00171917115 আলী নওয়াব চৌধুরী পু০৬725 0৫ 10019, 5৮7 10611)1 20094, 79-8%; (৩৮) £116970) [051] 000%6751, 10 002000000105759810) 7[001591910155 68070902005, 1,010007) 2005. ১খ., ৭২৮৩৩ । মোঃ আবুল কালাম আজাদ আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় দ্র. আলীগড়)। আলী চেলেবী দ্রে. ওয়াসি' 'আলীসি)। “আলী তেগীন দ্রে. কারাখানীগণ)। আলী নওয়াব চৌধুরী (১৯১৬৯ 1৬১ ।০)8 (১৯২১ খু.) বাংলাদেশের কুমিল্লা জেলার বিখ্যাত জমিদার, শিক্ষানুরাগী ও মুসলিম জাতীয়তাবাদী রাজনীতিবিদ । তিনি কুমিল্লা জেলার লাকসাম উপজেলার পশ্চিমর্গাওয়ে এক সন্ত্রান্ত জমিদার পরিবারের উনিশ শতকের ষাটের দশকের প্রথমার্ধে জন্মগ্রহণ করেন। তাহার পিতা ইউসুফ আলী চৌধুরী তৎকালীন একজন বিখ্যাত জমিদার ছিলেন। বাংলার নারী জাগরণ ও শিক্ষার অগ্রদূত নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী (১৮৩৪-১৯০৩ খু.) ছিলেন তাহার ফুফু। তাহার প্রকৃত নাম ছিল শাহ্যাদা মির্যা আওরঙ্গজেব, আলী নওয়াব চৌধুরী ডাক নাম, লর্ড কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্তের সময় (১৭৯৩ খু.) তাহার পূর্বপুরুষদের চৌধুরী উপাধিতে ভূষিত করা হইয়াছিল, যাহা বংশানুক্রমে এ পরিবারে এখনো চলিয়া আসিতেছে । ত্রিপুরার ইতিহাস “রাজমালা” গ্রন্থে এই প্রাচীন বংশকে হোসনাবাদের দানশীল ও জনকল্যাণকামী বংশ বলিয়া অভিহিত করা হইয়াছে। আলী নওয়াব চৌধুরী সমাজসেবা ও জনকল্যাণমূলক কাজে তাহার জীবন অতিবাহিত করিয়াছেন । তৎকালীন পশ্চাৎপদ মুসলমানদের শিক্ষা . ব্যতীত সমাজে অগ্রসর হওয়া সম্ভব নহে বলিয়া তিনি সম্যকভাবে, বুবিতে পরিয়াছিলেন। এই ক্ষেত্রে তাহার ফুফু নওয়াব ফয়জুন্নেছার শিক্ষামূলক . চিন্তা-ধারায় তিনি প্রভাবিত হইয়া থাকিবেন বলিয়া ধারণা-করা হয়। এই পথ ধরিয়া আলী নওয়াব চৌধুরী তাহার পিতার নামে কুমিল্লায় ১৮৭৯ খু. ইউসুফ আলী হাই স্কুল প্রতিষ্ঠিত করেন। বঙ্গীয় প্রাদেশিক মুসলমান শিক্ষা সমিতির প্রতিষ্ঠিত (১৮৮৬ খু.) সর্বভারতীয় মুসলমান শিক্ষা সমিতির প্রাদেশিক শাখা । ১৮৯৯ খু. কলিকাতায় অনুষ্ঠিত এই কেন্ত্রীয় শিক্ষা সমিতির ত্রয়োদশ অধিবেশনেই অনুপ্রাণিত হইয়া বাংলার. কতিপয় শিক্ষানুরাগী বঙ্গীয় প্রাদেশিক মুসলমান শিক্ষা সমিতি গঠনের পরিকল্পনা করেন। ১৫ ফেব্রুয়ারী, ১৯০৩ খু. “কলিকাতা মোহামেডান ইউনিয়ন”-এর বার্ষিক অধিবেশনে “বঙ্গীয় প্রাদেশিক মুসলমান শিক্ষা সমিতি” গঠিত হয় এবং ইহার উদ্দেশ্যাবলী প্রাণীত হয়। ২-৩ এপ্রিল, ১৯০৪ খু. রাজশাহীতে অনুষ্ঠিত এ সমিতির প্রথম অধিবেশনে আলী নওয়াব চৌধুরী উপস্থিত হইতে পারেন নাই। তাহার প্রস্তাব করেন এবং তাহা গৃহীত হয়। ২১-২২ এপ্রিল, ১৯০৫ খু. বঙ্গীয় পশ্চিমর্গীও আলী নওয়াব চৌধুরীর বাসভবন “খুরশীদ মঞ্জিল” প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। আলী নওয়াব চৌধুরী অভ্যর্থনা কমিটির সভাপতি ছিলেন। “ঢাকা প্রকাশ” পত্রিকায় প্রকাশিত হয় $ জমিদার আলী নওয়াব চৌধুরী খান বাহাদুর সাহেব উর্দূ ভাষাতে ডেলিগেট, মেস্বর ও দর্শকবৃন্দকে সাদর সম্ভাষণ ২৪২ আলী নওয়াব চৌধুরী জানাইয়া তীহারা নানা স্থান ও দূর দেশ হইতে আসিয়া সমিতির কার্ষে যোগদান করিয়াছেন বলিয়া তাহাদেরকে ধন্যবাদ দেন। দুই দিনের মোট ৪টি অধিবেশনে শিক্ষার বিস্তার সম্পর্কিত ১৫টি প্রস্তাব গৃহীত হয়। অধিবেশনে কুমিল্লায় একটি মুসলিম