00171917115 'আলী পাশা মুহণম্মাদ আমীন “আলী পাশা মুহণম্মাদ আমীন (৩: ৬০৯০ 0৭৩ ০1০) £ তুকী প্রধান উ্ীর, জ. ফেব্রুয়ারী ১৮১৫ খু. ইস্তান্থুলে । তাহার পিতা ছিলেন মিসরীয় বাজারের একজন দোকানদার । চৌদ্দ বৎসর বয়সে তিনি প্রথম রাজকীয় দীওয়ানের সচিবালয়ে সরকারী পদ লাভ করেন। তাহার দৈহিক খর্বাকৃতি অথবা কর্মদক্ষতার জন্য তিনি “আলী উপনামে অভিহিত হন। ইতিমধ্যে ফরাসী ভাষায় সামান্য দক্ষতা অর্জনের পর ১৮৩৩ খৃ. তিনি দীওয়ানের অনুবাদ বিভাগে নিযুক্ত হন। তিন বৎসর পর তাহাকে এক দূতাবাসে, প্রথমে ভিয়েনায় (যেখানে তিনি আঠার মাস অবস্থান করেন), অতঃপর ১৮৩৭ খু. সেন্টপিটার্সবার্গে প্রেরণ করা হয়। প্রত্যাবর্তনের পর তাহাকে দীওয়ানের দোভাষী নিযুক্ত করা হয়। পরবর্তী বৎসর মুস্"তশফা রাশীদ পাশা দ্রে.) লন্ডনে রাষ্ট্রদূত নিযুক্ত হইলে “আলী পাশা তাহার উপদেষ্টা (00100951107) হিসাবে লন্ভন গমন করেন । ১৮৩৯ খু. “আবৃদুল- মাজীদ-এর সিংহাসনারোহণের পর তাহারা একত্রে ইস্তান্কুল প্রত্যাবর্তন করেন। ১৮৪০ খৃ. “আলী প্রথমে পররাষ্ট্র মন্ত্রণালয়ে কাউন্সিলারের প্রতিনিধিত্ করেন এবং পরবর্তীতে তীহার স্থলাভিষিক্ত হন। ১৮৪১ খু. তাহাকে লম্ডনে রাষ্ট্রদূত নিযুক্ত করা হয়। ১৮৪৪ খু. প্রত্যাবর্তনের পর. তাহাকে মাজলিসৃ-ই ওয়ালার সদস্য নিয়োগ করা হয়। ১৮৪৫ খৃ. তিনি পররাষ্ট্র মন্ত্রী শাকীব আফেন্দি-র প্রতিনিধিত্ করেন এবং রাশীদ পাশা তাহার শোকীবের) স্থলাভিষিক্ত হওয়ার পূর্ব পর্যন্ত তিনি উক্ত দায়িত্বে বহাল ছিলেন। রাশীদ পাশার পররাষ্ট্র মন্ত্রিত্র আমলে “আলী পুনরায় পররাষ্ট্র মন্ত্রকের উপদেষ্টার পদ লাভ করেন এবং দীওয়ানের বায়লেকচী (89111501) বা প্রধান হিসাবেও নিযুক্ত হন। ১৮৪৬ খু. রাশীদকে যখন প্রথমবারের মত প্রধান মন্ত্রী নিযুক্ত করা হয় তখন “আলী পররাষ্ট্র মন্ত্রী হিসাবে তাহার স্থলাভিষিক্ত হন। “আলীকে মন্ত্রীর মর্যাদায় উন্নীত করার পর ১৮৪৮ খৃ. এপ্রিল মাসে “আলী ও রাশীদকে যুগপৎ বরখাস্ত করা হয়, কিন্তু চারি মাস পর স্ব স্ব পদে পুনর্বহাল হইয়া ১৮৫২ খু. পর্যন্ত কর্মরত ছিলেন। উক্ত বৎসর রাশীদকে পুনরায় পদচ্যুত করা হইলে “আলী প্রধান মন্ত্রী হিসাবে তাহার স্থলাভিষিক্ত হন এবং ফুআদ পাশা পররাষ্ট্র মন্ত্রীর পদে নিযুক্তি লাভ করেন । প্রথমবার তাহার প্রধান মন্ত্িত মাত্র দুই মাস স্থায়ী হইয়াছিল নভেম্বর ১৮৫৪ খু. ক্রিমিয়া-র যুদ্ধ শুরু হওয়ার পর যখন রাশীদ পুনরায় প্রধান মন্ত্রীর পদে আসীন হন তখন আলী পররাষ্ট্র মন্ত্রীর উচ্চ পদে পুনর্বহাল হন। অন্তর্বতাঁ কালে তাহাকে প্রথমে ইজমীরের ওয়ালী (জানুয়ারী-জুলাই, ১৮৫৩), অতঃপর খুদাওয়ানদিগার-এর ওয়ালী (এপ্রিল-নভেম্বর, ১৮৫৪) নিযুক্ত করা হয়। শেষোক্ত পদে থাকাকালে তিনি কিছু সময়ের জন্য তান্জীমাত (্র.)-এর নবগঠিত উচ্চ পরিষদের সভাপতির পদও অলংকৃত করেন । পররাষ্ট্র মন্ত্রী নিযুক্ত হইবার পরেও তিনি উক্ত পদে আসীন ছিলেন, সেই পদের বদৌলতে ১৮৫৫ খু. মার্চ মাসে যুদ্ধ শেষ হওয়ার পর ভিয়েনায় তাহাকে প্রাথমিক শান্তি সম্মেলনের প্রতিনিধি নিযুক্ত করা হয় । একই বৎসর রাশীদ প্রধান মন্ত্রীর পদে ইন্তিফা দিলে 'আলী পুনরায় প্রধান মন্ত্রী হন। সেই সুবাদে ফেব্রুয়ারী ১৮৫৬ খৃ. সেই বৎসরের প্রখ্যাত খাতণ্ত্-ই হুমায়ুন রচনা ও জারী করার দায়িত্ব তাহার উপর বর্তায় এবং পরবর্তী মাসে প্রথম তুকীঁ প্রতিনিধি হিসাবে তিনি প্যারিস-সন্ধিপত্র স্বাক্ষর করেন । যাহা হউক, পরবর্তী দুই বৎসরে ক্ষুদ্র রাজ্যগুলির ব্যাপারে পাশ্চাত্য শক্তিসমূহের বিবাদের দরুন প্রথমে 'আলীকে ইস্তিফা দিতে হয় এবং নভেম্বর ১৮৫৬ থু. রাশীদ পাশা ই.বি.__৩/৩২ ২৪৯ “আলী পাশা মুহশম্মাদ আমীন তাহার স্থলাভিষিক্ত হন, তৎপর আগস্ট ১৮৫৭ খু. রাশীদকে পদচ্যুত করা হয় এবং তাহার স্থলে. মুস'তাফা নাইলী পাশা. “আলীকে পররাষ্ট্র মন্ত্রী পদে গ্রহণ করিয়া প্রধান মন্ত্রী হন। রাশীদের প্রধান মন্ত্রিতের শেষ মেয়াদ কালে “আলী তাহার অধীনে পররাষ্ট্র মন্ত্রীর পদে বহাল ছিলেন । ১৮৫৮ সালের জানুয়ারী সরা িহতুহাহ রা বানাই গাররিহ সহ এ হাজি হইলেন। তৎকালীন “উছমানী সরকারের অর্থনৈতিক সংকট নিরসনের অন্যতম উপায় হিসাবে রাজপ্রাসাদের ব্যয়ভার হ্থাস-করার পরামর্শ দেওয়ায় ১৮৫৯ খু. “আলী পুনরায় পদদ্যুত হন । কিন্তু ১৮৬০ সালের গ্রীষ্মকালে তৎকালীন প্রধান মন্ত্রী 157911 [/51/0750 (কিবরিসকা মুহাম্মাদ) ছ)0717) (আমীন), পাশার রুমেলিয়া সফরের সময় “আলী প্রথমে প্রধান মন্ত্রীর প্রতিনিধিতৃ্ করেন এবং ১৮৬১ খৃ. জুলাই মাসে পররাষ্ট্র মন্ত্রী ফুআদ পাশার সিরিয়া নিয়োজিত হন। অতঃপর “আবৃদুল-“আযীয সিংহাসনারোহণ করিলে তিনি চতুর্থবারের মত প্রধান মন্ত্রীর পদে আসীন হন। কিন্তু কাজকর্মে তাহার ধীর সতর্কতা লক্ষ্য করিয়া মাত্র দুই মাস পর নেভেম্বর ১৮৬১) নৃতন সুলতানও তাহাকে পদচ্যুত করেন এবং ফুআদকে প্রধান মন্ত্রী নিয়োগ করেন । “আলী পররাষ্ট্র মন্ত্রকে প্রত্যাগমন করেন । পরপর কয়েকজন প্রধান মন্ত্রীর আমলে তিনি উক্ত পদে বহাল থাকেন । ফেব্রুয়ারী ১৮৬৭ খু. মুতারজিম রূশদু পাশা প্রধান মন্ত্রীর পদে ইস্তিফা দিলে *আলী তীহার স্থলাভিষিক্ত হন। এই দফায় (পধ্চমবার) ভিনি মৃত্যু পূর্ব পর্যন্ত ীর্ঘ চার. বৎসর প্রধান মন্ত্রীর পদে বহাল ছিলেন। 'আলী মোটামুটি স্বশিক্ষিত ছিলেন বায়াহীদ মাদ্রাসা হইতে যেইখানে তিনি “আরবী ভাষা শিক্ষা আরন্ত করেন, সনদ লাভের সুযোগ ত্যাগ করিয়া দারিদ্রের তাড়নায় জীবিকার্জনের পথ বাছিয়া লইতে বাধ্য হন। পরবর্তী কালে তিনি আহ'মাদ জাওদাত পাশার (দ্র-) সহিত লেখাপড়া চালাইয়া যান। যদিও তিনি লাজুক ও গন্তীর প্রকৃতির লোক ছিলেন, কিন্তু তাহার-স্বাভাবিক . বুদ্ধিমত্তা ও রসজ্ঞান ছিল প্রখর । ফরাসী ভাষায় তিনি পাণ্তিত্য অর্জন করিয়াছিলেন। প্যারিসে শান্তি সম্মেলনের দিন হইতে তিনি যুরোপে একজন মার্জিত আচরণ এবং বিরল সাধুতাসম্পন্ন কুট নীতিকের খ্যাতি অর্জন করেন । স্বদেশবাসীর নিকট তিনি অপ্রিয় হইয়া উঠিলেন। প্রকৃতপক্ষে তিনি ছিলেন . প্রচারবিমুখ, ভাবগন্তীর ও স্বেচ্ছাচারী এবং তাহাকে প্রতিশোধপরায়ণ বলিয়া মনে করা হইত । “আলীর সর্বশেষ প্রধান মন্ত্রিতের আমলে সুলতান “আবদুল-'আযীয তাহার কর্তৃতু হইতে নিষ্কৃতি পাইলে সন্তুষ্ট হইতেন। কিন্তু যুরোপে “আলীর মর্যাদা সম্পর্কে সচেতন ছিলেন বলিয়া সুলতশন তাহার অপসারণে সমর্থ হন নাই। 'আলী এই নিরাপত্তার সুযোগ গ্রহণ করিয়াছিলেন এবং দাবি প্রতিষ্ঠিত. করেন যেন সুলতান তাহার সহিত ন্যায়সঙ্গত ব্যবহার করেন, সকল গুরুত্পূর্ণ সরকারী ব্যাপার তাহার কাছে উপস্থাপিত হয় এবং যাহাতে মন্ত্রী ও সরকারী কর্মকর্তাগণ বিধিবদ্ধ বিচার ব্যতীত (পূর্বেকার নিকৃষ্ট পন্থায়) নির্বাসন হইতে অব্যাহতি লাভ করেন। ও “আলী ও ফুআদ উভয়ই তাহাদের প্রশাসনিক প্রশিক্ষণ ও উন্নতির জন্য রাশীদ পাশার নিকট খণী । কিন্তু ১৯৫২ খু. যখন “আলী রাশীদের স্থলে প্রধান মন্ত্রী হইলেন তখন রাশীদ ইহাতে ক্ষুণ্ন হইলেন। তখন হইতে একদিকে “আলী এবং ফু"আদ, আরেক দিকে রাশীদ এই উভয়ের সম্পর্ক বিরূপ হয়, কুৎসা রটনাকারীদের প্রচারণায় ইহা তিক্ত হইয়া পড়ে এবং ইসলামী বিশ্বকোষ
— পৃষ্ঠা ২৫৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।