Islami Bisshowkosh : Bangladesh Islamic Foundation — Islami Bisshowkosh Part 3
/ ৭৯৮
📝 লেখা 📖 পিডিএফ

“আলী (রা) ইব্‌ন আবী তালিব ইহ্রামমুক্ত হন এবং কাফেলায় প্রত্যাবর্তন করেন। জুহফার নিকটবর্তী “খুম" নামক জায়গায় একটি জলাশয় ছিল। মহানবী (স) এখানে যাত্রাবিরতি করেন। এই সময়ে এখানে সূরা,টাইদার ৬৮ নং আয়াত নাধিল হয়। শী'আ মুফাসসিরগণের মতে এই আয়াতের মাধ্যমে নবী করীম (স)-কে হযরত “আলী (রা)-এর বিলায়াত ও ইমামাত-এর ঘোষণা দিতে বলা হয় (তাফসীর আস-সাফী, পৃ. ৪৫৬, তেহ্রান ১৩৭৪ হি.) । মহানবী সে) গাদীরে খুম-এর প্রশস্ত ও বিস্তৃত ময়দানে সমস্ত মুসলমানদের সামনে উটের হাওদার উপর আরড় অবস্থায় খুতবা প্রদান করেন এবং এই খুতবায় তিনি বলেন ঃ “আমি কি মুমিনদের নিকট তাহাদের জীবনের চেয়ে অধিকতর প্রিয় ও আপন নই? সকলে সমস্বরে বলিলেন, হা, আপনি তোমনটিই। অতঃপর তিনি বলিলেন, ১১০ (51০ 1345 ১১৬০ ০৮৮৫ ০০ “আমি যাহার মাওলা এই 'আলীও তাহার মাওলা ।” হে আল্লাহ! তুমি তাহাকে বন্ধু হিসাবে গ্রহণ কর যে “আলীর সঙ্গে বন্ধুত্ব রাখে এবং তুমি তাহাকে দুশমন মনে কর যে “আলীর সঙ্গে দুশমনী রাখে । দেখিও, আমি দুইটি ভারী বস্তু তোমাদের নিকট রাখিয়া যাইতেছি £ আল্লাহ্র কিতাব কুরআন মাজীদ এবং আমার আহ্‌লে বায়ত। তাহাদের সঙ্গে জড়িত ও সম্পর্কিত থাকিলে তোমরা কখনো পথভ্রষ্ট হইবে না (আল-য়াকৃবী, ২খ., পৃ. ৯৩; আল-মাসউদী, কিতাবুত-তানবীহ ওয়াল-ইশরাফ, পৃ. ২৫৫, বৈরূত ১৯৬৫ খু; আল-ইরশাদ, পৃ. ৮৩; “আবদুল হুসায়ন আল-আমীনী, আল-গাদীর, ১খ.. তেহরান ১৩৭৩ হি.)। হাদীছের রাবী মুহাদ্দিছীন মুফাসসিরীন ইতিহাসবিদ কবি সাহিত্যকগণের তালিকা, বরাত তথা তথ্যসমূহ আলোচনার জন্য দ্র. আল-গাদীর, উমদাতুল আখবার ফী মাদীনাতিল-মুখতার, পৃ. ২২৩, কায়রো সং., তৃতীয় মুদ্রণ; শিবলী নু'মানী, সীরাতুন-নাবী, ২খ., পৃ ১৬৮, আজমগড় ১৩৭৫ হি. খুতবা গাদীর বিস্তারিত দ্র. তাবারসী, আল- ইহতিজাজ, নাজাফ ১৩৫০ হি., পৃ. ৩৫; অধিকন্তু এই খুতবা পৃথকভাবে ছাপা হইয়াছে। কেবল মূল পাঠ কারবালা, ইরাক মুওয়াসসাসাতুস-সাদিক সং. ১৩৮৩ হি.; মূলপাঠ ফার্সী কাব্যানুবাদসহ, লাখনৌ ১৩১৩ হি.; মূলপাঠ উর্দু অনুবাদসহ বনাম ফরমান-এ রিসালাত, মুলতান ১৩৭৭ হি.; মূ. পা., অনু. ও ভূমিকা বনাম খুতবাই গাদীর, লাহোর; আগা মুহাম্মাদ সুলতান মির্যা, আল-বালাগুল-মুবীন, ১খ., লাহোর ১৯৫৮ খু.; হামদ হুসায়ন, “তাবাকাতুল আনওয়ার হাদীছে গাদীর, লুধিয়ানা ও লাখনৌ সং.)