Islami Bisshowkosh : Bangladesh Islamic Foundation — Islami Bisshowkosh Part 3
/ ৭৯৮
📝 লেখা 📖 পিডিএফ

00171917115 শের মুহণম্মাদ আফগানিস্তানের বহু স্থান ঘুরিয়া কোন কামিল মুরশিদের সন্ধান না পাইয়া পুনরায় সিন্ধু গমনের সিদ্ধান্ত নেন। পথিমধ্যে তাহাকে : অর্থের অভাবে শ্রমিকের কাজ পর্যন্ত করিতে হয় ৷ ইহাতে যৎসামান্য পয়সা অর্জিত হয়। উহা সম্বল করিয়া পদ্বজে প্রথমে সিন্ধু গ্রদেশের শুকৃকর শহর এবং পরে কচ্ছ প্রদেশের ভোজ শহর পরিভ্রমণ করিয়া বেলিয়া নামক একটি গ্রামের মসজিদে আশ্রয় নেন। তিনি স্থানীয় মুসন্পীদেরকে বিভিন্ন মাসআলা শিক্ষা দেন। পরে তিনি গুজরাট ও বোম্বাই সফর করেন। বোম্বাইয়ের একটি __ দোকানে কিছুদিন চাকুরীও করেন। তৎপর কচ্ছ-এর আফাদ নামক একটি গ্রাম্য মসজিদে দুই মাসকাল ইমামতি করেন । এইখানে তিনি সা'ঈদ “আলী শাহ নামে এক ওয়ালীর সাক্ষাত লাভ করেন। তাহার সহিত তিনি সাত বৎসর বিভিন্ন স্থান পরিভ্রমণ করেন। তীহার আধ্যাত্মিক সাধনার উৎকর্ষ দর্শনে তাহার মুরশিদ সন্তুষ্ট হন এবং তীহাকে খিলাফাত প্রদান করেন। তাহার মুরশিদ তাহার নাম পরিবর্তন করিয়া রাখিয়াছিলেন মুহণম্মাদ “আলী । সিন্ধু প্রদেশের শিকারপুরে মাওলানা সাঈদ “আলী “ইরাকী (র) ইনতিকাল করেন। ইহার পর মুহণম্মাদ “আলী বোম্বাই-এর পথে ইরাক গমন করেন। .তিনি বাগদাদে বড় পীর “আবদু'ল-কশদির (র)-এর মাযারে কিছুদিন অবস্থান করেন। অতঃপর তিনি ভারতসহ মধ্যএশিয়ার বিভিন্ন স্থান পরিভ্রমণ করেন, এমনকি পূর্ব এশিয়ার বেশ কিছু অঞ্চলেও তিনি অবস্থান করেন। তিনি যেখানেই অবস্থান করিতেন অল্পদিনের মধ্যেই তাহার আধ্যত্মিক প্রভাব মানুষকে প্রভাবাৰিত করিত.। এইভাবে সুদূর আফ্রিকা, মধ্যএশিয়া ও ভারতের বহু লোক তাহার শি্যত্ব গ্রহণ করে এবং অনেক অমুসলিম তাহার হাতে ইসলাম কবৃল করে। তিনি প্রথমে কলিকাতা এবং সেখান হইতে সাদেক আলী নামক জনৈক শিষ্যের আমন্ত্রণে খুলনা ও যশোর আগমন করেন। যশোহরের ততযুগের প্রসিদ্ধ 'আলিম জনাব মুহশম্মাদ কাসিম তীহার শিষ্যত্ গ্রহণ করেন। তিনি তথায় এক ভুদ্রঘরের মহিলাকে বিবাহ করেন এবং তথায় স্থায়ীভাবে বসবাস করিতে থাকেন। তীহার প্রচেষ্টায় বহু মাদরাসা ও মসজিদ প্রতিষ্ঠিত হয়। 