Islami Bisshowkosh : Bangladesh Islamic Foundation — Islami Bisshowkosh Part 3
/ ৭৯৮
📝 লেখা 📖 পিডিএফ

'আলী (রা) ইবুন আবী তশলিব “আম্মারা ইব্‌ন হাসসানকে, কায়স ইব্‌ন সাদ ইব্‌ন উবাদাকে মিসর এবং সাহ্‌ল ইব্‌ন হুনায়ফকে সিরিয়ার গভর্নর হিসাবে নিয়োগ দান করেন। -য়ামানের গভর্নর নিযুক্ত করেন 'আবদুল্লাহ ইব্‌ন আব্বাস রো)-কে। এইসব গভর্নরের মধ্যে কেবল সিরিয়ার গভর্নর সাহ্‌ল ইব্‌ন হুনায়ফ মদীনা হইতে রওয়ানা হন এবং তাবৃক পর্যন্ত পৌঁছিলে সিরিয়ার সৈন্যরা তাহাকে সেখান হইতে ফিরাইয়া দেয় । ফলে তিনি মদীনায় ফিরিয়া আসেন । হযরত “আলী (রা) সিরিয়ার শাসনকর্তার এইরূপ আচরণে বিশ্মিত হন। তাহাকে বলা হয় যে. সিরিয়া কেন্দ্র হইতে নিজেকে প্রত্যাহার করিয়া লইয়াছে। বিষয়টি সুকৌশলে এড়াইবার জন্য হযরত “আলী রো) পত্র লিখেন। সেখান হইতে ইহার কঠোর জওয়াব আসে । এদিকে ইরাকে ষড়যন্ত্র শুরু হইয়া যায়। মদীনা হইতে হযরত তালহা ও হযরত যুবায়র (রা) “উমরা আদায়ের জন্য মক্কা গমন করেন যেখানে উদ্মুল মু'মিনীন হযরত 'আইশা (রো) “উছমান (রা)-এর শাহাদাতের পূর্ব হইতেই অবস্থান করিতে ছিলেন । তিনি হেষরত “উছমান (রা)-এর শাহাদাত এবং) হযরত “আলী (রো)-এর বায়আতের কথা শুনিয়া চিন্তিত ছিলেন। এখন এই তিনজনের নেতৃত্বে কয়েক হাজার সৈন্যের এক বিশাল বাহিনী মক্কা হইতে ইরাক অভিমুখে রওয়ানা হয়। হযরত “আলী (রা) সিরিয়ার সমস্যা নিষ্পত্তির লক্ষ্যে কৃফার ছাউনীর উদ্দেশ্যে রওয়ানা হইয়াছিলেন এমন সময় পথিমধ্যে খবর পান, উদ্মুল-মুমিনীন হযরত “আইশা (রা) বসরার উদেশ্যে ইতোমধ্যে রওয়ানা হইয়া গিয়াছেন। হারবুল জামাল (উটের যুদ্ধ) 3. হযরত উম্মুল-মুমিনীন রো), হযরত তালহা রো) ও হযরত যুবায়র (রা) সেনারাহিনীর সঙ্গে বসরায় আগমন করেন। “উছমান ইবৃন হুনায়ফকে রাজধানী হইতে বাহির করিয়া দেওয়া হয়। বায়তুল মাল দখল করা হয় এবং লোকজনের নিকট হইতে বায়'আত লওয়া হয় (আখবারুত-তিওয়াল, পৃ. ১৪৪)। এসমস্ত বিষয় শ্রবণ করিয়া হযরত “আলী রো) রাস্তা পরিবর্তন করেন এবং যীকার নামক স্থানে ছাউনি ফেলেন । এখান হইতে তিনি কুফা ও বসরায় লোক প্রেরণ করেন। ইহার পর তিনি বসরায় গমন করেন । তিন দিন তিনি শহরের বাহিরে অবস্থান করেন, পত্র ও দূত প্রেরণ করেন এবং নিজে তাহাদের সঙ্গে কথা বলেন, কিন্তু আপোষ-মীমাংসা কিংবা সন্ধি-সমঝোতার প্রয়াস সফল হয় নাই। ফলে উভয় বাহিনী যুদ্ধের জন্য কাতারবন্দী হইয়া দীড়াইয়া যায় । ১০ জুমাদাল-উলা (আল-মাসউদী, ২খ.* পৃ. ৩৬০; আল-য়াকুবী, ২খ., পৃ. ১৫৮; আখবারুত-তিওয়াল, পৃ. ১৪৭, জুমাদাল আখিরা) হযরত উন্মুল মুমিনীন (রা) উ্টর পৃষ্ঠে আসীন হইয়া ময়দানে অবতরণ করেন এবং হযরত “আলী (রা) পতাকা লইয়া ময়দানে পৌঁছেন । ফজরের সালাতের পর হযরত “আলী (রা) খুতবা প্রদান করেন এবং আরও একবার লোকজনকে যুদ্ধ হইতে বিরত রাখিতে প্রয়াস পান (নোহজুল-বালাগা, খুতবা ৫, ৭, ১০, ১১, ১২ ১৩, ৩০, ৩২, ৭৭, ১২৪, ১৩৩,১৬৪, ১৬৫, ১৬৭, ১৬৯, ২১৩, ২১৪, ২২৬ পত্রাদি ২, ২৯, ৫৪, মুহাম্মাদ “আবদুহু এবং মুহাম্মাদ মুহয়িদ্দীন 'আবদুল হামীদ প্রকাশিত, কায়রো; আখবারুত-তিওয়াল, পৃ. ১৪৬)। কোনক্রমেই যখন সন্ধি হইল না তখন হযরত “আলী (রা) আম্মার ইবৃন য়াসির এবং মালিক ইব্ন আশতারকে পর্যায়ক্রমে ডান বাহু ও বাম বাহুর অধিনায়ক নিযুক্ত করিয়া স্বয়ং মধ্যভাগের দায়িত্ গ্রহণ করেন, মুহাম্মাদ হানাফিয়াকে সামনে প্রেরণ করেন। ভীষণ যুদ্ধের পর বিজয় অর্জিত হয় ।.- ২৮৩ 00171917115 “আলী (রো) ইব্‌ন আবী তণলিব কয়েক হাজার লোক এই যুদ্ধে নিহত হয় । হযরত তালহা (রা) এবং হযরত যুবায়র (রা)-ও শহীদ হন। যেই উ্টর পৃষ্ঠে হযরত উম্মুল-মুমিনীন (রা) আরোহিত ছিলেন তাহার চারি পা-ই কর্তিত হয় । হযরত “আলী (রা) সর্বপ্রথম মুহাম্মাদ ইব্ন আবী বাক্রকে প্রেরণ করেন । তিনি তাহার ভগ্নীর নিকট তাহার কুশল জানিতে চাহেন। জানিতে পারেন যে, তিনি কোন আঘাত পান নাই। নির্দেশ মুতাবিক তীহাকে বসরা হইতে তাহার ভ্রাতা মুহাম্মাদ ইবৃন আবী বাক্র এবং আরও দশজন রক্ষী মহিলার হেফাজতে _ নিরাপদে তাহার অভিপ্রায় মাফিক মন্কা মুকাররামায় পাঠাইয়া দেওয়া হয় যেখানে তিনি হজ্জ মৌসুম পর্যন্ত অবস্থান করেন এবং অতঃপর মদীনায় প্রত্যাবর্তন করেন (আল-য়াকৃবী, ২খ., পৃ. ৩৬০; শায়খ মুফীদ, কিতাবুল জামাল, নাজাফ ১৯৬৮ খৃ.; ইবনুত-তিকতাকা, আল-ফাখরী,. পৃ. ৬৫, কায়রো ১৯২৭ খৃ.; আখবারুত তিওয়াল, পৃ. ১৪৬: ইন সারি নিন শারহু নাহজিল বালাগা, ১খ., পৃ. ৮৫)। - বসরা জয়ের পর হযরত আলী (রা) কিছুদিন. সেখানেই. অবস্থান করেন। সিরিয়ার সঙ্গে তাহার পত্র যোগাযোগ অব্যাহত ছিল (পত্রের জন্য, দ্র. 