Islami Bisshowkosh : Bangladesh Islamic Foundation — Islami Bisshowkosh Part 3
/ ৭৯৮
📝 লেখা 📖 পিডিএফ

“আলী (রা) ইবূন আবী তশলিব চিন্তা-ভাবনা করিবার পর তিনি স্বীয় মতামত পরিবর্তন করিয়া থাকিবেন এবং ইহাও সম্ভব যে, তীহার সম্পর্কে হযরত আবু মুসা (রা)-র ভুল বুঝাবুঝি সৃষ্টি হইয়া থাকিব । ধা সম্পর্িতি ফায়সাল্ম ঘোষণার জন্য উর পঙ্গের প্রতিনিধি মিলিত হন । প্রথমে হযরত আবু মূসা (রা) উঠিয়া বলেন, উন্মাহ-র মধ্যে পুনরায় এক্য সৃষ্টির জন্য সর্বোত্তম পন্থা হইতেছে বর্তমান দুইজন প্রার্থীকেই অপসারণ পূর্বক কোন তৃতীয় ব্যক্তির নির্বাচন। অতঃপর হযরত “আমর (রা) ইবনু'্ল-'আস' বলেন, আবু মুসা (রা) কেবল তাহার মুওয়াক্কিল (মক্কেল)-কে অপসারণের অধিকার রাখেন এবং আমি উহা যথার্থ মনে করি । আমি রহিলাম! আমি আমার মুওয়াক্কিলকে অপসারণের পরিবর্তে তীহাকেই স্বপদে বহাল রাখিতেছি। হযরত "আলী (রা) ও হযরত আমীর মু'আবিয়া (রা)-র মধ্যে এই মর্মে চুক্তি হইয়াছিল যে, এই মধ্যস্থতা একমত্যের ভিত্তিতে হইবে এবং শুধু একমত্যের ক্ষেত্রেই আনুগত্য ও অনুসরণ বাধ্যতামূলক হইবে। কিন্তু তাহা না হওয়ায় এবং উহাতে দ্বিমত দেখা দেওয়ায় চুক্তিপত্র মূল্যহীন ও অসার কাগজে পরিণত হয় । ফলে উহার কার্যকারিতা হারাইয়া যায়। চুক্তিপত্রের ১৬ নং ধারায় এ সম্পর্কে বক্তব্য পরিফার। ইহাতে হযরত “আলী (রা)-এর কোনই ক্ষতি হয় নাই । ফলে সাবেক অবস্থার পুনরাবর্তন ঘটে । ইহা স্পষ্ট যে, মধ্যস্থতা সম্পর্কিত ঘোষণার পর হযরত আব্‌ মুসা রো) রাজনীতি হইতে সরিয়া গিয়া নির্জনতা অবলম্বন করেন । হযরত মু'আবি-য়া (রো)-র অবস্থান পূর্বের তুলনায় উত্তম ও সুদৃঢ় হইয়া যায় । সালিশী ঘোষণায় তিনি নৈতিকভাবে শক্তিশালী হউন কিংবা না হউন, একথা সত্য যে, সিফ্ফীন যুদ্ধের পর তিনি যে অবকাশ পাইলেন, তাহাতে তাহার সামরিক অবস্থা পূর্বের তুলনায় সুবিধাজনক অবস্থানে উন্নীত হইল । এই সময় হযরত “আলী রো)-র সমর্থকদের মধ্যে অনৈক্য দেখা দেয় । খারিজীরা এই নায়ুক মুহূর্তে এক্য ও সহযোগিতার পরিবর্তে এমন একটি বিতর্ক উত্থাপন করে যাহা জ্ঞান-বুদ্ধির বিচারে কিংবা রাজনৈতিক দৃষ্টিকোণ-_কোন দিক হইতেই যুক্তিসংগত ছিল না। সিফ্ফীন প্রান্তরে সালিশী ঘোষণা শ্রবণের পরই কতিপয় লোক বলিতে