Islami Bisshowkosh : Bangladesh Islamic Foundation — Islami Bisshowkosh Part 3
/ ৭৯৮
📝 লেখা 📖 পিডিএফ

00171917115 আলী রো) ইকৃন আমী তলিব ওলি রী না কেন সাহসী ও রযোগ "আলী রো) সুদ দর কাস ই মারহার জর করিয়া স্যাতি লা করিয়াছিলেন । এই দুর্গ অদ্যাবধি বিখ্যাত এবং দুর্গম পর্বতশৃঙ্গের উপর বিদ্যমান। নিশ্নদেশ হইতে উর্ধে আরোহণকালে উপর হইতে শত্রুপক্ষ . সহজেই প্রস্তর নিক্ষেপপূর্বক আরোহণকারীদের গতিরোধ করিতে পারে [রাসূলুল্লাহ (স)-এর পবিত্র সীরাত-এর কতক সমস্যার মীমাংসিত সমাধানের জন্য দ্র. নিবন্ধকার-এর ফারসী ভাষায় লিখিত. 'সীরাত-ই নাবাকী [৫৫1 (হেরাক্লিয়াসের নামে) নবী ০৮০০৪ ছি শীর্ষক অধ্যায়] | ৃ মক্কা বিয়ের পর খালিদ রো) ইবুন ওয়ালীদ-এর ভুলের র কারণে বানু জাফীমায় কিছু রক্তপাত ঘটে । ইহার উপশমের জন্য তথায় “আলী (রা) _ প্রেরিত হন। তশয়্ি গোত্রে বহু লোক ছিল, লুট-তরাজই যাহাদের পেশী । ইহাদের বিরুদ্ধে “আলী (রা)-এর নেতৃত্বাধীনে একটি অভিযানের উল্লেখ করেন ইব্‌ন সা'দ প্রমুখ । তাবুক যুদ্ধের পূর্বে এই অভিযান প্রেরিত হইয়াছিল এবং এই অভিযানের ফলে বেশ যুদ্ধলন্ধ সম্পদ (গণনীমা) হস্তগত হইলে “আলী (রো) তাহা আনিয়া রাসূলে আকরাম (স)-এর খেদমতে পেশ করেন বলিয়া তাহারা উল্লেখ করিয়াছেন (সঠিক তারিখ জানা যায় নাই)। হি. নবম সনে নাজরানের খৃন্টানদের একটি প্রতিনিধিদল মহানবী (স)-এর-সঙ্গে ধর্মীয় বিতর্কের জন্য মদীনা আগমন করে । তিনি আল্লাহ্‌র নির্দেশ (সুরা তীন ৪ ৬১) মাফিক ইসলামের সত্যতা তুলিয়া ধরিবার জন্য তাহাদেরকে মুবাহালায় অংশগ্রহণের জন্য আহ্বান জানান । তিনি তাহাদেরকে বলেন £ আসুন, আমরা উভয় পক্ষ, মিথ্যাবাদী ও তাহার আত্মীয়-পরিজনের উপর আল্লাহ্‌র অভিশাপ পড়ুক-প্রথমে এই মুনাজাত করি। প্রস্তাবানুযায়ী মহানবী (স) 'আলী (রা)-সহ স্বীয় আত্মীয়-পরিজনকে লইয়া প্রতিশ্রুত স্থানে গমন করেন । কিন্তু নাজরানের খৃষ্টান প্রতিনিধি দল ইহাতে ভীত হইয়া পড়ে এবং পিছাইয় যায়। অবশেষে তাহারা বার্ষিক কর প্রদানের বিনিময়ে সন্ধি করে । সূরা বারা'আ দরে.) নাধিল হইলে কাফিরও ও মুশরিকদের প্রতি আল্লাহ্‌র অসন্তোষ ব্যক্ত ও ভবিষ্যত বতসরগুলিতে অমুসলিমদের জন্য বায়তুল্লাহ্‌র হ'জ্জ নিষিদ্ধ ঘোষিত