'আবদুর রাযযাক মালীহাবাদী ও রঈস আহমাদ জাফারী, তাওকীআত ও রুকআত আমীরিল-মুমিনীন, লাহোর ১৯৫৫ খৃ.; অধিকন্তু মাশমুলা, তরজমা নাহজুল-বালাগা, লাহোর ১৯৬৯ খৃ. এবং কায়রো সং -এর পত্র নং ১, ৬, ৯, ১০, ১৪, ১৭, ২৮৮ ৩০, ৩২, ৩৭, ৩৯, ৪৪, ৪৮১ ৫৫, ৫৮ ৬৪, ৬৫, ৭৩, ৭৫) . হযরত “উছমান (রো)-এর রক্তমাখা জামা এবং তীহার স্ত্রীর কর্তিত আঙ্গুলগুলি সিরিয়াবাসীকে দেখানো -হইত এবং অনলবর্ষাঁ বক্তাগণ ইহার : প্রতিশোধ গ্রহণের উদ্দেশ্যে জনগণকে উত্তেজিত করিত । হাজার হাজার সৈন্য সিরিয়া হইতে রওয়ানা হয় । হযরত “আলী (রা) বসরা হইতে কুফা এবং তথা হইতে সিরিয়া সীমান্ত পর্যন্ত সেনাবাহিনীসহ সফর.করেন। প্রতি পদক্ষেপে তিনি সিরিয়ার প্রোপাগান্ডা সৃষ্ট অবস্থার মুকাবিলা. করেন এবং প্রতিটি অভিযোগের উত্তর দেন (দ্র. আত-তাবারী ও আদ-দীনাওয়ারী স্থা; অধিকন্তু নাহজুল বালাগা; খুতবাত ২, ৮, ২৪, ২৬, ৩৩,৪৯৮ ৪৩, ৪৫, ৪৭, ৫০, ৫৪, ৬৩, ৮১, ২০১, ২০২, ২১১)। হযরত “আলী রো) সিফফীন নামক স্থানে দ্র. খারীতা, ওয়াক'আতু সিফফীন, কায়রো ১৯৬২) ফোরাত নদীর উৎসে (অবস্থানগত.বিস্তারিত বর্ণনার জন্য দ্র. আখবারত- তিওয়াল, পৃ. ১৬৭) অবস্থান গ্রহণ করেন। এই দিকে সিরীয় সেনাবাহিনী আক্রমণ করিয়া উপকূলীয় এলাকা দখল করিয়া লয়। হযরত “আলী (রা) দূত মারফত বার্তা প্রেরণ করেন, আমরা লড়াই করিতে ইচ্ছুক নহি। কিন্তু এত বড় বিশাল বাহিনী পানি: ব্যতিরেকে কিভাবে থাকিতে পারে? উত্তর হিসাবে ছিল সেই একই ধ্বনি যাহা ছিল এই সমগ্র সংঘর্ষের. মূল ।'হযরত “আলী (রা) সেনাবাহিনীকে সারা রাত্র ব্যাপী পিপাসা জনিত কারণে পেরেশান _ দেখেন। প্রত্যুষে মালিক ইবন আশতার ও আশ'আছ ইব্‌ন কায়স-এর অধীনস্থ বাহিনী আবুল আওয়ার শামীর উপর আক্রমণ করিয়া বসে (আখবারুত তিওয়াল, পৃ. ১৬৯)। ভীষণ যুদ্ধের পর আবুল আওয়ারকে ময়দান ছাড়িতে হয়। ফোরাত দখলের খবর ছড়াইয়া পড়িলে সিরীয় বাহিনীর মধ্যে হৈ চৈ পড়িয়া যায়। “আমর ইবনুল “আস (রা) তাহাকে সুনিশ্চিত আশ্বাস প্রদান করেন যে, হযরত “আলী (রা) এমন নহেন যে, পানি গ্রহণে . বাধা দিবেন। অপর দিকে হযরত “আলী (রা) তাহার সেনাবাহিনীকে : তাকীদ প্রদান করেন, কেহ পানি লইতে আসিলে তাহাকে যেন বাধা ' ইসলামী বিশ্বকোষ

— পৃষ্ঠা ২৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।