00171917115 'আল্লামী অর্থাৎ উধীরে আজম পদে অধিষ্ঠিত হন।” সা'দুল্লাহ খানের কলিক (00110, ৮১15) রোগ ছিল। পরিশেষে ইহাই তাহার মৃত্যুর কারণ হয় ১২, ০১৮ ৮১1৬ (5১15 1৮১5) ৬ (মাআছিরুল, উমারা, মুকণদ্দিমা-ই মুক'তৃবাত-ই সাদুল্লাহ খান-এর বরাতে, পৃ. ১১)। ইহা সত্তেও যতদিন কাজ করিবার শক্তি ছিল তিনি স্বীয় কর্তব্য পালন করিতে থাকেন। জুমাদাল-উলা ১০৬৬/ফেব্রুয়ারী ১৬৫৬ তাহার রোগ এতটা বৃদ্ধি পায় যে, তিনি দরবারে উপস্থিত হইতে অসমর্থ হন। শাহজাহান স্বীয় পুত্র দারা শুকোহ-এর সমভিব্যাহারে কয়েকবার তাহার গৃহে গমন করত তাহাকে দেখিয়া আসেন (মোআছিরুল-উমারা, ২খ.. ৪৫১; সুস্তাখাবুল-লুবাব, ১খ., ৭৩৬; মুকাদ্দিমা-ই মাক্তৃবাত-ই সাদুল্লাহ খান, পৃ. ২১)। অবশেষে ২২ জুমাদাল-আখিরা, ১০২২/৭ এপ্রিল, ১৬৫৬ সোমবার জ্ঞান, মহিমা, দূরদর্শিতা ও সততার এই মূর্ত প্রতীক ইনতিকাল করেন (পূর্বোক্ত বরাত)। মৃত্যুকালে তাহার পুত্র যদিও অত্যন্ত অল্প বয়সী ছিলেন তবুও পরবর্তী কালে বিশেষ খ্যাতি ও সুনাম অর্জন করিয়াছিলেন। 'আল্লামী সা'দুল্লাহ খানের এক কন্যা ছিল যাহার বিবাহ হইয়াছিল গাফিদ্দীন খান ফীরূয জাঙ্গ উপাধিধারী মীর শিহাবুদ্দীন-এর সহিত । মীর কামারন্দীন খান নিজামু।ল-মুলক প্রথম আসাফ জাহ দাক্ষিণ্যাত্যের হায়দারাবাদ-এর শাসক এই কন্যার গর্ভজাত। মীর নিজামু*ল-মুলক-এর বিবাহ হইয়াছিল সাদুল্লাহ খানের এক পৌত্রীর সহিত । এইভাবে 'আনল্লামী সা'দুল্লাহ খানের কন্যার বংশোদ্ভূত সন্তানগণ ১৯৩৮ খু. পর্যন্ত দাক্ষিণাত্যের ইসলামী রাজ্যের রাজ্যপ্রধান ছিলেন (মাক্তৃবাতৃ-ই সাঁদুল্লাহ খান, পৃ. ১২)। | শাহ নাওয়ায খান বলিয়াছেন, 'আল্লামী সা'দুল্লাহ খান বিদ্বান, অমায়িক ও বিনয়ী মানুষ ছিলেন। তিনি সমস্যা সমাধানে ও মোকদ্দমার মীমাংসায় ন্যায়বান ও দায়িত্বশীল ছিলেন। রাজস্ব আদায়ের ব্যাপারে তিনি প্রজা বা কৃষকদের উপর কোন প্রকার অত্যাচার-অবিচারের বিরোধী ছিলেন (মাআছিরু“ল-উমারা, ৪৫১-৪৫২)। খাফী খান (মুস্তাখাবুল-লুবাব, ১খ., ৫৮১ প.) সা'দুল্লাহ খানের বিদ্যা, গুণাবলী, দৃরদর্শিতা, সততা, বিশ্বস্ততা, সুব্যবস্থা, ন্যায়বিচার এবং অত্যাচার ও সীমালঙ্ঘন হইতে বিরত থাকার অশেষ প্রশংসা করিয়াছেন । বস্তুত তাহার যদি এবঘিধ গুণাবলী না থাকিত তাহা হইলে শাহজাহানের ন্যায় গুণগ্রাহী প্রতিভা তাহাকে উচ্চতম মর্যাদা ও _ বিশ্বাসের পদে অধিষ্ঠিত করিতেন না। দারা শুকোহ-এর ঈর্ষা ও প্রতিছন্দিতাসহ অন্য