“আলী (রা) ইবন আবী তশলিব সৃষ্টিকারীরা সুযোগের অপেক্ষায় ছিল। হযরত আবু বাক্র (রা)-এর নেতৃত্বে মুসলমানেরা যাবতীয় বাতিল ফেতনা সমূলে নির্মূল করিতেছিলেন। সেই সময় সবচেয়ে বেশী প্রয়োজন ছিল পারস্পরিক এঁক্যের ৷ এই ক্ষেত্রে হযরত “আলী রো) অপেক্ষা বেশী ধর্মীয় সুরক্ষা এবং মুসলমানদের কল্যাণকে অগ্বাধিকার প্রদানকারী আর কে হইতে পারিত ? অনন্তর হযরত “আলী (রা) সামগ্রিক সমস্যার ব্যাপারে. অন্য মুসলমানদের অংশগ্রহণ করতঃ এবং ইসলামের পয়গামকে ব্যাপক জনগণের কাছে পৌছাইতে উদারভাবে সহযোগিতা করেন। ছন্দু-বিবাদ ও বিরোধিতার অবস্থায় সবচেয়ে কম যে বিষয়টি দেখা দিত তাহা হইল, মুনাফিকরা ইহার পরিপূর্ণ সুযোগ গ্রহণ করিত এবং নবী করীম স)-এর দাওয়াত ও তাবলীগ তাহার আপন শহরেই পারস্পরিক সংঘাত ও সংঘর্ষের শিকার হইয়া যাইত (আল- মানাকিব, ৩খ.. পৃ.১৬; আরও দ্র. জর্জ জুরদাক, আল-ইমাম “আলী, ৪খ., আরবদের ্রতিহাসিক প্রথাপদ্ধতি ও এঁতিহ্যের উপর আলোচনা)। হযরত “আলী (রা) তীহার গুরুতৃপূর্ণ ধর্মীয় কাজের প্রতি মনোনিবেশ করেন । তিনি কুরআন মাজীদ-এর বিক্ষিপ্ত পৃষ্ঠাগুলি একত্র করা এবং ধমীয় শিক্ষাসমূহের বিস্তার ও প্রচার-প্রসারে মগ্ন হইয়া যান (আল-য়াকৃবী, ২খ., পৃ. ১১৩)। আল-মুবাররাদ লিখিয়াছেন, হযরত “আলী (রা) এক য়াহুদীর পাশ দিয়া যাইতেছিলেন। তিনি দেখিতে পান, য়াহুদীটি কোন মুসলমানের সঙ্গে ধর্মীয় ব্যাপারে কথা বলিতে চাহিতেছিল। তিনি তাহাকে বলেন, আমাকে জিজ্ঞসা কর এবং তাহাকে ছাড়িয়া দাও । সে বলিল, আপনি তো বহুত বড় আলিম। হযরত 'আলী (রা) বলেন, যদি কোন “আলিমকে জিজ্ঞাসা কর তবে তোমার অধিকতর উপকার হইবে (আল-কামিল, ৩খ., পৃ. ৯৩৫, কায়রো ১৩৫৬ হি.)। মোটের উপর তিনি যখনই কোন অপরিচিত লোককে ইল্ম (জ্ঞান) অন্বেষণে রত দেখিতে পাইতেন থামিয়া গিয়া তাহাকে শিখাইবার সুযোগ গ্রহণ করিতেন, উহা হাতছাড়া হইতে দিতেন না। খলীফাগণ ও সাহাবায়ে কিরাম (রা)-ও বিভিন্ন মাসআলার ক্ষেত্রে ও নানাবিধ বিষয়ে তাহার পরামর্শ লইতে আসিতেন এবং তিনিও তীহাকে সঠিক পরামর্শ দান করিতেন (দ্র. আল-ইরশাদ, পৃ. ৯৫; আল-গাদীর, ৬ ও ৭খ.)