0০017116115 'আলী (রা) ইব্ন আবী তশলিব _করেন। অন্য বর্ণনায় দেখা যায় যে, সাহ্ল ইব্ন হুনায়ফের সঙ্গে “আলী (রা)-এর ভ্রাতু সম্পর্ক স্থাপিত হইয়াছিল হেব্ন সা'দ, তাবাকণত, ৩খ., ২২, বৈরূত সং)। দ্বিতীয় হিজরীতে রাসূলুল্লাহ (স.) আপন কন্যা ফাতিণ্মাতু'্য যাহরা' (রা)-কে 'আলী (রা)-এর সঙ্গে বিবাহ দেন। ফাতি"মা (রো)-কে বিবাহ করিবার জন্য আরও কতিপয় গণমান্য সাহাবা অভিলাষ ব্যক্ত করেন। কিন্তু রাসূলে কারীম (স") সকলকে প্রত্যাখ্যান করিয়া জামাতা হিসাবে “আলী (রা)-কেই মনোনীত করেন । তিনি “আলী (রা)-কে জিজ্ঞাসা করেন, মোহর আদায় করিবার মত তোমার কিছু আছে কি? “আলী (রা) উত্তরে জানান, তাহার নিকট একটি ঘোড়া এবং একটি লৌহবর্ম ভিন্ন আর কিছুই নাই। মহানবী (স') বলেন ঃ যুদ্ধের জন্য ঘোড়ার প্রয়োজন হইবে । অবশ্য লৌহ বর্মটি বিক্রয় করিতে পার.। “আলী (রা) চারি শত দিরহাম-এর বিনিময়ে বর্মটি উছ"মান (রা)-এর নিকট বিক্রয় করেন এবং বিক্রিত অর্থ মহানবী (স)-এর হাতে তুলিয়া দেন। রাসূলুল্লাহ সে) বিলাল (রা)-কে বাজার হইতে “আতর ও খোশবু ক্রয় করিয়া আনিতে বলেন । অতঃপর তিনি নিজেই বিবাহ পড়ান এবং স্বামী-্ত্রীর উপর ওযুর পানি ছিটাইয়া দিয়া উভয়ের সুখ-শান্তি ও কল্যাণের জন্য দু'আ" করেন (আয-যুরকণনী, শারহু' মাওয়াহিব)। বিবাহের দশ-এগার মাস পর ফাতি'মা (রা) স্বামী গৃহে আগমন করেন। এ সময় একটি নৃতন গৃহের প্রয়োজন দেখা দেওয়ায় হণরিছ' ইব্ন আন-নু'মান-এর গৃহটিকে 'আলী (রা) স্বীয় আবাস হিসাবে গ্রহণ করেন। রাসূলুল্লাহ্ (স') কর্তৃক উপহার হিসাবে কন্যাকে প্রদত্ত. সামগ্রী ছিল এই £ একটি পালংক, একটি বিছানা, একটি চাদর, দুইটি বালিশ দুইটি যাতা এবং একটি পানির মশক এগুলিই হযরত ফাতি“মা (রা)-এর সারা জীবনের উপকরণ ছিল । “আলী (রা)-এর পক্ষে ইহার অতিরিক্ত কিছু সংগ্রহ করা সম্ভব হয় নাই।. ওয়ালীমা (বিবাহোত্তর ভোজ) উপলক্ষে আগত মেহমানদের সম্মুখে খেজুর, যবের রুটি, পনির এবং বিশেষ এক ধরনের ঝোলের তরকারী পরিবেশন করা হয়। সে যুগের প্রেক্ষিতে ইহা একটি আড়্বরপূর্ণ আয়োজন (আয-যুরকণানী, ২খ., ৮)। ফাতি"মা রো)-এর গর্ভে আলী (রা)-এর কয়েকজন সন্তান জন্মগ্রহণ. করেন। তন্মধ্যে ইমাম হণসান (রো) ও ইমাম হু'সায়ন রো) ইসলামের ইতিহাসে বিশিষ্ট স্থান অধিকার করিয়া