Islami Bisshowkosh : Bangladesh Islamic Foundation — Islami Bisshowkosh Part 3
/ ৭৯৮
📝 লেখা 📖 পিডিএফ

আলী (রো) ইবন আবী তণলিব সুচনা হইতে আবু তণলিব-এর সৃত্য পয যাহারা বিরোধিতা করিয়া আসিতেছিল এখন তাহারা ইহার তীব্রতা বৃদ্ধি করিয়া দিল। অবশেষে তিনি তাইফ গমন করিলেন । কিন্তু বিরোধিতা ও নির্যাতন-হাস পাইল না। কিছু মুসলমান হাবশায়, হিজরত করিল, কিন্তু হযরত আলী রো) তাহার সঙ্গেই রহিয়া গেলেন। এমনকি এক পর্যায়ে মহানবী (সো)-কে হত্যার পরিকল্পনা করা হইল। হযরত. জিবরীল (আ) মহানবী (স)-কে আন্মাহ্‌র বার্তা পৌছাইয়া দেন যে, আজ আপনি বিছানায় শয়ন করিবেন না, বরং আজই মক্কা হইতে হিজরত করুন৷ মহানবী-(স) নির্দেশ পালন করেন এবং হযরত “আলী (রা)-কে আপন চাদর প্রদান পূর্বক নিজের বিছানায় শয়ন করিতে বলেন। মহানবী (স) তো রাত্রিকালেই (হযরত আবু বাক্রসহ) হিজরত করেন । কিন্তু হযরত “আলী (আ) শক্রর সামনেই চাদর মুড়ি দিয়া রাসূলুল্লাহ্‌ (স)-এর বিছানায় শুইয়া পড়িলেন। শক্রু ভোরবেলা পর্যন্ত অপেক্ষা করিতে াকিল। ভোর হইতেই শত্ররা দেখিতে পাইল, মহানবী (স)-এর জায়গায় হযরত “আলী (রা) শুইয়া আছেন (আত-তশবারী, ২খ.. ২৪৪), এই রাত্রি ছিল আত্মোৎসর্গের এক নজীরবিহীন রাত্রি । ইমাম আহ'মাদ ইব্‌ন হাশস্বাল, . তাবারী প্রমুখ-এর বর্ণনা মুতাবিক নিম্নোক্ত আয়াত হযরত “আলী (আ)-এর প্রশংসায় নাধিল হইয়াছে 8 (২ ৪ ২০৭ আয়াত) 401 ০০০০৫ 935 ২৬১ ৪৮৬৫ ৩০১০৭ ও “আর মানুষের মধ্যে এমন লোকও রহিয়াছে যে বিকাইয়া দেয় নিজের প্রাণ আল্লাহ্‌র সন্তুষ্টির জন্য” (২ ৪ ২০৭; বরাতের জন্য দ্র. ইহকাকু'ল হান্ধ, ৪খ.. পৃ ২৪)। ইতিহাসে হযরত 'আলী (রা)-এর নজীরবিহীন সম্মানজনক কীর্তিসূহের মধ্যে সর্বপ্রথম হইতেছে খানদানের লোকদেরকে দিনে সাহায্য- সহযোগিতার ঘোষণা । দ্বিতীয় সম্মানজনক ব্যাপার ছিল বিপজ্জনক রাত্রিতে নবী কারীম (স)-এর বিছানায় শয়নের ঘটনা যদ্দরুন মহানবী (স) নিশ্চিন্ত ও নিরাপদে দুশমন হইতে দূরে চলিয়া যাইতে সক্ষম হন। প্রত্যুষে হযরত “আলী রো) আরও একটি গুরুত্তপূর্ণ দায়িত্ব পালন করেন অর্থাৎ তিনি কুরায়শ ও মক্কাবাসীদের সেই আমানত তথা গচ্ছিত দ্রব্যাদি এক এক করিয়া ফিরাইয়া দেন যাহা তাহারা বিভিন্ন সময় নবী কারীম (স)-এর নিকট: গচ্ছিত রাখিয়াছিল। রাসূলুল্লাহ (স) মক্কা হইতে গিয়া প্রথমে কুবায় থামেন এবং হযরত “আলী (রা) কুরায়শদেকে তাহাদের গচ্ছিত দ্রব্যাদি বুঝাইয়া দিয়া মহিলাদেরকে সঙ্গে লইয়া এখানেই নবী কারীম (স)-এর সঙ্গে মিলিত হন (ইবৃন সাদ, তশবাকণত, ২খ., আল-ইরশাদ, পৃ. ২৩; আল-য়া'কৃ-বী, ২খ.