00171917115 “আলী (রা) ইবুন আবী তশলিৰ খারিজীরা তাহাদের অসদুদ্েশ্যপ্রণোদিত চরমপন্থী আন্দোলনের পথে তিন ব্যক্তিকে প্রতিবন্ধক গণ্য করিত £ হযরত “আলী (রা), হযরত মু'আবি*য়া (রা) এবং হযরত “আমূর (রা) ইবনু'ল-“আস'। তাহারা হযরত “আলী (রা)-কে হত্যা করিয়া নাহরাওয়ানে সংঘটিত খারিজীদের ব্যাপক হত্যাযজ্ঞের প্রতিশোধও গ্রহণ করিতে চাহিতেছিল। অনন্তর তিনজন খারিজী পরস্পর মিলিত সিদ্ধান্ত গ্রহণ করে যে, উল্লিখিত তিনজনকেই একই নির্ধারিত দিনে ফজরের সালাতের সময় মসজিদে কতল করিতে হইবে । ঘটনাচক্রে হযরত "আমর (রা) ইবনু'ল-“আস' এদিন সালাতের জামা“'আতে অনুপস্থিত ছিলেন এবং তদস্থলে ইমামতির দায়িতৃ পালনে আগত অপর ব্যক্তিকে ভ্রমবশত হত্যা করা হয় । হযরত মু'আবি'য়া রো) ও হযরত “আলী (রা) উভয়েই আহত হন। হযরত মু*'আবিণয়া (রা)-র যখম মারাত্মক ছিল না। ফলে তিনি বাচিয়া যান। হযরত “আলী (রা)-র ঘাতক ইবৃন মুলজিমকে বন্দী করা হয়। হযরত “আলী (রা) তাহাকে কয়েদ রাখিতে বলেন এবং কোন প্রকার কষ্ট দিতে নিষেধ করিয়া দেন। তিনি বলেন, যদি আমি সুস্থ হইয়া যাই তাহা হইলে তাহাকে ক্ষমা করিব, না শাস্তি দিব তাহা আমি নিজেই চিন্তা করিয়া দেখিব। আর যদি আমার মৃত্যু হয় তাহা হইলে তোমরা হত্যার বিনিময়ে তাহাকে হত্যা করিবে । হযরত “আলী (রা)-র প্রাণবায়ু বহির্গত হইবার পর ইমাম হণসান (রা) তাহাকে বন্দীশালা হইতে বাহির করেন এবং তাহার কৃত অপরাধের জন্য হত্যা করেন (ইব্ন সাদ, তাবাকশত, ৩খ., ২৬ পৃ.; আদ-দীনাওয়ারী, আল-আখ্বারি'ত'-তি'ওয়াল, ২২৯ পৃ.)। হযরত "আলী (রা) পূর্ণ প্রশান্তির সংগে মৃত্যু কবুল করেন। এই সময় তিনি স্বীয় জোন্ঠ পুত্র হযরত হণসান (রা)-কে তীহার স্থাবর-অস্থাবর সম্পত্তি এবং খান্দানের সদস্যদের সংগে পারস্পরিক আচার-আচরণ ও ব্যবহার সম্পর্কে ওসিয়াত করেন৷ খিলাফাতের উত্তরাধিকারিত্ব কিংবা রাজনীতির উল্লেখ উহাতে ছিল না (ইব্ন কাছীর; আল-ইস-ফাহানী; মুকশতিলুত- তালিবীন; আত'-তাবারী: ইবনু'ল-আছীর)। কেহ কেহ তীহাকে যাইতে বলিয়াছিল, কিন্তু তিনি তাহা করিতে অস্বীকার করেন (ইব্ন সাদ ১/৩খ., ২২ পৃ-)। কেহ কেহ জিজ্ঞাসা করিয়াছিল, “আপনার অবর্তমানে আমরা কি হযরত হশসান (রা)-এর হাতে বায়'আত করিব ?” জওয়াবে তিনি বলেন, “আমি তোমাদেরকে উহা করিতে আদেশও করিতেছি না, আবার নিষেধও করিতেছি না” (মুরূজুয-যাহাব)। অতঃপর তিনি জান্নাতবাসী হইলেন। চারি বৎসর নয় মাস খিলাফাত পরিচালনার পর ১৭ মতান্তরে ২১ রামাদান, ৪০ হি.