00171917115 'আলী পাশা তাপাদালানলী ইত্বীবোষ (নিথোপন্ট) ও কার্লী ইলীর গভর্নর নিযুক্ত করা হয় এবং এই নিয়োগের ফলে 'আলী পাশার প্রতিপত্তি বৃদ্ধি পায়। ১৭৮৭-৯২ খৃষ্টাব্দের যুদ্ধ সুলীর রক্ষণশীল অধিবাসীদেরকে “উছুমানী শাসনের বিরুদ্ধে বিদ্রোহে উৎসাহিত করে, আর এই যুদ্ধ চলাকালে ও পরে তাহাদেরকে বশ্যতা স্বীকারে বাধ্য করা ছিল “আলী পাশার প্রধান উদ্বেগের কারণ, যদিও ১৮০২ খৃষ্টাব্দে পূর্বে তিনি এই ব্যাপারে চূড়ান্ত সফলতা লাভ করিতে সক্ষম হন নাই। ইতোমধ্যে ১৭৯৭ খৃষ্টাব্দে কমপো ফরমিও সন্ধি স্বাক্ষরিত হয়। এই সন্ধি চুক্তি অনুসারে আইওনীয় দ্বীপপুঞ্জ এবং প্রিভেষ (প্রিভেপা) পারগা ভনিসা (ভনিট্যা) ও বুতরিত্ত এই “চারটি জেলা” ভেনিসীয় আধিপত্য হইতে ফরাসী আধিপত্যে হস্তান্তরিত হয় । ইহার পর “আলী পাশা রুশ-“উছমানী সৈন্যবাহিনী কর্তৃক করফু বিজয়ের সাহায্যে একটি সৈন্যবাহিনী প্রেরণ করেন এবং বুতরিস্ত অধিকার করেন। ফরাসীদের বিরুদ্ধে কয়েকবার সাফল্যের পর প্রিভেষ ও ভনিসা তিনি দখল করেন। ১৮০২ খুষ্টাবেের চুক্তি অনুসারে উক্ত “চারটি জেলা" য়ানয়া প্রদেশের অন্তভুক্ত হওয়ার কথা। কিন্তু প্রকৃতপক্ষে অনেক ভাগ্যবিড়ম্বনার পর ১৮১৯ খৃষ্টাব্দের পূর্ব পর্যন্ত যানয়া প্রদেশে পারগার অন্তর্ভুক্তি কার্যকর হয় নাই। ১৮০২ খুষ্টাব্দের এপ্রিল মাসে “আলী পাশা রুমেলিয়ার গভর্নর নিযুক্ত হন। এই সময়ে ক্ুমেলিয়া প্রদেশে যে লুটতরাজ ও বিদ্রোহ আবার মাথাচাড়া দিয়া উঠে তাহা দমনের জন্য যে অনিয়মিত আলবেনীয় সৈন্যবাহিনী নিয়োগ করা হয় তাহারা নিজেরাই এদিরনেতে বিদ্রোহী হইয়া উঠে । তখন সেই বিদ্রোহী সৈন্যবাহিনীকে শান্ত করিয়া প্রদেশের সাধারণ বিশৃঙ্খলা কাটাইয়া উঠার জন্য “আলী পাশাকেই একমাত্র যোগ্য ব্যক্তি হিসাবে বিবেচনা করা হয়। যাহা হউক, বিদ্রোহীদের অনেককে তিনি তাহাদের ঘর-বাড়ীতে ফিরিয়া যাইতে বাধ্য করেন। তাহার সফলতা তাহার বিরুদ্ধে অনেক রুমেলীয় 'আয়ান (প্রভাবশালী ব্যক্তিবর্গ )-এর শত্রুতার উদ্রেক করে। শান্তি স্থাপন রুমেলীয় আয়ানদের স্বার্থের বিরোধী ছিল বলিয়া তাহারা শান্তি স্থাপনে বাধা দিত। এই অবস্থার প্রেক্ষিতে ১৮০৩ খৃষ্টাব্দে “আলী পাশাকে নিয়োগ করিয়া আলবেনীয়াতে তাহার প্রতিপত্তির সমতা. বিধানে প্রচেষ্টা নেওয়া হয়। কারণ উত্তর অঞ্চলের গেগদের উপর ইব্রাহীম পাশার যে প্রভাব ছিল