00171917115 “আলী (রা) ইবুন আবী তণলিব পৃথকভাবে তীহার বাণীসমষ্টি লিপিবদ্ধ করিয়াছেন। এই সমস্ত সংকলনের মধ্যে বিখ্যাত কয়েকটির নাম এখানে উল্লেখ করা হইল ঃ (১) গু'রারু'ল-হিকাম ওয়া দুরারু'ল-কালিম 8 “আবদু'ল-ওয়াহি"দ তামীমীকৃত, ৫১০ হি. । নিবন্ধকারের নিকট, ১২৮০ হি. বোম্বাই হইতে মুদ্রিত, ইহার একটি কপি রহিয়াছে। লাইডেন, মিসর এবং ইরান হইতেও ইহার বিভিন্ন সংক্করণ প্রকাশিত হইয়াছে। মূল পাঠ (মতন) বাদ দিয়া লাহোর হইতেও ইহার তরজমা ১৯১৪ খৃ.-এ এবং পরবর্তীকালেও ছাপা হইয়াছে; . ২) দাসতুর মা'আলিমু'ল-হি-কাম ওয়া মাছুর মাকারিমু্শ-শিয়াম; মুহণম্মাদ ইবৃন সালামা কিতশ“ঈ শাফি“ঈ, কায়রো ১৩৩২ হি.; (৩) আল্ফ কালিমা ইবৃন আবি'ল-হণদীদ মু'তাযিলী, শারহ" নাহজু'ল-বালাগণ শিরো., কায়রো ১৩২৯ হি.; (8) আয়াত-ই জালী, মাতান কালিমাত-ই কি-সশর ও ফারসী কাব্যানুবাদ, মাওলানা “আবদু'র-রাহ"মান জামী, মৃ. ৮১৭ হি., লিখো, সোনালী অনুলিপিতে, ওয়াধীরাবাদ ১৩৫৫ হি.; (৫) কালিমাত-ই কি"সশর, আহমাদ আলী সিপহার, ফারসী ও ফরাসী তরজমাসহ। নিবন্ধকার গুলিস্তান-ই হি'কমাত নামে ইহার উর্দু তরজমা করিয়াছেন, যাহা ১৯৬১ খু. লাহোর হইতে ভূমিকাসহ ছাপা হইয়াছে; (৬) 'উয়ুনু*ল-হি-কাম ওয়া উসু'লু মা'আজিযু'ল-কালিম নামে বর্তমান নিবন্ধকার এমন একটি সংকলন তৈরি করিয়াছেন, যাহার মধ্যে আরবী সাহিত্যের প্রাচীন উৎস হইতে ইহার রচয়িতার ব্যাখ্যা-বিশ্রেষণ এবং আসল আরবী “ইবারাতের সঙ্গে কিছু বাণী সমষ্টি ও চিঠিপত্রও সংগৃহীত, হইয়াছে। সংকলন গ্রন্থটি “আরবী ভাষায় পাণ্ুলিপি আকারে রক্ষিত আছে; (৭) দীওয়ান আমীরিল-মু*মিনীন (রা), ইহার কতিপয় ফারসী, উর্দু, গদ্য ও পদ্যানুবাদ এবং ব্যাখ্যা পুস্তক (শোর্হ') মুদ্রিত হইয়াছে (অবশ্য কতক বিশেষজ্ঞ- ইহার যথার্থতায় ও মৌলিকত্ে সন্দেহ প্রকাশ করিয়াছেন); (৮) “আজাইব আহকাম ওয়া কশদশয়া ওয়া মাসাইলি আমীরি'ল-মু'মিনীন, “আলী ইব্ন আবী তণলিব, সায়্যিদ মুহ'সিন আমীন আল-আমিলী সংকলিত (মৃ. ১৩৭১/১৯৫২), লেখক ইহার ভূমিকায় প্রাচীন সংকলনগুলির উল্লেখ করিয়াছেন এবং একটি ইরানী রচনার উপর ইহার ভিত্তি রাখিয়াছেন (১৯৬৪); (৯) আস:-সশহীফাতু'ল-“আলাবিয়্যা ওয়াত-তুহ'ফাতু'ল-মুরতাদশবিয়্যা, “আবদুল্লাহ ইব্ন সণলিহ' ইব্ন জুমু'আ আনতানতাবী সংকলিত ও বিন্যাসকৃত। হযরত “আলী (রা) বর্ণিত দু'আর প্রথম সংকলনের নাম (১০) সশহীফা-ই “আলাবিয়্যাঃ! ইহাতে কমবেশী ১৬১টি দু'আ রহিয়াছে। ইহা প্রথমবার বোম্বাই (১৩০৫/১৮৮৭) ও লুধিয়ানা হইতে এবং ইরাক ও লখনৌ হইতে কয়েকবার মুদ্রিত' হইয়াছে, ইহার কতিপয় তরজমাও ছাপা হইয়াছে; (১১) উল্লিখিত সংকলনের পর হু-সায়ন মুহাম্মাদ ইব্ন তাকী (মূ. ১৩২০/১৯০২) [ দ্র.] আরও একটি সংকলন তৈরি করিয়াছেন ইহা আস" সাহীফাতুল আলাবিয্যাতু"ছ' ছণনিয়া নামে হি. ১৩১২ সনে ইরানে মুদ্রিত হইয়াছে; (১২) নাহজুল-বালাগণ, রচনায় ও সংকলনে সায়্যিদ আশ-শারীফ, আর-রাদশি, আবু'ল-হশসান মুহণম্মাদ ইব্ন হু-সায়ন আল-মৃসাবী মূ :৪০৬/১০১৫)। হযরত “আলী (রা)-র খুতবাসুমূহের জনপ্রিয়তা এবং + খ্যাতনামা 'আরব সাহিত্যিকগণের নিকট সেইগুলি প্রিয় হওয়ায় সায়্যিদ রাদী প্রায় ২৩৬টি খুতবা, ৭১টি পত্র, ৪৮০টি বাণী সংকলন করেন এবং নাহজু'ল-বালাগণ নাম দেন। সায়্যিদ রাদী আসলে খাসণইসু-'ল-আইন্মা নামে দ্বাদশ ইমামের (আইন্মা ইছনা “আশারা) জীবনী লিখিতে শুরু করিয়াছিলেন এবং স্বীয় শায়খ সণহিবু'ল-ইরশাদ-এর অনুসৃত পদ্ধতিতে হযরত “আলী ই.বি._-৩/৩৭ ২৮৯ _ “আলী (রা) ইবুন আবী তণলিব _ (রা)-র জীবনী লিখিবার পর বাণীসম্টি সংকলন করিতে শুরু করেন। এই সংকলন বৃদ্ধি পাইতে পাইতে একটি গ্রন্থের আকার ধারণ করে এবং ইহার খ্যাতি এত ছড়াইয়া পড়ে যে, খাসাইসু-*ল-আইম্মা-র রচনা বন্ধ হইয়া যায়। নাহজু'ল-বালাগণ “আরবী সাহিত্যে নজীরবিহীন জনপ্রিয়তা লাভ করে। “আরবী, ফারসী, উর্দূ, ইংরেজী প্রভৃতি ভাষায় ইহার অসংখ্য শার্হ' ছাপা হইয়াছে। তাহার খুত'বাসমূহ পৃথকভাবে টাকা-ভাষ্যসহ প্রকাশিত হইয়াছে। অধিকন্তু ইহার টীকা-ভাষ্যের উপরও বিস্তৃত আলোচনা হইয়াছে। তন্ধ্যে আবু হামিদ “ইয্যুদ্দীন “আবদু'ল-হণমীদ ইবৃন আবি'ল-হণদীদ মু'তাষিলী মায়দানী নামে মশহুর, (মূ. ৬৫৫/১২৫৮)-এর শারহ" অত্যন্ত জনপ্রিয় । ইবৃন হায়ছণম-এর শারহও উল্লেখযোগ্য । শেষ যুগে মুফতী মুহাম্মাদ আবদুহু সংক্ষিপ্ত শার্হ' এবং আকর্ষণীয় ভূমিকা লিখেন । নাহজু'ল-বালাগণর এই সংক্করণ বিভিন্ন সুধী মনীষীর পরিশিষ্টসহ মুদ্রিত হইয়াছে । লখনৌ হইতে উর্দূ ভাষায় মুদ্রিত জাফার মাহদী গওহর এবং মুহণম্মাদ সণদিক'-এর শার্হ' সালসাবীল-ই ফাসণহণত খুবই বিখ্যাত। ইহার একটি অংশ মুদ্রণ ও পারিপাট্যের