-তে চৌদ্দজন পুত্র এবং উনিশজন কন্যা সন্তান রাখিয়া হযরত "আলী (রো) শাহাদত লাভ করেন । হতভাগা “আবদুর-রাহ্*মান ইব্ন মুলজিমের বিষাক্ত তরবারির আঘাতে তিনি আহত হইয়াছিলেন (ইব্ন সা'দ, ৩ / ১খ.. ১১-১২ পৃ.) । ইবৃন কাছীর (আল-বিদায়া, ৭খ.. ৩৩২ পৃ.)-এর বর্ণনা মৃতাবিক তিনি চারিজন স্ত্রী রাখিয়া ইনতিকাল করেন। সেই সংগে চৌদ্দজন পুত্র ও সতেরজন কন্যা সন্তান রাখিয়া যান (ইব্ন হশজার-এর বর্ণনা মুতাবিক ২১ জন পুত্র ও ১৮ জন কন্যা সন্তান রাখিয়া তিনি শাহাদাত লাত করেন) । বিস্তারিত দ্র. নিবন্ধের পরিশিষ্ট অংশ । তাহার পরিবারে একজন সিন্ধী মহিলাও ছিলেন৷ হযরত যায়দ ইব্ন “আলী (রা) তাহারই গর্ভে জনুগ্রহণ করেন (আল-বালাফু'রী, আনসাব, পারু., ১খ., ৩৪ পৃন)। ২৭৪ “আলী (রা) ইবূন আবী তণলিৰ আধ্যাত্মিক জীবন ৪ অন্য বড় বড় সাহাবীর ন্যায় তিনিও একজন “আবিদ ও যাহিদ ছিলেন । দুনিয়া ও আখিরাতের হাসানা তথা কল্যাণের শিক্ষানুযায়ী “আমল করিতে গিয়া তিনি দুনিয়া যেমন ত্যাগ করেন নাই (খিলাফাত লাভের জন্য চেষ্টা-সাধনা করেন), তেমনি পরিত্যাগ করেন নাই আখিরাতকেও । মহানবী সে)-এর রূহণনী তা'লীম তথা আধ্যাত্মিক শিক্ষার প্রচার-প্রসারে যে সমস্ত সাহাবা বিশেষভাবে অবদান রাখেন হযরত “আলী (রা) তাহাদের মধ্যেও অন্যতম বৈশিষ্ট্যের অধিকারী । কেবল শী'আরাই নহে, বরং আহ্লে সুন্না-র বিভিন্ন সিলসিলা (কণদিরী, চিশৃতী, সুহ্রাওয়ারদী প্রভৃতি) অদ্যাবধি তাহারই মাধ্যমে রাসূলুল্লাহ (স)-এর ফায়দ" (ফয়েয) হাসিলের সাধনা করিয়া আসিতেছে (ইসলামে খৃষ্ট ধর্মের ন্যায় দীন ও দুনিয়া তথা ধর্ম ও পার্থিব বিষয়ের মধ্যে কোনরূপ ভেদরেখা টানা হয় নাই, বরং উভয়ের সমন্বয়কেই সর্বোত্তম জীবন হিসাবে অভিহিত করা হইয়াছে । ফলে শাসন পরিচালনা, যেমন সশলাত, সিয়াম, হজ্জ ও যাকাত-এর ন্যায় “ইবাদাতও . সমকালীন খলীফার সংগে সম্পর্কিত হইয়াছে, তেমনি হইয়াছে আধ্যাত্মিক বিষয়াবলীও)। রাষ্ট্রীয় খিলাফাতকে কিছু সংখ্যক আনসার একাধিক আমীরের মধ্যে ভাগ-বাটোয়ারা করিতে চাহিয়াছিলেন (১০1 5০ ১০1 0১০) কিন্তু মুসলিম উম্মা উহা পসন্দ করে নাই। ইসলামের প্রত্যেক খলীফাই একদিকে পার্থিব