। গাদীরে খুমের এই ঘটনা ইমামাতের দলীল হিসাবে খুবই গুরুতুপূর্ণ ঘটনা । শীআগণ ১৮ যিলহজ্জ তারিখে প্রতি বৎসর আনন্দের দিন হিসাবে উদযাপন করিয়া থাকে। ১১ হিজরীর মুহাররাম মাসের পর নবী করীম (স)-এর মন-মানসিকতায় বিষন্নতার ছাপ পরিলক্ষিত হয় এবং জীবনের অন্তিম সফরের সময় ঘনাইয়া আসে । তিনি হযরত 'আলী' (রা)-কে ওসিয়াত করেন, গারাস কূপের পানি দ্বারা আমাকে গোসল দিবে (উমদাতুল আখবার ফী মাদীনাতিল-মুখতার, পৃ. ২৬৯; গারাস কৃপ সম্পর্কে দ্র. পূর্বোক্ত সূত্র, পৃ. ২৬৮)। ইব্‌ন সা'দ (তাবাকাত, ৩খ., পৃ. ২৮০)-এর বর্ণনা মুতাবিক মহানবী (স)-কে গারাস কৃপের পানি ছারা, যাহা হযরত সা“দ ইব্‌ন হায়ছামার মালিকানাধীন ছিল এবং কুবায় অবস্থিত ছিল, গোসল দেওয়া হয়। . নাহজুল বালাগায় (২খ.. পৃ. ১৯৬, 'আবদুল হামীদ ও মুহাম্মাদ 'আবদুহু, (কোয়রো সং. মুহাম্মাদ মুহয়িদ্দীন), হযরত “আলী (রা)-এর একটি খুতবা (১৯৬ নং) রহিয়াছে যেখানে তিনি বলিয়াছেন, রাসূলুল্লাহ (স)-এর ই. বি-__-৩/৩৬ ২৮৯ ০01716115 “আলী (রো) ইবুন আবী তশলিব ইনতিকালের সময় তাহার মস্তক মুবারক আমার বুকের সঙ্গে লাগানো ছিল। তীহার প্রাণবায়ু বাহির হইবার সময় আমি আমার হাত আমার মুখের উপর রাখি । আমি ফেরেশতাগণের সঙ্গে একত্রে রাসূলে আকরাম (স)-কে গোসল দেই । উক্ত গ্রন্থেই পৃ. ২৫৫) হযরত “আলী (রা)-এর সেই কথাও নেম্বর ২৩০) উদ্ধৃত করা হইয়াছে যে, তিনি গোসল প্রদান করিতেছিলেন এবং বলিতেছিলেন, আমার মাতাপিতা আপনার জন্য কুরবান হউন। আপনার চিরবিদায় গ্রহণের মাধ্যমে সেই সুত্র বিচ্ছিন্ন হইয়া গেল যাহা অপর কাহারও মৃত্যুতে খতম হয় নাই। নবুওয়াত খতম হইয়া গেল, আপনি আমাদেরকে নির্দিষ্ট করিয়াছেন এবং এখন অন্যের শোকসন্তাপ হইতে বিদায় করিয়া দিয়াছেন এবং আপনি সকলকে শোকে সমান শরীক করিয়াছেন। আপনি যদি আমাদেরকে ধৈর্য ধারণের নির্দেশ না দিতেন এবং হা-হুতাশ করিতে বারণ না করিতেন তাহা হইলে আমরা আপনার শোকে চোখের অশ্রু বহাইয়া দিতাম ৷ গোসল প্রদান, কাফন পরিধান ও জানাযা আদায়ের পর হযরত “আলী (রা)-ই কবরে অবতরণ করেন এবং