১ পৃ- ৩১)। হযরত “আলী (রা) মদীনায় আগমনের পর নবী কারীম সে)-এর সহিত তাহার বাস গৃহেই অবস্থান করিতে থাকেন। মদীনায় নবী কারীম (স) যখন মসজিদ নির্মাণ করিতেছিলেন হযরত “আলী (রা)-ও এই নির্মাণ কর্মে শরীক হন। দ্বিতীয় পর্যায়টি ছিল মুহাজির ও আনসারদের পারস্পরিক ভ্রাতৃত্‌ সম্পর্ক স্থাপন। তিনি মদীনার একজন মুসলমানের, সহিত একজন মান্ধী মুসলমানের ভ্রাতৃতু সম্পর্ক স্থাপন করিয়া দেন। তিনি হযরত “আলী (রা)-কে নিজের ভাই বলিয়া ঘোষণা দেন (ইব্‌ন সা", তাবাকণত আল-বাদরিয়্টান, ৩খ., পৃ. ১১; আরও ' দ্র. ফাদণইলু'ল-খাম্সা, ১খ., পৃ. ৩১৮)। আল-জাহারীর বর্ণনা মুতাবিক নবী কারীম (স) হযরত “আলী (রা)-কে দুইবার আপন ভাই বলিয়া ঘোষণা ২৭৮ ১১; আত-ত শবারী, ২খ., পৃ. ২৪৯; 0017191115 “আলী (রা) ইবুন আবী তণলিব দিয়াছিলেন। একবার যখন মুহাজিরগণের মধ্যে ভ্রাত সম্পর্ক কায়েম করিয়াছিলেন এবং দ্বিতীয়বার যখন মুহাজির ও আনসারগণের মধ্যে ভ্রাতৃ সম্পর্ক কায়েম করেন (িসদু'ল-গণবা, ৪খ., পৃ. ১৬)। হযরত ফাতি-মাতৃণয-যাহ্‌রা (রা) বিবাহযোগ্যা হইলে বিভিন্ন স্থান হইতে বিবাহের প্রস্তাব আসিতে থাকে । তখন নবী করীম (স) হযরত "আলী (রা) সম্পর্কে কুদরতী ইশারা পাইয়া ফাতি'মাতু'য-যাহ্রা (রা)-র সঙ্গেই তাহার বিবাহ দেন (২য় হিজরী, আল-য়া“কৃ-বী, ২খ.. পৃ. ৩২: ফাদণইলু'ল-খাম্সা, ২খ., পৃ. ১৩০ 'আলী মিনা'ল-মাহ্‌দি ইলাল-লাহ্‌দি, পৃ. ৬৫)! কুরায়শ মুশরিকদের ইসলামের প্রতি শত্রুতার যেই লাভা যখন টগবগ করিতেছিল এখন তাহা উদগীরণ করিতে আরনু করে । এই সময় হযরত .'আলী (রা) এবং অপরাপর উৎসগীতিপ্রাণ সাথী সেই জবলত্ত শিখার মধ্যে ঝাঁপাইয়া পড়িবার জন্য প্রস্তুতি গ্রহণ করেন । আবু জাহ্‌ল মক্কা হইতে এক হাজার সশন্ত্র বাহিনী এবং অসংখ্য সাজ-সরঞ্জাম ও অস্ত্রশস্ত্র লইয়া অগ্রসর হয় ও বদর প্রান্তরে ছাউনী ফেলে । মুসলমানদের ইহা ছিল প্রথম যুদ্ধ ।। নবী কারীম (স)-এর. সঙ্গে ছিলেন ৩১৩ জন সৈনিক যাহাদের মধ্যে কেবল সতেরজনের কাছে উট ছিল । মুসলিম