Islami Bisshowkosh : Bangladesh Islamic Foundation — Islami Bisshowkosh Part 3
/ ৭৯৮
📝 লেখা 📖 পিডিএফ

00171917115 _ 'আলী (রা) ইবৃন আবী তশলিব জর্জরিত। তাহার দৃঢ়তা ও সাহসিকতার প্রশংসা তখন সবাই করিয়াছে এবং ইহার স্বীকৃতি দিয়াছে (তিশবাকশত, পৃ. ১১; আল-ইরশাদ পৃ. ২৭)। এই যুদ্ধে তণহার তলোয়ার ভাঙ্গিয়া যায় এবং রাসূলুল্লাহ (স) তাহাকে যুলফাকার নামক তলোয়ার প্রদান করেন (আল-কামিল, ২খ., পৃ. ৫৮; আল-ইরশাদ, পৃ. 8০)। বান্‌ নাদশর-এর শয়তানী চক্রান্ত নিূলের জন্য রাসূলুল্লাহ (স) সেনা অভিযান প্রেরণ করেন। এই সময়ও তিনি যুদ্ধ পতাকা হযরত “আলী (রা)-কেই প্রদান করেন। “আলী (রা) তাহাদের নেতৃস্থানীয় সর্দারদের হত্যা করেন এবং য়াহুদীদের পরাজিত করিয়া যুদ্ধের বিজয় ছিনাইয়া আনেন (আত-তশবারী, ২খ., পৃ. ৩৯; আল-ইরশাদ, পৃ. ৪২)। মুশরিক এবং য়াহুদীরা জোটবন্ধ হইয়া বিরাট আকারে মদীনার বিরুদ্ধে সেনাঅভিযান পরিচালনা করে । নবী কারীম (স) মদীনার খোলা অংশে খন্দক (পেরিখা) খনন করান এবং মুসলিম সেনাবাহিনীকে সিলা পাহাড়ে লইয়া গিয়া অবস্থান গ্রহণ করেন । শক্রবাহিনী আগমন করে এবং পরিখা দেখিয়া তাহারা ঘাবড়াইয়া যায় । অগত্যা তাহারাও ছাউনি ফেলিয়া বসিয়া পড়ে। প্রায় এক মাস যাবত উভয় বাহিনী সুখামুখি অবস্থান করে । এক দিন “আমর ইব্‌ন আবদৃদ, যে ছিল নব্বই বৎসরের অভিজ্ঞ সমরবিদ, আরবের বিখ্যাত সিপাহসালার (তশবাকণত, ১/২খ...পৃ. ৪৭), “ইকরিমা ইব্‌ন আবী বাহির হয় । এক স্থানে খন্দকের প্রশস্ততা কম ছিল! সে ঘোড়াসহ লাফাইয়া খন্দক অতিক্রম করে এবং সিলা পাহাড়ের পাদদেশে আসিয়া মন্লুযুদ্ধের জন্য আহ্বান করে (দ্র. আল-ইরশাদ, পৃ. ৪৫; আত-তণবারী, ২খ., পৃ. ৪৮)। _ হযরত “আলী (রা) বারবার তাহার মুকাবিলার বাহির হইবার অনুমতি প্রার্থনা করিতে থাকায় রাসূলুল্লাহ (স) অবশেষে অনেক ভাবনা-চিন্তা করিয়া ও দু'আর পর তীহাকে অনুমতি প্রদান করেন। ভীষণ যুদ্ধের পর অবশেষে আমর ইব্‌ন আবদুদ হযরত আলী (রা)-এর হাতে নিহত হয়। তাহার এই কৃতিতৃপূর্ণ অবদান বিপুল স্বীকৃতি লাভ করে 'শোয়খ সুলায়মান নাক্‌ "শবান্দী, ' য়ানাবী'উ*ল-মাওয়াদ্দা, বোম্বাই সং. পৃ. ৭৭; বিস্তারিত জানিতে চাহিলে দ্র. _ ইহ্কাকু'ল-হণক্-এর হাশিয়া, ৮খ.. পৃ. ৩৬৭: ফাদশইলুল-খাম্সা, ২খ.. ৩২০; যাহরু'ল আদাব হাশিয়া “ইক"দুল-ফারীদ, কায়রো