Islami Bisshowkosh : Bangladesh Islamic Foundation — Islami Bisshowkosh Part 3
/ ৭৯৮
📝 লেখা 📖 পিডিএফ

00171917115 “আলী বে রাজমহলের ফৌজদার (সৈন্য বিভাগের প্রধান) নিযুক্ত করিয়া প্রেরণ করেন। তিনি ছিলেন দক্ষ যোদ্ধা এবং দূরদর্শী রাজনীতিবিদ । ১৭৩০ খৃ. নওয়াব তাহাকে বিহারের নাইব নাজি"ম নিযুক্ত করেন । তিনি ছিলেন খুবই কর্মঠ, সুচতুর ও সুদক্ষ গভর্নর । দিল্লীর মুগল দরবার হইতে মাহাবাত জংগ উপাধি লাভ করেন। ১৭৩৯ খু. শুজা-উদৃ-দীনের মৃত্যুর পর তাহার পুত্র সারফারায খান বাংলার নওয়াব নিযুক্ত হন। ১৭৪০ খু. 'আলীবদী খান তাহার অগ্রজ আহ“মাদ রায়রায়ান, আলম চাদ, জগত শেঠ ও ফাতেহ টাদের সহযোগিতায় নওয়াবের বিরুদ্ধে ষড়যন্ত্র করেন এবং গিরিয়াতে সুতীর নিকটে সংঘটিত যুদ্ধে সারফারায খানকে পরাজিত ও হত্যা করিয়া বাংলা, বিহার ও উড়িষ্যার নওয়াব হিসাবে মুর্শিদাবাদে প্রবেশ করেন (এপ্রিল ১৭৪০ খৃ.)। অধিকাংশ সময় তিনি মারাঠাদের বিরুদ্ধে অবিরাম নিশ্ষল যুদ্ধে লিপ্ত ছিলেন, যাহারা শেষ পর্যন্ত তাহার হাত হইতে উড়িষ্যার অঞ্চল ছিনাইয়া লইতে সক্ষম হয়। তিনি ১৭৫৬ সালের ৯ এপ্রিল ইনতিকাল করেন এবং হন। তিনিই ছিলেন বাংলার মুগল সাম্রাজ্যের সর্বশেষ নওয়াব কারণ ১৭৫৭ সালের ২৩ জুন পলাশীর যুদ্ধে লর্ড ক্লাইভের বিজয় ভারতের এই অংশে বৃটিশের সর্বময় কর্তৃত প্রতিষ্ঠা করে। গ্রন্থপঞ্জী ৪ (১))6 0810015701950 1715019 01 [17015,, খ., নির্ঘন, শিরো, £11 ৪01 6097; (২) 101, [17179101020 10102] £11, 0106 ঘ]] 01 5177000905101210; (৩) বাংলাদেশের ইতিহাস, সম্পা. রমেশ চন্দ্র মজুমদার, ২খ.; (৪) দা. মা.ই., ১৪/২খ., ১৬৪; (৫) রাংলা বিশ্বকোষ, ১খ.. ২৪৯। মুহাম্মদ মৃসা “আলী বে (5 1০) ৫ জন্াগতভাবে ককেশীয় হইলেও প্রায় ২০ বৎসর কাল মিসরের একজন প্রধান ব্যক্তিত্ব ছিলেন। প্রাথমিক বয়সে তিনি সেইখানে নীত হন এবং তাহাকে ইব্রাহীম কাত্খুদা-র হস্তে উপটৌকনরূপে দেওয়া হয়, যিনি ১১৫৬/১৭৪৩ হইতে ১১৬৮/১৭৫৪ পর্যন্ত এ দেশের প্রকৃত শাসনকর্তা ছিলেন। মৃত্যুর পূর্বে তিনি “আলীকে বে”র (855) মর্যাদা প্রদান করেন এবং তাহাকে সদস্যভুক্ত করেন। সেই কৌতুকাবহ “শক্তিধরদের” কাউন্সিলের সদস্য নিযুক্ত করেন যাহার গোলযোগপূর্ণ ক্ষমতা ক্রমশ এমন আনুপাতিকভাবে