বিভিন্ন পেশায় ও ব্যবসায়ে ব্যবহৃত পরিভাষা, অশুদ্ধ উচ্চারণ ও ক্রটিপূর্ণ কথাবার্তা ও সৌকর্ষময় প্রকাশরীতি ও মুদ্রাদোষ সমন্বন্ধেও আলোকপাত করিয়াছেন। এই সকল বিভিন্নমুখী প্রবণতা অল্প দিনের মধ্যেই লিখিত ভাষাকে প্রভাবিত করে । অনুবাদক ও বৈজ্ঞানিকগণ যাহারা মুসলিম জগতে লভ্য গ্রীসীয় দর্শন, চিকিৎসাবিদ্যা, গণিতশান্ত্র ও অন্যান্য বিজ্ঞানের ধারা বহন করিতেছিলেন তাহারাও অগণিত বিশেষ বিশেষ শব্দ সংযোজন করিয়া ভাষাকে সমৃদ্ধ করেন। কিন্তু তাহাদের মধ্যে কেহ কেহ আবার- খৃষ্টান (যেমন হুনায়ন ইবন ইসহণক)) বা য়াহুদী ছিলেন। ফলে “আরবী ব্যাকরণ সম্বন্ধে তাহাদের ভাল জ্ঞান'ছিল না বা সাহিত্যের সৌকর্ষের প্রতি তাহাদের বিশেষ কোন আগ্রহও ছিল না। অন্যদিকে তাহাদের রচনারীতিতে পরিপক্তাও ছিল না। কাজেই তাহাদের অনুবাদে মধ্যযুগীয় “আরবীর কিছু কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় (দ্র. 0. 01755105992], [0009] 0, 19191050700 99179 501705]6,লাইডেন ১৯১৩ খু. পৃ ২৮-৫৩)। ৩য়/৯ম শতকে “আব্বাসী শক্তির পতন ও তুকী সেনাবাহিনীর উত্থানের ফলে সাধারণভাবে শিক্ষার মানের অবনতি দেখা দেয়, এমনকি দরবারের ভাষাতেও পূর্বের সেই বিশুদ্ধতা আর রক্ষিত হয় নাই। সেখানে ভাষার অমার্জিত রূপ প্রবেশ লাভ করে। ৩০০/৯১২ সালের দিকে সমাজের শিক্ষিত সমাবেশে, আদালতে ও বিদ্যালয়েও ক্লাসিক্যাল “আরবী ভাষার ব্যবহার প্রায়-পরিত্যক্ত হয়, ক্লাসিক্যাল ভাষা যেন সাহিত্যিক বাগধারাতে . সীমিত হইতে থাকে। কেহ ই'রাব-এর রীতিনীতি কড়াকড়িভাবে পালন করিতে চাহিলে উহাকে অতিমাত্রায় পাপ্ডিত্য প্রদর্শন ও অস্বাভাবিকতা প্রতি আকর্ষণ বলিয়া মনে করা হয়। একই সময়ে বেদুঈনদের প্রতি পূর্বেকার উৎসাহ-উদ্দীপনাও স্তিমিত হইয়া আসে এবং তাহাদের ভাষা__যে ভাষার কথ্য রূপ ইতোমধ্যে বহু পরিবর্তনের মধ্যে দিয়া অতিক্রান্ত হইয়াছ__-আর 'আরবী কথ্য ভাষার বিশুদ্ধ রূপ বলিয়া গণ্য হয় না। ক্লাসিক্যাল 'আরবী ভাষা শুধু বিশেষ কোন ধর্মীয় বা পবিত্র অনুষ্ঠানাদিতেই কথিত হইত। এতদ্যতীত সাহিত্যের সীমানার বাহিরে আর কোথাও ইহার ব্যবহার ছিল না। ইহার প্রয়োগের বিষয়ে প্রধান সমস্যা-ছিল স্টাইলের । এই সময় হইতে “আরাবিয়্যা কথাটি দ্বারা শব্দাবলীর, বাক্যাংশের, ব্যাকরণের ও বাক্য গঠনগত রূপের অপরিবর্তনীয় স্টাইল