হয় এবং যে সমস্ত অমুসলিম গোত্রের সঙ্গে নবী কারীম (সে) অনির্দিষ্ট কালের জন্য মিত্রতা চুক্তিতে আবদ্ধ হইয়াছিলেন চারি মাস অতিক্রান্ত হইলে ইহা বাতিল ঘোষণা করিয়া আয়াত নাধিল হয় । ইহার পূর্বেই নবী কারীম (স-) আবূ বাক্র সি'্দীক' (র)-কে আমীরু'ল-হ্'জ্জ করিয়া পাঠাইয়াছিলেন; এ কারণে পরবর্তী কালে সূরা বারা'আর বিধান হত্জ উপলক্ষে আগত লোকদের মাঝে ঘোষণা করার জন্য তিনি “আলী (রা)-কে . পাঠান দ্রে. বারা'আ)। এই ঘোষণার ফলে “আরবের গোত্রগুলির মধ্যে দুশ্চিন্তা দেখা দেয়। অনন্তর উহারা কালবিলম্ব না করিয়া মুসলমান হইতে শুরু করে। দশম হিজরীর রামাদণন মাসে 'আলী (রো)-কে য়ামানে পাঠানো হইয়াছিল। তীহার প্রচারে সেখানকার সমস্ত গোত্র একই দিনে মুসলমান হইয়া যায় এবং যাকাতও প্রদান করে (আল-বালাযুরী, আনসাবু'ল-আশরাফ, কায়রো সং. পৃ. ৮২৬) । তথা হইতে 'আলী (রা) মক্কা গমন করেন এবং হণজ্জাতু'ল-বি“দা' (বিদায় হজ্জ)-এ নবী কারীম (স-)-এর সঙ্গে মিলিত হন। য়ামান হইতে ফিরার পথে কিছু লোক "আলী (রা)-এর বিরুদ্ধে নবী কারীম ই.বি.___-৩/৩৪. ২৬৫ “আলী (রা) ইবৃন আবী তণলিব (স)-এর খেদমতে অভিযোগ পেশ করে। মদীনা প্রত্যাবর্তনকালে নবী কারীম (স') রাবিগ'-এর নিকটবর্তী গাদীর-ই খুম নামক স্থানের ছাউনিতে একটি জোরালো ও মর্মস্পর্শী ভাষণ প্রদান করেন। ইহাতে তিনি গচ্ছিত সম্পদ খিয়ানাতের নিন্দা করেন । পরিশেষে তিনি 'আলী (রা) যে নির্দোষ তাহার উল্লেখ করিয়া বলেন 8 ০১৯ 1১ ০১৯ ৮১৫ ৩১ (আমি যাহার বন্ধু, 'আলীও তীহার বন্ধু) [দ্র. নিবন্ধকারের 001091166107021 চ70101517)5 11) ১91] [519077 নামক নিবন্ধ] | শী'আগণ ইহাকেই “আলী (রা)-এর পক্ষে রাসূলে আকরাম (স)-এর (রাজনৈতিক ও শাসনতান্ত্রিক) উত্তরাধিকারিত্‌ প্রদানের দলীল হিসাবে গণ্য করেন, কিন্তু স্বয়ং 'আলী (রা) নিজেও তাহা ভাবেন নাই। কেবল পূর্ববর্তী তিনজন খলীফা: : নির্বাচনের সময়ই নয়, বরং যে সময় তিনি আমীর মু*আবি'য়া (রা)-এর সঙ্গে স্বীয় খিলাফতের প্রশ্নে সংঘর্ষে লিপ্ত ছিলেন তখনও মু'আবি'য়া (রা)-এর সঙ্গে তাহার যেসব পত্র বিনিময় হয় সে সবই (আশ-শারীফ আর-রাদণী সংকলিত) শী'ঈ গ্রন্থ নাহজু'ল-বালাগণয় সংরক্ষিত রহিয়াছে। এসব পত্রে 'আলী (রা) তাহার শ্রেষ্ঠত্ব ও অথাধিকারের