Islami Bisshowkosh : Bangladesh Islamic Foundation — Islami Bisshowkosh Part 3
/ ৭৯৮
📝 লেখা 📖 পিডিএফ

'আলী (রা) ইব্‌ন আবী তণলিব যে, কু'রআন মাজীদ ভবিষ্যদ্বাণীর কোন গ্রন্থ নহে যাহাতে ইহার ভিতর“ হযরত আলী (রা) ও ত্রাহার বিরোধীদের কিংবা এই গৃহযুদ্ধ সম্পর্কে কোন সুস্পষ্ট বক্তব্য মিলিবে। তবে হত্যাকারীর নিকট হইতে নিহত ব্যক্তির -উত্তরাধিকারিগণের বদলা (কি-সণস") গ্রহণের অধিকার সম্পর্কে ইহার বক্তব্য আছে। কিন্তু হযরত 'উছ'মান (রা)-এর হত্যাকারিগণের সহিত কিরূপ আচরণ করা হইবে ইহা বিবাদের বিষয় ছিল না। রক্তের বদলা গ্রহণের ব্যাপারে উভয় পক্ষই একমত ছিলেন । কিন্তু মূল সমস্যা দড়াইয়াছিল-_ আসলে হযরত 'আলী (রো)-ই খিলাফাতের বেশী হকদার, এনা হযরত মু'আবি-য়া (রা)। ফলে এই প্রশ্নে কুরআন ও হাদীছের আলোকে ইজতিহাদ ও ইন্তিস্বাত--এর প্রয়োজন দেখা দেয়। কেননা তৃতীয় খলীফা হযরত “উছ'মান (রা) কাহাকেও তীহার উত্তরাধিকার কিংবা স্থলাভিষিক্ত মনোনীত করিয়া যান নাই । অতএব প্রশ্ন দীড়াইল, নূতন খলীফা কিভাবে -. নির্বাচিত হইবেন? উভয় মধ্যস্থৃতাকারীর একত্র হইবার স্থান সম্পর্কে আযরুহ- এবং দূমাতু'ল-জান্দাল-এর উল্লেখ দেখা যায়। ইহার কারণ সম্পর্কে আল-বালাযুণরী (আনসাব, ইস্তাম্বুলে রক্ষিত পা, ১. ৩৮৪) বলেন, উভয় মধ্যস্থতাকারী প্রথমে তাদসুর নামক স্থানে এক মাসকাল অবস্থান করেন। পারস্পরিক আলোচনাও অনুষ্ঠিত হয় এবং প্রত্যেকেই স্ব স্ব আমীরকে আলোচনার লিখিত বিবরণ পাঠাইয়া উহার জওয়াবও নিতে থাকেন। অতঃপর তাদমুর হইতে দৃমাতু'ল-জান্দালে গিয়া সেখানেও এক মাস অবস্থান করেন। পরে সেখান হইতে তাহারা আযকুহ" চলিয়া যান। আল-মাস-উদী (মুবূজু'য--যাহাব) ইহার আরও কিছুটা বিস্তৃত বিবরণ দিয়াছেন. যাহা বিশুদ্ধ কল্পকাহিনী বলিয়াই মনে হয়। আল-বালাযু'রী প্রমুখের নিকট হইতে পরিষ্কার বিবরণ মিলে যে, মধ্যস্থৃতাকারিগণ হযরত "আবদুল্লাহ্‌ ইব্‌ন “উমার (রা), হযরত সা'দ (রা) ইবৃন আবী ওয়াক্কাস' (রা) প্রমুখ শ্রেষ্ঠ সাহাবীদের নিকট আবেদন জানান তাহারা যেন কষ্ট স্বীকারপূর্বক তাহাদের সঙ্গে মিলিত হন এবং প্রয়োজনীয় পরামর্শ দান করেন। ইহা সুস্পষ্ট যে, মধ্যস্থতাকারীদের প্রাথমিক সাক্ষাতের পরই এই সম্পর্কে সিদ্ধান্ত হইয়া থাকিবে