00171917115 আলীগড় বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য সংগ্রামের চূড়ান্ত পর্যায়ে ২২ মার্চ” ১৯২০ খু. 09110 [001557910 £১55০০1911০0-এর প্রতিনিধিবৃন্দ বৃটিশ সরকারের 7১01509007. [/10167-এর সহিত সাক্ষাৎ করিয়া খসড়া সংবিধান বিষয়ে আলোচনা করেন। ইহাতে সরকার প্রদত্ত সংশোধনীগুলি গৃহীত হয়। | জুলাই ১৯২০ খু. ইহা সেক্রেটারী অব স্টেটের অনুমোদন লাভ করে এবং গেজেটে প্রকাশিত হয় । ২৭ আগস্ট, ১৯২০ সালে শিক্ষা সদস্য বিলটি হাউসে উপস্থাপন করেন এবং আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় আইন ১ ডিসেম্বর, ১৯২০ তারিখে কার্যকর করা হয় এবং ১৭ ডিসেম্বর, ১৯২০ খু. বিশ্ববিদ্যালয়টির উদ্বোধন করা হয়। | _. বিশ্ববিদ্যালয়ের গুরুততৃপূর্ণ ঘটনাবলী £ ২৯ মার্চ, ১৯২১ খু. নির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয় । ১২ নভেম্বর, ১৯২১ খু. কোর্টের প্রথম (বিশেষ) সভা অনুষ্ঠিত হয়। ২২ অক্টোবর, ১৯২২ তারিখে কোর্টের প্রথম বার্ষিক সভা অনুষ্ঠিত হয় । ২৮ ডিসেম্বর, ১৯২২ তারিখে বিশ্ববিদ্যালয়ের ১ম সমাবর্তন অনুষ্ঠিত হয় । চ্যান্সেলরের অভিভাষণ প্রদান করেন ভূপালের মহামান্য সুলতান জাহান শেখ সাহিবা। ১৯২৬ খৃ. ভূপালের যুবরাজ হণমীদুল্লাহ খান বিজ্ঞান ল্যাবরেটরীসমূহের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। পদার্থ ও রসায়ন চেয়ারের জন্য ১৯৩০-১ খু. হায়দরাবাদ (দাক্ষিণাত্য)-এর নিজামের নিকট হইতে তিন লক্ষ টাকা অনুদান প্রাপ্তির পর ইহার নির্মাণ কাজ শুরু হয়। ১৯২৭ খৃ. কয়েকটি হোস্টেল ভবন ছাত্রদের জন্য উন্মুক্ত করা হয়। | ১৯২৯ খু. অন্যান্য বিষয়ের শিক্ষকদের সঙ্গে যুনানী চিকিৎসাশাস্ত্রের (তি-বব) শিক্ষকগণের আবির্ভাব হইলে যুনানী মেডিসিন বিভাগ.খোলা হয় । ১৯৩০ খু. [520 01012 (৪টি হোস্টেল) ও প্রশিক্ষণ মহাবিদ্যালয় ভবনের নির্মাণ কাজ সম্পন্ন করা হয় । 8.7). ক্লাস (ধমীয় ডিথরি) শুরু এবং আফতাব হলের নির্মাণও ১৯৩০ খৃ. করা হয়। ১৯৩১ খৃষ্টাব্দে ইন্টারমিডিয়েট ক্লাসগুলিকে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একীভূত করা হয়। বৎসরটিতে বিশ্ববিদ্যালয়ে ১০০৪ জন মুসলমান ও ৮০ জন হিন্দু ছিল। ১৯৩৪ খু. যুনানী চিকিৎসা কলেজ স্থাপিত হয় এবং স্যার সায়্যিদ ও মুহ'সিনুল হলদ্য় স্থাপন করা হয় এবং বিশ্ববিদ্যালয় এলাকার . রাস্তগুলির নামকরণ করা হয়। ১৯৩৫ খু. বিদ্যুৎ প্রকৌশল ও টেকনোলজীর ক্লাস শুরু করা হয়; ১৯০৬ খু. প্রথম পিএইচ.