Islami Bisshowkosh : Bangladesh Islamic Foundation — Islami Bisshowkosh Part 3
/ ৭৯৮
📝 লেখা 📖 পিডিএফ

5: 007191115 আলীমুল্লাহ, খাজা আলীমুন্লাহর চাচাতো ভাই খাজা আবদুল গফুরের মৃত্যুর (আনু. ১৮২০ খু.) পর এ সময়ে খাজা পরিবারের আলীমুল্লাহ ব্যতীত এমন কোন উপযুক্ত ব্যক্তি ছিলেন না যিনি এ এজমালী বিশাল সম্পত্তির কর্তৃত্‌ গ্রহণ করিতে সক্ষম তৎকালীন খাজা পরিবারের সকল প্রধান ব্যক্তিই আলীমুল্লাহকে খাজা এন্টেটের কর্তৃতু গ্রহণ করিতে অনুরোধ করিয়াছিলেন। কিন্তু তিনি তাহার নিজ্ব অনেক কাজে ব্যস্ত থাকায় প্রথমে তাহা গ্রহণ করিতে সম্মত হন নাই, পরবর্তী কালে কিছু শর্তসাপেক্ষে তাহা গ্রহণ করিয়াছিলেন । কিছুদিন পর আলীমুল্লাহ সেই কর্তৃত্ব পরিত্যাগের ইচ্ছা প্রকাশ করেন। এই সময় তাহার দ্বিতীয় পুত্র খাজা আবদুল গনি নিজ গুণে প্রতিপত্তি ও ক্ষমতাশালী হইয়া উঠেন। পরিবারের সকলের সম্মতিক্রমে আবদুল গনিকে ১৮৪৬ খৃ. খাজা এন্টেটের পরিচালনার দায়িত্‌ প্রদান করা হয়। ইহার সহিত একটি ওয়াকফনামা প্রস্তুত করিয়া তাহাকে আজীবন মুতাওয়াল্লী নিযুক্ত করা হয়। এই বিখ্যাত ওয়াকফনামাটি ঢাকার খাজা পরিবারের জন্য ছিল একটি যুগান্তকরী পদক্ষেপ । ওয়াকফনামা অনুযায়ী এন্টেটের সকল কর্তৃত্‌ এককভাবে খাজা আবদুল গনির উপর অর্পিত হইয়াছিল । পরিবারের অন্যরা শুধু সম্পত্তির ন্যায্য মাসোহারা প্রাপ্তি ছাড়া ওয়াকফনামায় বিশেষ আর কোন দাবি রাখিতেন না। তাহার ইচ্ছানুষায়ী অন্য যে কোন ব্যক্তিকে মুতাওয়াল্লী নিযুক্ত করিবার ক্ষমতা ছিল ওয়াকফনামায়। ওয়াকফনামা সম্পাদনের তারিখেই পরিবারের প্রধানদের তরফ হইতে আলীমুন্রাহকে তাহার আগেকার হিসাবপত্র সম্বন্ধে একটি “লাদাবী ফুরকত নামা”ও লিখিয়া দেওয়া হইয়াছিল। উত্ত ওয়াকফনামাটি দীর্ঘদিন কার্যকর ছিল। ফলে পরিবারটি - একক ও এক্যবদ্ধ ছিল এবং ইহাতে বিশেষ সমৃদ্ধি লাভ করিয়াছিল। আলীমুল্লাহ ১৮৩৬ খু. ইসলামপুরস্থ কুমারটুলি মহল্লায় ফরাসীদের একটি কুঠি ক্রয় করেন। প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে নিজের বাস উপযোগী করিয়া বেগম বাজার হইতে তথায় তাহার পরিবার স্থানান্তরিত করিয়া বসবাস . শুরু করেন। পরবর্তী কালে এইখানেই ১৮৬০ খু. তাঁহার পুত্র নওয়াব আবদুল গনি ইউরোপীয় স্টাইলে বিলাসবহুল একটি