আছেন। ফাতিমা (রা)-এর জীবদ্দশায় “আলী (রা) আর বিবাহ করেন নাই। তাহার ইনতিকালের পর “আলী রো) আরও কয়েকটি বিবাহ করেন এবং তাহাদের গর্ভেও তাহার কতিপয় সন্তান জনুগ্রহণ করেন (বিস্তারিত সম্মুখে দ্র.) । গাষওয়াসমূহ £ মহানবী (স')-এর মদীনায় আগমনের পরে দ্বিতীয় হিজরী হইতেই মদীনার মুসলিম ও মক্কার মুশরিকদের মধ্যে অব্যাহত সংঘর্ষ ও সংঘাত শুরু হয়। বদর (দ্র.) প্রান্তরেই এ সংঘাত নিয়মিত যুদ্ধের রূপ নেয় । ২য় হিজরীর ১৭ রামাদান উভয় বাহিনী পরস্পরের মুখোমুখি হয় । তৎকালীন যুদ্ধরীতি অনুযায়ী মক্কার মুশরিকদের পক্ষ হইতে “উতবা, শায়বা এবং ওয়ালীদ নামক তিনজন বীর সদর্পে ময়দানে অবতরণ করে এবং প্রতিদ্ন্্ীকে যুদ্ধে আহ্বান জানাইলে রাসূলুল্লাহ্ (স) তাহাদের সুকাবিলায় হণমযা (রা), উবায়দা (রা) এবং “আলী (রা)-কে প্রেরণ করেন । হশমযা (রা) ও "আলী (রো)-এর হাতে তাহাদের স্ব স্ব প্রতিদ্বন্দ্ী নিহত-হয়। কিন্তু বার্ধক্যজনিত কারণে 'উবায়দা (রা) তখন সফল না হওয়ায় “আলী (রা) তাহার সাহাষ্যার্থে অগ্রসর হন এবং প্রতিপক্ষ শায়বা নিহত হয় । অতঃপর ২৬৪ “আলী (রা) ইবুন আবী তশলিব সর্বাত্মক যুদ্ধ শুরু হইয়া যায়। এই যুদ্ধে “আলী (রা) বীরত্বের চরম পরাকাষ্ঠা প্রদর্শন করেন। যুদ্ধের পর যুদ্ধলন্ধ সম্পদ (গশনীমা) হিসাবে তিনি একটি লৌহবর্ম, একটি উট এবং একটি তলোয়ার লাভ করেন (তশবারী, গণযওয়া বাদ্র: ইবৃন কাছীর, আল-বিদায়া ওয়ান-নিহায়া, ৩খ., ২৭২-৭৪ ; ইবৃন হিশাম, সীরা, ১খ., ৪৪৩)। ও হি. তৃতীয় সালে সংঘটিত উহু'দ যুদ্ধে মুশরিকরা মহানবী (স)-কে আক্রমণ করিতে সর্বশক্তি নিয়োগ করে । কিন্তু “আলী (রা) তাহাদের সকল অভিসন্ধিই ব্যর্থ করিয়া দেন । মুশরিকদের বাহিনীর পতাকাবাহী আবু সাদ ইব্ন আবী তশলহণ তীহাকে প্রতিদন্দিতার আহ্বান জানাইলে “আলী (রা) এক আঘাতেই তাহাকে পরু'দস্ত করেন; কিন্তু তাহার অসহায়তা ও হতবিহ্বলতা দেখিয়া তিনি তাহাকে হত্যা করেন নাই ইবন হিশাম, সীরা, পৃ. ৫৭৪-৭৬)। বান্ সা'দকে শায়েস্তা করিবার জন্য হি. ৫ম সনে মহানবী (স) “আলী . (রা)-কে এক শত সৈন্যসহ প্রেরণ করেন । “আলী (রা) আক্রমণ করিয়া ' তাহাদেরকে ছিন্রভিন্ন করিয়া দেন এবং যুদ্ধলব্ধ সামগ্রীসহ প্রত্যাবর্তন করেন। হুদায়বিয়ার (৬ হি.) সন্ধির সন্ধিপত্র তিনিই লিখিয়াছিলেন। সন্ধিপত্র