00171917115 “আলী (রা) ইবন আবী তণলিব দান করা না হয় ইহা ৩৬ হিজরী লহ মাসের ঘটনা (আল-যাকষী ২খ. পৃ. ১৬৪)। আদ-দীনওয়ারীর ভাষ্যমতে উভয় কৌজ, পরল্পরের সুখাযুখি হাউনী ফেলিয়াছিল। উভয় হুকুমতের মধ্যে পত্র যোগযোগের ধারা অব্যাহত ছিল। রাবীউল-আওওয়াল, রাবী“উল-আখির এবং জুমাদাল উলা- ৩৭ হিজরী হইতে তিন মাস ৮৫টি বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা সংঘটিত হয় (আখবারুত-তিওয়াল, পৃ. ১৭০)। জুমাদাল-উখরায় উভয় বাহিনী যথারীতি যুদ্ধের জন্য দৃঢ় সংকল্প ছিল, কিন্তু যুদ্ধ হইতে পারে নাই। রাজাব মাস ছিল পবিত্র মাস বিধায় এ মাসও শান্তি ও নিরাপত্তার মধ্য দিয়া অতিবাহিত হয়। ফলে অন্ত্র বিরতি ঘটে । মোটকথা ৩৮ হিজরীর সাফার মাসের দশ তারিখে ভীষণ যুদ্ধ শুরু হয় । হাজার হাজার সৈন্য এবং অসংখ্য বীর বাহাদুর জীবনের বাজী ধরে। শেষ চূড়ান্ত যুদ্ধ ছিল “লায়লাতুল হারীর-এর যুদ্ধ । সেদিনের সমগ্র দিবারাত্রির যুদ্ধ ছিল হযরত “আলী (আ) এবং মালিক ইব্ন আশতার-এর যুদ্ধ, ইতিহাসের স্মরণীয় যুদ্ধ (ওয়াক্*'আত সিফ্ফীন, পৃ. ৪৭৬; ইব্ন আবিল হাদীদ, ১খ., ১৭৪; আখবারুত-তিওয়াল, পৃ. ১৮৮)। হযরত “আলী (আ)-এর 'ফৌজের প্রবল চাপ এবং মালিক ইব্ন আশতার-এর অগ্াভিযান দৃষ্টে লোকে ভীত-সন্ত্স্ত হইয়া পড়ে । সম্মুখেই ছিল কুরআনুল কারীম বাঁধিয়া উচু করিয়া তুলিয়া ধরে এবং চীৎকার দিয়া বলিতে থাকে, আইস! আমরা এই কুরআন মাফিক ফয়সালা করিয়া লই । সকলেই গর্দান ঝুঁকাইয়া দেয় । হযরত “আলী (আ) বলেন, আমাদের অপেক্ষা কুরআন মাজীদের অধিক সম্মান কে করিবে! কিন্তু সিরীয় পক্ষের আবুল: আওয়ার আস-সালমা (ফোরাত উপকূলের যুদ্ধে পরাজিত সেনাপতি সওয়ারীর উপর আরোহণ করেন, মস্তকোপরি কুরআনুল কারীমের খণ্ড রাখেন এবং সম্মুখে আসিয়া চীৎকার করিয়া বলেন, ওহে ইরাকবাসী! এই আল্লাহর কিতাব আমাদের ও তোমাদের মধ্যে মীমাংসাকারী । ইহার পর ফৌজের মধ্যে হৈ চৈ শুরু হইয়া যায়। হযরত “আলী (আ) এবং আরও কতিপয় লোক তাহাদেরকে বুঝাইতে প্রয়াস পান যে, ইহা একটি চালবাজি মাত্র । যদি তোমরা হাঙ্গামা করিতে থাক তাহা হইলে জেতা যুদ্ধে হারিয়া যাইবে । কিন্তু তাহাদের কথা কেহই শুনিল