'তিনি একজন ভাল বাণী হওয়ার সাথে সাথে একজন সুসাহিত্যিকও ছিলেন। তিনি আল্লাহ্‌ ও রাসূলের প্রশংসায় ফার্সী ভাষায় অনেক কবিতা লিখেন। ইহার পাণুলিপি তীহার পরিবারের লোকদের নিকট রহিয়াছে। তিনি ১৫ ডিসেম্বর, ১৯৩০ খৃ. নোয়াপাড়ায় ইনতিকাল করেন। তাহার তিন পুত্রের মধ্যে শাহ “আবদু'ল-মাজীদ ও সা'ঈদ-এর নাম পাওয়া যায়। তাহার নির্মিত সুরম্য জামে মসজিদ এবং বিরাট মাদরাসা এখনও তাহার স্মৃতি বহন করিতেছে। গ্রন্থপঞ্জী £ হানি ভামী বাহন বনী প্রকাশকাল তা. বি., প্রকাশে শাহ 'আবদু'ল-মাজীদ; (২) যশোরের মুসলিম মনীষী গেবেষণামূলক রচনার পারুলিপি, মাদ্রাসা-ই আলিয়া, ঢাকার গবেষণাগারে সংরক্ষিত); (৩) মরহুমের ব্যক্তিগত ডায়েরী; ইহা ব্যতীত মরহুমের ব্যক্তিগত খাদেম, সিডি . করা হইয়াছে। . ুহদ ইসলাম গদী চির “আলী শীর নাওয়া*ঈ দরে. নাওয়াঈ)। “আলী আস্-সুব্কী (৫১..11 1০) & ১২৮৪-১৩৫৫ খৃ., মিসরী শাফি'ঈ ধর্মতত্ববিদ ও জ্ঞানী ব্যক্তি । পূর্ণ নাম শায়খু'ল-ইসলাম ২৬১ 'আলী হণয়্দার তাকিয়্যস্দ্‌-দীন আবু'ল-হণসান “আলী ইব্‌ন 'আবদু'ল-কাফী আস্-সুবৃকী । কায়রো, আলেকজান্দরিয়া ও দামিশৃকে শিক্ষালাভ ; হজ্জ (১৩১০); সিরিয়ার প্রধান কণশযী (১৩৩৯); দামিশৃকের সুবৃহৎ মসজিদের খাতশীব (১৩৪১)। মক্তব-মাদরাসায় শিক্ষকতাও করেন ৷ মিসরেও তীহার অনুরূপ মর্যাদা ছিল । পুত্র তাজু"দ-দীন “আবদু'ল-ওয়াহ্হাবের অনুকূলে কশযীর পদ ত্যাগ করেন (১৩৫৫)। তাহার বংশের বহু জ্ঞানী ব্যক্তি বিচারক, অধ্যাপক পদে মিসর ও সিরিয়ার মাম্লুক রাজ্যে গুরুতৃপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন। ইসলামী ধর্মতত্ত সম্পর্কে প্রায় ৫০ খানি গ্রন্থের প্রণেতা বলিয়া কথিত। তন্মধ্যে বিশেষ উল্লেখযোগ্য ঃ আস্-সায়ফু*ল-মাস্লুল “আলা” মান সাব্বা*র-রাসূল (রাসূল (স)-এর অবজ্ঞাকারীদের বিরুদ্ধে উদ্যত তরবারি) এবং বায়'উ'ল-মার্হুন কী গণ়বাতি-াদুন(খোতকের অনুপস্থিতিতে গছ ্রবযবিরন)। বাংলা বিশ্বকোষ, ১খ., ২৪৬ “আলী হায়দার (১২৯ ৮1০) পাঞ্জাবী ভাষার বিশিষ্ট কবি। পিতার নাম শায়খ মুহণম্মাদ আমীন | জ. হি. ১১০১ সনের শাবান মাসে এবং মৃ. হি. ১১৯৯ সনে (কুন্লিয়্যাত-ই “আলী হায়দার, পৃ. ১)। কবির জনুস্থান সম্বন্ধে এতিহাসিকদের