্রচেষ্টার গুরুতৃপূর্ণ অবদান । বিগত কয়েক দশক তুকী হইতে উদ্ভূত শব্দাবলী প্রায় সবই অদৃশ্য হইয়া গিয়াছে। “'আরবীর সংগে সাদৃশ্যপূর্ণ বা “আরবীর সঙ্গে সহজেই সংমিশ্রিত করা যায় সেইরূপ ইসলামী বিশ্বকোষ

— পৃষ্ঠা ৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।