তাহা দক্ষিণের তোস্কদের উপর “আলীর প্রভাব তুলনামূলকভাবে কম ছিল । ১৮০৩ খৃষ্টাব্দে মুরোপীয় যুদ্ধ পুনরায় আর্ত হওয়ার পর 'আলী ও ফরাসীদের মধ্যে-ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপিত হয়। ফরাসীরা তাহাকে অস্ত্রশস্ত্র, গোলাবারুদ, এমনকি বন্দুকধারী সৈন্য দিয়া সাহায্য করে। কিন্তু ১৮০৭ খৃষ্টাব্দে তিলসিত সন্ধির পর রাশিয়া খন ফরাসীদেরকে আইওনীয় দ্বীপপুঞ্জ ছাড়িয়া দেয়, ফরাসীরা তখন “৪টি জেলা” ফেরত পাওয়ার প্রস্তাব দেয়। তাহারা পারগা জেলা দখল করে এবং তির্হালার গ্রীক অধিবাসীদেরকে “আলীর বিরদ্ধে বিদ্রোহে প্ররোচিত করে । যাহা হউক, “আলীর পুত্র মুখৃতার এই বিদ্রোহ দমন করেন । ১৮১০ খৃষ্টাব্দে 'আলী প্রথমে তীঁহায় দুই পুর ও আরনুম্পত্রকে আওলনয়ার প্রশাসকের কন্যাদের সহিত বিবাহ দেন এবং পরে প্রশাসককে তাহার রাজধানীতে আক্রমণ করার কৌশল উদ্ভাবন করেন। তাহার এক আত্মীয়কে সাহায্য করিতে অগ্রসর হইতেছেন এই অজুহাতে তিনি এই _প্রদেশটিও দখল করেন এবং তীহার পুত্র মুখুতার পাশাকে ইহার শাসনকর্তা নিযুক্ত করেন । তুকাঁ সুলতশন দ্বিতীয় মাহ'মৃদ এই ঘটনায় ক্ষুব্ধ হন, কিন্তু ২৪৭ “আলী পাশা তাপাদালানলী ক্ষমতাচ্যুত শাসনকর্তা স্থলে মুখতার পাশার নিয়োগ অস্বীকার করার শক্তি তাহার ছিল না। পরবর্তী বৎসর 'আলীর এরগিরী (আরণিরো কাস্ট্রন) অধিকার সুলতানের নিকট কম দুঃখজনক ছিল না এবং আরও বেশী দুঃখজনক ছিল তাহার খাগ দেশ আক্রান্ত । খাগ অঞ্চলে কিছু স্থানীয় প্রতিরোধ দমন করিবার পর তিনি তিরানা ও পেক্লিন (৮610706) দুর্গ এবং ওখরী ও এল্যাসান প্রদেশ তাহার রাজ্যভূক্ত করেন । ইস্তাম্বল হইতে বারবার প্রতিবাদের প্রেক্ষিতে “আলী পাশা তাহার এই উদ্ধত আচরণের ওজর খোজেন এবং ১৮০৯ খৃষ্টাব্দে রাশিয়ার সহিত উছ-মানীদের যুদ্ধ পুনরায় শুরু হওয়ায় তিনি মুখতার ওয়ালী পাশার নেতৃতে সুলতশনের সাহায্যে একটি শক্তিশালী সৈন্যবাহিনী প্রেরণ করেন । তদুপরি তিনি বৃটিশ সৈন্যবাহিনীকে আইওনীয় দ্বীপপুঞ্জ অধিকারে সাহায্য করেন । তাহার এইসব কার্য ও বৃদ্ধ বয়সের বিবেচনায় ১৮২০ খৃষ্টানদের পূর্বে তাহাকে ক্ষমতাচ্যুত করার কোন পদক্ষেপ সুলতণন কর্তৃক গৃহীত হয় নাই। নিশ্নলিখিত তিনটি কারণে “আলী পাশাকে ১৮২০ খৃষ্টাব্দে এপ্রিল মাসে গিরিপথসমূহের অধিনায়কের পদ হইতে অপসারিত করা হয় এবং য়ানয়া প্রদেশের বাহিরে