থাকে, 'লা হু-ক্মা ইন্লাল্লাহ্‌' অর্থাৎ “আল্লাহ্‌ ছাড়া আর কাহারও হুকুম কিংবা মধ্যস্থতা আমরা মানি না।” যাহারা ইহার খেলাফ কিংবা বিরোধিতা করিবে তাহারা কাফির ৷ অতঃপর ইহারা হযরত “আলী . (রো)-র সৈন্যদল হইতে বাহির হইয়া যায় এবং সর্বত্র অরাজকতা ও অশান্তি সৃষ্টি করিতে থাকে। ইহাদের কয়েকটি উপদলকে হযরত “আলী (রা) ছরভগী করিয়া দিলে গেম পর তাইনা নাররাওয়ান লাক সালে গা জমায়েত হয় । এ সময় হযরত 'আলী রো)-র শাসন ব্যবস্থার মধ্যেও যে দুর্বলতা ও বিশৃঙ্খলা দেখা দেয় নিনোক্ত ঘটনা হইতে তাহা পরিমাপ করা যায়। খলীফা কর্তৃক নিযুক্ত বসরার গভর্নর বায়তু'ল-মাল হইতে ষাট লক্ষ দিরহাম জোরপূর্বক আত্মসাত করে। বায়তু'ল-মালের রক্ষকের অভিযোগ এবং হযরত “আলী (রা) কর্তৃক কৈফিয়ত তলবের প্রেক্ষিতে সে খলীফাকে লিখিয়া জানায়, অপর কাহাকেও গভর্নর নিযুক্ত করুন। অতঃপর সে আত্মসাতকৃত অর্থসহ অন্যত্র চলিয়া যায় দ্রে. বালাযু-রী)। এমতাবস্থায় তাৎক্ষণিকভাবে হযরত. “আলী (রো)-র পক্ষে আমীর মু'আবি'য়া (রা)-র সংগে যুদ্ধে লিপ্ত হওয়া সম্ভব ছিল না। তিনি ইরাকেই খারিজীদের দ্বারা সৃষ্ট অশান্তি ও গোলযোগ দমনে ব্যস্ত হইয়া পড়েন। এই ই.বি._-৩/৩৫ ২৭৩ 00171917115 *আলী (রা) ইব্‌ন আবী তণলিব খারিজীরা তাহাদের দল বহির্ভত যে কাহাকেও হত্যা করিতে কুগ্ঠিত হইত না, এমনকি দুগ্ধপোষ্য শিশুও তাহাদের হাত হইতে নি্কৃতি পাইত না। এক্ষেত্রে তাহারা হত্যার সমর্থনে দলীল হিসাবে কু-রআন মাজীদের ১৮তম সূরার ৭৪তম আয়াতে উল্লিখিত খিদ্‌র ('আ) কর্তৃক একটি বালককে ভাবী জীবনে মন্দ ও অসৎ হইবে এই অজুহাতে হত্যার ঘটনাকে পেশ করিত দ্র. সারাখৃসী, মাবসৃত- ১খ., পৃ. ২৯)। নিরেট মূর্খ হইলেও বাহ্যত ইহারা নিষ্ঠাবান ও ধার্মিক ছিল। হযরত “আলী (রা) নাহরাওয়ান আক্রমণ করত তাহাদেরকে ব্যাপকভাবে ধ্বংস করেন। দশ সহস্র খারিজীর মধ্যে বড়জোর জন দশেক প্রাণে বাঁচিয়াছিল। পরবর্তী কয়েক শতাব্দী পর্যন্ত এই সমস্ত.