বাহিনীর লিওয়া-ই রাসূল (স) ছিল হযরত “আলী (রা)-এর হাতে তেশবাকশত, ২য় অংশ, ১ম ভাগ, পৃ. ১৯)। আত-তণবারীর বর্ণনানুযায়ী রাসূলুল্লাহ সি) স্বীয় পতাকা হযরত “আলীকে প্রদান করেন (আত-তশবারী, ২খ.. পৃ. ২৭২; ইব্‌ন হিশাম, ১খ., পৃ- ২৬৪)। প্রথম জিহাদে হযরত “আলী পতাকাধারী হইবার যেই সৌভাগ্য লাভ করিয়াছিলেন তাহা শেষ পর্যন্ত অক্ষুণ্ন ছিল (তশবাকণাত, প্রাশুক্ত; উসদু'ল-গণবা, ৪খ.. পৃ. ২০)। বদর প্রান্তরে হযরত "আলী (রা)-র দ্বিতীয় যেই সম্মান জুটিয়াছিল তাহা হইল, তিনি প্রথম সংঘর্ষেই তাহার প্রতিদ্বন্দ্বী ওয়ালীদ ইব্‌ন 'উতবাকে সম্মুখে আসিতেই হত্যা করেন । হযরত হামযা (রা) তীহার প্রতিদবন্দী শায়বাকে যমদ্ধারে পাঠাইয়া দেন। 'উবায়দা ইব্‌ন হণরিছ রো) তখনও তীহার প্রতিদ্বন্থীর সঙ্গে লড়াই করিতেছিলেন। হযরত হামযা (রা) ও “আলী (রা) অগ্রসর. হইয়া উতবার উপর হামলা করেন এবং হযরত “আলী রো) তাহাকে হত্যা, করেন. (আত-তশবারী, ২খ., পৃ. ২৭৯)। অতঃপর উভয় বাহিনীর মধ্যে তুমুল যুদ্ধ শুরু হইয়া যায়। যুদ্ধে ৭০ জন কাফির নিহত হয়। ইহাদের মধ্যে অনেকেই হযরত 'আলী (রা)-র তলোয়ারের আঘাতে নিহত হয় (বিস্তারিত দ্র. ওয়াকিদী, আল-মাগণযী, পৃ. ৫১; আল-ইরশাদ, পৃ. ৩২)। উহ ও হব আলী রো)-র হাতেই নবী কারীম সে) পতাকা তুলিয়া দেন। হযরত “আলী (রা) কুরায়শদের প্রথম পতাকাবাহী তশলহণ ইবুন জাহী তালহণ 'আবদারীকে হত্যা করেন। ভাহাদের পতাকাধারী সাঈদ ইব্‌ন আবী তালহণও তীহার হাতেই নিহত হয়। ইহার পর 'আলী (রা) হত্যা করেন উছমান ইবৃন আবী তশলহণ, হণরিছ ইব্‌ন আবী তণলহাণ, 'আধীম ইব্ন উছমান, “আবদুল্লাহ ইব্ন হুমায়লা, আরতাত ইবৃন শীরজীল ও সাওয়ারকে অতঃপর তাহাদের মধ্যে আর কোন পতাকাধারী রহিল না (ইরশাদ, পৃ. ৩৬, ৪১: “আলী মিনা'ল-মাহ্‌দি ইলাল-লাহ্‌ণ্দ, পৃ. ৮৭)। উহুদের যুদ্ধে হযরত “আলী (আ)-এর ক্ষিপ্রতা ও বীরত্বের আভা ফুটিয়া উঠিতেছিল এবং রাসূলের হিফাজত ও নবী-প্রেমের অপরিসীম আবেগদীপ্ত প্রেরণাও দৃষ্টিগোচর হইতেছিল। তিনি লড়াই অব্যাহতভাবে চালাইয়া যাইতেছিলেন এবং নবী কারীম স)-এর খোজখবরও রাখিতেছিলেন। অবশেষে যুদ্ধের পরিসমাপ্তি ঘটিল। হযরত “আলী (রা) তখন রক্তম্নাত এবং আঘাতে আঘাতে ইসলামী বিশ্বাকোষ

— পৃষ্ঠা ২৮২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।