উমারা' ও সভাসদগণের হিংসা দৃষ্টির সামনে এই উচ্চ পদের কর্তব্য ও দায়িত্ব অত্যন্ত সাফল্যের সহিত পালন করিতেও পারিতেন না (মা'আছিরু'ল্-উমারা, ২খ., ৪৫২; মুস্তাখাবু'ল-লুবাব, ১খ., ৫৮১ প.; নুযৃহাতুল-খাওয়াতির, ৫খ., ১৫৫ প.; মুকাদিমা-ই মাকতৃবাত-ই সা'দুল্লাহ থান, পৃ. ১২-১৬)। তিনি বলিতেন, 91:১4 শব্দের চতুর্থ হরফ। (আলিফ)-কে কলম ও পঞ্চম হরফ ০ (নৃন)-কে দোয়াতরূপে কল্পনা কর। যেই দীওয়ান ফিরিশৃতাদের গুণে ভূষিত না হয় তাহাকে কেবল এমন একটি ৯১১ (দৈত্য বা অসুর) মনে কর যে কলম দোয়াত সম্মুখে লইয়া বসিয়া আছে (রুক'“আত-ই আলমগীরী, মাত'বা" মুস্তশফাঈ, পৃ. ১০৮)। তিনি শাহজাহানের ন্যায় প্রজাপালক স্ম্রাটকেও ন্যায়নীতি ও প্রশাসনের শ্রেষ্ঠ প্রণালী সম্পর্কে পরামর্শ দিতে কুষ্ঠাবোধ করিতেন না (মুকশদ্দিমা-ই মাক্তৃবাত-ই সা'দুল্লাহ খান, সংক্ষেপিত, পৃ. ১৬)। শাহজাহানের আমলে প্রজাসাধারণের যে সুখ-সৌভাগ্য ভোগের সুযোগ হইয়াছিল, বিদ্বজ্জনের যে সমাদর ও সম্মান করা হইয়াছিল এবং যেই সমস্ত : এঁতিহাসিক সুরম্য হর্ম্যরাজি নির্মিত হইয়াছিল, উহাতে ওয়াধীর-ই আ'জণম ৩০৬ আল্লাহ্ সা'দুল্লাহ খানেরও বিরাট অবদান ছিল । জামি“ই শাহজাহানী দিন্লীর শাহী মাসজিদ) সা'দুল্লাহ খানের তত্াবধানেই নির্মিত হয় । আগ্রা ও মথুরার নিকট ঝর্ণা নদীর তীরে তিনি একটি শহর স্থাপন করিয়াছিলেন, এই কারণেই লোকে উহার নামকরণ করিয়াছিল “সা'দাবাদ' । বর্তমানে উহা মথুরা জেলার একটি তাহ সীল। 'লাহোরের রঙমহলও সা"দুল্লাহ খান নির্মাণ করাইয়াছিলেন। তৎসংলগ্ন মিয়া খান নামে পরিচিত) তদীয় পুত্র হশফীজু'ল্লাহ খানের হাবীলীও তাহার দ্বারা নির্মিত হইয়াছিল (গুলাম রাসূল মিহর, মুকাদ্দিমা-ই মাকতুবাত-ই সাদুল্লাহ খান, পৃ. ১০)। জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তির সেবা এবং বিদজ্জনের প্রতিপালন ও পৃষ্ঠপোষকতা ব্যতীতও সাপুল্লাহ খান তাহার স্মারক হিসাবে কিছু সংখ্যক পত্র রাখিয়া গিয়াছেন যাহা তাহার জ্ঞান, বুদ্ধি ও বিদ্যাবত্তার মান নির্ণয়ে সহায়ক হইবে । তদুপরি মুগল সাম্রাজ্যের রাজস্ব ও শাসন ব্যবস্থা সম্পর্কে মূল্যবান উপাদান সরবরাহ করিবে । এই পত্রগুলি গুলাম রাসূল মিহ্র-এর পাপ্তিত্যপূর্ণ ভূমিকাসহ লাহোরস্থ পার্জাব বিশ্ববিদ্যালয়ের পাকিস্তান বিষয়ক গরেষণা দফতর ১৯৬৮ খৃষ্টাব্দের জুলাই মাসে প্রকাশ করিয়াছে। গ্ন্থপঞ্জী 8 (১) 'আবদুল-হশয়্ি লাখ্নাবী, নুয্হাতু'ল-খাওয়াতির, দাক্ষিণাত্য ১৯০০ খৃ.; (২) মুহাম্মাদ সাসিহ', 'আমল-ই সশলিহ"', মাজ্লিস-ই তারাকবকী-ই আদা প্রকাশনা, ১৯৫০ খৃ.; (৩) গুলাম রাসূল মিহর, মাক্তৃবাত-ই সা'দুল্লাহ খান, লাহোর ১৯৬৮ খু.; (৪) সা'ঈদ আহমাদ মারাহ্রাবী, হশয়াত-ই সণলি"হ্ঃ দিল্লী তা. বি.; (৫) শাহনাওয়ায খান, মা'আছিরুল-উমারা", কলিকাতা (তোরিখহীন), উরদ্ অনুবাদ, লাহোর ১৯৬৯ খৃ.; (৬) বাখ্তাওয়ার খান, মির্'আতুল-“আলাম, লাহোর (তারিখহীন), পাঞ্জাব বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারে রক্ষিত পারুলিপি; (৭) টমাস উইলিয়াম, মিফতানুত-তাওয়ারীখ, লাখুনৌ ১৮৬৭ খৃ.১ ৮), “আবদুল- হামীদ লাহোরী, পাশাহ নামাহ, কলিকাতা (তারিখহীন); (৯) “আলামগীর, রুক্'আত-ই “আলামগীরী, লাহোর (তারিখহীন); (১০) খাফী খান, মুন্তাখাবুল্-লুবাব, কলিকাতা ১৮৬৯ খু.; (১১) মুহাম্মাদ সালিহ' কানবৃহ, “আমাল-ই সালিহ", লাহোর ১০৬৭ খু.; (১২) মুস্তা“ইদ খান, মাআছির-ই “আলামগীর, কলিকাতা ১৮৭১ খৃ.; (১৩) “আবদুল-বাকী নিহাওয়ান্দী, মা'আছির-ই রাহীমী, কলিকাতা ১৯২৪ খ্..(১৪) বাশীরু"দৃ-দীন আহমাদ, ওয়াকি 'আত দারুল্-হুকৃমাত দিহ্লী, দিল্লী ১৯১৯ খৃ.; (১৫) রাহমান “আলী, তায:কিরা-ই “উলামা-ই হিন্দ (উর্দু), করাচী- ১৯৭১ খৃ.; (১৬) আযাদ বিল্গিরামী, মা'আছিরু'ল-কিরাম, লাহোর ১৯৭১ খু.; (১৭) এ লেখক, সারব-ই আযাদ, লাহোর ১৯১৩ খৃ.; (১৮) “আলামু'্দীন সালিক, সা'দুল্লাহ খান 'আল্লামী, নুকৃশ সাময়িকী, ব্যক্তিত্ব সংখ্যা, লাহোর । জুহুর আহমাদ আজ্হার (দা,মা.ই.)/আবদুল হক ফরিদী আল্লাহ (141) £ ইহা সৃষ্টিকর্তার ইস্ম যাত (13) বা সত্তাবাচক নাম। এতত্রিন্ন আল্লাহর কতগুলি আস্মা" সি“ফাত বা গুণবাচক নাম আছে যথা 8 ০৯১ 4৯৯১ ০44০৮ 310 ইত্যাদি । উহাদেরকে আল-আসমা উল-হু"সনা (৬১০৯ ৮৮০১1) বলা হয়। আল্লাহ শব্দটি ১15 (6:০0 19:06) বা ব্যক্তিনাম। ইহার কোন দ্বিবচন বা বহুবচন নাই। আল্লাহ কুরআনে নিজের সম্পর্কে পুরুষবাচক ক্রিয়া, বিশেষণ ও সর্বনাম ব্যবহার করিয়াছেন । এই নাম দ্বারা একমাত্র সেই অদ্ধিতীয়, অনাদি অনন্ত, সর্বশক্তিমান সৃষ্টিকর্তাকেই বুঝায়। অধিকাংশ “আলিমের মতে এই শব্দটি কোন বিশেষ ধাতু হইতে উৎপন্ন নহে, “আরবী ভাষায় ইহার হুবহু অর্থজ্ঞাপক কোন প্রতিশব্দ নাই । অন্য কোন ভাষায় আল্লাহ নামের অনুবাদ হয় না। অধিকন্তু কুরআন মাজীদে আল্লাহ নিজ পরিচয়স্বরূপ যে সকল ইসলামী বিশ্বকোষ
— পৃষ্ঠা ৩১০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।