না। দেখিতে দেখিতে সৈন্যদের চেহারা বদলাইয়া গেল। তলোয়ার থামিয়া গেল এবং মালিক ইবন আশতারকে যুদ্ধ স্থগিত করিয়া ফিরিয়া আসিতে হয়! এই যুদ্ধে হাজার হাজার সাহাবী, তাবিঈ ও পুণ্যবান মুসলমানের জীবননাশ ঘটে! এইসব শহীদের মধ্যে হযরত “আম্মার ইব্ন য়াসির (রা)-এর শাহাদাতে সিরিয়াবাসী ভীত ও লজ্জিত 'হইয়াছিল। কেননা রাসূলুল্লাহ সে)-এর ভবিষ্যদ্বাণী ছিল, আম্মারকে বিদ্রোহীরা হত্যা করিবে (আল-য়া'কৃবী, ২খ.» ১৬৪; উসদুল গাবা, ৪খ., ৪৬; ওয়াক্*আতু সিফফীন, পৃ. ৩৪২ প.; আরজাহুল মাতালিব, পৃ. ৬২২)। , সিফ্ফীন যুদ্ধের সমান্তি ঘটে এই শর্তে যে, উভয় পক্ষ স্ব স্ব প্রতিনিধির মাধ্যমে কুরআন মাজীদের বিধানের আলোকে ফয়সালা করিবে । সিরীয় হুকুমতের পক্ষ হইতে এতদুদ্দেশ্যে “আমর ইবনুল আস রো)-এর নাম প্রতিনিধি হিসাবে প্রস্তাবিত হয় । “আলী রো) “আবদুললাহ ইবন আব্বাস (রা), অতঃপর মালিক ইব্ন আশতারের নাম পেশ করেন । কিন্তু লোকে হযরত ২৮৪ “আলী (রা) ইবৃন আবী তশলিব আবূ মূসা আল-আশ'আরী (রো)-কে প্রতিনিধি মনোনয়নের জন্য পীড়াপীড়ি করে এবং তীহাকেই প্রতিনিধি নিযুক্ত করা হয়। ৩৭ হিজরীর ১৭ সাফার তারিখে চুক্তিপত্র লিপিবদ্ধ হয় (আখবারুত-তিওয়াল, পৃ. ১৯৪; ইবন আবিল হাদীদ, ১খ.. পৃ. ১৯২; ওয়াক্'আতু সিফফীন, পৃ. ৫০৪; আত-তাবারী, ৬খ, : ২৯ ও ১৩০)। চুক্তিপত্র লিপিবদ্ধ হইবার পর হযরত “আলী (রা) কৃফায় চলিয়া যান। শায়খ আব্বাস আল-কুম্মী লিখিয়াছেন, এই যুদ্ধে তাহার রসদ হিসাবে চল্লিশ মণ যবের আটা ছিল। প্রত্যাবর্তনকালে ভাণ্ডারে কিছু আটা অবশিষ্ট ছিল (তুহফা রিদবিয়্যা ফী আহওয়ালি উলামা জাকারিয়া, ১ম সং. ১খ., পৃ. ১১৪)। রাবীউল আওওয়াল মাসে (আল-য়াকুবী, পু. ১৬৬; আল-মাসউলী, আত-তানবীহ ওয়াল-ইশরাফ, পৃ. ২৯৬: মুরূজুয-যাহাব, ২খ., পৃ. ৪০৩; নামক গ্রন্থে রামাদান মাস লিখিয়াছেন) আবু মুসা রো) এবং 'আমর ইবনুল আস (রো) আযরুহ (ইবৃন সা“, তাবাকাত, আল-বাদরিয়্টীন, পৃ. ১৯, ব্রীল ১৩২১ হি.) কিংবা দূমাতুল জান্দাল (আল-য়া'কৃবী, ২খ., পৃ. ১৬৬; আদ-দীনাওয়ারী ও আল-মাসউদী) নামক স্থানে একত্র হন৷ “আমর ইবনুল “আস (রা) আবু মুসা আল-আশ“আরী (রা)-এর সঙ্গে আলোচনাক্রমে