অনুকূলে যাবতীয় যুক্তি-্রমাণের অবতারণা করিয়াছেন, কিন্তু ইহার কোথাও তিনি পাবি করেন নাই যে. মহানবী (স-) তাহাকে (রাজনৈতিক) উত্তরাধিকার হিসাবে মনোন্য়ন দান করিয়া গিয়াছেন (যদি “আলী ইহাকে তাহাই মনে করিতেন অবশ্যই তিনি তাহা উল্লেখ করিতেন)। খলীফা হিসাবে আবূ বাক্র (রা)-এর নির্বাচনের যুহূর্তে “আলী (রা) সাবসিফা-ই বানী সা“ইদা-তে উপস্থিত ছিলেন না! নরী কারীম (স)-এর দাফন সম্পন্ন হইবার পর যখন সাধারণ বায়'আত অনুষ্ঠিত হয় তখনও তিনি , উহাতে শরীক হইতে পারেন নাই। তাহার এই অনুপস্থিতির কারণ হিসাবে তিনি বলিয়াছেন, সে সময় তিনি কু"রআন একক্রীকরণের কাজে মশগুল ছিলেন (বালাযু-রী, আনসাবু'ল-আশরাফ, ১খ., ৫৮২ প-)। “আলী (রা) আবু বাক্র (রা)-এর নিকট অভিযোগ করেন, “পরামর্শের সময় আমাকে উপেক্ষা করা হইয়াছে।” ইহার কারণ হিসাবে আবু বাক্র (রা) পরিস্থিতির নাযুকতার কথা উল্লেখ করেন। “আলী (রা) ইহাতে সন্তোষ প্রকাশ রা ছিরিরার রাসিতি হাজরে মির সন ইহা ছয় মাস পরের ঘটনা)। এখানে ইহাও উল্লেখযোগ্য যে, সাধারণ বায়“আতের মাধ্যমে খলীফা নির্বাচিত হইবার পর ফাতিমা রো) যখন আবু বাক্র (রা)-এর সহিত ফাদাক-এর সম্পত্তি সম্পর্কে আলোচনা.করেন তখন তিনি একথা বলেন নাই যে, খিলাফাতের.হক (অধিকার) তো আমার স্বামীর । বরং তিনি তাহার নিকট তীহার পিতার পরিত্যক্ত সম্পত্তিতে স্বীয় অংশ এবং ফাদাকের জায়গীর দাবি করেন অর্থাৎ তিনিও আবু বাক্‌র (রা)-কে বৈধ ও ন্যায়সঙ্গত খলীফা (এবং আমীরু'ল-মুমিনীন) মনে করিতেন এবং সে হিসাবেই তিনি তীহার নিকট স্বীয় মোকদ্দমা পেশ করিয়াছিলেন (আত-'-তণবারী, ১৮২৫ _ পৃ.)। ইব্‌ন কাছণীর (আল-বিদায়াও, ৭খ., ২২৫)-এর বর্ণনা মুতাবিক ফাতিমা (রা) আবু বাক্র (রা)- এর নিকট এই অভিলাষ ব্যক্ত করিয়াছিলেন যে. তীহার স্বামীকে যেন ফাদাকের তন্বাবধায়ক নিয়োগ করা হয়। আবু'ল-হাসান আল-মু'তাঘিল (কিতাবু'ল-মু'তামাদ. বৈরূত, ২খ.. ৬৪৬) লিখিয়াছেন, ফাতিমা (রা) আবু বাক্র (রা)-এর নিকট নবী কারীম স)-এর পরিত্যক্ত সেই সম্পদ হইতে মীরাছ' প্রার্থনা করেন যাহা ছিল তীহার বিশেষ ব্যয়-খাতের অন্তর্গত অর্থাৎ তিনি খায়বার, ফাদাক, এমন কি মদীনার ইসলামী বিশ্বকোষ

— পৃষ্ঠা ২৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।