00171917115 - আল-'আরাবিয়্যা তাহারা নিজেদের প্রয়োজনের জন্য অপ্রতুল বলিয়া মনে করে এবং তাহারা নৃতন অভিজাতগণের কথোপাথনের ভাষা ব্যবহার করিতে থাকে । তবে হিজাধী কথ্য ভাষা দ্বারা ও শহর জীবনের অত্যাবশ্যকীয় প্রয়োজন দ্বারা তাহা : সংশোধিত হয় (দ্র. 7810] 9017%/217, 106] 1015/21) 059 [0019 10. 8101, 7২510151,, ৪খ., ১৯০৯ খু, পৃ. ৯৪-১৭২)। নৃতন প্রদেশসমূহে, সম্ভবত সিরিয়া বাদে "আরব অধিবাসী অপেক্ষা স্থানীয় অধিবাসীরা সংখ্যায় বেশী ছিল। তাহারা নিজেদের মাতৃভাষাতেই কথা বলিত, কিন্তু সরকারী বিষয়াদিতে তাহাদেরকে বিজয়িগণের ভাষা আয়ত্ত করিতেই হইত, যদিও প্রথমদিকে তাহারা কতকটা কাজ চালানোর মত ভাষা ব্যবহার করিত। তাহা ছাড়া অনেক অমুসলিমকেও বন্দী করিয়া আনা হইয়াছিল। আরব মনিবরা তাহাদেরকে বাড়ীতে পারিবারিক কাজ করাইবার জন্য লইয়া আসিয়াছিল। ইহারা দ্রুত “আরবী শিক্ষা করিয়া নেয় এবং সাধারণভাবে ইসলাম গ্রহণ করে। ইহাদের মধ্যে অনেকেই বা অনেকের ংশধরগণই পরে মুক্তি লাভ করে এবং স্বাধীন মানুষ (মাওয়ালী)-রূপে সাম্রাজ্যের অর্থনৈতিক জীবনে গুরুতৃপূর্ণ অবদান রাখে, বিশেষ করিয়া শহর এলাকাতে, যেখানে তাহাদের সংখ্যাধিক্য ছিল । তাহারা "আরবী বলিত কিন্তু তাহাতে বহু রকমফের ছিল। কতকটা তাহাদের পূর্বপুরুষদের ভাষার প্রভাবের কারণে আর কতকটা তাহাদের আরব পৃষ্ঠপোষক ও. প্রতিবেশিগণের প্রভাবের কারণে, আর অবশ্যই তাহাদের নিজেদের অর্থনৈতিক ও সামাজিক পরিবেশগত দ্রুত পরিবর্তননের কারণে । এই সকল সুদূরপ্রসারী বিসদৃশ বাগধারা মধ্যযুগের “আরবী কথ্য ভাষার পূর্বসূরী ছিল যাহা বিভিন্ন প্রদেশের শহরগুলির নিন্নশ্রেণীর অধিবাসিগণের মুখের ভাষা ছিল। এই ভাষার বৈশিষ্ট্য ছিল সহজ ধরনের উচ্চারণ, উচ্চারণে গলনালীগত বিরতি পরিত্যাগ করা হইয়াছিল, সকল ধ্বনিতেই প্রয়োজনমত জোর দেওয়া হইত না বা কখনও অযথা জোর দেওয়া হইত. এবং তাহা ছাড়াও দণ্দ ও জ-এর বিভ্রান্তি ছিল। যে সকল অঞ্চলে পূর্বে আর্যামাই ভাষার প্রাধান্য ছিল সেইখানে সকল দন্ত ঘোষধ্বনির স্থলে উহার সংশ্লিষ্ট ও্ট্যধ্বনি উচ্চারিত হইত। কিন্তু মধ্যযুগের 'আরবীর সবচেয়ে কার্যকর বৈশিষ্ট্য ছিল শব্দের শেষ স্বরধ্বনির দুর্বল উচ্চারণ বা উহা অনুচ্চারিত থাকা এবং উহার সঙ্গে শব্দশেষের উচ্চারণ তারতম্য (ই'রাব) বাদ দেওয়া, ভাষার গঠনরীতিতে যাহার পারণতি ছিল অতি গুরুত্বপূর্ণ (]..:091710706275, 911116117 ০০ 12 5০০01০5 14706515106, ১৯৫২ খু. পৃ. ১১২)। শব্দশেষের স্বর উঠানামার প্রাচীন রীতি অচল হইয়া যায়, 09565 (পেশ, যবর ও যের গ্রহণের ভিন্ন ভিন্ন অবস্থা) 91959 (লিঙ্গ, বচন ও কাল), 1/0999 (ক্রিয়ার পরিবর্তন) এইগুলির পার্থক্য আর থাকে না। ভাষাগত এই সকল বৈশিষ্ট্য বাদ যাওয়া ভাব প্রকাশে ও বাক্য বিন্যাসে অসুবিধা দেখা দেয়। এই সকল ত্রুটি দূর করা হয়, বাক্য শব্দের পূর্বাপর সম্পর্ক (২০১২) বজায় রাখিয়া, পরোক্ষ উক্তিমূলক (২৮) বাক্য সংযোজন ও অন্য বৈশ্লেষিক (4179150021) ভাষার রীতিনীতি অনুসরণ করিয়া। ফিলিস্তিনী, সিরিয়া ও ইরাকের খৃষ্টানগণ ও প্রাচ্যের য়াহুদীগণ মধ্যযুগীয় এই “আরবী ভাষা তাহাদের সাহিত্যে ব্যবহার করে । অপরপক্ষে “আরব মুসলিমগণ তাহাদের সাহিত্যকর্মে ক্লাসিক্যাল আরবীই ব্যবহার করিতে থাকে ।.আল-কু'রআন ও জাহিলী কবিতার ভাষায় সৌন্দর্য অনারবদেরকেও প্রভাবািত করে । তাই ৪০. আল-আরাবিয়যা রা নিয়া জ্রহ্দ্রা তারার হওয়ার চেষ্টা করে, এমনকি ১ম/ ৭ম শতাব্দীতেই তাহাদের মধ্যে কেহ কেহ 'আরবীতে কবিতা রচনা শুরু করেন (যেমন যিয়াদ আল-আ'জাম)। ৃ ১ম/ ৭ম শতাব্দীর শেষের দিকে এই সকল অনারব "আরবী ব্যাকরণের অধ্যয়নের প্রতি আগ্রহান্বিত হন এবং 'আরব পগ্ডিতগণও ভাষা ও বাগধারার . বিকৃত হওয়ার বিষয়টি উপলব্ধি করেন এবং এই সম্পর্কে প্রয়োজনীয় . পদক্ষেপ গ্রহণ করেন । মাওয়ালীরা ক্লাসিক্যাল “আরবী ভাষা গ্রহণ করার ফলে উমায়্যাগণের পতনের পরেও উহা টিকিয়া থাকে এবং মুসলিম দুনিয়ার সর্বত্র ইহা ইসলামী সংস্কৃতির মাধ্যম হয় । 'আরবী যেসব প্রদেশে প্রভাবশালী ছিল বা প্রভাব সৃষ্টি করিতেছিল শুধু সেইসব অঞ্চলেই: নহে, যেসব অঞ্চলে উহা কোনদিনই ভালভাবে প্রতিষ্ঠা পায় নাই,. সেইখানেও 'আরবী চর্চা হইতে থাকে। বসরা ও কৃফার স্কুলসমূহে 'আরবী ভাষার নিয়ম-কানুন সেইসব বেদুঈনদের বাগভঙ্গী অনুযায়ী নির্ধারিত হয় যাহাদের ভাষা বিশুদ্ধ বলিয়া স্বীকৃত। এই সং্কৃতিসম্পন ব্যক্তিগণ কর্তৃক ব্যবহৃত ভাষা দরবারে ও সমাজের উচ্চ স্তরে ব্যবহৃত হইত এবং যে কোন বিদ্বান বা শিক্ষিত ব্যক্তির জন্য এই ভাষা শিক্ষা করা সর্বপ্রথম