“আলী (রা) ইবন আবী তশলিব (পরিশিষ্ট) হযরত “আলী (রা)- রী ও পির চারার হযরত "আলী (রা)-র সন্তান-সন্ততিগণ সম্পর্কে বংশবিশেষজ্ঞগণ বিস্তারিতভাবে আলোচনা করিয়াছেন। এখানে শায়খ মুফীদ, জামালু'দ-দীন, ইব্ন কালবী এবং হিশাম ইবৃন মুহাম্মাদ (জামহারাতু'ন-নাসাব)-এর বর্ণনার সংক্ষিপ্ত-সার পেশ করা হইল ৪৮ ১। হযরত ফাতি'মা যাহরা (রা)-র গর্ভে ঃ হণসান, হু"সায়ন, যায়নাব (বড়), যায়না (ছোট), (উম্মু কুলছু'ম), মুহসিন (আল-ইরশাদ, ১৬৮ পৃ.); ২। খাওলা বিন্ত জা“ফার হশনাফিয়ার গর্ভে; মুহশম্মাদ (ইবনুল- হশনাফিয়া নামে মশহর); ৩। উম্মু'ল-বানীন বিন্ত হি"যাম-এর গর্ভে ঃ “আব্বাস, উছ"মান, জাফার ও “আবদুল্লাহ ৪ । উম্মু হশবীব বিন্ত রাবী'আর গর্ভে ৪ উমার ও রুক"য়্যা: ৫। লায়লা বিন্ত মাস“উদ দারমিয়ার গর্ভে ঃ মুহণম্মাদ আস'গণর (ডাকনাম আবূ বাক্র) ও “উবায়দুল্লাহ; ৬। আসমা বিন্ত খাছ"'আমিয়ার গর্ভে ঃ যাহ"য়া (আল-ইরশাদ-এর ভাষ্যানুযায়ী ইব্ন কালবী অপর সন্তানের নাম “আওন বলিয়াছেন); ৭। সা'ঈদা বিন্ত “উরওয়া বিন্ত মাস'উদ ছণকণফীর গর্ভে 8 উম্মু'ল-হণসান ও রামলা। কন্যাদের আরও নাম জানিতে হইলে দ্র. আল-ইরশাদ, পৃ. ১৬৮; আল-মানাফ, ২খ.+ পৃ. ১৬২; উমদাতু'ত-তণলিব ফী আনসাবি আল-ই-আবী তশলিব, পৃ. ৬৩ ও রি ইব্ন আবিছ'-ছালজ বাগ-দাদী (মৃ. ৩২৫); তারীখু'ল-আইম্মা, পৃ. ১০; ইব্ন কালবী. জামহারাতুন-নাসাব, (রিযেন্টাল কলেজ ম্যাগাজিন-এ প্রকাশিত, লাহোর. পূ. ২০)। ইমাম হশসান (রা), ইমাম হু"সায়ন (রা), মুহশাম্মাদ হশনাফিয়্যা এবং “আব্বাস (রা)-র বংশধারা অব্যাহত রহিয়াছে । দৈহিক বর্ণনা ৪ হাশিমী বংশের নেতৃস্থানীয় লোকদের ন্যায় তাহার চেহারা ও মুখমণ্ডল ছিল স্বভাবতই আলোকোজ্জ্বল । তিনি ব্যাপক জ্ঞানের অধিকারী ছিলেন; ইবাদত-বন্দেগী ও রিয়াত-মুজাহাদার ক্ষেত্রে তিনি যেমন তুলনাহীন ছিলেন, তেমনি অতুলনীয় ছিল তাহার বীরত্ব ও সাহসিকতা । ইসতী“আব, উসদু'ল-গণবা, মানাকি-ব প্রভৃতি গ্রন্থে তাহার দেহাকৃতির যে বর্ণনা পাওয়া যায় তাহা নিম্নরূপ ৪ দোহারা শরীর, মধ্যম আকৃতি, উজ্জ্বল চেহারা ও মুখমণ্ডল, ঘন চাপ দাড়ি, সমুন্নত দৃষ্টি, মাংসল গণ্ড, বড় মায়াবী চোখ, ঘোর কৃ? পুত্তুলী, প্রশস্ত কপাল । শেষ বয়সে