বৃদ্ধি পায় যে, তুকী সরকারের নিয়োজিত পাশা হতশক্তি নিষ্ক্রিয় দর্শকে পরিণত হয়। তুরস্কের এই গভর্নর নিজের অস্তিত্‌ বজায় রাখার জন্য 'বে'-গণের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের সময় দৃশ্যত নিরপেক্ষতা পালন করিলেও পরবর্তীতে নিরপেক্ষতা পরিত্যাগ করিয়া অবিলম্বে বিজয়ীর সাহায্যে অগ্রসর হন। “আলী কর্মজীবনের প্রারস্তে “আরব উপজাতিদের আক্রমণ হইতে একটি হজ্জ কাফেলাকে সাফল্যজনকভাবে রক্ষা করিয়া খ্যাতি লাভ করেন । গভর্নর নিযুক্ত হওয়ার পর তিনি ষড়যন্ত্রের আবর্তে নিমজ্জিত হইয়া পড়েন; উক্ত নাটকের প্রতিটি চরিত্র হত্যার আশ্রয় লইতে বাধ্য হইত এবং নিজেও ঘাতকগণ কর্তৃক ছায়ার মত অনুসৃত হইতেন। “আলী বে' প্রথমে বিচক্ষণতার সহিত অবস্থা পর্যবেক্ষণ করেন এবং যে কোন উপায়ে নিজের সম্পদ বৃদ্ধির কাজে ব্যস্ত থাকেন। এইভাবে তিনি প্রচুর সংখ্যক “মামলুক” সংগ্রহ করিতে সমর্থ হন। এই কার্যক্রমের সুফল ছিল, ১১৭৭/১৭৬৩ সন হইতে তাহার সমকক্ষগণ তীহাকে নেতা হিসাবে স্বীকার করিল । পরবর্তী ২৫৩ “আলী বে বৎসর তিনি মুহশম্মাদ আবু'্য'-যাহাব (দ্র.) নামক তাহার একজন মামলুক-কে 'বে'-এর মর্যাদা দান করেন; নিয়মিত বিধানে এই ব্যক্তিই তাহাকে ক্ষমতাচ্যুত করিয়াছিল । বিনা প্রতিদ্বন্দ্িতায় ও নির্বিঘ্ধে যে ক্ষমতা লাভ সম্ভব হয় নাই, সেই ক্ষমতায় 'আলী বে' আকস্মিকভাবে "বাধাপ্রাপ্ত হইলেন । সিরিয়ায় আশ্রয় লইতে বাধ্য হইয়া তিনি আক্রার (4076 ৭৩০) শাসনকর্তা “উমারু'জ'-জাহির-এর সহিত মিত্রতা স্থাপন করেন যাহার প্রচেষ্টায় এবং তুরস্ক সরকারের সমর্থনে “আলী বে" মিসরে ফিরিয়া আসেন এবং পুনরায় শায়খু'ল-বালাদ-এর বিশেষ ক্ষমতাগুলি গ্রহণ করেন। দুই বসর পর “আলী বে" পুনরায় পলায়নে বাধ্য হন; কিন্তু ১১৮১/ ১৭৬৭ সনে সশস্ত্র বাহিনীর নেতারূপে রাজধানীতে প্রত্যাবর্তন করেন । “উমানী গভর্নর বাধ্য হইয়া “আলী বে'-কে শায়খু'ল-বালাদ হিসাবে পাকাপাকিভাবে প্রতিষ্ঠিত করেন। কিন্তু তাহার স্বাধীনচেতা মনোভাবে আতঙ্কিত হইয়া গভর্নর তাহার বিরুদ্ধে অভ্যুথান সৃষ্টির প্রয়াস পান। ইহাতে তিনি ব্যর্থ হন এবং ১১৮২/১৭৬৮ সালে পাশা নিজেই পদত্যাগ করিতে বাধ্য হন। ইহার পর হইতে “আলী বে' তীহার উচ্চাভিলাষী পরিকল্পনা গোপন করিবার চেষ্টা করেন