বোর্ডিং হাউজ স্থাপনের জন্য চাদা সংগ্রহ করা হইলে আলী নওয়াব চৌধুরী উল্লেখযোগ্য পরিমাণ চদা প্রদান করেন। ১৫ অক্টোবর, ১৯০৫ খু. “পূর্ববঙ্গ ও আসাম” নামে তৎকালীন ভারতে একটি নৃতন প্রদেশ সৃষ্টি হয়। এ নৃতন প্রদেশের জন্য “বঙ্গীয় মুসলমান শিক্ষা সমিতির পাশাপাশি ঢাকায় নওয়াব সলিমুল্লাহ ও আলী নওয়াব চৌধুরীর উদ্যোগে “পূর্ব বঙ্গ ও আসাম প্রাদেশিক মুসলমান শিক্ষা সমিতি” গঠিত হয়। ১৪-১৫ এপ্রিল, ১৯০৬ খু. ঢাকার শাহবাগে এই সমিতির প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। পূর্ববঙ্গ ও আসাম নামে পৃথক প্রদেশ সৃষ্টি, মুসলিম লীগ প্রতিষ্ঠা, পূর্ববঙ্গ ও আসাম মোহামেডান এসোসিয়েশন গঠন এবং নৃতন প্রদেশে মুসলমানদের আধুনিক শিক্ষার প্রসারকল্পে নওয়াব সলিমুল্লাহ, নওয়াব আলী চৌধুরী, নওয়াব খাজা ইউসুফ, খাজা মোহাম্মদ আযম প্রমুখ যে সকল তৎপরতা চালাইয়াছিলেন, আলী নওয়াব চৌধুরীও এইগুলির সহিত প্রথম হইতেই জড়িত ছিলেন। তিনি এই সকল সভা সম্মেলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করিয়াছিলেন। নওয়াব স্যার সলিমুল্লাহর উদ্যোগে ২৭ ডিসেম্বর, ১৯০৬ থু. ঢাকার শাহবাগে “সর্ব ভারতীয় মুসলমান শিক্ষা সমিতির” বিশতম অধিবেশন অনুষ্ঠিত হয় । ইহাই ছিল পূর্ববঙ্গে অনুষ্ঠিত উক্ত সমিতির . প্রথম অধিবেশন । উক্ত অধিবেশনে যাহারা সভামঞ্চে উপবিষ্ট ছিলেন আলী : নওয়াব চৌধুরী ছিলেন তাহাদের অন্যতম । অধিবেশন শেষে ৩০ ডিসেম্বর. ১৯০৬ খু. গঠিত হয় মুসলমানদের স্বার্থ সংশ্লিষ্ট রাজনৈতিক দল “নিখিল ভারত মুসলিম লীগ” । ইহা গঠনের পিছনে আলী নওয়াব চৌধুরী অত্যন্ত উৎসাহ-ও উদ্দীপনার পরিচয় দিয়াছিলেন। পূর্ববঙ্গের মুসলমানদের শিক্ষা ও. রাজনৈতিক আন্দোলনে ঢাকার নওয়াব সলিমুল্লাহকে সর্বদা উৎসাহ, সাহস ও সহযোগিতা প্রদান করিয়াছেন কুমিল্লার আলী নওয়াব চৌধুরী ও হোস্সাম হায়দার চৌধুরী । পূর্ববঙ্গের মুসলমানদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিটি কাজে আলী নওয়াব চৌধুরী অগ্রণী ভূমিকা পালন করিয়াছেন। লর্ড কার্জন ভারত ত্যাগের সময় তাহার প্রতি শুভেচ্ছা প্রকাশ করিবার জন্য নওয়াব সলিমুল্লাহ ৪ নভেম্বর, ১৯০৫ খু. ঢাকায় মুসলমান নেতাদের যে সভা আহ্বান করিয়াছিলেন আলী নওয়াব চৌধুরীও তথায় যোগদান করিয়াছিলেন । তিনি কর্মঠ, দয়ালু, প্রজাদরদী ও বিদ্যোৎসাহী ছিলেন। তিনি ছিলেন মুসলিম জাতীয়তাবাদে বিশ্বাসী এবং তাহাদের স্বতন্ত্র আবাসের একজন জোর সমর্থক । জনকল্যাণ ও দানশীলতার জন্য তাহার বিশেষ খ্যাতি রহিয়াছে। . জনসেবা ও সামাজিক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ বৃটিশ.-সরকার ১৮৯৭ খু. আলী নওয়াব চৌধুরীকে খান বাহাদুর উপাধি প্রদান করেন৷ তিনি শিকার ও খেলাধুলা পছন্দ করিতেন । কুমিল্লা টাউন হল নির্মাণে তাহার অবদান ছিল অপরিসীম । তিনি ফারসী ভাষায় একজন পণ্ডিত ছিলেন । বাংলার লে. গভর্নর ক্যাম্পবেল (0০107)9611) তাহার সামাজিক ও ব্যক্তিগত জীবনের ভূয়সী প্রশংসা করিয়াছেন । আলী নওয়াব চৌধুরী পক্ষাঘাত রোগে আক্রান্ত হইয়া ১৬ জানুয়ারী, ১৯২১ খু. নিজ বাসভবনে ইনতিকাল করেন । তাহাকে গ্রন্থপঞ্জী 8 (১) ড. মোহাম্মদ আবদুল্লাহ, আধুনিক শিক্ষা বিস্তারে বাংলার কয়েকজন মুসলিম দিশারী (১৮৫৭-১৯৪৭ খৃ.), কামিয়াব প্রকাশন, ঢাকা ইসলামী বিশ্বকোষ
— পৃষ্ঠা ২৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।