Islami Bisshowkosh : Bangladesh Islamic Foundation — Islami Bisshowkosh Part 3
/ ৭৯৮
📝 লেখা 📖 পিডিএফ

00171917115 “আলী (রো) ইবন আবী তশলিব অতঃপর! মহানুভব ও অভিজ্ঞ শুভাকাজ্জীর বিরোধিতার পরিণতি সর্বদাই পরিতাপের ও লঙ্জীকর হইয়া থাকে । আমি সালিশ সম্পর্কে আমার ফয়সালা তোমাদেরকে বলিয়াছিলাম এবং আমার মূল্যবান অভিমত বিশ্লেষণ করিয়া তোমাদেরকে বুঝাইয়াছিলাম। হায়! যদি পরামর্শ প্রদানকারীর পরামর্শ মান্য করা হইত। কিন্তু তোমরা বদমেযাজী বিরোধিতাকারী ও বিদ্রোহী অবাধ্যতাকারীদের ন্যায় তাহা প্রত্যাখ্যান করিলে । এমনকি শুভাকাজ্জী তাহার উপদেশ সম্পর্কেই চিন্তায় পড়িয়া গেলেন। চকমকি পাথর আগুন দেওয়া বন্ধ করিয়া দিল। আমার এবং তোমাদের অবস্থা তো তেমনটিই হইল যাহা দুরায়দ ইবনুস-সিম্মা বলিয়াছেন £ 1৬৮৮১ 1870৪৮410১১ ০০। ৯০০০৮। 4২11 ৮৯৪ ২] ৮০৯এ। “আমি তোমাদেরকে বালুময় ঢালু স্থানে (মুন“আরিজুল-লিওয়ার) উপর . আমার ফয়সালা প্রদান করিয়াছি, যদিও তোমরা আমার পরামর্শের যথার্থতা ও বাস্তবতা তখন বুঝিতে-পার নাই । কিন্তু পরের দিন সকাল হইতেই উহার নিষ্ঠা ও আন্তরিকতা তোমরা প্রত্যক্ষ করিয়াছ” নোহজুল বালাগা, ১খ., ৮০, খুতবা ৩৪; আত-তাবারী, ৬খ., পৃ. ৪৩)। ৩৮ হিজরীর শেষ অবধি সিরিয়ার সঙ্গে পুনরায় যুদ্ধের যাবতীয় মুখে প্রথমে তাহাদের সঙ্গে বোঝাপড়া করাটা অপরিহার্য হইয়া দেখা দেয়। তাহারা হাররা নামক স্থানে নিজেদের কেন্দ্র স্থাপন করে এবং “আবদুল্লাহ ইব্‌ন ওয়াহ্ব আর-রাসসীর নেতৃত্ে সুসংগঠিতভাবে শহর ও রাস্তাগুলিতে লুটপাট শুরু করিয়া দেয়। তাহারা অগ্রসর হইতে হইতে মাদয়ান পর্যন্ত গিয়া পৌছে এবং সেখানকার শাসনকর্তা “আবদুল্লাহ ইব্ন খাব্বাবকে তাহার পরিবার-পরিজনসহ অত্যন্ত নির্দয়ভাবে হত্যা করে । হযরত “আলী (রা) তাহাকে বহু বুঝাইলেন, কুরআন-সুন্নাহ হইতে দলীল পেশ করিলেন, রাজনৈতিক ও ধময় অবস্থা খোলাখুলি তুলিয়া ধরিলেন (আল-য়াকৃবী, ২খ., ৬৭৮; আখবারুত-তিওয়াল, পৃ. ২০৭; নাহজুল-বালাগা, খুতবাত ৩৪, ৩৫, ৩৯, ৫৭, ৫৮, ৬৭, ১২১, ১৭২, ২৩৩, আরও দ্র. ১১৮, ১৭৬, ১৭৯, পত্রাবলী ৭৮)। তাহাদের অত্যাচার-নির্যাতন ও বাড়াবাড়ি উপেক্ষা করা