মাথার সমস্ত চুল উঠিয়া গিয়াছিল। শরীরের রং ছিল গোধূম বর্ণের যাহা উজ্জ্বল স্বর্ণের ন্যায় জ্বলজ্বল করিত, মাঝারি আকারের উজ্জ্বল গ্রীবা, চওড়া ভারী স্কন্ধ, মযবৃত কজি এবং বাহুদ্য় সুদৃঢ় ও সুডৌল, প্রশস্ত বক্ষ, মযবুত ঈষদুন্নত উদর, পায়ের গোছা আটসাট; চেহারা গা্টীর্যপূর্ণ অথচ সদাহাস্য ও প্রসন্ন । রাত্রি জাগরণ এবং কঠোর সংযম-সাধনার যুহদ-এর) চিহ্ন তাহার মুখে পরিস্ফুট থাকিত । কপালে সিজদার দাগ পড়িয়া গিয়াছিল (সণদূক', আল-খিসণল, পৃ. ৭৮)। শেষ বয়সে চুল ও দীড়ি রৌপ্যের মত প্রায় সাঁদা হইয়া গিয়াছিল। একবার জনৈক ব্যক্তি তাহাকে খিযাব ব্যবহারের পরামর্শ দিলে বলিয়াছিলেন, মহানবী (স)-এর শোকে আমি অভিভূত বিধায় খিযাব ব্যবহারে আমার মন সায় দেয় না (নাহ্জু'ল-বালাগণ, গু“লাম আলী এন্ড সন্স প্রকাশিত, লাহোর, পৃ. ৮৭৩)। স্বভাব-চরিত্র 8 হযরত “আলী (রা) মহান বীর পুরুষ ছিলেন । রাষ্ট্রীয় ক্ষমতা ও ধন-সম্পদের অধিকারী হইয়াও তিনি সহজ-সরল ও অনাড়ূম্বর জীবন যাপন করিতেন । লবণ, খেজুর, দুধ এবং গোশতের প্রতি তাহার ২৮৬ 00171917115 *আলী (রা) ইবন আবী তশলিব তেমন কোন আগ্রহ ছিল না। তাহার পসন্দনীয় খাবারের মধ্যে ছিল যবের শুকনা রুটি । হাত ধুইবার পর তিনি রূমাল দিয়া হাত-মুখ মুছিতেন ৷ এই রূমাল একটি পেরেকের মাধ্যমে লটকাইয়া রাখা হইত এবং উহা অন্য কেহ ব্যবহার করিতেন না (আল-মাহশসিন, পৃ. ৪২৯)। তিনি মোটা সুতির কোর্তা এবং অনুরূপ ধরনের আবা ও পাগড়ী ব্যবহার করিতেন । তিনি স্বয়ং মামুলি ধরনের পোশাক পরিধান করিতেন । কিন্তু অধীনস্থ চাকর-বাকর ও কর্মচারীদেরকে উত্তম পোশাক-পরিচ্ছদ পরিধান করাইতেন । দাস-দাসী উঠানো, ক্ষেতের কাজ-কর্ম দেখাশুনা করা এবং অপরাপর পরিশ্রমের কাজ করিতেন । তিনি বাজারে যাইতেন, দ্রব্যযূল্যের খোঁজ-খবর লইতেন এবং ভিক্ষাবৃত্তিতে বাধা দিতেন। একবার জনৈক ব্যক্তিকে আরাফাত ময়দানে ভিক্ষা করিতে দেখিয়া তিনি তাহাকে ধমক দেন এবং বলেন, “আফসোসের বিষয় যে, আজিকার পবিত্র দিবসেও লোকে আল্লাহ ভিন্ন অপরের নিকট হাত পাতে” (ইক'দুল-ফারীদ, ১খ.. ২৫৭)! তিনি সাধারণ লোকের মধ্যে উপবেশনপূর্বক তাহাদেরকে তা'লীম দিতেন । নি'রার ইব্ন দশমরা সিরিয়ার দরবারে হযরত “আলী (রা)-র চরিত্রের বর্ণনা নিম্নোক্তভাবে দিয়াছেন £ “তিনি উন্নত মনোবলসম্পন্ন, শক্তিশালী ও বীর পুরুষ ছিলেন । তাহার প্রতিটি কথাই ছিল চূড়াত্ত এবং প্রতিটি ফয়সালাই ছিল ন্যায় ও সুবিচারমূলক । তাহার. কথায় ও ব্যবহারে “ইলম ও হি-কমাত ঝরিয়া- পড়িত। পৃথিবী এবং ইহার জৌলুসের প্রতি তিনি ছিলেন নিস্পৃহ: রাত্রের অন্ধকার ছিল তাহার খুবই প্রিয় । তিনি চিন্তাশীল ও শিক্ষানুরাগী ছিলেন । সাদাসিধা ও মামুলি পোশাক এবং সাধারণ খাদ্য ছিল তাহার প্রিয় । আমাদের মধ্যে আমাদের একজনের মতই বসিতেন। কিছু জিজ্ঞাসা করিলে তিনি হাসি মুখেই আমাদের জিজ্ঞাসার উত্তর দিতেন। আমাদেরকে কাছে বসাইতেন এবং তিনি নিজেও আমাদের কাছ ঘেঁষিয়া বসিতেন। দীন-দরিদ্রদেরকে কাছে টানিয়া বসাইতেন। কিন্তু আমরা তাহার সঙ্গে কথা বলিতে ভয় পাইতাম । ধার্মিক লোকদেরকে তিনি শ্রদ্ধা ও সম্মান করিতেন! সবল লোকেরা তাহার সামনে অন্যায়ের কামনাও করিতে সাহস পাইত না এবং দুর্বল লোকেরা তাহার ন্যায়বিচার সম্পর্কে হতাশ হইত না। আমি আর তিনি তাহার শ্বাশ্রু মুবারক স্বহস্তে ধারণ করিয়া সর্পদষ্ট ব্যক্তির ন্যায় ছটফট করিতেছেন । চক্ষু হইতে দরদবিগলিত ধারায় অশ্রু নির্গত হইতেছে আর তিনি বলিতেছেন £ ওহে দুনিয়া! তুমি অন্য কাহাকেও ধোঁকা দাও । আমার সঙ্গে তুমি সম্বন্ধ পাতাইও না, আমার সম্পর্কে কোন আশাও মনে ঠাই দিও না। আমি তোমাকে তিন তণলাক" দিয়াছি।. তোমার আয়ু স্বল্প, তোমার লক্ষ্য ও উদ্দেশ্য ঘৃণ্য। হায়! সফর বড় দীর্ঘ, রাস্তা ভয়াবহ, কিন্তু পাথেয় খুবই কম রিয়াদু'ন-নাদণরা, ২খ., ২১২; মাতশলিবু*স-সুওয়াল, পৃ. ১১২)।” রাজনীতি ও নেতৃত্ব-কর্তৃত্ব ঃ হযরত “আলী (রা) প্রকৃতিগতভাবেই আল্লাহগত প্রাণ নিঃস্বার্থ প্রকৃতির লোক ছিলেন। ইসলামের মূলনীতিসমূহ (উসৃ'ল) এবং দীনের আমলসমূহ তাহার অস্থি-মজ্জায় মিশিয়া গিয়াছিল। মহানবী (স)-এর মহব্বত, স্বীয় ব্যক্তিসত্তা সম্পর্কে সচেতনতা, ইসলামের অন্তর্দৃষ্টি এবং ইহার রক্ষণাবেক্ষণ-চিন্তাই ছিল তাহার জীবনের একমাত্র লক্ষ্য । ইসলামের প্রচার-প্রসার (তাবলীগ) এবং ধর্মের হেফাজতকেই তিনি. ইসলামী বিশ্বকোষ
— পৃষ্ঠা ২৯০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।