লিখিবার শুরুতেই মহানবী (স)-এর নাম 'মুহ্শম্মাদ'-এর সঙ্গে “রাসূলুল্লাহ্, লিখিতেই মুশরিকরা আপত্তি উত্থাপন করে, কিন্তু “আলী (রা) রাসূলুল্লাহ (স) শব্দটি কাটিয়া দিতে অস্বীকার করেন । তখন মহানবী (স') স্বহস্তে শব্দটি মুছিয়া দেন এবং কেবল মুহণম্মাদ ইবৃন “আবদিল্লাহ লিখিতে বলেন (ইবৃন হিশাম, সীরা, পৃ. ৭৪৬-৪৯: আল-বিদায়া ওয়া*ন-নিহায়া, ৪খ., ১৬৮)। | হি, ৭ সনে খায়বার যুদ্ধ সংঘটিত হয় । এই যুদ্ধে খায়বারের সর্বাধিক সুদৃঢ় দুর্গ কণমূস-এর অধিকর্তা মারহাব নামক এক বিখ্যাত যাহুদী বীরকে প্রথম দ্দৃযুদ্ধেই হত্যা করিয়া তিনি অতুলনীয় বীরত্ব ও সাহসিকতার পরিচয় দান করেন। অতঃপর কয়েক দিন অবরোধের পর তিনি দুর্গ অধিকারে সক্ষম হন (ইবৃন হিশাম, সীরা, পৃ. ৭৬২; আল-বিদায়া ওয়া'ন- নিহায়া, ৪খ., পৃ. ১৮৫-৮৯)। মক্কা বিজয়ের কালে মহানবী (স)-এর নির্দেশে “আলী (রো) হণতিব ইব্ন আবী বালতা'আ প্রেরিত একটি গুপ্ত চিঠি বহনকারিণী মহিলাকে গ্রেফতার করিয়া রাসূলুল্লাহ্ (স-)-এর খেদমতে উপস্থিত করেন (প্র. পৃ. ৪খ.. পৃ. ২৮৩) মক্কা বিজয়ের (হি. ৮) পর মহানবী (স.) বায়তুল্লাহ্ শরীফে স্থাপিত পিতলের একটি মূর্তি ভাঙ্গিবার জন্য “আলী (রা)-কে আপন স্কন্ধে উঠাইয়া লন এবং. “আলী (রা) উক্ত মূর্তি চর্ণ-বিচূর্ণ করিয়া ফেলেন। তাবুক যুদ্ধে রাসূলুল্লাহ (স") তাহাকে মদীনায় আপন স্থলাভিষিক্ত হিসাবে রাখিয়া যান।. ইহাতে মুনাফিকরা বিদ্ধুপ করিয়া বলিতে থাকে, “তুমি ভাল সৈনিক নও বলিয়া তোমাকে নারী ও শিশুদের মাঝে রাখিয়া যাওয়া হইয়াছে।” “আলী (রো) এ বিষয়ে অভিযোগ করিলে নবী কারীম সে") বলেন, “তুমি কি ইহা পসন্দ কর না যে, আমার নিকট তোমার সেই মর্ধাদাই হউক যে মর্যাদা ছিল মূসা (আ)-এর নিকট হারূন (আ)-এর? এই ক্ষেত্রে কেবল একটিমাত্র পার্থক্য থাকিবে যে. আমার পর আর কোন নবী হইবে না” (আল-বুখারী, ৬৪/৭৮/৫)। ইহার কারণ ছিলঃ কুখ্যাত মুনাফিক “আবদুল্লাহ্ ইবৃন উবায়্যি ইবুন সালুল-এর আচার-আচরণ ও গতিবিধি এই সময় খুবই সন্দেহজনক ছিলি । তাবুক অভিযানে অল্প কিছুদূর মুসলমানদের সঙ্গে অগ্রসর হইয়া সে ফিরিয়া আসিয়াছিল (মাস“উদী, আত-তানবীহ ওয়া'ল-ইশরাফ)। এমতাবস্থায় অধিকতর ইসলামী বিশ্বকোষ
— পৃষ্ঠা ২৬৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।