বড় বাসভবন নির্মাণ করিয়াছেন । তীহার প্রিয় পুত্র আহসানউল্লাহর নামানুসারে ইহার নাম রাখেন “আহসান মঞ্জিল” | তিনি ইংরেজদের সহিত অবাধ মেলামেশা করিতেন | এবং ইংলিশ খেলাধুলার প্রচলন করিয়া তাহাদের প্রিয়ভাজন হইয়াছিলেন। ১৮৪০ খৃ. গঠিত ঢাকা পৌর কমিটিতে একজন সদস্যরূপে খাজা আলীমুল্লাহ শহরের উন্নয়ন কাজে অংশগ্রহণ করেন। ১৮৪২-৪৭ খু. উক্ত কমিটির সদস্য হিসাবে লালবাগ দুর্গের উন্নয়নেও তিনি গুরুতুপূর্ণ ভূমিকা পালন করিয়াছিলেন। ১৮৫২ খু. তিনি কোহিনূরের সমমর্যাদাসম্পন্ন বিখ্যাত হিরক খণ্ড “দরিয়া-এ নূর” ন্লামে মাত্র পঁচাত্তর হাজার টাকায় খরিদ করিয়াছিলেন। ঢাকার শেষ নায়েব নাজিম গাজী উদ্দীন হায়দার ১৮৪৩ খু. ইনতিকালের পর খাজা আলীমুল্লাহ নিজে সুন্নী হইয়াও শী“আদের এঁতিহ্যবাহী “মহররম' উৎসবের যাবতীয় ব্যয় বহন করিয়াছিলেন। পরবর্তী-কালে সরকার তাহাকে হোসেনী দালানের মুতাওয়াল্লী নিযুক্ত করিয়াছিলেন। তিনি উৎকৃষ্ট জাতের ঘোড়া পালিতেন এবং ঢাকায় ঘোড়দৌড় প্রতিযোগিতার প্রবর্তন করেন। তিনি হাতী-ঘোড়া লইয়া শিকারেও যাইতেন। তীহার জ্ঞান পিপাসা ছিল প্রবল। প্রাচীন দর্শনবিদ্যায় তিনি বিশেষ পারদর্শী ছিলেন। তিনি কিছুদিন চিকিৎসা কার্ষে নিয়োজিত ছিলেন এবং এই পেশায় সফলতাও লাভ করিয়াছিলেন । খাজা আলীমুল্লাহ ছিলেন উদারমনা লোকদের শিরোমণি । ৩০৩ আল-আলুী তিনি ছিলেন অভ্যন্তরীণ ও বাহ্যিক গুণাবলীতে বিভূষিত ! কর্মদক্ষতা, বিচক্ষণতা ও যুগের সহিত তাল মিলাইয়া চলিবার অভিজ্ঞতার কারণে ব্যবসা-বাণিজ্যে প্রভূত উন্নতি লাভ করিয়াছিলেন । তৎকালীন বাংলায় তিনি শ্রেষ্ঠ জমিদারী প্রতিষ্ঠিত করিতে পারিয়াছিলেন। তিনি আটিয়া পরগনার . ইংরেজী শিক্ষার প্রতি বিরূপ তত্কালীন মুসলিম সমাজের যে বিরাগ ছিল তিনি ইহার উর্ধ্বে উঠিয়া নিজে ইংরেজী শিক্ষা গ্রহণ করেন এবং পরিবারের সদস্যদেরকেও ইহা গ্রহণে উদ্দুদ্ধ করেন । তিনি স্বীয় পুত্র আবদুল গনিকেও আরবী বা ফারসীর পাশাপাশি ইংরেজী শিক্ষার জন্য ঢাকা কলেজিয়েট কুলে ভর্তি করাইয়াছিলেন। খাজা আলীমুন্নাহ ১২৭০/১৮৫৪ সালে ঢাকায় ইনতিকাল করেন । তাহাকে ঢাকার বেগম বাজারে পারিবারিক গোরস্থানে ্রন্থপঞ্জী £ (১) ড. মুহম্মদ আবদুল্লাহ, নওয়াব আবদুল গনি ও নওয়াব আহসানুল্লাহ: জীবন ও কর্ম, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ. ঢাকা ১৯৯৮ খৃ.; (২) ড. এ লেখক, ঢাকার কায়কজন মুসলিম সুধী, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, ঢাকা ১৯৯১ খু.; (৩) মুন্সী রহমান আলী " তায়েশ, তাওয়ারিখে ঢাকা, অনু. ড. আ.