Islami Bisshowkosh : Bangladesh Islamic Foundation — Islami Bisshowkosh Part 3
/ ৭৯৮
📝 লেখা 📖 পিডিএফ

00171917115 'আলী রো) ইব্‌ন আবী তালিব একটিই হইয়া থাকে তাহা হইলে সেখানে এই আরও বহু দরজা জন] নিয়াছিল কোথা হইতে এবং তিনি কেনইবা এইসব দরজায় গিয়াছিলেন? আলী (রা) নিজেও এই দাবি করেন নাই যে, রাসূলুল্লাহ (স) তাহাকে এমন কোন 'ইল্ম দিয়াছিলেন, যাহা আর কাহাকেও দেন নাই। বুখারী, মুসলিম ও মুসনাদে আহমাদে নির্ভুল সনদ সহকারে এই হাদীছ উদ্ধৃত হইয়াছে যে, আলী (রা) বারবার প্রকাশ্যে তাহাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাইয়াছেন, যাহারা এই ধরনের চিন্তা পোষণ করে। তিনি নিজের তরবারির কোষ হইতে এক টুকরা কাগজ বাহির করিয়া লোকদেরকে দেখাইয়া বলিলেন, ইহা ছাড়া আর এমন কোন বিশেষ জিনিস আমার কাছে নাই যাহা রাসূলুল্লাহ (স)-এর নিকট হইতে শুনিয়া আমি সংরক্ষিত করিয়া রাখিয়াছিলাম। সেই কাগজের টুকরাটিতে মাত্র চার-পাচটি ফিকৃহের বিধান ছিল। মুসনাদে আহমাদে ১৩টি বিভিন্ন সনদ পরম্পরায় আলী (রা)-এর এই বাণীটি উদ্ধৃত হইয়াছে। এইসব রিওয়ায়াত একত্র করিবার পর জানা গিয়াছে, রাসূলুল্লাহ (স) তাহার জামাতাকে গোপনে দীনের কিছু গভীর তত্ত্ব শিখাইয়া গিয়েছিলেন যাহা আর কাহাকেও শিখান নাই-__ সাধারণ মানুষের অনুরূপ কিছু বিভ্রান্তিকর “আলী (রা) নিজেই প্রত্যাখ্যান করিয়াছেন। বহু লোক তাহার নিজ মুখে এই বাতিল ধারণার প্রতিবাদ শুনিয়াছেন এবং এই প্রতিবাদ . বিভিন্ন মুখে বিভিন্ন সনদের মাধ্যমে মুহাদ্দিছগণের নিকট পৌঁছিয়াছে। ইহার ফলে আজ ইহার নির্ভুলতায় সন্দেহ করিবার কোন অবকাশ নাই (এইজন্য দেখুন মুসনাদে আহমাদ, রিয়াদ সং. ১৪১৯/১৯৯৮, মিসর, ১খ., পৃ ৭৯, নং ৫৯৯, ৬১৫, ৭৮২, ৭৯৮, ৮৫৮, ৮৭৪, ৯৫৪, ৯৫৯, ৯৬২, ৯৯৩, ১০৩৭, ১২৯৮ ও ১৩০৭)। ও ইহার পর যখন আমরা অন্যান্য অসংখ্য সাহীহ হাদীছ দেখিয়া থাকি, যাহা অপরাপর সশহণবীদের সম্পর্কে নবী করীম (স) বলিয়াছেন, তখন এই হণদীছটি সেই অসংখ্য হণদীছের সম্পূর্ণ বিরোধী প্রতীয়মান হয় । মুসনাদে আহমাদ ও অন্যান্য গ্রন্থে উদ্ধৃত হইয়াছে, নবী করীম (স) যায়দ ইবন ছাবিত (রা) সম্পর্কে বলিয়াছেন £ সাহাবীদের মধ্যে মীরাছ সম্পর্কিত জ্ঞানে তিনিই সর্বাধিক পারদর্শী । মু'আয ইবন জাবাল রো) সম্পর্কে বলিয়াছেন যে, তীহাদের মধ্যে হালাল ও হারাম সম্পর্কে তিনি