। | মদীনা মুনাওয়ারার ইতিহাস হইতে জানা যায়, এই শহরে হযরত “আলী (রা)-এর কূপ ও ভূমি ছিল। এই সময়ে তিনি সেসবও দেখাশোনা করিতেন । যেমন আল-ফুর' উপত্যকায় অবস্থিত উম্মুল-আয়াল ও ইহার পার্শ্ববর্তী এলাকায় খেজুর বাগান। এই কৃপটি হযরত ফাতিমাতুয-যাহরা ('আ)-এর পক্ষে সাদাকা ঘোষিত হইয়াছিল (আহমাদ ইবৃন 'আবদুল-মাজীদ আল-“আববাসী, উমদাতুল-আখবার ফী মাদীনাতিল মুখতার, কায়রো সং. তৃতীয় মুদ্রণ, পৃ. ২৪৬), বিরুল-মালিক (সিয়ারু সাহাবা, ২খ., পৃ. ৮৪, আজমগড়, ওয়াফাউল-ওয়াফার বরাতে), বির বুগায়গা (উমদাতুল আখবার, পৃ ২৮১) এবংয়ানবু'তে অবস্থিত আবী নায়যার কৃপ। “আবী নায়যার কৃপের ঘটনা এই যে, স্ম্রাট নাজাশীর পুত্র আবূ নায়যার ইসলাম গ্রহণ পূর্বক নবী কারীম (স)-এর খেদমতে হাজির হন। তীহার ওফাতের পর তিনি হযরত ফাতিমাতুয-যাহরা (রা)-এর খেদমতে অতিবাহিত করেন। একদিন আবু নায়যার-বুগায়গাতে ছিলেন। হযরত “আলী (রা)-ও রাবী নদী হইতে হাত ধৌত করত আবু নায়যার-এর সঙ্গে আহার করিতে থাকেন। আহার সমাপ্তির পর তিনি হাতে কোদাল লইলেন এবং কূপে অবতরণ পূর্বক উহা আরও খনন করিতে শুরু করিলেন । কঠিন মাটি খনন ও অতিরিক্ত পরিশ্রমে ২৮ 00171917115 “আলী (রা) ইবুন আবী তণলিব তিনি ঘর্মান্ত কলেবর হইয়া পড়েন। কিন্তু সেই সঙ্গে মাটির নীচ হইতে পানি প্রবল বেগে উৎসারিত হইয়া প্রবাহিত হইতে থাকে । হযরত 'আলী (রা) এই কুপটির আবূ. নায়যারের নামে নামকরণ করেন (আল- মুবাররাদ, আল-কামিল, ৩খ., পৃ. ৯৩৮; উমদাতুল-আখবার, পৃ. ৩৮৫)। য়ানবৃ'তে ইহা ছাড়াও জমি-জায়গার আলোচনাও রহিয়াছে (উমদাতুল- আখবার, পৃ. ৪৪২)। হযরত উছমান রো) কমবেশি বার বৎসর শাসক ছিলেন। তীহার হুকুমতে বানু উমায়্যা শক্তি সঞ্চয় করে'। সাধারণ জনগণের মধ্যে অস্থিরতা বৃদ্ধি পায়, অবশেষে পরিস্থিতি এতদূর গড়ায় যে, তাহার গৃহ অবরোধ করা হয়। এইরূপ নাযুক মুহুর্তে হযরত 'আলী (রো) কয়েকবারই হস্তক্ষেপ করেন এবং এই ফেতনা অবদমনের প্রায়াস চালান । কিন্তু পরিস্থিতির কোনরূপ হেরফের হয় নাই। বিদ্রোহীরা তাহাকে হত্যা করিতে কৃতসংকল্প হয় । সেই সময়ও হযরত “আলী (রো) তাহার নিরাপত্তা বিধানে কোনরূপ ত্রুটি করেন নাই, এমনকি তিনি তীহার দুই পুত্রকে পাহারায় নিযুক্ত করেন এবং ভ্রাতৃদয় (হাসান ও হুসায়ন) আক্রমণকারীদের হটাইয়া দেন। ইহার.