এই কথা মানিয়া লইতে সম্মত করান যে, আবু মূসা হযরত আলী (রা)-কে পদচ্যুত করিয়া দিবেন এবং আমর দ্বিতীয় পক্ষকে ৷ উভয়ের পরিবর্তে মুসলমানরা তৃতীয় কোন ব্যক্তিকে খলীফা নির্বাচিত করার জন্য উৎসাহিত করিবেন। অনন্তর উভয়ে সাধারণ সমাবেশে হাজির হন । “আমর ইবনুল : “আস (রা) বলিলেন, আপনি বয়োজ্যেষ্ঠ ৷ প্রথমে আপনিই ঘোষণা দিন । অতঃপর আমি উহা সমর্থন করিব। আবু. মূসা (রা) পূর্ব সিদ্ধান্ত মৃতাবিক হযরত “আলীর পদচ্যুতির ঘোষণা দেন। কিন্তু “আমর ইবনুল আস পাল্টা বক্তৃতা করিতে গিয়া বলেন, আপনারা হযরত “আলী (রা)-এর প্রতিনিধির ফয়সালা শুনিয়াছেন। আমি উহা সমর্থন করিতেছি এবং অনুমোদন করিতেছি । আবু মূসা আল-আশ'আরী (রা)-এর “আলীকে খিলাফতের আসন হইতে অপসারণ করিতেছি। কিন্তু আমি আমার পক্ষকে অপসারণের ফয়সালা করিতেছি না, বরং তাহার খিলাফাতের ঘোষণা করিতেছি (ওয়াক্'আতু সিফফীন, পৃ. ৫৪৬; আত-তাবারী, ৬খ., পৃ. ৪০; আদ-দীনাওয়ারী, পৃ. ২০৩)। উভয় পক্ষের ফয়সালা বৈঠকের এই ঘটনার প্রথম হইতে শেষ পর্যন্ত মতানৈক্য সৃষ্টি হইতে থাকে প্রথম মতানৈক্য দেখা দেয় যুদ্ধবিরতি হইবে কি না ইহা লইয়া। হযরত “আলী (রা) যুদ্ধ বিরতির বিরোধী ছিলেন । দ্বিতীয় মতানৈক্য ছিল যে, সালিশ কে হইবেন, মধ্যস্থৃতাকারী কাহাকে বানানো হইবে ইহা লইয়া সাধারণ জনমত যাহার অনুকূলে ছিল তিনি প্রতিপক্ষের রাজনৈতিক কুটচাল বুঝিতে পারেন নাই । যখন চুক্তিপত্র লেখা হইল তখন এইসব লোকই চীৎকার দিয়া উঠিল, 4411 3 ২3 “আল্লাহ্র ফয়সালা ছাড়া আমরা অন্য কোন ফয়সালা মানি না” । উভয় পক্ষের নিযুক্ত প্রতিনিধির ফয়সালা ঘোষণার পর হযরত “আলী (রা)-র সকল সাথীই ইহা প্রত্যাখ্যান করেন । অতঃপর হযরত “আলী (আ) যুদ্ধপ্রস্তুতি শুরু করিলে এইসব লোকই গৃহযুদ্ধ শুরু করিতে প্রায়স পায় । হযরত "আলী (রা) বলিলেন, আল্লাহ্র দরবারে হাম্দ ও ছানা পেশ করাই উচিত, যুগ বিরাট বড় মুসীবত ও দুর্ঘটনা লইয়া আসিয়াছে । আমি সাক্ষ্য প্রদান করিতেছি যে, আল্লাহ ব্যতীত কোন ইলাহ নাই, তিনি এক ও তীহার কোন শরীক নাই । মুহাম্মাদ তাহার বান্দা ও রাসূল । |
— পৃষ্ঠা ২৮৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।