নাই এবং কোন প্রভাবশালী কর্মকর্তার উপস্থিতি সহ্য করিতে তিনি অস্বীকৃতি জ্ঞাপন করিলেন। তিনি তুকীঁ সুলতানের প্রতি বৈরী ভাব প্রদর্শন এবং তীহার' জেনিসরীদের সংখ্যা-হাস করেন । যাহা হউক, তিনি আনুগত্যের মুখোশ সম্পূর্ণরূপে পরিত্যাগ করেন নাই, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে একদল সৈন্য প্রেরণের জন্য সুলতানের অনুরোধও তিনি প্রত্যাখ্যান করেন নাই । পরে তুরস্ক সরকার তাহাকে রাষ্ট্রদ্রোহী ঘোষণা করেন এবং উক্ত সৈন্যদল রাশিয়ার সাহায্যার্থে গঠন করিয়াছিলেন বলিয়া, অভিযোগও করা হয় ঃ কনস্টান্টিনোপলে তাহার মৃত্যুদণ্ডের একটি ফরমান জারী করা হয়। এই সংবাদে “আলী বে" উদ্ধতভাবে স্বাধীনতা ঘোষণা করিয়া ইহার জবাব দেন। ইহার পর হইতে ষড়যন্ত্রের জালে জড়াইয়া পড়েন এবং যুদ্ধের ময়দানে সর্বক্ষণ সৈন্য রাখিতে বাধ্য হন। প্রথমে তিনি উত্তর (05) মিসরের “আরব উপজাতীয়গণকে বশীভূত করেন এবং তাহার সাহায্যপ্রার্থী একজন দাবিদারকে মক্কার শরীফ পদে নিয়োগের ব্যাপারে হস্তক্ষেপ করেন। তাহার দক্ষিণ হস্ত মুহশম্মাদ বে আবৃশ্য'-যাহাব এই অভিযানে নেতৃত্ব দান করেন। ক্ষমতাসচেতন “আলী বে" নিজ নামে মুদ্রা প্রবর্তন করেন। মুদ্রায় সুলতশনের নাম তখনও ছিল; কিন্তু মিসরের এই অধিপতির সংক্ষিপ্ত দস্তখতের তারিখ আর সুলতশনের ক্ষমতা লাভের তারিখের :সহিত সামঞ্জস্যপূর্ণ ছিল না। ইহার পর তিনি বিরাট সৈন্যবাহিনী লইয়া সিরিয়া আক্রমণে অগ্রসর হইলেন। এইবারেও সেনাপতি ছিলেন মুহশম্মাদ বে আবু'্য-যশহাব । রাশিয়ার সঙ্গেও তিনি আলাপ-আলোচনার সূত্রপাত করেন, কিন্তু ফল লাভের সময় আদৌ ছিল না। সমগ্র সিরিয়া দ্রুত বিজিত হয়, কিন্তু অপ্রত্যাশিতভাবে ঘটনার মোড় ঘুরিয়া যায় যখন মুহণম্মাদ বে” আবুশ্য-যশহাব বিজয়ী হিসাবে দামিশৃকে প্রবেশ করিবার পরপরই তীহার প্রভুর নিকট হইতে মিসরের কর্তৃতৃ ছিনাইয়া লইবার উদ্দেশে তাহার সৈন্যবাহিনীকে পুনরায় মিসরের দিকে চালনা করেন৷ মুহণররাম ১১৮৬/এপ্রিল ১৭৭২ সনে “আলী বে' কায়রো হইতে পলায়ন করিতে মনস্থ করিলেন এবং আক্রা-র পাশার নিকট পুনরায় আশ্রয় গ্রহণ করেন । তিনি রাশিয়ার কিছু অস্ত্রশসত্রের সাহায্যে অন্য ইসলামী বিশ্বকোষ

— পৃষ্ঠা ২৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।