সং. ১খ., ৫০; অধিকন্তু মুরতাদশ হু'সায়ন ফাদি'ল, খাতীব-ই কু'রআন, পৃ. ৩২৬)। বানু কুরায়জা যুদ্ধেও হযরত “আলী (রা) উল্লেখযোগ্য ও দর্শনীয় ভূমিকা পালন করেন (আল-য়া“কৃ-ৰী ২খ., পৃ. ২৯২৭৮ আত-তা"বারী, ৩খ., পৃ ৫৩)। খায়বার যুদ্ধ বদর, উহুদ ও খন্দকের যুদ্ধের তুলনায় কোন অংশে কম গুরুতর ছিল না। এই যুদ্ধে যাহুদীরা পরিপূর্ণ শান-শওকতের সঙ্গে মুকাবিলায় অবতীর্ণ হয় । খায়বার যুদ্ধ ছিল ইসলামের শক্র য়াহুদীদের শেষ শক্তি পরীক্ষা । তাহারা দুর্গাভ্যন্তরে থাকিয়া মুসলমানদের মুকাবিলা করে। কমবেশী কুড়ি দিন পর্যন্ত অবরোধ অব্যাহত থাকে । কয়েকজন সেনাপতি নিযুক্ত হন। কয়েকজন পতাকা লাভ করেন । তথাপি শক্র আপন জায়গায় অটল ও অনড় থাকে । অবশেষে নবী কারীম সে) ঘোষণা দেন, আগামী কাল আমি এমন একজনকে পতাকা প্রদান করিব যাহাকে আল্লাহ ভালবাসেন এবং সেও আন্মাহ্‌কে ভালবাসে । তাহার হাতে খায়বার বিজয় হইবে (আল-ওয়াকি'দী, পৃ. ১৩২; আল-য়াকৃবী, ২খ., পৃ. ৪২; ইসণবা, ৮খ.. পৃ. ১৭০; আল-ইরশাদ, পৃ. ৫৬: আত-তশবারী, ৩খ.. পৃ. ৯৩: ফাদণইলু*ল- খামৃসা, ২খ, পৃ..১৬১, ৩২৪; হাশিয়া ইহণকাক', ৮খ., পৃ. ৩৮৩)। পরদিন . ২৭৯ 'আলী (রা) ইবৃন আবী তশলিব হযরত “আলী (রা)-কে পতাকা প্রদান করা হয় । তিনি পতাকা হাতে বাহির হন, দুর্ণের উপর হামলা করেন। ওদিক হইতে মারহশাব নামক একজন য়াহুদী বীর যোদ্ধা ও সেনাপতি মুকাবিলার উদ্দেশ্যে ময়দানে অবতরণ করে । রণসঙ্গীত গাহিয়া পরস্পর যুদ্ধে অবতীর্ণ হইলে হযরত “আলী (রা) এক আঘাতে তাহাকে দুই টুকরা করিয়া ফেলেন। অতঃপর সম্মুখে অগ্রসর টির ভারা দুরতের কির ভি কেরন (তারীখু'ল-খুলাফা, পৃ. ১১৯)। খায়বার -জয় এবং এসময় রাসূলুল্লাহ সে)-এর ঘোষণা, পতাকা প্রদান ইতিহাস ও সীরাত গ্রন্থসমূহে বিশেষ সম্মান ও মর্যাদাপূর্ণ ঘটনা হিসাবে বর্ণিত হইয়াছে। বদর হইতে খায়বার পর্যন্ত সমস্ত যুদ্ধে হযরত “আলী (রা)-এর ত্যাগ এবং নবী কারীম স)-এর নিমিত্ত জীবন উৎসর্ণ ইসলামের ইতিহাসে তাহার অনন্য বৈশিষ্ট্য তুলিয়া ধরে । খায়বারের পর হুনায়ন যুদ্ধে যখন .. মুসলমানদের অবস্থা ভাল ছিল না তখন হযরত “আলী (রা) দৃঢ়পদ থাকিয়া শক্র নিধন করেন। ফলে মুসলমানগণ যুদ্ধে বিজয় লাভ করেন (আল-ইরশাদ, পৃ. ৬৪; আত-তশবারী, ২. পৃ. ১২৯; আল-য়া'কৃ'বী, ২খ.. পৃ. ৪৭)। আরবের মুশরিকরা এভাবে নিহত