সত্তেও যখন তাহাদের আচার-আচরণ পরিবর্তিত হইল না তখন তিনি তাহাকে শাস্তি প্রদান করিতে অগ্রসর হইলেন । নাহরাওয়ান নামক স্থানে উভয় ফৌজ মুখামুখি হয় । হুজর ইব্‌ন “আদী (রা) ও আবূ আয়্যুব আনসারী (রা) “আলী (রা)-এর ফৌজের নেতৃত্‌ দেন। হযরত “আলী (রা) স্বয়ং পতাকা হস্তে সম্মুখে অগ্রসর হন এবং আরেক বার পুনরায় অনুগ্রহ ও অনুকম্পা প্রকাশ করিয়া ঘোষণা করেন £ ১০৮০] 45 হ21১11.১১৯ ০1 ০৯] ০০৪ “যে কেহ এই পতাকাতলে আসিয়া যাইবে সে নিরাপদ ।” এই ঘোষ্ণা শুনিয়া প্রতিপক্ষের প্রায় দুই হাজার মানুষ এদিকে আসিয়া গেল এবং চারি হাজার স্বস্থানে অটল দীড়াইয়া রহিল, বরং আমীরুল মুমিনীনের ফৌজের উপর প্রবল বেগে আক্রমণ শুরু করিয়া দিল। এই আক্রমণের পর হযরত “আলী (রা) পাল্টা আক্রমণের নির্দেশ দান করেন এবং দেখিতে দেখিতে চার হাজার লোক নিহত হয় । হযরত “আলী (রা) যুদ্ধের প্রথমেই নিজের সৈন্যকে নিশ্চিত আশ্বাস প্রদান করিয়াছিলেন, শক্রর দশজন লোকও জীবন বাচাইতে সক্ষম হইবে না এবং তোমাদের দশজন ২৮৫ “আলী (রা) ইবন আবী তশলিব লোকও নিহত হইবে। যুদ্ধের পর বাস্তবে ইহাই হইয়াছিল যে খারিজীদের মাত্র নয়জন জীবিত ছিল এবং হযরত "আলী (রা)-এর নয়জন সৈন্য শহীদ হইয়াছিলেন (আল-মাস“উদী, ২খ., পৃ. ৪১৬; আল-য়া“কৃবী. হিরু ১৬৯)। . হযরত “আলী (রা)-এর বিরোধীরা এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে বিরোধিতার এমন কোন দিক ছিল না যাহা তাহারা পরিত্যাগ করিয়াছিল এবং আমীরুল-মু'মিনীন তাহাদের বিরোধী কর্মকাণ্ডের জওয়াবে যেই সত্য পন্থা ও সদাচরণ প্রদর্শন করিয়াছিলেন তাহা তাহার মহানুভবতার আলোকোজ্জ্বল উদাহরণ । যুদ্ধের পর যুদ্ধ এবং শোকের পর শোক । মালিক ইব্‌ন আশতারের মত বাহাদুর ও বিশ্বস্ত বন্ধ মিসর গমনের পথে রাস্তায় নিহত হন (ইবুন আবিল হাদীদ, ৩খ., পৃ. ৪১৬; আল-গাদীর, ৯খ.. পৃ. ৪০: নাহজুল বালাগা, খুতবা ৬৫, পত্র ৩৪. উক্তি ৩২৫: আল-য়াকৃবী, ২খ.. পৃ. ১৭০)। গভর্নর হিসাবে গমন করেন এবং তাহাকেও নিষ্ঠুরভাবে. হত্যা করা হয় (উসদুল-গাবা, ৪খ., পৃ. ৩২৪; মুহাম্মাদ “আলাম, মুহাম্মাদ ইব্ন আবী বাক্র, লাহোর ১৯২৩ খু. পৃ. ৭৫; অধিকন্তু নাহজুল-বালাগা, খুতবা ৬৫, পৃ ৭৩৪, উক্তি ৩২৫; আল-য়াকৃবী, ২খ., পৃ. ১৭০)। এইসব বিরাট দুর্ঘটনা সত্তেও হযরত “আলী সৈন্যদের অলসতা ও বিরোধীদের মুকাবিলা করিয়াছেন দৃঢ়তার সহিত ও তুলনাহীন সাহসিকতার সঙ্গে । সৈন্যবাহিনীর : সমাবেশ ঘটাইয়াছেন, উদ্দীপনাময় বক্তৃতার সাহায্যে লোকের মধ্যে প্রাণসঞ্কার করিয়াছেন, নাহারওয়ান যুদ্ধ করিয়াছেন, তিরিশ হাজার সৈন্যের সমাবেশ ঘটাইয়া ইমাম হুসায়ন (রা), কায়স ইব্‌ন সাদ ও আবু আয্যুব আনসারী রো)-কে এই ফৌজের 'নেতৃত্ প্রদান করিয়াছেন । কিন্তু আরও একটি বিপজ্জনক চক্রান্ত দেখা দেয় যাহা তাহার পবিত্র জীবন মুবারককেই নির্বাপিত করিয়া দেয়। শাহাদাত £ ১৯ রামাদান, ৪০ হিজরী প্রত্যষে সালাতের ওয়াক্ত। “আবদুর রাহমান ইব্ন মুল্জিম মুরাদী তাহার উপর আক্রমণ করিয়া বসে। _ হযরত “আলী (রা) কৃফার মসজিদের মিহরাবে কেবল দীড়াইয়াছেন, এমন সময় 'আবদুর-রাহমানের বিষমাখা তলোয়ার তাহার মন্তকে আঘাত হানে এবং তিনি আহত হন (আত-তাবাকাতুল কাবীর, ২খ.. পৃ. ১৯; মাকাতিলুত-তা“লিবীন, পৃ. ৪১; ইব্‌ন আবিল হাদীদ, ২খ., পৃ. ৪৫; আস-সাওয়াইকুল-মুহরিকা, পৃ. ১৩৪; সিবত ইবনুল জাওষী, তাযকিরাতুল খাওয়াস, উর্দু তরজমা, পৃ. ২২৩; কামালুদ্দীন শাফিঈ, মাতালিবুস-সুউল, পৃ. ২১৮; মাজলিসী, জিলাউল-উয়ুন, উর্দু অনু., পৃ. ৪২)। ক্ষতস্থানের চিকিৎসা করা হয়। কিন্তু ওপারের ডাক আসিয়া গিয়াছিল। অবশেষে ২১ রামাদান, ৪০ হি. প্রত্যুষের পূর্বেই হযরত আমীরুল মুমিনীন “আলী ইব্‌ন আবী তালিব (রা) প্রিয় বন্ধুর সঙ্গে গিয়া মিলিত হন (আল-ইরশাদ, পৃ. ৫)। হযরত হাসান ও হুসায়ন ভ্রাতৃদ্ধয় কাফন ও জানাযার সালাতশেষে কৃফার বাহিরে নাজাফ নামক স্থানে তাহাকে দাফন করেন। তাহার মাযার এক বিরাট শানদার রওষা হিসাবে বিদ্যমান এবং লক্ষ লক্ষ যিয়ারতকারী, কাফেলার পর কাফেলা যিয়ারত করিতেছে মোদী আন-নাজাফ ওয়া হাদিরহা, অধিকন্তু মুরতাদী হু"সায়ন ফাদিল, ভারী উতরাতি 'আলিয়াত, খুত্তী)। গ্রন্থপঞ্জী ৪ বরাত নিবন্ধগর্তে প্রদত্ত হইয়াছে। মুরতাদা হুসায়ন ফাদিল (দা.মা.ই.)/আবু সাঈদ মুহাম্মদ ওমর আলী ইসলামী বিশ্বকোষ

— পৃষ্ঠা ২৮৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।