পরও বিদ্রোহীরা থামে নাই । তাহারা মদীনা মুনাওয়ারার পবিত্র ভূমিতেই হযরত উছমান (রো)-কে নির্মমভাবে শহীদ করে নোহজুল বালাগা, খুতবা ১৫৯ ও ২৩৫)। হযরত “উছমান (রা)-এর পর লোকে হযরত “আলী রো)-কে খিলাফাতের দায়িত্ গ্রহণে বাধ্য করে । নাহজুল-বালাগায় এই সময়কার অবস্থার উপর হযরত “আলী রো)-এর খুতবা ও পত্রাদির উল্লেখ রহিয়াছে । জনগণের মধ্যে উত্তেজনা এবং রাজ্যের সর্বত্র অস্থির অবস্থা বিরাজ করিতেছিল | হযরত “আলী (রা) খিলাফাতের দায়িতৃভার নিজ স্ন্ধে তুলিয়া লইতেই পূর্বেকার সকল বিশৃঙ্খল অবস্থার মূলোৎপাটন করিবার উদ্দেশ্যে ঘোষণা দেন £ “আমি যাহা বলিব উহার যিম্মাদার ও পাবন্দ আমিই হইব । যে সমস্ত দেখাইয়া দিয়াছে তাহার তাকওয়া তথা আল্লাহ্ভীতি তাহাকে সন্দেহের স্থানে কোনরূপ চিন্তা-ভাবনা ছাড়াই সম্মুখে অগ্রসর হইতে বাধা প্রদান করে। স্মরণ রাখিও, তোমাদের মধ্যে পারস্পরিক অস্থিরতা ও অরাজকতা আজকাল এমনভাবে ফিরিয়া আসিয়াছে যেমন রাসূলুল্লাহ (স)-এর আবির্ভাবকালে ছিল। আমি সেই পবিত্র সত্তার নামে শপথ করিতেছি যিনি রাসূলে আকরাম সে)-কে নবী করিয়া প্রেরণ করিয়াছেন যে, চালুনী দ্বারা যেভাবে ময়দা চালা হয় তোমাকে পরিপূর্ণরূপে সেইরূপ চালা হইবে এবং যেইরূপ হাঁড়ির মধ্যে গোশত ও পানি সহযোগে তরকারী পাক করা হয় তোমাদেরকে সেইভাবে পাক করা হইবে নোহ্জুল-বালাগা, ১খ., পৃ. ৪২)। » একবার জায়গীর ও অননুমোদিত ব্যয়ের অবসানের ঘোষণা দিতে গিয়া বলেন, “আন্রাহ্্র কসম! যদি আমার এমন কোন সম্পদ চোখে পড়িয়া যায় যদ্দারা মহিলাদের দেনমোহর আদায় করা হইয়াছে কিংবা ক্রীতদাসীদের ক্রয় করিতে গিয়া ব্যয় করা হইয়াছে তাহা হইলে আমি উহাও ফেরত লইতাম । কেননা ন্যায় ও ইনসাফের দাবি পূরণ করিবার মধ্যে বিরাট প্রশস্ততা রহিয়াছে । আর ন্যায়বিচারের ব্যাপারে যাহার কষ্ট অনুভূত হয় তাহার জন্য জুলুমের রূপ তো আরও বেশি পেরেশানকর হইবে (নাহজুল বালাগা, ১খ., পৃ. ৪২)। হযরত “আলী (রো) সর্বপ্রথম ভাতা বণ্টনের ক্ষেত্রে একই হার বহাল করেন, অতঃপর অনুদান ও জায়গীর সম্পর্কে সংস্কার সাধন করেন । হযরত আলী (রো) বসরার পুরাতন গভর্নরের জায়গায় নৃতন গভর্নর উছমান ইব্ন ইসলামী বিশ্বকোষ
— পৃষ্ঠা ২৮৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।