সর্বাধিক জ্ঞান রাখেন। উবায় : ইন কা'ব (রা) সম্পর্কে বলিয়াছেন যে, সাহাবীদের মধ্যে তিনি কুরআনের সব চেয়ে বড় পপ্ডিত। মুসনাদে আহমাদে আলী (রা) নিজ রিওয়ায়াতে . বলেন, রাসূলুল্লাহ (সে) বলিয়াছেন ৪ “আমার উম্মাতের মধ্য হইতে বিনা পরামর্শে যদি কাহাকেও আমীর বানাইবার প্রয়োজন হইত তবে আমি আবদুল্লাহ ইবৃন মাস-উদকে আমীর বানাইতাম”। ইমাম তিরমিযী আবূ জুহায়ফা রো)-এর একটি রিওয়ায়াত উদ্ধৃত করিয়াছেন। তাহাতে বলা হইয়াছেনঃ “জানি না আমি কতদিন তোমাদের মধ্যে থাকিব। আমার পর তোমরা আবু বাক্র ও “উমার এই দুইজনের অনুসরণ করিও ।” বুখারী-মুসলিমে সা'দ ইবন আবু ওয়াক্কাস রো) রিওয়ায়াত করিয়াছেন, রাসূলুল্লাহ সে) উমার (রা)-কে সম্বোধন করিয়া বলিলেন $ “হে খাত্তাবের পুত্র সেই সত্তার কসম, যাহার হস্তে নিবদ্ধ আমার প্রাণ! যে পথেই শয়তান তোমার মুখামুখি হইয়া থাকে সেই পথ ছাড়িয়া সে অন্য পথে চলিয়া যায়, যেখানে তুমি তাহার মুখামুখি হইবে না।” ইমাম আবু দাউদ আবূ যার আল-গিফারী (রা) সূত্রে নবী করীম _.. স)-এর এই বাণী উদ্ধৃত করিয়াছেন ঃ “আল্লাহ সত্যকে রাখিয়া দিয়াছেন “উমারের কণ্ঠে। তদনুযায়ী সে কথা বলে।” ২৯২ “আলী (রা) ইবৃন আবী তালিব ইমাম বুখারী ও মুসলিম আবূ সা'ঈদ আল-খুদরী (রা) হইতে বর্ণনা করিয়াছেন, একদিন রাসূলুল্লাহ সে) বলিলেন ঃ “রাত্রে আমি স্বপ্ন দেখিলাম লোকদেরকে আমার সামনে পেশ করা হইয়াছে এবং তাহারা ছোট-বড় জামা পরিহিত রহিয়াছে। কাহারও জামা বুক পর্যন্ত, কাহারও বেশী নীচে পর্যন্ত। উমারকে আমার সামনে পেশ করা হইল । তাহার জামা মাটির উপর হেচড়াইতেছিল।” উপস্থিত লোকজন জিজ্ঞাসা করিলে রাসূলুল্লাহ (স) এই স্বপ্নের তা'বীর করিয়া বলিলেন ৪ জামা অর্থ দীন। বুখারীর উদ্ধৃতি অনুযায়ী আলী (রা)-এর পুর্র মুহাম্মাদ ইবনু'ল-হানাফিয়া (র) বলিলেন, “আমি আমার পিতাকে জিজ্ঞাসা করিলাম, মহানবী (স)-এর পর উম্মাতের মধ্যে সর্বোত্তম ব্যক্তি কে? তিনি বলিলেন, আবু বাক্র (রা)। আমি জিজ্ঞাসা করিলাম, তারপর কে? তিনি বলিলেন, উমার (রা) । আমি এই ভয়ে আর জিজ্ঞাসা করিলাম না যে, আবার এই প্রশ্ন করিলে হয়ত তিনি বলিবেন, উচ্ছমান (রো)। তাই আমি বলিলাম, তারপর কি আপনি? তিনি বলিলেন, আমি মুসলমানদের একজন ছাড়া আর কিছু নহি (আবু দাউদ, সুন্নাহ, বাব ৭, নং ৪৬২৯; বুখারী, ফাদণইল আস'হাবি'ন-নাবিয়্যি স), বাব | ৫, নং ৩৬৭১)। “আলী (রা) হইতে সাহীহ সনদের মাধ্যমে মুসনাদে আহমাদ, বায্যার ও তাবারানীতে আরও একটি হাদীছ উদ্ধৃত হইয়াছে £ নবী করীম (স)-কে জিজ্ঞাসা করা হইল, আপনার পরে কে আমীর হইবেন? তিনি জবাব দিলেন | £ “যদি তোমরা আবূ বাক্রকে আমীর বানাও তবে তাহাকে পাইবে আমানতদার, দুনিয়ার ব্যাপারে নির্লোভ ও আখিরাতের প্রতি আকৃষ্ট । যদি তোমরা “উমারকে আমীর রানাও তবে তাহাকে পাইবে শক্তিশালী আমানতদার। আল্লাহ্‌র ব্যাপারে সে কোন দুর্নাম রটনাকারীর দুর্নামের পরোয়া করিবে না। আর যদি তোমরা আলীকে আমীর বানাও, তবে আমার মনে হয় তোমরা তা করিবে না, তাহা হইলে তোমরা তাহাকে পাইবে পথপ্রদর্শনকারী ও হিদায়াতপ্রাপ্ত, যে তোমাদেরকে সোজা পথে চালাইবে” (মুসনাদে আহমাদ, ১খ., পৃ. ১০৮-৯, নং৮৫৯)। এই মুসনাদে আহমাদ গ্রন্থে ২৬টি নির্ভুল সনদের মাধ্যমে এই ঘটনাটি , বর্ণিত হইয়াছে, আলী (রা) তাহার এক বক্তৃতায় প্রকাশ্যে দ্যর্থহীন কণ্ঠে বলিলেন, নবী সে)-এর পর উন্মাতের সর্বোত্তম ব্যক্তি হইলেন আব্‌ বাক্র রো) এবং তাহার পরে উমার রো)। এই রিওয়ায়াতগুলির অধিকাংশের সমস্ত বর্ণনাকারী ছিকাহ (পুরাপুরি সৎ, সত্যবাদী ও নির্ভরযোগ্য) এবং তাহাদের কাহারও বিরুদ্ধে কোন অভিযোগ নাই। হাদীছ শাস্ত্রের নীতিমালা - অনুযায়ী ২৩টি রিওয়ায়াত “সাহীহ” ও ২টি “হাসান'। কেবলমাত্র একটি রিওয়ায়াত “য'ঈফ' ৷ ইহার মধ্যে ১২টি হাদীছের রাবী হইলেন আবু জুহায়ফা (রা)। আলী (রা)-এর. খেলাফত আমলে তিনি ছিলেন পুলিশ বিভাগ ও বায়তু'ল মালের প্রধান। তিনি বলেন, আলী (রো) তাহার বক্তৃতার মাঝখানে প্রশ্ন করিলেন, তোমরা কি, জানো মহানবী সে)-এর পর এই উম্মাতের সর্বোত্তম ব্যক্তি কে? আমি বলিলাম, হে আমীরু"ল মু'মিনীন! আপনিই-সেই সর্বোত্তম ব্যক্তি। তিনি বলিলেন, না, নবী স)-এর পরে এই উম্মাতের সর্বোত্তম ব্যক্তি হইলেন আবু বাক্র এবং তাহার পরে 'উমার (রা)। বুখারী, মুসলিম ও মুসনাদে আহমাদে ইব্‌ন “আব্বাস রো)-এর এই _ রিওয়ায়াত বর্ণিত হইয়াছে ৪ উমার রো)-এর ইন্তিকালের পর তীহার লাশ - গোসল দেওয়ার জন্য খাটিয়ায় আনিয়া রাখা হইল । চতুর্দিক হইতে লোক জন উঠিয়া দাড়াইল এবং তাহার জন্য দু'আ করিতে লাগিল! এমন সময় এক ব্যক্তি পিছন হইতে আমার কীধে তাহার কনুইয়ের ভর দিয়া সামনের ইসলামী বিশ্বকোষ

— পৃষ্ঠা ২৯৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।