হয় যে. উসায়দ ইব্‌ন আবী ইয়াস ইব্ন যানীম কুরায়শদেরকে ভত্সনা করে এবং তাহাদের আত্মমর্যাদাবোধকে একটি কবিতার মাধ্যমে উক্কাইয়া দেয় (দ্র. অনিরিনাি। ৩খ., পৃ. ৭০; উসদু'ল-গশবা, ৪খ., পৃ. ২০)। হযরত “আলী (রো) এর বীরতৃ প্রতিটি জিহাদেই পাওয়া যায়। তিনি প্রতিটি যুদ্ধেই জয়ের গৌরবে গৌরবান্ধিত হন । বিশ্ময়ের ব্যাপার এই যে, যুদ্ধক্ষেত্রের ন্যায় সন্ধির বিষয়াদিতেও তাহার একই বৈশিষ্ট্য বজায় থাকে । যেমন হুদায়বিয়ার সন্ধিপত্রটির বিষয়বস্তু তিনিই লিপিবদ্ধ করেন (আত-তশবারী, ৩ খ., ৭৯; আরও দ্র. ফাদশইলু"ল-খাম্সা, ২খ. পৃ ৩৩৩) রামাদণন (৮/৬৩০) মাসে নবী কারীম (স) মক্কা বিজয়ের জন্য মুসলমানদের প্রস্তুত করিলে হযরত “আলী (ো)-কে 'হণতি'ব ইবন আবী বালতা“আ (রা)-এর গুপ্তচর বৃত্তির অনুসন্ধানের ব্যাপারে আদেশ দান করেন, এবং হযরত 'আলী (রা)-ই হণতি'ব-এর বার্তাবাহক মহিলাটিকে পাকড়াও করেন (আত-তণবারী, ৩খ., পৃ. ১১৪)। রাসূলুল্লাহ (স) মন্কায় প্রবেশের সময় হযরত “আলী (রা)-কেই পতাকা প্রদান করেন (আত-তশবারী, ৩খ.. পৃ. ১১৪; আল-ইরশাদ, পৃ. ৬২; আল-য়া'কৃ'বী ২খ., পৃ. ৪৩)। মক্কা বিজয়ের পর রাসূলুল্লাহ সে) হশরাম-ই কা*বার অভ্যন্তরে রক্ষিত মূর্তিগুলিকে নিজ হাতেই ভাঙেন এবং উপরে লটকানো মূর্তিগুলিকে ভাঙিবার জন্য হযরত “আলী (রা)-কে স্বীয় স্কন্ধে উঠাইয়া লন। হযরত “আলী (রা) নবী কারীম (স)-এর ক্ন্ধে উঠিয়া এসব মূর্তি চূর্ণ-বিচুর্ণ করেন (মুসনাদ ইবৃন হান্বাল, ১খ.. পৃ. ৮৪ ও ১৫১; আরও দ্র. ফাদশইলু'ল-খাসৃসা, ২খ., পৃ. ৩৪০: আরও দ্র. আরজাহু“ল-মাতশলিব, পৃ. ৪০৬; সি-ফাতু'স- সশফ্ওয়া, ১খ.২ পৃ. ১১৯)। এ যুদ্ধেই খালিদ ইব্‌ন ওয়ালীদকে কয়েকটি গোত্রে ইসলামের দাওয়াত ও তাবলীগের জন্য প্রেরণ করা হয় । সেখানে খালিদ (রা)-এর দ্বারা কিছু লোকের জান-মালের ক্ষতি হয়। ব্যাপারটি নিষ্পত্তির লক্ষে রাসূলুল্লাহ (স) হযরত “আলী (রা)-কে পাঠান । তিনি নিহতদের পরিবারবর্গকে রক্তপণ প্রদান করেন এবং সর্বোত্তম উপায়ে ইহার নিষ্পত্তি করেন (আত-তশবারী, ৩খ.. পৃ. ১২৩; আল-য়া'কু-বী, ২খ.. পৃ. ৪৬)।. নবম হিজরীতে হজ্জ মৌসুমে কাফির ও মুশরিকদের উপর বাধানিষেধ আরোপ করা হয়। জাহিলী যুগের প্রথা ও অপবিত্র কর্মকাণ্ডের পূর্ণ অবসান ইসলাসী বিশ্বকোষ

— পৃষ্ঠা ২৮৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।