ক্ষমতার রজ্জু স্বহস্তে ধারণ করিয়া সাধারণ মানুষের জাগতিক নেতৃত্ দিয়াছেন, অপর দিকে রূহশনী তথা আধ্যাত্মিক ও ধর্মীয় ক্ষেত্রেও তাহাদেরকে পথ প্রদর্শন করিয়াছেন । ' খিলাফাতের এঁক্য ও সংহতি বিনষ্ট হইবার পরই ইহা জাগতিক ও আধ্যাত্মিক খিলাফাত নামে বিভক্ত হইয়া যায়। এখন পর্যস্তও খুলাফা-ই রাশিদূন হযরত আবূ বাক্র (রো) ও হযরত “আলী (রা) হইতে তশরীকণতের সিলসিলা অক্ষুণ্ন আছে। শাহ্ ওয়ালিয্যুল্লাহ (র) (ইযালাতুল-খিফা', ২খ., পৃ. ১৮৫)-এর মতে হযরত “উমার (রা)-এর সিলসিলা-ই ফারুকি:য়্যাও অব্যাহত আছে। এই ক্ষেত্রে হযরত আলী (রা)-এর বিশেষ খ্যাতি বিদ্যমান । তাসাওউফের অনেক সিলসিলা হযরত “আলী (রা)-এর সংগে সরাসরি সম্পর্কিত । তাহার ব্যক্তিত্ব আহলে সুন্না ও শী“আ উভয় মহলের নিকট মর্যাদার প্রতীক হিসাবে স্বীকৃত । শাসন ব্যবস্থা $ হযরত 'আলী (রা)-এর খিলাফাতকালকে গৃহযুদ্ধের কাল বলা যায়। ফলে বহিঃরাষ্ট্র বিজয়ের ধারা এই সময় প্রায় রুদ্ধ হইয়া “যায়। কথিত আছে, কেবল সিন্ধু অভিমুখে কিছুটা তৎপরতা তাহার এক গভর্নর কর্তৃক অব্যাহত ছিল। শাসনতান্ত্রিক যে ব্যবস্থাপনা হযরত আবূ বাক্র (রা)-এর আমল হইতে চলিয়া আসিতেছিল, হযরত “আলী রো)-এর আমল পর্যন্ত উহাই অব্যাহত থাকে । খলীফা নির্বাচনের পদ্ধতিও একই ছিল আর উহা এই যে, যিনি খলীফা নির্বাচিত হইতেন তিনি আজীবন উহাতে অধিষ্ঠিত থাকিতেন। খলীফা ছিলেন শাসনতান্ত্রিক বা নিয়মতান্ত্রিক প্রধান। তিনি ছিলেন আইনের অধীন। আইন কিংবা বিধান পরিবর্তনের কোন অধিকার তীহার ছিল না, বরং কুরআন ও হাদীছের তিনি ছিলেন পূর্ণ অনুগত এবং স্বীয় কার্যকলাপের জন্য জনগণের নিকট জওয়াবদিহি করিতে বাধ্য কেন্দ্রীয় সরকারের যাবতীয় বিষয় খলীফার নিয়ন্ত্রণে ছিল। হযরত “আলী (রা)-এর খিলাফাতের সর্বাপেক্ষা গুরুতৃপূর্ণ পদক্ষেপ ছিল মদীনা মুনাওয়ারা হইতে খিলাফাতের রাজধানী কৃফার স্থানান্তর ৷ “আবদুল্লাহ ইব্ন “উমার (রা) আপত্তি উত্থাপন করিলে তিনি বলেন, সেখানে (কুফায়) সম্পদ ও লোক-লশকর বেশী পাওয়া যাইবে । খিলাফাতের অধীনস্থ প্রদেশগুলিতে পূর্বে নিযুক্ত গভর্নরগণ বহাল ছিলেন এবং ইহাদের অনেকেই ছিলেন হাশিমী গোত্রের । ফৌজ ও কোষাগার গভর্নরের অধীনে থাকিত। ইসলামী বিশ্বকোষ
— পৃষ্ঠা ২৭৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।