00171917115 “আলী (রো) ইবন আবী তণলিব তাহার দায়িত্ব মনে করিতেন। সর্বাবস্থায় উক্ত কর্মের জন্যই তিনি উৎসগাঁকৃত ছিলেন৷ যখনই বাহুবল ও তলোয়ারের প্রয়োজন হইয়াছে তিনি সর্বাগ্রে ছুটিয়া আসিয়াছেন। অগ্রাভিযানের সময় অগ্রসর হইতেন এবং নীরবতার সময় নীরবতা পালন করিতেন । তিনি ছিলেন জ্ঞান-বিজ্ঞান ও পান্তিত্যের দর্পণস্বরূপ। মহানবী সে)-এর ওফাতের পর খিলাফাত লাভের ব্যাপারে তিনি অসাধারণ বিচক্ষণতার পরিচয় দেন এবং মুসলিম উম্মাকে পারস্পরিক সংঘর্ষের হাত হইতে রক্ষা করিয়া স্বীয় নির্ভুল মতামত ও পরামর্শ দ্বারা উহাকে শক্তিশালী করিতে বলিষ্ঠ ভূমিকা রাখেন । কুরআন মাজীদ সংকলন ও বিন্যস্তকরণ, বিভিন্ন পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে খলীফাগণকে স্বীয় মতামত অবহিতকরণ, মামলা-মুকদ্দমার ক্ষেত্রে ইসলামের আলোকে ফয়সালা প্রদান এবং যতদূর সম্ভব কু"রআন ও সুন্নাহর প্রচলনের জন্য সাধ্যমত চেষ্টা-তদবীর করা ছিল তীহার রাজনীতির মূল্যবান দিক। শত্রুর বিরুদ্ধে অভিযান পরিচালনার মুহূর্তেও তিনি সমসাময়িক খলীফাকে মূল্যবান পরামর্শ প্রদান করিয়াছেন (আল-মাস“উদী, ২খ. পৃ. ৩১২; আখবারু'ত'-তি-ওয়াল, পৃ. ১৩৪; নাহজু'ল-বালাগণ, ২খ., পৃ. ২৪)। বিজয় লাভের পরু যুদ্ধলব্ধ সম্পদ (গশনীমা) বন্টনের ক্ষেত্রে দ্বিধাহীন ফয়সালা দিয়াছেন । দৃষ্টান্তস্বরূপ উন্মেখ করা যায় যে, পারস্য সম্রাটের বহু মূল্যবান কার্পেট মদীনায় পৌঁছিলে হযরত 'আলী (রা) উহা সংব্রক্ষণের পরিবর্তে বন্টন করিয়া দিবার পরামর্শ দেন (আত "-তাবারী, পৃ. ২৪৫৩) । বিজিত ভূমি বন্টন এবং নৃতন কর ধার্ধ করার ব্যাপারে ইসলামের আলোকে তিনি আইন প্রণয়ন করেন (আত'-তণবারী, পৃ. ২৪৯৫)। হি. ১৬ সালে ইসলামী বর্ষপঞ্জী প্রস্তুত করার ব্যাপারে তাহার অভিমতই গ্রহণ করা হয় (আত'-তাবারী, পৃ. ২৪৮৪; তারীখ-ই ইরান, ১খ., পৃ. ৫৪৬; মাজলিসে তারাবীয়ে আদাব, লাহোর সং. ফুতৃহু''ল-বুলদান, পৃ. ২৬২ প.)। . মামলার ফয়সালা 8 সমস্যার সমাধান, রাজনৈতিক সংকটে পারস্পরিক বোঝাপড়া এবং মতানৈক্যের ক্ষেত্রে একমত্য প্রতিষ্ঠার দুরূহ দায়িত্ তিনি আঞ্জাম দিয়াছেন। প্রতিটি ক্ষেত্রে তাহার অভিমত প্রাধান্য পাইয়াছে। হযরত “উছ"মান (রা)-এর পর তিনি ক্ষমতা গ্রহণের প্রস্তাব গ্রহণ করিয়াছেন। রাজনৈতিক দিক দিয়া এই সিদ্ধান্ত অত্যন্ত সাহসিকতাপূর্ণ ও অসাধারণ দূরদর্শিতার পরিচায়ক ছিল । অন্যথায় মুসলমানদের