ন.ম. শরফুদ্দিন, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, ঢাকা ১৯৮৫ খু. ; (8) ঢাকা প্রকাশ, ঢাকা, ১৩ মে, ১৮৯৪ খৃ.; (৫) বাংলাপিডিয়া, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি, ঢাকা, ৩খ, পৃ. ৩৯। ৃ মোঃ ইফতেখার উদ্দিন ভূঞা “আলুক (দ্র. আল-জিন্ন)। আল-আলুসী আল-আলুমা (১৯131 ৯:১1) $ একটি পরিবারের নাম । এই পরিবারে উনবিংশ ও বিংশ শতকে বাগদাদের বহু মনীষীর জন্ম হয় । ইউফ্রেটিস নদীর পশ্চিম তীরে আবু কামাল ও রামাদীর মধ্যস্থলে অবস্থিত “আলুস" নামক স্থানের নামানুসারে এই পরিবারের নামকরণ হইয়াছে । বংশপরম্পরায় চলিয়া আসা প্রবাদ অনুযায়ী আলুসীর পূর্বপুরুষগণ আল-হাসান ও আল-হু'সায়ন (রা)-এর বংশোদ্ভূত সায়্যিদ ছিলেন । মোগল বিজেতা হুলাগুর আক্রমণ হইতে আত্মরক্ষার জন্য আলুসে পলাইয়া আসেন। তীহাদের অধস্তন বংশধরগণ ১১শ/১৭শ শতকেই বাগদাদ নগরীতে ফিরিয়া আসেন। এই পরিবারের অসংখ্য সদস্যের মধ্যে যাহারা ইরাকের সাংস্কৃতিক ইতিহাসে গৌরবোজ্জ্বল অধ্যায়ের সংযোজন করিয়াছেন, তাহারা হইতেছেন £ (১) “আবদুল্লাহ্‌ সণলাহু“দ-দীন (০৯]| ০১৮৮০ 44411 ২৪) এই পরিবারের পূর্বপুরুষ (মৃ. ১২৪৬/১৮৩০)। (২) আবু'্ছ-ছানা" মাহমুদ শিহাবু"দ-দীন (₹১| ৯21 ৩১১]| ১৮4০০ ১০০) (১২১৭-৭০/১৮০২-৫৪), উল্লিখিত ব্যক্তির পুত্র: অনেক বৎসর যাবৎ বাগদাদের মুফতীর পদে অধিষ্ঠিত ছিলেন। তিনি একজন সুপরিচিত মুহণদ্দিছ, মুফাসসির, ফকীহ, চিন্তাবিদ ও তার্কিক ছিলেন। তিনি “আল্লামা সায়্িদ মাহমুদ আলৃসী নামে সমধিক পরিচিত । তাহার অসংখ্য গ্রন্থ ও রচনাকর্মের মধ্যে তাফসীর গ্রন্থ রূহু'ল-মা“আনী নামক (নয় খণ্ডে সমাপ্ত, বূলাক ১৩০১-১০/১৮৮৩-৯২) সর্বাধিক প্রসিদ্ধ । তিনি “আরবী ব্যাকরণ (৯:41 ১৮০) ও ছন্দ প্রকরণ (০১৯০1 ২০) -এর ভাষ্য গ্রন্থ প্রণয়ন করেন এবং মাকশমাত রচনারও উদ্যোগ গ্রহণ করেন । তীহার তাত্তিক যুক্তিসমূহ “আর-রিসালাতু'ল- লাহুরিয়্যা (সম্পা. ইসলামী বিশ্বকোষ

— পৃষ্ঠা ৩০৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।