তাহাকে চিরস্থায়ী বিশ্রামস্থলে শোয়াইয়া দিয়া নবী কারীম (স)-এর শেষ খেদমত আ 1ম দেন আল-য়াকুবী, ২খ., পন. ৯৪; আত-তাবারী, ৩খ., ২০৪)। রাসূলুল্লাহ (স)-এর ওফাতের পর সাকীফায়ে বানী সাইদায় হযরত আবূ বাক্র (রা)-এর বায়'আত হইয়া গিয়াছে এবং হযরত “আলী রো)-এর জীবনের দ্বিতীয় পর্ব শুরু হয়। রাসূলুল্লাহ (স)-এর বরকতময় জীবনে হযরত “আলী (রা) ইসলামের সেবায় সকলের চাইতে অগ্রগামী ছিলেন । মহানবী (স)-এর দক্ষিণ হস্তস্বকূপ ছিলেন, মসজিদ ও ঘরে তিনি ছিলেন রক্ষক (হাফিজ) ও কাতিবে ওহী । যুদ্ধক্ষেত্রে সমর বিজয়ী-বীর, সন্ধি ও সমঝোতার ক্ষেত্রে চুক্তিপত্রের লেখক, ইসলামের সূচনালগ্নে পরিবারবর্গের তথা বর্তমান গোষ্ঠীকে দাওয়াত প্রদানের দিন হইতে গাদীরে খুমের খুতবা প্রদান পর্যন্ত কয়েকটি পর্যায়ে কুরআনী আয়াত ও বিভিন্ন হাদীছের মাধ্যমে হযরত “আলী (রা)-এর ফযীলাত ও মর্যাদামপ্তিত অবস্থান বর্ণিত হইয়াছে: দ্র. আল-গাদীর, ফাদাইলুল-খামসা; য়ানাবীউল মাওয়াদ্দা, তাযকিরা খাওয়াসসুল- উন্মা, নাফসে রাসূল, কুরআন নাতিক, রাওয়াইহুল কুরআন, মানাকিব আলে আবী তালিব, মাতালিবুস সু*উল, আরজাহুল মাতালিব আন-নাসা'ঈ খাসাইসু আমীরিল-মুমিনীন; ইহকাকুল হান্ধ, আল-ইরশাদ)। শী'আ উলামা হযরত 'আলী (রা)-কেই প্রথম খলীফা হিসাবে মানেন এবং কতিপয় হাদীছ ও কুরআনী আয়াত দ্বারা ইহার পক্ষে দলীল পেশ করিয়া থাকেন। তাহাদের ধারণায় অন্য অনেক বিষয় ছাড়াও রাসূলুল্লাহ (স)-এর. উক্তি “আমি যাহার অভিভাবক, এই আলীও তাহার অভিভাবক” হযরত “আলী (রা)-এর ইমামতের সপক্ষে সুস্পষ্ট দলীল। পক্ষান্তরে আহলে এখতিয়ার রহিয়াছে এবং উম্মাহ হযরত আবূ বাক্‌্র (রা)-কে সেই এখতিয়ারবলে খলীফা নির্বাচিত করিয়াছে! আহলে সুন্নাত উলামার অভিমত অনুসারে তাহারা এই নির্বাচনে সত্যের পক্ষে ছিলেন! ইসলামের সেই পুজারিরাহিতে এই রারারে রা িরেদ অহ আনাচনানযালেজা বিবাদ- বিসম্বাদ অব্যাহত রহিয়াছে। হযরত আবূ বাক্র রো)-এর খিলাফত হইতে হযরত উছমান (রা)-এর খিলাফত আমলের শেষ পর্যন্ত কমবেশি চব্বিশ বসরকাল হযরত “আলী (রো) মদীনায় অতিবাহিত করেন। মদীনা এবং ইহার পার্বতী এলাকায় তনুর উসরারিগাহ য়া রর না ইসলামী বিশ্বকোষ

— পৃষ্ঠা ২৮৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।