'আলী রো) ইব্ন আবী তণলিব স্বাধীন বিচার-ব্যবস্থা খিলাফাতে রাশিদার এমন একটি সংস্থা ছিল যাহার জন্য ইসলাম গর্ব করিতে পারে । এই বিচার-সংস্থা স্বয়ং খলীফার বিরুদ্ধে আনীত মোকদ্দমারও বিচার করিতে পারিত। হযরত আবু বাক্র (রা) ও উমার রো)-এর ন্যায় হযরত “আলী রো)-কেও তীহার খিলাফাতে একবার কাধীর নিকট মামলা রুজু” করিতে হইয়াছিল। ঘটনাটি ছিল নিম্নরূপঃ একবার হযরত “আলী (রো) জনৈক য়াহুদীর বিরুদ্ধে কাধীর নিকট মামলা দায়ের করেন এবং সাক্ষী হিসাবে স্বীয় পুত্র হশসান রো) ও ভূত্য 'কণম্বরকে পেশ করেন। কাধী শুরায়হ" (রো) উক্ত সাক্ষ্য এই বলিয়া নাকচ করিয়া দেন যে, পিতার পক্ষে পুত্রের সাক্ষ্য গ্রহণযোগ্য নয় । হযরত “আলী (রা) অবনত মস্তকে এই সিদ্ধান্ত মানিয়া লন এবং কাধী শুরায়হ'-এর বেতন বৃদ্ধি করিয়া স্বীয় ন্যায়নিষ্ঠার প্রমাণ দেন। | ৃ তীহার যুগের আরও একটি গুরুত্বপূর্ণ ও উত্তম বিচার বিভাগীয় সংস্কার ছিল এই ঃ সাক্ষ্য প্রদানকালে এক এক সাক্ষী অপর সাক্ষীর সাক্ষ্য শ্রবণ _ করিতে পারিত না এবং এমনও হইত না যে, সাক্ষ্য প্রদানের পূর্বাহ্েই সকল সাক্ষীকে একই মঞ্চে হাযির করা হইয়াছে যাহাতে শেষোক্ত সাক্ষী প্রথমোক্ত সাক্ষীর বর্ণনা হইতে তথ্য অবগত হইতে পারে। ইহাতে মিথ্যুক সাক্ষীর পক্ষে মামলার বিস্তারিত বিবরণ সম্পর্কে অবহিত হইবার অবকাশ থাকিত । পূর্বের ন্যায় অমুসলিমদের বিচারালয়গুলি পৃথক থাকে। তাহাদের সংগে আচরণ ছিল উত্তম। তাহাদেরকে দূত হিসাবেও নিযুক্তি প্রদান শিল্পজাত দ্রব্যাদি গ্রহণ করা হইত ইব্ন 'আবদি'ল-বারুর, আল-ইস্তী“আব, “আলী শিরো,)। ূ হযরত “আলী (রা)-এর খিলাফাত “আমলে আন্তর্জীতিক আইনের মতই “মুসলমানদের পারস্পরিক সম্মতি ও ব্যবহার সম্পর্কিত আইন” কেশনুন বায়না'ল-মুসলিমীন)-এর উদ্ভব হয় । কেননা তীহার সময়েই মুসলমানগণ পরস্পরের সংগে সংঘর্ষে লিপ্ত হইয়াছিল। হযরত “আলী (রা) কেবল . সম্পত্তির যুদ্ধলন্ধ, সম্পদ (গণনীমা) বলিয়া গণ্য করিতেন না, বরং যুদ্ধক্ষেত্র _ নিষেধ করিয়া দিয়াছিলেন। পরবর্তী কালে এই রীতি যথাযথভাবে পালিত হয় নাই । অধিকন্তু মুসলিম বিদ্রোহীদেরকে ক্রীতদাসে পরিণত করিতেও তিনি নিষেধ করেন। তাহার এই শিক্ষা ও আদর্শ মুসলিম মন-মানসের উপর স্থায়ীভাবে প্রভাব বিস্তার করে। ইব্ন কাছীর (৭খ.