কর্তব্য বলিয়া বিবেচিত হইত । সাহিত্যের উদ্দেশে ইহার প্রয়োগ বহু প্রকারের রূপ লক্ষ্য করা যায়। “আরব ও বেদুঈনদের জীবন বিষয়ক যেই সকল বর্ণনা পাওয়া যায় (যেমন আমছালুল-'আরাব, আয়্যামুল- 'আরাব, তদ্ধপ মাগণযী ও সীরাও) তাহাতে প্রাচীন ভাষার অমার্জিত মৌলিকতৃ ও শিল্প-সৌকর্ষহীন স্বাভাবিক সৌন্দ্্য রক্ষিত হইয়াছে । হণদীছ সাহিত্যে ও ফিক্হ (আইনশান্ত্র)-এ দেখা যায়, সামাজিক ও অর্থনৈতিক -'পরিবর্তনসমূহের ছাপ শব্দ ব্যবহারে, বাক্য গঠনে, এমনকি শব্দ গঠনরূপেও বিদ্যমান রহিয়াছে। সম্পূর্ণ ভিন্ন ধরনের ভাষা হইতেছে প্রাথমিক “আব্বাসী আমলের ধর্মনিরপেক্ষ গদ্য লেখকগণের ভাষা (যেমন ইবনুল-সমুকণফ্ফা-)। এখানে অনারব জাতির ক্ষমতারোহণের ফলে সমাজের যে পরিবর্তন সাধিত হয় তাহাতে প্রাক-ইসলামী এঁতিহ্য ও ও প্রাচ্য দেশীয় শ্রীসীয় সংস্কৃতির পুনরুজ্জীবনের পূর্ণ প্রতিফলন দেখিতে পাওয়া যায়। ইহা মার্জিত, স্বচ্ছন্দ, গ্রহণশীল ও চিন্তার যথাযথ বাহনের অত্যন্ত উপযোগী। ইহার শব্দ-সম্ভাবের মধ্যে বেদুঈন ভাষার উচ্ছল প্রাচুর্য না থাকিলেও (যেমন উরজুযা কবিতাতে লক্ষ্য. করা গিয়াছে) ইহা সমৃদ্ধ ও প্রকাশক্ষম, আর ইহার ব্যাকরণগত কাঠামো বেদুঈনদের ভাষাতে সহজে লক্ষণীয় যে. জটিল বিশেষ্য ও ক্রিয়া পদের রূপসমূহ রহিয়াছে তাহা হইতে মুক্ত। এই একই সহজ-সরলতা ও সাবলীলতা লক্ষ্য করা যায় এই আমলের তথাকথিত “আধুনিক কবিগণের (ুহ'দাছ) কবিতাতেও (যথা আবুল-'আতাহিয়া), যদিও নিয়মানুযায়ী কবিতাতে সব সময়েই প্রাচীন,রীতি-পদ্ধতির অনুকরণ ঘনিষ্ঠভাবে হইয়া থাকে। এই সময়কার মুসলিম সমাজের বিডির স্তরের মানুষের দৈনন্দিন জীবনে কথ্য ভাষা ও উপভাষা সম্বন্ধে খুব অল্পই জানিতে পারা যায়। ২য়/৮ম শতকের শেষ নাগাদ ভাষাতাত্ত্বিক অবস্থাটি কত যে জটিল হইয়াছিল তাহা আমরা জাঁনিতে পারি আল-জাহি-জ--এর মন্তব্যসমূহ হইতে (পূ. ১৬৫+২৫৫)। তিনি যেমন বেদুঈনদের শুদ্ধ ভাষার বিবরণ দিয়াছেন তেমনই শহরের সান্নিধ্যের মাধ্যমে ও কৃষকদের ভাষার সহিত মিশ্রণে ইহা যে ক্রমে বিকৃত হইতেছিল তাহাও আলোচনা করিয়াছেন । নিন্ শ্রেণীর লোকের কথ্য ভাষা, ফেরিওয়ালাদের অশুদ্ধ ভাষা, ভিক্ষুকদের বিকৃত ভাষা, ইসলামী বিশ্বকোষ
— পৃষ্ঠা ৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।