খারিজী মুসলিম খলীফাগণের আরাম হারাম করিয়া দিয়াছিল। নাহ্রাওয়ান যুদ্ধের পর হযরত “আলী (রা) সিরিয়া গমন করিতে চাহিলে তাহার সৈন্যগণ একে একে সরিয়া পড়িতে থাকে । শেষ পর্যন্ত বড়জোর এক হাজার সৈন্য তীহার সংগে অবশিষ্ট থাকে । ইতোমধ্যে সংবাদ পাওয়া যায় যে, হযরত মু'আবি"য়া (রা) আন্বার শহরের উপর হামলা করিয়া ছাউনির লোকদেরকে হত্যা করিয়াছেন এবং তাহা দখল করিয়া লইয়াছেন। হযরত “আলী (রা) স্বেচ্ছাসেবী সৈন্য তলব করিলে তাহার এই প্রয়াসও ব্যর্থ হয়। অতঃপর বাধ্যতামূলক সৈন্য সংগ্রহের চেষ্টা করেন। কিন্তু এরূপ সৈন্যবাহিনী দ্বারা কোন অভিযান চলে না। এইরূপ নৈরাশ্যজনক সময়ে তিনি কখনও কখনও এইরূপ স্বগতোক্তি করিতেন, সেই হতভাগাটা আর কেন অপেক্ষা করিতেছে? [দ্র,. ইব্‌ন 'আবদি'ল-বার্র, আল- ইস্তী*আব, মান্দা "আলী; রাসূলুল্লাহ্‌ (স) ভবিষ্যদ্বাণী করিয়াছিলেন যে, হযরত “আলী (রা)-কে এক হতভাগা হত্যা করিবে]। ইহা অপেক্ষাও অধিকতর বিস্ময়ের বর্ণনা মিলে মুবূজু'ঘ'-যণহাব গ্রন্থে । উক্ত গ্রন্থে বলা হইয়াছে যে, আল-হণরিছ ইব্‌ন রাশীদ নামক এক ব্যক্তি তিন শত সংগীসহ খলীফার ফৌজ হইতে বাহির হইয়া যায় এবং পরে ইহারা সকলেই খুষ্টান হইয়া যায়। আত--তণবারী, ইবনু'ল-জাওযী, ইব্‌ন কাছীর ও ইবনু'ল-'আরাবী (আল-আওয়াসিম মিনাল-কণওয়াসিম, পৃ. ১৫২). আল-বাগণকী মু'জামুস- সশহণবা ইত্যাদি গ্রন্থের সুস্পষ্ট বর্ণনা মুতাবিক হযরত “আলী (রা) ও হযরত মু'আবি'য়া (রা)-র মধ্যে দীর্ঘ পত্রালাপের পর হি. ৪০ সালে একটি সন্ধি হয়। ইহাতে স্থিরীকৃত হয় যে, অতঃপর উভয়ের মধ্যে আর কোন যুদ্ধ হইবে না। হযরত “আলী (রা)-র নিকট ইরাক এবং হযরত মু'আবি'য়া (রা)-র দখলে সিরিয়া থাকিবে । অতঃপর তাহাদের কেহই কাহারও এলাকায় ফৌজী অভিযান চালাইবেন না কিংবা অন্যায় অনুপ্রবেশও করিবেন না। ইবৃন ইসহশক'-এর বর্ণনা মুতাবিক যখন দুইজনের কেহই কাহারও বায়"'আত (আনুগত্যের শপথ) করিতে রাযী হইলেন না, তখন হযরত মু'আবি'য়া রো) হযরত “আলী (রা)-কে লিখেন, আপনি যদি ইহাতে রাষী না হন তাহা হইলে ইরাক আপনার এবং সিরিয়া আমার থাকিবে । এই সংগে এই প্রস্তাব রাখিতেছি, অতঃপর এই উম্মাহ-র উপর তলোয়ার চালনা ও ১] গ্রহণ করেন এবং সকলেই ইহাতে সম্মত হন। একদিকে উল্লিখিত বর্ণনা, অপরদিকে এমন সব বর্ণনাও রহিয়াছে যে, সিরিয়া আক্রমণ করিবার জন্য হযরত “আলী (রা) সৈন্য সমাবেশ করিতেছিলেন এবং যখন হাজার হাজার লোক যুদ্ধের জন্য শপথ গ্রহণ করিতেছিল ঠিক সেই সময়ই একজন খারিজী তাহাকে হত্যা করে।

— পৃষ্ঠা ২৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।