Islami Bisshowkosh : Bangladesh Islamic Foundation — Islami Bisshowkosh Part 3
/ ৭৯৮
📝 লেখা 📖 পিডিএফ

00171917115 আল-আল্লাকী আল-আল্লাকী (.০৪১.11) ৪ নিঙ্ন নুবিয়ার একটি উপত্যকা যাহা নীলনদ ও লোহিত সাগরের সৈকতের মধ্যবর্তী স্থানে এবং আসওয়ানের ৬২ মাইল দক্ষিণে অবস্থিত । মধ্যযুগের এই ক্ষুদ্র উপত্যকাটি একটি ঘন বসতিপূর্ণ ও উন্নতিশীল শহরে পরিণত হইয়াছিল; কারণ ইহা ছিল একটি স্বর্ণ খনি এলাকা যেখানে কৃষ্ণকায় দাস শ্রমিক কাজ করিত। আল-য়া“কৃ'বী লিখিয়াছেন, স্বর্ণের পিগুগুলি আর্সেনিক সালফাইডরূপে পাওয়া যাইত এবং উহা গলাইয়া পাতে পরিণত করা হইত । আল-ইদরিসী আরও অদ্ভুত তথ্য দিয়াছেন । তিনি লিখিয়াছেন, স্বর্ণ-সম্ধানিগণ রাত্রিতে এমন স্থানে অবস্থান করিত যেইখান হইতে স্বর্ণকণার দীপ্তি দেখিতে পাওয়া যায় এবং সেই স্থানগুলি পরের দিন চিহ্নিত করিতে পারা যায় । অতঃপর সেই সম্ধানিগণ স্বর্ণধর বালুকা সংগ্রহ করত পানির গামলায় ধৌত করিত এবং পরে পারদের সঙ্গে মিশ্রিত করিয়া স্বর্ণ নিষ্কাশন করিত। প্রাচীন কালে যেই সকল খনি হইতে স্বর্ণ উত্তোলন করা হইয়াছিল, মধ্যযুগের শেষের দিকে সেইগুলি পরিত্যক্ত হয়। খনন কার্ধের পুরাতন নিদর্শনসমূহ এখনও দেখা যায়। এলাকাটিতে স্বর্ণ উত্তোলনের কাজ সাম্প্রতিক কালে পুনরায় শুরু হইয়াছে (উম্ম গারায়াত)। ্রন্থপপ্জী $ (১) য়াঁকৃবী, বুলদান, ৩৩-৩৩৬; (২) ফরাসী অনু. 712, ১৮৮-১৯২ তি) ইব্‌ন রুস্তা, ১৮৩, ফরাসী অনু. 115, ২১১) ৪) আল-ইদরীসী (992% 2000 02 0:96)6), ২৬-৭; (৫) 145, চ২67915521006, ৪১৫) (৬) 89996107, 75£57205, ১৯০৮ সং. ৩৭৯, ৩১৮। 0 ড/০৮ (7. 7.2)/মোহাম্মদ শফীউদ্দীন “আল্লামী দ্র. আবু'ল-ফাদ্‌ল) “আল্লামী (১1৬০ এ৮|| ২৯ ১০৯ 4111 ৮৮০ ০৮০9৪ ০৮০৫৪ ০৮411) £ সা'দুল্লাহ খান জুমলাতুল-সুলক মাদারুল-মাহাম 'আল্লামী ফাহ্হামী)। তীহার আসল নাম সা'দুল্লাহ খান ইব্‌ন শায়খ আমীর বাখুশ চিন্যুটী, পরবর্তীকালে লাহোরী, মৃত্য ২২ জুমাদা'ল-উলা, ১০৬৬/১৬৫৬ সন। তিনি স্বীয় যুগের একজন বিরল ও অসাধারণ ব্যক্তিতৃ ছিলেন। পরিচয়হীনতা ও দারিদ্র্যের অন্ধকার হইতে মুক্তি লাভ করত শাহজাহানের শাসন আমলে তিনি মোগল সাম্রাজ্যের উীরে আজমের পদ অলংকৃত করিয়াছিলেন । তিনি আনুমানিক ১০১৮/১৬০৯ সনে পশ্চিম পাকিস্তানের ঝংগ জেলার চিনযুট তাহ্‌-সীলের উত্তর দিকে পাচ ক্রোশ দূরতে পুত্রা নামক মৌজায় জন্যগ্রহণ করেন (মাআছিরু"ল-“উমারা, ২খ., 88৪8; যুক"দ্দিমা মাক'তৃবাত-ই সা'দুল্লাহ খান, পৃ. ৩)। সা'ঈদ আহমাদ মারাহ্রাকী, হায়াত-ই সালিহ", (পৃ. ১৫)-এর বিবরণ মতে সা'দুল্লাহ খান চিন্ট-এর শায়খ যাদাহণণের ্ূর্ এবং বংশের দিক দিয় কুরায়শ গোত্রের বানু তামীম শাখা হইতে উদ্ভূত)। শায়খ সা'দুল্লাহ খানের শিক্ষা তদানীন্তন রীতি অনুসারে শুরু হয়; তৎপর তিনি পাঞ্জাবের বিভিন্ন শিক্ষাকেন্দ্রে জ্ঞানার্জন করিতে থাকেন। কু"রআন হিফজ" করিবার পর বিভিন্ন বুদ্ধিভিত্তিক, এতিহ্যগত ও ধর্মীয় বিদ্যায় (.৮/5০ ৯৮1০ 1১ ৩) দক্ষতা ও পূর্ণতা লাভ করেন। তাহার শিক্ষকদের মধ্যে একজন ছিলেন মাওলানা যুসুফ লাহোরী যিনি পঞ্চাশ বৎসর পর্যন্ত অধ্যয়ন, অধ্যাপনা, ওয়াজ" ও ধর্ম প্রচারের কাজে নিয়োজিত ছিলেন (মা'আছিরু"ল-উমারা, ২খ., 8৪৪)। সা'দুল্লাহ খান কিছুকাল ওয়ামীর খান জামি' মসজিদ সংলগ্ন মাদ্রাসায় শিক্ষাদান ও অধ্যাপনার কাজ করেন (নৃযৃহাতুল-খাওয়াতি'র, ৫খ., ১৫৪) । মুগল স্ম্রাট শাহজাহান সর্বদাই দক্ষ প্রতিভার অন্বেষণে থাকিতেন এবং জ্ঞানী ব্যক্তিগণের বিশেষ গুণগ্রাহী ই.বি.-৩/৩৯ ৩০৫ 'আল্লামী ছিলেন। সা'দুল্লাহ খানের জ্ঞান-গরিমার খ্যাতি তাহার কানে পৌছিয়াছিল। ফলে তাহার সিংহাসন আরোহণের চতুর্দশ বৎসরে (১৬৪০ খু.) যখন তিনি লাহোর গমন করেন তখন সশদ্রুস'-সু'দূর (প্রধান মন্ত্রী) মুসাবী খানকে নির্দেশ দেন, শায়খকে শাহী দরবারে কাজ করিবার জন্য আহ্বান করা হউক (মা'আছিরু"ল-উমারা, ২খ., 8৪৪; নুয্হাতু'ল- খাওয়াতির, ৫খ., ১৫৪)। আবদুল-হামীদ লাহোরী (বাদশাহ নামাহ,.২খ., ২২০)-এর বর্ণনামতে শাহজাহান পূর্বেই শুনিয়াছিলেন, সা'দুল্লাহ চরিত্র-মাধূর্যে ও বুদ্ধিভিত্তিক, . এ্রতিহ্যগত ও ধর্মীয় জ্ঞন-গরিমায় ভূষিত ছিলেন, তদুপরি তিনি কুরআনের . হাফিজ ছিলেন। পরস্ত্র বাগ্িতা, রচনা-শক্তি, স্বচ্ছ বুদ্ধি, অন্তর্ভেদী চিন্তা শক্তির অধিকারী হওয়ার সঙ্গে সঙ্গে তথ্য বিন্যাস ও সমস্যা সমাধানে তিনি এত পারদর্শী ছিলেন যে, ইহাতে কেহই তাহার সমকক্ষ বা প্রতিদ্বন্দ্বী ছিলেন ' না।' এইজন্যই সম্রাট এই অনন্য প্রতিভাকে দেখামাত্র স্বীয় অন্তরঙ্গ কর্মীদের অন্তর্ভুক্ত করিয়া লইলেন। তীহাকে খাস খিলআত ও শাহী আস্তাবল হইতে একটি ঘোড়া উপহার দেওয়া হইল এবং আরদ' মুকশররার-এ পদার্পণ করা হইল যাহা কেবল সম্রাটের বিশ্বস্ত ব্যক্তিদেরকেই দেওয়া হইত (মোআছিরু'ল-উমারা, ২. ৪8৫; নুয্হাতু'ল-খাওয়াতি "র, ৫খ., ১৫৪; বাদশাহ নামাহ, ২খ., ২২০; মুকাদ্দিমা-ই মাক'তৃবাত-ই সা'দুল্লাহ খান, পৃ.. ৪)। আল্লাহ প্রদত্ত প্রতিভা ও উত্কৃষ্ট কর্মতৎপরতার গুণে এক বৎসব্ধের মধ্যেই (অর্থাৎ বাদশাহের সিংহাসন আরোহণের ১৫শ বর্ষে) বাদশাহ তীহাকে 'খান' উপাধি, এক হাজারী ও দুই শত ঘোড়-সওয়ারের মানসাবও প্রদান করেন এবং একই সঙ্গে খাস প্রাসাদের দারোগার পদে উন্নীত করেন। শেষোক্ত পদটি কেবল অত্যন্ত বিশ্বাসভাজন ও অন্তরঙ্গ শুভাকাজ্মীদেরকেই প্রদত্ত হইত পূর্বোক্ত বরাত)। ইহার পর সাপদল্লাহ খানের দ্রুত উন্নতির যুগ. শুরু হয় যাহা তাহাকে উধীরে আজম- এর পদ পর্যন্ত পৌছাইয়া দেয় অর্থাৎ যে ব্যক্তি মোল্লা সা'দুল্লাহ খানরূপে ১৭ রামাদশনুল-মুবারাক, ১০৫০/২১ ডিসেম্বর, ১৬৪০ সনে ওয়াবীর খানের মস্জিদে একজন অধ্যাপক ছিলেন, তিনি বিভিন্ন উচ্চ পদ অধিকার করিতে করিতে ২০ রাজাব, ১০৫৫/১ সেস্টেম্বর, ১৬৫৪ সনে প্রায় পাচ বৎসর সময়ের মধ্যে মুগল সাম্রাজ্যের উধীরে আজম-এর পদ প্রাপ্ত হন। তদুপরি আল্মামী ফাহ্হামী, জুমলাতুল-মুলক ও মাদারুল-মাহাম ইত্যাদি সম্মানে ভূষিত হন (মাআছিরু'ল উমারা, ১খ., ১৬৭ ১৯৯; ২খ., ৪৪৪-৪৫২; মুকশদ্দিমা-ই মাকতৃবাত-ই সা“দুল্লাহ খান, পৃ. ৫)। “আল্লামী সা'দুল্লাহ খানের পূর্বে ইসলাম খান মাশ্হাদী উধীরে আজম-এর পদে অধিষ্ঠিত ছিলেন । কিন্তু শাহজাহানের আস্থা সাদুল্লাহর প্রতি বর্ধিত হইতেছিল এবং তিনি ভাবিতে আরন্ত করেন, উধীরে আজামের পদের জন্য তিনিই যোগ্যতম ব্যক্তি। ইসলাম খানের মত বুদ্ধিমান ও দূরদর্শী ব্যক্তিও অবস্থা সম্পর্কে সম্পূর্ণ অবহিত ছিলেন। যখন খান দাওরানের মৃত্যুর ফলে দাক্ষিণাত্যের সুবাদার (গভর্নর)-এর পদ শূন্য হয়, তখন ইসলাম খান নিজেই পথ পরিষ্কার করিয়া চলিয়া যাইবার সিদ্ধান্ত গ্রহণ করেন। তিনি স্বয়ং শাহজাহানের নিকট প্রস্তাব পেশ করেন উধীরে আজমের পদের জন্য সাদুল্লাহ খান-ই যোগ্যতম ব্যক্তি । অতএব আমি উক্ত পদ হইতে অবসর গ্রহণ করত দাক্ষিণাত্যের শাসনভার গ্রহণ করা আমার পক্ষে শ্রেয় মনে করি। বাদশাহ সানন্দে এই প্রস্তাব গ্রহণ করেন এবং গুলাম রাসূল মিহর-এর (মুকণদ্দিমা-ই মাক'ত্বাত-ই সা'দুল্লাহ খান, পৃ. ৬) ভাষায়__“অনধিক পঁচিশ বৎসর বয়স্ক পাঞ্জাবের এক খ্যাতনামা ব্যক্তি যিনি মাত্র চার বৎসর ইসলামী বিশ্বকোষ

— পৃষ্ঠা ৩০৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।