১ ২৪৪ পৃ.) লিখিয়াছেন, উদ্ট্রের যুদ্ধের পর তিনি উভয় পক্ষের নিহত সৈনিকদের জানাযা পড়িয়াছিলেন। সুনান, সা'ঈদ ইব্ন মানসূ-র হেণদীছ ২৯৬৭) গ্রন্থে বর্ণিত হইয়াছে, এ ব্যাপারে আপত্তি উথাপিত হইলে তিনি বলিয়াছিলেন, আমাদের ও আমাদের প্রতিপক্ষের মধ্যে যাহারাই একমাত্র আল্লাহ্র সস্তুষ্টি লাভের উদ্দেশে এবং পরজীবনের প্রতিফল কামনায় যুদ্ধে নিহত হইয়াছে তাহারা সকলেই শহীদ এবং পরকালে জান্নাতে প্রবেশ করিবে । তাহার সরকারী মোহরের উপর এ1| «1]| কথাটি. অংকিত ছিল । কখনও বা তিনি «11 ১.১ ১৯০ অংকিত সীলমোহরও ব্যবহার করিতেন। সিফ্ফীন ঘোষণানামায় তিনি ইহা ব্যবহার করিয়াছিলেন (ইবৃন সা'দ. আল-বালাফুরী) ৷ রাসূলে আকরাম (স) এই ধরনের বাক্য সম্বলিত সীলমোহর ব্যবহার করিয়াছিলেন; অতঃপর হযরত আবূ বাক্র (রা) ও ২৭৫ 0০017161715 | “আলী (রা) ইবন আবী তণলিব হযরত “উমারও (রা) ইহা ব্যবহার করেন। তাই ইহার অন্তর্নিহিত রাজনৈতিক গুরুত্ সহজেই অনুমেয় । হযরত “আলীর প্রখর বুদ্ধিদীপ্ত ফাত্ওয়া ও ফায়সালাসমূহ স্বয়ং রাসূলুল্লাহ (স)-এর প্রশংসা লাভ করিয়াছিল । সেই সংগে এইগুলি হযরত 'উমার ফারূক' (রা)-এরও প্রশংসা লাভ করিতে সমর্থ হয় (আল-ওয়াকী', আখবারু'ল-কু"দণত)। তাহার খিলাফাত “আমলেও এই জাতীয় বিচারের চিত্তাকর্ষক ঘটনাবলীর উল্লেখ দেখিতে পাওয়া যায়। হযরত 'আলী (রা) কর্তৃক বহু ফাতওয়া প্রদত্ত হইয়াছে । কিন্তু সংখ্যক উচ্চাভিলাধী লেখক আসল নকল মিলাইয়া ইহার কতিপয় সংকলন তৈরি করে। একবার এই ধরনের একটি ফাতওয়ার সংকলন হযরত "আবদুল্লাহ ইব্ন “আব্বাস (রা)-কে দেখান হইলে তিনি ইহার বেশীর ভাগ অংশ বাদ দেন এবং বলেন, এইগুলি হযরত “আলী (রা)-এর উপর এক বড় ধরনের অপবাদ । তিনি ছিলেন নবী (স)-এর হণদীছ সম্পর্কে প্রত্যক্ষ জ্ঞানের অধিকারী । তীহার বর্ণিত হাদীছসমূহ একত্রে সংকলিত পাওয়া যায় (উদাহরণস্বরূপ, : আহ*মাদ ইব্ন হণম্বাল-এর মুসনাদ, আত'-তাবারানীর আল মু'জামু'ল- কাবীর, আল- হণকিম-এর-আল-সুস্তাদরাক প্রভৃতির নাম উল্লেখ করা