অবস্থিত সকল অঞ্চল হইতে তীহার সৈন্যবাহিনী প্রত্যাহার করিয়া নেওয়ার আদেশ দেওয়া হয় এবং একই সংগে ওয়ালী পাশাকে তিরহালার শাসনকর্তার পদ হইতে অব্যাহতি দেওয়া হয়: ১। মহাশক্তিশালী নিশানজী এফেন্দী খালিদ (7915 চ১7)01)-এর সহিত তাহার মনোমালিন্য এবং সুলতান দ্বিতীয় মাহ্-মুদকে জানিসারী বাহিনী পরিচালিত করার উদ্দেশে খালিদ আফেন্দীর অভিপ্রায়; ২। ইতিপূর্বে গ্রীকরা মরিয়াতে বিদ্রোহের যে পরিকল্পনা গ্রহণ করিয়াছিল “আলী পাশা সেই বিদ্রোহে বাধাস্বরূপ ছিলেন বলিয়া কতিপয় পানারীয় গ্রীক কর্তৃক তাহার বিরুদ্ধে ষড়যন্ত্র: ৩। ইস্তাম্বুলে ওয়ালী পাশার একজন প্রাক্তন তত্বাবধায়ক (কাখয়া) পাশা ইসম্নাঈল বে-কে হত্যার ষড়যন্ত্র, যেহেতু তাহাকে বশ্যতা স্বীকারে বাধ্য করিতে ক্ষমতা প্রয়োগের প্রয়োজনের ব্যাপারে বেশী সন্দেহ ছিল না, স্ইজন্য নিকটবর্তী প্রদেশসমূহের সকল শাসনকর্তাকে শক্তি প্রয়োগের জন্য প্রস্তুত থাকিতে পূর্ব হইতেই সতর্ক করিয়া দেওয়া হয়। ইহা ছাড়া অল্পকাল পূর্বে নিযুক্ত মরিয়ার শাসনকর্তা খুরশীদ আহ"মাদ পাশাকে তাহার বিরুদ্ধে নিয়োজিত সমস্ত সৈন্যবাহিনী পরিচালনার নেতৃত্ব দেওয়া হয় এবং একটি নৌবহরকে আলবেনীয় উপকূলের দিকে অগ্রসর হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। পাল্টা ব্যবস্থা হিসাবে "আলী পাশা গ্রীক বিদ্রোহী ' নেতাদের সহিত পারস্পরিক সাহায্যের একটি চুক্তি সম্পাদন করেন এবং ইজীয়ান দ্বীপপুঞ্জ, সার্বিয়া ও অন্যান্য অঞ্চলে (৮71701 211059) বিদ্রোহ সৃষ্টির উষ্কানি দেন। এইসব কারণে সুলতান তীহাকে য়ানয়া (52179) হইতে পদচ্যুত করেন এবং তাহাকে ও তাহার সমুদয় পরিবারবর্গকে তাপাদালানে বসবাস করার আদশে দেন। য়ানয়ার যে সমৃদ্ধ দুর্গে “আলী পাশাকে আবদ্ধ করা হয় প্রকৃতপক্ষে সেই দুর্গ ব্যতীত তিনি তাহার সমুদয় অধিকৃত অঞ্চল হইতে বঞ্চিত হন এবং তাহার তিন পুত্র ও এক পৌব্র, যাহারা তাহার পূর্ব অধীনস্থ জেলাসমূহের শাসনকর্তা ছিল, আত্মসমর্পণ করেন। তাহার প্ররোচনায় অবরোধকারী সৈন্যবাহিনীর মধ্যে আলবেনীয় সৈন্যদের, সুলীওতদের এবং . গ্রীকদের বিদ্রোহ শুরু হয়| দুই বৎসর পূর্বে অবরুদ্ধ অবস্থায় থাকার পরেই কেবল “আলী পাশা আত্মসমর্পণ করিতে রাষী হন। অতঃপর তিনি এই শর্তে ইসলামী বিশ্বকোষ
— পৃষ্ঠা ২৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।