মধ্যে সম্ভাব্য বিশৃংখলা ও অরাজকতা, মদীনায় উ্থিত দাঙ্গা-হাঙ্গামা মুসলিম ইতিহাসের গৌরবময় অধ্যায়ের যবনিকা টানিয়া দিত। হযরত "আলী (রা) এই সংকট নিয়ন্ত্রণে আনিতে সক্ষম হন । মদীনা হইতে হিজরত করিয়া তিনি ইসলামের পবিত্র নগরীছয়ে শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করেন। অতঃপর কুফা, বসরা, মিসর এবং নব বিজিত এলাকাসমূহও ইসলামী আমল-আকীদার সক্রিয় ও প্রভাবমপ্ডিত স্থায়ী প্রশিক্ষণের (তা“লীম ও তারবিয়াত) আলো প্রজ্ববলিত করেন । জঙ্গে জামাল সেট যুদ্ধ), সিফফীন এবং নাহরাওয়ানে তিনি যুদ্ধ করিতে বাধ্য হন। কিন্তু উল্লিখিত সব কয়টি যুদ্ধে বিজয় বার্তা ঘোষণার তুলনায় ইসলামী রীতিনীতি ও এতিহ্যের প্রসারকেই তিনি অধিকতর গুরুত্ দেন। হযরত “আলী (রো) যেমন সুনিপুণ যোদ্ধা ও বিজয়ী বীর ছিলেন, তেমনি ছিলেন অতুলনীয় বাগী ও লেখক । তিনি একাধারে কু-রআন মাজীদের সবচেয়ে বড় মুফাসসির, ইসলামী জ্ঞান-বিজ্ঞানের ভিততিস্থাপনকারী ও শিক্ষক ও ব্যাখ্যাতা-_- সেই সঙ্গে পরিপূর্ণ ত্যাগ ও সর্বোচ্চ আত্মোৎসর্ণের অনুপম বিকাশও তাহার মাঝে ঘটিয়াছিল। চরিত্র ও গুণাবলী, চিন্তা ও চেতনা, আকশিদা ও আমলের এই বিম্ময়কর ব্যক্তিত্রে ইহা এক অলৌকিক ২৮৭ “আলী রো) ইবৃন আবী তশলিব রাজনৈতিক বিষয় য়ে, আজ পর্যন্ত দলমত নির্বিশেষে সমস্ত মুসলমান তাহাকে সত্য ও সততার প্রতিমূর্তি এবং তীহার প্রতি ভক্তি-শ্রদ্ধা পোষণকে ইসলামের অন্যতম পূর্ব শর্তরূপে গণ্য করিয়া থাকেন । গণবিশৃংখলা, যুদ্ধের হাঙ্গামা এবং বিরুদ্ধবাদীদের নানাবিধ ষড্যন্ত্ সত্তেও হযরত "আলী (রা)-এর আপন অবস্থান পাহাড়ের চেয়েও অধিক অটল । সামান্যতম পক্ষপাতিত্ব, মামুলি উত্তেজনা, প্রতিশোধের স্পৃহা কিংবা এতটুকু অবৈধ প্রচারের আশ্রয়ও তিনি নেন নাই। জামাল যুদ্ধের (উট যুদ্ধের) অবসানের পর উম্মু'ল-মু'মিনীন হযরত 'আইশা (রা)-এর প্রতি পূর্ববৎ সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন করেন। সি-ফফীন যুদ্ধে প্রতিপক্ষ করৃক ফোরাতকুলের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর প্রতিপক্ষ পানি সরবরাহ বন্ধ রাখে; অতঃপর উক্ত নিয়ন্ত্রণ, পুনরুদ্ধার করিতেই প্রতিপক্ষকে পানি ব্যবহারের অনুমতি প্রদান, শেষ যুদ্ধে কুরআন মাজীদের সম্মানে যুদ্ধ বন্ধকরণ হযরত “আলী (রা)-র রাষ্ট্রনীতির অতুলনীয় বৈশিষ্ট্য! এইসব পদক্ষেপ ইসলাম নির্দেশিত মানবীয় অধিকার ও