00171917115 কবি “আলী হয়ুদার 'ওয়াহ্"দাতু'ল-ওয়াজদ (সর্বেশ্বরবাদ-৪2৮- 1.61910)- পন্থী সু-ফীদের দলভুক্ত ছিলেন। তিনি প্রতিটি সৃষ্টিতে আল্লাহ্ তা'আলার নূর ও জ্যোতি প্রত্যক্ষ করিয়াছেন, তাহার কবিতায় এই ভাব প্রকাশ পাইয়াছে। তাহার মতে, সৃষ্টি জগৎ হইতেছে একক সত্তা, আল্লাহ্ তা'আলার জিল্প ছোয়া) ও প্রতিচ্ছবি ও ১৯| আহশদ (একক. সত্তা, আল্লাহ্) এবং +,৯। আহমাদ [রাসূল (স-)-এর অন্যতম নাম]-এই দুইয়ের মধ্যে শুধু মীম" বর্ণের সক্ষম পর্দা বিদ্যমান । কৰি “আলী হণয়ূদার তাহার কবিতায় স্থানীয় বৈশিষ্ট্যকে যথাসম্ভব অধিক পরিমাণে বিধৃত করিতে চেষ্টা করিয়াছেন। তাহার অন্তরে স্বদেশপ্রেমের বহ্ছিও প্রজুলিত ছিল। এই কারণেই দেখা যায়, কবি তাহার কবিতায় যেখানে নাদির শাহ কর্তৃক এই উপমহাদেশ আক্রমণের কথা উল্লেখ করিয়াছেন, সেখানে উহাকে তিনি তেমন সুন্দর শব্দে ও ভাষায় উন্লেখ করেন নাই। . | গ্রন্থপঞ্জী ঃ বরাত নিবন্ধে উল্লিখিত । শাহবায মুল্ক (দো. মা. ই.)/মু. মাজহারুল হক আলী হায়দার (১১৯ 1০) ৪ চৌধুরী (১৯২০-৮৩ খৃ.), শিক্ষাবিদ ও সাহিত্যিক, ১৯২৩ খু. লক্ষ্মীপুর থানার (বর্তমান জেলা) নন্দনপুর গ্রামে জন্ম। পিতার নাম হাজী কেরামত আলী মুন্সী (মৃ. ১৮ সেপ্টেম্বর, ১৯৬২) ও মাতার নাম রাবেয়া খাতুন । __ আলী হায়দার ঢাকা বিশ্ববিদ্যালয় হইতে ১৯৪৭ খু. অর্থনীতিতে এম.এ. পাস করেন । তৎসঙ্গে আইনও অধ্যয়ন করেন । পরে প্রাইভেট পরীক্ষা দিয়া বি. এল. পাশ করেন । তিনি বি. সি.এস, পরীক্ষায় কৃতকার্য হন; বয়সের অসুবিধার দরুন তিনি চাকুরী পান নাই৷ ১৯৪৮ খু. হইতে তিনি বিভিন্ন সময়ে মাদারীপুর নাজিমুদ্দীন কলেজ, ফেনী কলেজ ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে অধ্যাপনা করেন। অতঃপর কুমিল্লায় তিনি নৈশ কলেজের অধ্যক্ষ হিসাবে কাজ করেন। পরে তিনি ঢাকায় আসিয়া মতিঝিলে টি. এন্ড টি. কলেজ স্থাপন করিয়া উহার অধ্যক্ষ হন। তৎপর গ্রীন রোড নিউ মডেল ডিগ্রী কলেজ ও নিউ মডেল হাই স্কুল স্থাপন করেন। মিরপুর কলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রে তাহার অবদান স্মরণীয় । তিনি বিভিন্ন সময়ে এই প্রতিষ্ঠানগুলির সেক্রেটারী ছিলেন। তিনি ওকালতীও আরন্ু করিয়াছিলেন। ১৯৮৩ সনে ৩০ সেপ্টেম্বর লন্ডনে তিনি ইনতিকাল করেন। ৭ বা ৮ অক্টোবর তাহার মৃতদেহ বিমানে করিয়া ঢাকায় পাঠাইয়া দেওয়া হয়। তীহাকে বনানী গোরস্থানে দাফন করা হয় । তিনি ছিলেন নীরব শিক্ষাব্রতী ও একনিষ্ঠ সমাজ সেবক । ঘটনাবহুল জীবনে নানা বিপদ- আপদের মধ্যেও তিনি কখনও মুষড়াইয়া পড়েন 'নাই'। সাহিত্য ক্ষেত্রেও তীহার কিছু অবদান রহিয়াছে। তিনি “আরবীও শিক্ষা করিয়াছিলেন । আল-কুরআনের বঙ্গানুবাদ (৮৯৬ পৃষ্ঠায়) তাহার এক বিরাট কীর্তি। ১৯৬৭ খু. ঢাকাস্থ “ঝিনুক প্রকাশনী” ইহা প্রকাশ করে। তীহার পরবর্তী গ্রন্থ “হাদীসে রাসূল'-এরও অনুরূপ বৃহৎ কলেবর। ইহা ৭৯৯ পৃষ্ঠায় সমাপ্ত। বাংলায় বিষয়ওয়ারী লিখিত ইহাই সম্ভবত প্রথম হাদীছ গ্রন্থ। ইহাতে ২৮৪টি বিষয়ে ৩৬৭৮টি সহীহ হাদীছ সংকলিত হইয়াছে। ১৯৬৮ সনের ডিসেম্বরে ইহা একই