মধ্যে সামান্য "মতভেদ রহিয়াছে। সকল এরতিহাসিক এই বিষয়ে একমত যে, কবির জন্যস্থান মুলতান জেলা! কাহারও কাহারও মতে এ জেলার চক কশযি-য়ান গ্রামে এবং কাহারও কাহারও মতে বাজানাহ্‌ নামক স্থানে তাহার জন্ম । তবে অধিকাংশ এঁতিহাসিকের মতে তিনি মুলতানের চোন্তারাহ্‌ নামক স্থানে জন্মগ্রহণ করেন । কবির নিজের একটি রচনায়ও শেষোক্ত অভিমতের সপক্ষে সাক্ষ্য পাওয়া যায়। পতি রি রর রা বাবা বুদ্ধ সিং-কে যে তথ্যাবলী সরবরাহ করিয়াছেন তদনুসারে কবির পিতার নাম ছিল শায়খ মুহণম্মাদ আমীন, তাহার জন্ম সন ১১০১/১৬৯০ এবং মৃত্যু সন ১১৯৯/১৭৮৫, | দ্র. হান্স চোগ (গুরমুখী), ১৯১৩ খু. মুদ্রিত)]। কবি “আলী হণয়ূদার দিল্লীর খাওয়াজা ফাখ্রু"দ্‌-দীন-এর মুরীদ ছিলেন, যিনি ভোগ-বিলাসবিরাগী ফাকশীর, শারী“আতের অনুসারী, “আলিম ও “আরবী-ফার্সী ভাষাদ্বয়ে পারদর্শী ছিলেন এবং উক্ত ভাষাদ্ধয়ে সাহিত্য রচনা ইরি়াডো ািভি ভরের হি না কারামাতেরও উল্লেখ রহিয়াছে। কবি “আলী হশয়ুদার অনেক “দোহাড়া' ৰা শ্রোক্‌ রচনা করিয়াছেন। হীর' নামক কাব্য এবং অন্যান্য কতগুলি কবিতাও তাহার রচিত বলিয়া কথিত আছে। “আলী হণয্দার রচনাবলী" (গৃরমুখী) [ভারাত ওয়া ভাগ, পাতিয়ালা, ভারতে মুদ্রিত] নামক রচনা সংগ্রহে, উক্ত কবিতাসমূহ ও কাব্য অন্তর্ভুক্ত রহিয়াছে। কেহ কেহ অবশ্য “হীর' কাব্যকে কবি হায়দার শাহ জালালপুরী কর্তৃক রচিত বলিয়া মনে করেন। কবি “আলী হায়ূদার “আরবী-ফারসী ভাষাদ্বয়ে সুপত্তিত ও সুকবি হওয়া ছাড়াও পার্জাবী ভাষার কাব্য সাহিত্যের ইসলামী এঁতিহ্য সম্থন্ধেও সম্পূর্ণরূপে অবগত ছিলেন। তাহার রচনায় উহার পরিচয় বিধৃত রহিয়াছে। কবির রচনায় বাস্তব ও রূপক পরস্পর যুক্ত হইয়া রহিয়াছে, এমনকি কোথাও কোথাও উহাদের মধ্যকার পার্থক্য নির্ণয় করাও কঠিন হইয়া পড়ে । গভীর অধ্যয়নে স্পষ্ট হয় যে, এইরূপ স্থানে কবি মূলত একজন সূফী হিসাবে আত্মপ্রকাশ করিয়াছেন । স্বীয় কবিতায় তিনি পাঞ্জাবের রোমান্টিক কাহিনীসমূহের চরিত্রাবলীকে এইরূপে প্রকাশ করিয়াছেন যাহাতে মনে হয়, তিনি রূপকের মাধ্যমে বাস্তবকে বর্ণনা করিতেছেন । ইসলামী বিশ্বকোষ

— পৃষ্ঠা ২৬৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।