সম্মানকে চিরঞ্জীব করিয়াছে । এই সমস্ত ফয়সালা হযরত "আলী (রা)-কে মানবীয় বিবেকবোধের কণ্ঠম্বররূপে প্রতিষ্ঠিত করিয়াছে । আত'- তশবারী. আল-জাহিজ, ইব্ন 'আবৃদ রাব্বিহী, ইব্ন জান্নী, ইব্ন মুযাহি-ম, আল-য়াকৃ'বী, শায়খ মুফীদ এবং সায়্যিদ রাদশি হযরত “আলী (রা)-র যে সমস্ত খুতবা, চিঠিপত্র, পারস্পরিক কথোপকথন ও বাণী উদ্ধৃত ও লিপিবদ্ধ করিয়াছেন, তদুষ্টে ইবৃন আবি'ল-হশাদীদ, মুহশম্মাদ 'আবদুহ. “'আবদু'র-রাযযাক' মালীহণবাদী, তাওফীক আল-ফাকীহী, জর্জ জুরদাক" “আলী (রা)-র রাজনৈতিক ও প্রশাসনিক বিচক্ষণতার প্রশংসা করিয়াছেন এবং ভবিষ্যতের অনুসন্ধিৎসু পাঠক ও গবেষক ইহা যত পাঠ করিবেন ততই তাহার আধ্যাত্মিক মর্ধাদা ও পরিপূর্ণ দীনী কামালিয়াত উজ্জ্বল হইতে উজ্জ্বলতর হইতে থাকিবে । | মদীনা হইতে খিলাফাতের রাজধানী কৃফায় স্থানান্তর 'আলী (রা)-র অন্যতম শ্রেষ্ঠ রাজনৈতিক কীর্তি । ইহার ফলে পবিত্র স্থানদ্বয়ের (মক্কা ও মদীনা) পৰিভ্রতা অক্ষুণ্ন থাকে । এই পদক্ষেপ মুনাফিক" ও বিরোধীদের ভবিষ্যতের সকল অপতৎপরতা হইতে ইহাকে মুক্ত রাখে । ইহার ফলে বিরোধিতার সিরীয় কেন্দ্র প্রোপাগান্ডার সম্ভাব্য কেন্দ্র হিসাবে ইরানকে হারায় । তিনি কৃফা হইতে ইরাক, ইরান ও মিসর পর্যন্ত বিস্তীর্ণ ভূখণ্ডে ইসলামী আখলাক" চরিত্র, ইসলামী রীতি-নীতি ও ইসলামী শিক্ষামালার বিধিবদ্ধ রীতির প্রচলন ঘটান যাহা. মদীনায় অবস্থান করিয়া করা সম্ভবপর হইত না। প্রশাসনিক নীতি £ হযরত “আলী (রা) ইসলামের যে সব বিষয়কে মৌলিক গুরুত্ প্রদান করিয়া উহার প্রসার ঘটান তাহা ছিল এই ৪ তাওহমীদী . “আকীদা, একমাত্র আল্লাহ্র সত্তৃষ্টিকে প্রাধান্য দান এবং তাকওয়া তথা আল্লাহ ভীতি, কুরআন সুন্নাহ্নির্ভর ন্যায়বিচার, নিজের মুকাবিলায় অপরকে অগ্রাধিকার দানের প্রেরণা (১১২১1), যুদ্ধ এড়াইয়া চলার চেষ্টা এবং যুদ্ধাবস্থায় মানবীয় ও ইসলামী মূল্যবোধ হিফাজত, ইসলামী সমাজ ও আকীদার প্রচার, ইহার পুনরুজ্জীবন ও প্রতিষ্ঠা, শাসক ও শাসিতের মধ্যে নৈকট্য স্থাপন, প্রাধান্য লাভের ক্ষেত্রে অবৈধ ফায়দা হাসিল প্রতিহতকরণ, মানসিকতাকে নিরুৎসাহিতকরণ, শর“ঈ কানুন প্রচলনের ক্ষেত্রে অলসতা কিংবা শৈথিল্যকে প্রশ্রয় না দেওয়া, অতীত স্মরণে রাখিয়া ইহারই আলোকে ভবিষ্যত গঠন এবং ইবাদাত ও তাক-ওয়ার ক্ষেত্রে উন্নতি ৷ ইসলামী বিশ্বকোষ
— পৃষ্ঠা ২৯১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।