এবং ইহাতে সময়ও লাগিয়া থাকিবে যাহাতে দাওয়াতনামা পৌছাইতে পারে এবং দাওয়াত প্রাপ্ত এই সমস্ত সণহণবী সেন্তবত মক্কা কিংবা মদীনা হইতে) “আরবের উত্তর প্রান্তে পৌছিতে পারেন। আল-মাস-উদী (মুরূজুণ্য-যাহাব) হইতে এমন কতকগুলি ঘটনা ও বিষয়ের বিস্তারিত বিবরণ পাওয়া যায় যাহা অন্যের নিকট পাওয়া যায় না এবং উহা যে কত দূর সত্য এ বিষয়ে কিছু বলাও বেশ কঠিন। মোটকথা, যখন প্রথমবার দুইজন মধ্যস্থৃতাকারী মিলিত হন তখন হযরত আবু. মুসা আল-আশ'আরী (রা) দীর্ঘ এক বক্তৃতা করেন এবং ইসলামের বিপদ সম্পর্কে আলোচনা করিতে গিয়া বলেন, ওহে “আমর! আইস, আমরা এমন কাজ করি যাহাতে আল্লাহ্‌ মুসলমানদের মধ্যে ভালবাসার সধ্গার করেন এবং তাহাদের অভ্যন্তরীণ বিবাহ-বিসম্বাদ দূরীভূত করিয়া দেন। উত্তরে হযরত “আমর (রো) ইবৃনু'ল-“আস' বলিলেন, কথা তো ঠিকই বলিয়াছেন। কিন্তু আমরা যাহাতে ভুলিয়া না যাই সেইজন্য আমাদের স্থিরীকৃত প্রতিটি বিষয় লিখিয়া রাখাই সমীচীন হইবে । অতঃপর তিনি তাহার সচিবকে আহ্বান করিয়া বলিলেন, তোমাকে যাহা বলা হইবে তাহাতে যদি আমরা একমত হই তবেই তুমি উহা লিখিবে, অন্যথায় লিখিবে না। অতঃপর তিনি আবু ২৭২ 00171917115 “আলী (রা) ইবন আবী তশলিব মুসা আল-আশ'আরী (রা) এবং “আমর (রা) ইব্নু'ল-আস'-এর সম্মিলিত সিদ্ধান্ত লিখাইতে শুরু করেন। প্রারগ্ডে হম্দ ও সালাতের পর খলীফা হিসাবে হযরত আবু বাক্র (রা) ও হযরত 'উমার (রা)-এর যথার্থতা ও . সর্বোত্তম মর্যাদা বর্ণনা করা হয়। পর সমাচার এই যে, হযরত 'উছুমান (রা) গোটা উন্মাহ্র সামগিক একমত্যের ভিত্তিতে এবং রাসূলুণ্নাহ্‌ (স)-এর সণহশবা-ই-কিরামের পরামর্শের আলোকে খলীফা নির্বাচিত হন। তিনি ছিলেন দীনদার ও মু'মিন। অন্যায়ভাবে তীহাকে হত্যা করা হয় এবং নিকটতম অভিভাবক হিসাবে হযরত মু'আবি'য়া (রা) তাহার রক্তের বদলা দাবি করিতে পারেন! অতঃপর হযরত আবু মূসা আশ'আরী (রা) বলেন, হযরত “আলী (রো)-কে সিরিয়াবাসী এবং আমীর মু'আবিয়া (রা)-কে ইরাকবাসিগণ পসন্দ করেন না। সেহেতু উভয়কে অপসারণ করত কোন উপযুক্ত ব্যক্তিকে খলীফা নির্বাচন করা হউক। তিনি হযরত “আবদুল্লাহ ইব্‌ন উমার (রা)-এর নাম প্রস্তাব করেন এবং হযরত 'আমর (রা) ইব্নু'ল-“আস' আপন পুত্র হযরত “আবদুল্লাহ ইবৃন আমর (রা) ইবৃনুল-'আস'-এর