বা রীতি বুঝাইত, তাহা বৈয়াকরণ ও আভিধানিকগণের অলজ্ঘ্য আইন দারা নিয়ন্ত্রিত এবং অন্তত তত্বগতভাবে উহার কোন পরিবর্তন বা সংশোধন সম্ভব নয়। এই শিল্পসমৃদ্ধ ভাষাকে কোন ভাব প্রকাশের ক্ষেত্রে প্রয়োগ করিতে গেলে সেই ভাবও নির্দিষ্ট কয়েকটি বিষয় (মা'আনী) হইতে নির্বাচন করিতে হইত । কোন লেখককে কতিপয় রীতি বা স্টাইলের মধ্য হইতে যে কোন একটিকে পসন্দ করিয়া লইতে হইত-_যেইগুলির ছন্দ। মাত্রা, প্রকাশভঙ্গী ও অন্যান্য অলংকরণের প্রয়োগগত পার্থক্য ছিল। কিন্তু একবার রচনায় মুূলভাব ও রীতি বা স্টাইল স্থির করিয়া লইলে অতঃপর প্রচলিত পদ্ধতি অনুসরণ করা তাহার পক্ষে বাধ্যতামূলক ছিল (0. "৮. ৬০], 07000610210707, 1176 456500600 70111705000 01 /1781010 [41572900065 00170002720155 [1579 005, 1959, পৃ. ৩২৩-৪০)। এই কারণেই একজন: লেখককে শুধু “আরবী ব্যাকরণ ও অভিধান সংক্রান্ত জটিল জ্ঞান অর্জন করিতে হইত তাহাই নহে, ক্লাসিক্যাল আরবী গদ্য ও কবিতার শ্রেষ্ঠ রচনাবলীও অত্যন্ত ভালভাবে শিক্ষা ও মুখস্থ করিতে হইত যেদিও কোন লেখকগণ ক্লাসিক্যাল-এর মর্ধাদাসম্পন্ন ই.বি.-৩/৬ ্ 00171917115 ৪১ ও আল-“আরাবিয়্যা তাহা লইয়া প্রায়শই জোর বিতর্ক দেখা দিত)। এই পরিস্থিতিতে “আরাবিয়্যা অবশ্যই একটি বিদ্ব্জনের ভাষার মাধ্যমে হয়, আর “'আরব-অনারব সকলেই ইহার পঠন-পাঠনে মনোযোগী হয়। অনারব জাতিগোষ্ঠীর মধ্য হইতে, এমনকি এই ভাষার অন্যতম শ্রেষ্ঠ গদ্য লেখকের (যথা আল- খাওয়ারিযমী ও বাদী“উ-যামান) ও ভাষাতান্ত্িকের (যথা আবু হিলাল আল-'আসকারী) উত্তব হইয়াছে। উচ্চ শ্রেণীর সাহিত্য রচনার অধিকার সন্ত্রান্ত বংশীয়গণেরই ছিল এবং শ্রোতৃমগ্লীর অনুধাবনের জন্য অনেক সময় স্বয়ং লেখককে (যথা আবুল-“আলা আল মা“আররী) বা তাহার কোন অনুরাগীকে (যথা আল-মুতানাববী) উহার টীকা লিখিয়া দিতে হইত । কখনও কখনও শিল্প-সৌকর্ষগত কারণে নিম্ন মানের ভাষারও ব্যবহার হইত (সুওয়াশশাহ-তে ও. যাজালে)। আবু দুলাফ তাহার আল-কণাসীদাতুস-. সাসানিয়্যাতে ভিক্ষুক, এমনকি সি-দেল চোরদের অপভাষা পর্যন্ত ব্যবহার করিয়াছেন, কিনতু সামখিকভাবে উচ্চ শ্রেণীর সাহিত্যের শন্সন্তর সুর্সিবাচিত ও অত্যুৎকৃষ্ট হইত। যাহা হউক, এই সকল উচ্চ মান রক্ষা করা প্রয়োজন হইত শুধু উচ্চ মানের কবিতা ও অলংকৃত গদ্যের ক্ষেত্রে। সাহিত্যের অন্যান্য শাখাতে