প্রতিষ্ঠান হইতে প্রকাশিত হয়। ডঃ এম. আবদুল কাদের ২৬২ আলী আল-হারাবী (9১৫]| ০০) ৪ ১২শ শতকের শেষার্ধের মুসলিম পরিবাজক ও সূফী, পূর্ণ নাম “আলী ইব্ন আবী বাক্র ইব্ন "আলী আল-হারাকী | পৈত্রিক নিবাস খুরাসানের হিরাত-এ। তিনি পর্যটকদের সুবিধার্থে কিতাবু'ল-ইশারাত ফী মা“রিফাতি'য-যিয়ারাত নামক ভ্রমণ- পাক-ভারত, 'আরব, আল-মাগ্রিব, আবিসিনিয়া প্রভৃতি দেশে ভ্রমণকারী তীর্থযাত্রীদের উপযোগী নির্ভরযোগ্য তথ্যাদি লিপিবদ্ধ করেন। কিতাবু'ল-“আজাইব (বিস্ময়কর বন্তুসমূহ সম্পকীয়ি গ্রন্থ) নামে অপর একটি পুস্তকও তিনি লিখেন। তিনি খু. ১১৭৩-৭৪এ খৃস্টান অধিকারভুক্ত জেরুজযালেম ভ্রমণ করেন ; ১১৯১-এ সমুদ্র পথে একর (2076) অবরোধে গমনরত রাজা রিচার্ড (চ২1017070 09 11077)-এর নৌবাহিনী কর্তৃক ধৃত হন এবং তখন তাহার লেখা বহু কাগজপত্র বিনষ্ট হয় । আলেপ্পো নগরে ১২১৪-১৫ সনে তাহার মৃত্যু হয।.. | বাংলা বিশ্বকোষ, ১খ.. ২৪৬ “আলী ইব্ন “আদী (5০ ১ 1০) $ মহানবী (স)-এর আমলে জন্ম। তৃতীয় খলীফা 'উছ'মান রো) তাহাকে মক্কা শরীফের শাসনকর্তা নিযুক্ত করেন। "আলী (রা) ও “আইশা (রা)-এর মধ্যে অনুষ্ঠিত জামালের যুদ্ধে শহীদ হন। | | বাংলা বিশ্বকোষ, ১খ., ২৪৬ “আলী ইব্ন “আব্দিল্লাহ ইব্নি'ল্-“আব্বাস (০০৮ ১০০১২]। ১4111 ১১০) ৪ আব্বাসী খলীফাদের সম্মানিত পূর্বপুরুষ ৷ এক বর্ণনায় ৪০/৬৬১ সনে যে রাত্রে খুলাফা-ই রাশিদীনের চতুর্থ খলীফা “আলী (রা) শহীদ হন, সেই রাত্রেই “আলী ইব্ন 'আবৃদিল্লাহ্ ইবনি'ল্- “আব্বাস জন্গ্রহণ করেন, কিন্তু ভিন্ন বর্ণনাও পাওয়া যায়। তাহার মাতার নাম ছিল 'যুরআ বিন্ত মিশ্রাহ (০১:৮০. ₹-০১১)। হার দাদা “আব্বাস (রা) রাসূলুল্লাহ (স)-এর চাচা ছিলেন । বংশ মর্যাদা ও ব্যক্তিগত গুণাবলীর জন্য তিনি অত্যন্ত খ্যাতিমান ছিলেন। তিনি সেই যুগের সুন্দরতম ও সর্বাপেক্ষা ধার্মিক কুরায়শী বলিয়া স্বীকৃত ছিলেন এবং অত্যধিক সশলাত সম্পাদনের কারণে জনসাধারণ তাহাকে 'আস-সাজজাদ' নামে সম্বোধন করিত। আল্লাহ্ভীরুতা ও পরহেযগারীর জন্য তিনি রাজনৈতিক গুরুত্বের অধিকারীও ছিলেন। এইজন্য খলীফা প্রথম ওয়ালীদ তীহাকে দেশ হইতে বিতাড়িত করেন। তিনি 'আরব- ফিলিস্তীনের সীমান্তে 'আশ-শুরাত' প্রদেশে বসবাস শুর, করেন এবং ১১৭/৭৩৫ অথবা ১১৮/৭৩৬ সনে উল্লিখিত স্থানের হুযায়মা নামক গ্রামে ইনতিকাল করেন । পরবর্তী কালের 'আববাসী খলীফা আস্-সাফ্ফাহ' ও আল-মান্সৃণরের পিতা মুহণম্মাদ ইব্ন “আলী বানু “আব্বাসের নেতা নির্বাচিত হওয়ার পর এই স্থানটি “আব্বাসীদের আন্দোলনের প্রধান কেন্দ্রে পরিণত হয়। | গ্র্থপঞ্জী & (১) ইব্ন সা“দ, তাবাকণত, ৫খ., ২২৯ প-; (২) ্ আল-য়া'কুবী (17090197029. সং), ২খ, ৩১৪ প.; (৩) আত্--তাবারী, ২খ., ১৬ প.; (8) ইবনু'ল্-আছনীর, ২খ., ১৬প.; (৫) ইব্ন খাল্লিকান (অনু. 5 91877), ২খ., ২১৬ প.) (৬) ড/০10ব, 059০1 পু. 0091160, ১খ., ৩৩৩; ২খ., ১৮; (৭)10115], [027 1512.00 1) 075518-01170 41091001900, ১খ., 88৪ । [বু ড..2০02756551 (১. 1.2)/ সিরাজ উদ্দীন আহমাদ
— পৃষ্ঠা ২৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।