নাম প্রস্তাব করেন! হযরত আবু মুসা (রা) বলেন, “আবদুল্লাহ ইবুন 'আমূর (রা)-ও যোগ্য প্রার্থী ছিলেন, কিন্তু যুদ্ধের ময়দানে ঠেলিয়া দিয়া তুমিই তাহাকে কলংকিত করিয়াছ (সম্ভবত ইহার পর “আবদুল্লাহ ইব্‌ন উমার (রা) প্রমুখকে এই পরামর্শের জন্য ডাকিয়া পাঠান হয় যে, হযরত “আলী (রা) ও আমীর মু'আবি'য়া (রা)-এর স্থানে কাহাকে নির্বাচিত করা যায়। এ সম্পর্কে দারুকুণত"নীর রিওয়ায়াতও. দেখা যাইতে পারে (যাহা ইবনুল-“আরাবী আল-“আওয়াসি'ম নামক গ্রন্থের ১২৮-_-২৯ পৃষ্ঠায় উদ্ধৃত করিয়াছেন)। আল-বালাযু*রীর (আনসাব, পাওু.) মতে হযরত "আমর (রা) ইবনু'ল-আস' হযরত “আবদুল্লাহ ইবন “উমার (রা)-কে বলিলেন, আমি যদি তোমাকে খলীফা বানাই তাহা হইলে তুমি কি আমাকে মিসরের গভর্নর নিযুক্ত করিবেঃ প্রত্যুত্তরে তিনি বলে,ঃ কখনও নয় । আল-বালাযু'রী আবু খায়ছণমার বরাতে এই জাতীয় একাধিক ভিত্তিহীন কাহিনীর অবতারণা করিয়াছেন। যাহা হউক, এভাবেই দুই মধ্যস্থৃতাকারীর মধ্যে মাসের পর মাস জটিল রাজনৈতিক টানাপোড়েন চলিতে থাকে । শেষ পর্যন্ত হযরত আবু মুসা আল-আশ'আরী রো) এবং হযরত “আমর (রা) ইবনু'ল-আস- এই কথার উপর মতৈক্যে উপনীত হন যে, হযরত মু'আবিয়া রো) ও হযরত "আলী (রা) দুইজনকেই অপসারণ করিয়া কাহাকেও অবাধ ও স্বাধীনভাবে নির্বাচিত করা হউক । কিন্তু ইহা সম্ভব ছিল না । কেননা ইহাতে রাজনৈতিক শূন্যতা দেখা দিত এবং উভয় পক্ষের ফৌজের উপস্থিতিতে স্থাধীন, মুক্ত ও অবাধ নির্বাচনের পরিবেশ সৃষ্টি হইতে পারিত না। কারণ হযরত “আলী (রা) ও আমীর মু'আবি-য়া (রা) স্ব স্ব খিলাফাতের স্বীকৃতি আদায় করিতে বদ্ধপরিকর ছিলেন । একমাত্র সমাধান ছিল এই যে, কোন একটি নামের উপর উভয় মধ্যস্থতাকারী কমত্যে উপনীত হইবেন, অথচ ইহা হইতেছিল না। হযরত আমূর (রা) ইব্নু'ল-আস- ইহাও অনুভব করিয়া থাকিবেন যে, যদি তাহার পুত্র খলীফা নির্বাচিত না হন, তাহা হইলে কেবল হযরত মু'আবি'য়া (রা)-র অপসারণ এবং রাজনৈতিক শূন্যতা সৃষ্টি করিবার পর তাহার নিজের তবিষ্যতও অনিশ্চিত হইয়া পড়িবে। অতএব তিনি যদি প্রথমেই হযরত আবু মুসা আশ'আরী (রা)-র প্রস্তাব মানিয়া লইয়াও থাকেন, তবুও গভীর _ ইসলামী বিশ্বকোষ

— পৃষ্ঠা ২৭৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।