যায়)। তিনি মৌখিক বর্ণনার সহিত ছাত্রগণ কর্তৃক হাদীছ লিপিবদ্ধও . করাইয়াছিলেন। একদিন কৃফার মসজিদে তিনি বলেন £ কে আছে যে আমার “ইলম এক দিরহামের বিনিময়ে লাভ করিতে চাও? আল-হপরিছ . আল-আ-'ওয়ার নামক এক ব্যক্তি দৌড়াইয়া বাজারে যায় এবং এক দিরহাম মূল্যের কাগজ খরিদ করিয়া আনে, অতঃপর আল-হণরিছ উহাতে অনেক কিছু (১১১৩ ০০) লিখিয়া লন ইব্ন সাদ, ৬খ-, ১১৬) । হুর ইব্ন “আদীর নিকটও হযরত “আলী (রা) লিখিত অনেক বিষয়বস্তু সম্বলিত পরিপূর্ণ একটি পুস্তিকা সেশহীফা) বিদ্যমান ছিল (ইবন সা'দ, ৬খ., ১৫৪)। হযরত “আলী রো)-র নিকট রাসূলে আকরাম (স-)-এর ব্যক্তিগত তলোয়ার রক্ষিত ছিল। এই কারণে ইহার কোষমধ্যে যে সমস্ত দস্তাবেজ রাসূলুল্লাহ (স) রাখিয়াছিলেন সেগুলিও তীহার নিকট গচ্ছিত ছিল । হযরত “আলী (রা) তাহা পাঠ করিয়া শুনাইতেন এবং বলিতেন, কু“রআন মাজীদ এবং এই সমস্ত দস্তাবেজ ভিন্ন আমার নিকট লিখিত আর কিছুই নাই (আল-বুখারী, ৮খ., ১০ ৯৬খ., ৯১ ইত্যাদি)। মনে হয়, উহাতে মদীনার নগর রাষ্ট্রের সংবিধান, মদীনার হণরাম সীমারেখার মানচিত্র এবং ততৎসহ যাকাতের নিসাব সংক্রান্ত বিস্তারিত বিবরণ লিপিবদ্ধ ছিল। . | হেষরত “আলী (রো)-র স্বভাব-চরিত্র ও অভ্যাস, ব্যক্তিগত অবস্থা ও ঘটনাবলী সম্পর্কে দ্র. নিবন্ধের পরিশিষ্ট) গ্রহ্থপঞ্জী 8 (১) আত-তণবারী, তা'রীখু'র-রুসুল ওয়া*ল-মুলুক, স্থা-;. | (২) ইব্ন কাছীর আল-বিদায়া ওয়ান-নিহায়া, স্থা.; (৩) আল-মাসউদী, মুরূজু'য--যাহাব; (8) এ লেখক, আত-তানবীহ ওয়া'ল-ইশরাফ; (৫) আদ-দীনাওয়ারী, আল-আখবারু”ত--তি'ওয়াল; (৬) আয-যাহাবী, তা'রীখু'ল- ইসলাম; (৭) ইব্ন সাদ, তশবাকণত; (৮) আশ-শাহরাস্তানী, আল-মিলাল ওয়া'ন-নিহশল; (৯) ইবৃন হণযম, আল-ফায়সণলু ফি'ল-মিলাল: (১০) নাস'র ইবৃন মুযাহিম আল-মুনকিরী, ওয়াক' “আতি সি'ফফীন, কায়রো ১৩৬৩ হি. (১১) মু'হিববুদ্দীন আত'-তণবারী, আর-রিয়াদু'ন-নাদশরা ফী মানাকি'বি'ল- 'আশরা, মিসর ১৩১৭; (১২) শাহ ওয়ালিয়্যুল্লাহ দিহলাবী, ইযালাতু'ল-খিফা ফী খিলাফাতি'ল-খুলাফা (ফারসী), বেরেলী ১২৮৬ হি; ইসলামী বিশ্বকোষ
— পৃষ্ঠা ২৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।