ভাষা"ও রীতির বিভিন্ন রূপ দেখা যায়। অনেক ক্ষেত্রে দেখা গিয়াছে, শুধু ভূমিকা অংশটুকু অন্ত্যমিলয়ুক্ত গদ্যে ও নির্বাচিত শব্দ ব্যবহার দ্বারা লিখিত হইয়াছে, আর বইয়ের প্রধান অংশে লেখকের বক্তব্যের ভাষা মধ্যযুগের “আরবীর বৈশিষ্ট্যই ব্যক্ত করিয়াছে। বাস্তব প্রয়োজনের জন্য রচিত গ্রন্থে এঁ' ব্যাকরণ সম্বন্ধে ভাল জ্ঞান না থাকিত তবে বাক্যে ক্রটি অবশ্যই ঘটিত! ইহার সবচেয়ে খারাপ উদাহরণ সম্ভবত. বুযুর্গ ইবন শাহরিয়ার আর-রামহুরমুষী কর্তৃক ৩৪২/৯৫৩ সালের পরে রচিত কিতাব 'আজাইবিল হিন্দ (1.6 11৮০] 065 1০7৮5111655 11706 50. 020 ৮. 4৯ ৬৪] 067 110): 51], ৮. 70৮10, লাইডেন ১৮৮৩-৬ খৃ.)। গ্রন্থখানি প্রায় সম্পূর্ণভাবে অতি সাধারণ ভাষায় রচিত (দ্র. ৬৪ 927 [30)-এর সংঙ্করণে 76 0০০)০-এর মন্তব্য ,পৃ. ২০৫)। সেইগুলির মধ্যে কতগুলি মধ্যযুগের “আরবীর সাধারণ বৈশিষ্ট্য আর অন্যগুলি সম্ভবত লেখকের অনারব মাতৃভাষা ও তীহার পেশাগত কারণে । সংহতি নাশক এই সকল-প্রবণতা “আব্বাসী সাম্রাজ্যের পতনোন্ুখ অবস্থার আরও অবনতি ঘটায় । ইতোমধ্যে ৩৭৫/৯৮৫ সালে আল-মাক'দিসী তত্রচিত মুসলিম দুনিয়ার বর্ণনা দিতে যাইয়া প্রতিটি দেশকে উহার ভাষার বৈশিষ্ট্য দ্বারা চিহ্নিত করিতে সক্ষম হইয়াছিলেন। তাহার বর্ণনা হইতে মনে হয়ঃ তৎকালে “আরবী ভাষাভাষী সকল দেশেই উচ্চ শ্রেণীর অধিবাসিগণের কথোপকথনের ভাষা স্থানীয় কথ্য ভাষার চাপের ফলে ক্ষতিগ্রস্ত হয় এবং সর্বাপেক্ষা বিশুদ্ধ “আরবী শোনা যাইত প্রাচ্যের (ইরানের) দেশসমূহে এবং সেইখানে ব্যাকরণ শিক্ষার প্রতি যথেষ্ট যত্ব নেওয়া হইত। ইতোমধ্যে আল-মাক'দিসীর আমলে সামানী রাজবংশের ক্রমবর্ধিত স্বাধীনতার ফলে নব্য ইরানী সাহিত্যের পুনর্জাগরণ ঘটে। প্রাচ্য অঞ্চলসমূহে ইসলামী ভাষা হিসাবে 'আরবীর যে স্থান তাহার উপর উহার অতি গুরুত্বপূর্ণ প্রভাব সৃষ্টি হয়। “আরবী ভাষাভাবী অঞ্চলের বাহিরে সালজুকদের রাজ্যে ক্রমেই নব্য-ফার্সী “আরবীর স্থান অধিকার করিতে থাকে, শুধু দরবারের, সমাজের, কুটনীতির ও প্রশাসনের ভাষা হিসাবেই নহে, বরং কবিতা, রম্য রচনা ও ধর্মনিরপেক্ষ রচনা--পরে এমনকি ধর্ম সর্্পকীয় রচনায়ও'। সাহিত্যের ভাষা হিসাবেও একই সময়ে “আরবী ভাষাভাষী দেশসমূহে স্বাধীন ইসলামী বিশ্বকোষ
— পৃষ্ঠা ৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।