দিক দিয়া তুলনাহীন। করাচী হইতে সায়্যিদ মুহাম্মাদ “আসকারী জাফারীর ইংরেজী তরজমা এবং লাহোর হইতে দুইটি সর্বোত্তম উর্দূ আহ*মাদ জা“ফারীর খুত"বা অংশের তরজমা এবং নিবন্ধকার কর্তৃক কালিমাত-ই কি-সশর-এর তরজমা কয়েকবার প্রকাশিত হইয়াছে । ইরাকের আবদু'য-যাহরা আল-হাসানী মাসশদির নাহজু'ল-বালাগণ ওয়া আসানীদুহু নামে সম্পূর্ণ গ্রন্থ রচনা করিয়াছেন । নাহজু'ল-বালাগশ আসলে একটি স্বতন্ত্র রচনা । এইজন্য এই ধারায় একটি গুরুত্পূর্ণ রচনা মা হওয়া নাহজু'ল-বালাগশয় সংকলিত হযরত “আলী (রা) কর্তৃক মালিক ইবনু*ল-আশতারের নামে লিখিত পত্রটি উল্লেখযোগ্য । এই পত্রটি রাষ্ট্রীয় বিষয়াদি, রাষ্ট্রনীতি, মৌলনীতি, রাষ্ট্রীয় আইন-বিধান এবং জনগণের অধিকার বিষয়ে অত্যন্ত গুরুতৃপূর্ণ একটি দলীল । আর এইজন্যই উর্দূ, ইংরেজী, . ফারসী প্রভৃতি ভাষায় ইহার ভাষ্য ও তরজমা প্রকাশিত হইয়াছে। তাওফী”ক আল-ফাকীকী “আর-রা“ঈ ওয়ার রাই'য়্যাতু' নামে ইহার একটি. বিস্তৃত ভাষ্যথরন্থ লিখিয়াছেন। ইহাতে তিনি উক্ত পত্রের আইনগত ও রাজনৈতিক ধারাসমূহের উপর আধুনিক জ্ঞান-বিজ্ঞানের আলোকে আলোচনা করিয়াছেন। (আলোচ্য পাুলিপিটি ১৯৬২ খু. বাগ"দাদ হইতে মুদ্রিত হইয়াছে)। নাহজু'ল-বালাগশয় হযরত “আলী (রা)-র ব্যক্তিত্ব ও মর্যাদা, ত তাহার গুণাবলী, কার্য, রাষ্ট্রনীতি ও জীবন যাপনের মূলনীতির গোটা চিপ্রই অংকিত হইয়াছে। এই গ্রন্থ অলংকারশান্ত্র বোলাগণত) এবং ইসলামী জ্ঞান ও প্রজ্ঞার প্রতিচ্ছবি । হযরত “আলী (রো)-র চিন্তাধারা, ইসলামের ইতিহাস এবং সাহিত্য ও জ্ঞান-বিজ্ঞানের পাঠ সম্পর্কে জানিতে হইলে ইহার অধ্যয়ন অপরিহার্য । নাহজু'ল-বালাগণয় নুবুওয়াতের ইতিহাস, রাসূলুল্লাহ (স)-এর সীরাত তথা জীবন-চরিত, ঈমানের রূহ, মানবীয় এঁতিহ্য ও মূল্যবোধ এবং সত্য ও সততার প্রচার-প্রসারের অলৌকিক খুত-বা এবং পত্র বিদ্যমান । এখানে একটি মাত্র উদ্ধৃতি পেশ করা যাইতেছে । হযরত “আলী (রা) তাহার নিজের স্পর্কে বলেন ৪ “আমি দীন (ইসলাম)-এর জন্য তখন দীড়াইয়াছি যখন লোকেরা পশ্চাদূপসরণ করিয়াছে । আমি সেই সময় মস্তক উঁচু করিয়া সামনে অগ্রসর হইয়াছি, যখন লোকেরা মুখ লুকাইতেছিল । আমি তখন কথা বলিয়াছি যখন ০০০০০০৪০452 ইসলামী বিশ্বকোষ .
— পৃষ্ঠা ২৯৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।