ডি. মোনবিক) ডিগ্রি প্রদান করা হয়, ১২ মার্চে আলীগড় দুর্গটি অধিগ্রহণ করা হয় এবং তিনটি হল বিভিন্ন নামে সেখানে স্থাপন করা হয়৷ ১৯৩৭ খু. রাষ্ট্রবিজ্ঞানকে একটি পৃথক বিষয় হিসাবে চালু করা হয়। ১৯৩৮ খু. ছাত্রীদেরকেও বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয় এবং পরবর্তীতে তাহাদের জন্য আরও সুযোগ-সুবিধা দেওয়া হয়। ১৯৩৯ খু. বৈদ্যুতিক এবং যান্ত্রিক প্রকৌশল বিভাগ খোলা হয়। ১৯৪১ খু. উচ্চ মাধ্যমিক বাণিজ্যের ক্লাস শুরু করা হয়। .. ১৯৪২ খু. ভারত সরকার প্রকৌশল মহাবিদ্যালয় স্থাপনের অনুমতি দেয়। ১৯৪৪ খু. বিশ্ববিদ্যালয়টিতে অনুষদ প্রথা চালু করা হয়। একই বৎসরে প্রকৌশলের ছাত্রছাত্রীদের জন্য সুলায়মান হল স্থাপন করা হয়, কৃষি কলেজ খোলা হয় । ১৯৪৪ খু. সমাবর্তনের সহিত স্যার সায়্যিদ দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয় ২৩৮ আলীগড় ভারত পাকিস্তানের স্বাধীনতা লাভের ঘটনা (১৯৪৭ খু.) বহু রাজনৈতিক ও সামাজিক সমস্যার সৃষ্টি করে। বহু শিক্ষক বিশ্ববিদ্যালয় ত্যাগ করেন : এবং তাহাদের শূন্য পদগুলিতে নৃতন লোক নিয়োগ করা হয়। ফলে বিশ্ববিদ্যালয়টির অস্তিতু টিকিয়া যায় । সকল শ্রেণীর জ্ঞানপিপাসুদের জন্য শিক্ষার পথ উন্মোচনে আলীগড় বিশ্ববিদ্যালয়ে ইসলামী আদর্শ সর্বদা কায়েম রাখার চেষ্টা করা হইয়াছে। ১৯৪৬-৪৭ খৃ. এই বিশ্ববিদ্যালয়ে ৫৮৯৬ জন ছাত্র ছিল, তন্মধ্যে ৭৭৬ জন গ্র্যাজুয়েট ছাত্র । কলা, বিজ্ঞান, বাণিজ্য ও প্রকৌশল অনুষদে ৫০১ জন ছাত্রকে ১ম ডিগ্রি (9.0061075 ' [99£756) দেওয়া হইয়াছিল। | 7 এই সময় (১৯৪১-১৯৪৮ খু.) ড. যিয়াউদ্দীন আহ'মাদ ছিলেন আলীগড় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর । বিক্ষোভ, অসন্তোষ ও আন্দোলনের মাধ্যমে তাহাকে বহিষ্কার করা হয়। ইহার পটভূমিতে ছিল পাঞ্জাব, সীমান্ত প্রদেশ ও সিন্ধু হইতে আগত বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা । তাহারা মুসলিম লীগের পাকিস্তান আন্দোলনের সঙ্গে গভীরভাবে জড়াইয়া পড়ে । যখন ড. যিয়াউদ্দীন অনুভব করেন যে, পাকিস্তান রাষ্ট্রের জন্ম অত্যাসন্ন, তখন তিনি 5009501765 791]-এ স্টাফদের এক রুদ্ধদ্বার বৈঠক ডাকেন এবং বলেন যে, আলীগড়ের রাজনৈতিক ভূমিকার পরিবর্তনের সময় আসিয়াছে। আলীগড়কে ভারতীয় ইউনিয়নতুক্ত থাকিয়া পরিবর্তিত পরিস্থিতির সহিত খাপ খাওয়াইয়া নিতে হইবে । ইহাতে তিনি ছাত্রদের রোষানলে পড়েন। শেষ পর্যস্ত তাহাকে পদত্যাগে বাধ্য করা হয়। | এই ঘটনার কিছুকাল পর ড. যিয়াউদ্দীন বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক সমস্যা নিরসনের কাজে ইংল্যান্ড ও আমেরিকা সফরে যান। তিনি এই সফরে থাকাকালে ইংল্যান্ডে ইনতিকাল করেন। তাহার লাশ ৪ জানুয়ারী, ১৯৪৮ খু. আলীগড়ে আনয়ন করা হয় এবং তাহাকে স্যার সায়্িদের সমাধি পার্থে সমাহিত করা হয়। স্যার সায়্যিদের মহান চিন্তাধারাকে উর্ধ্বে তুলিয়া ধরার জন্য তীহার ন্যায় আর কেহ এত আত্মত্যাগ করেন নাই। সংখ্যালঘু অবস্থানে আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় ৪ আলীগড় বিশ্ববিদ্যালয়ের একটি সংখ্যালঘু চরিত্র ছিল, কিন্তু ইহা একটি সংখ্যালঘু প্রতিষ্ঠান ছিল না। এই দুইটি বিবরণের মধ্যে যথেষ্ট পার্থক্য রহিয়াছে । ইহাকে যুগোপযোগী করণার্থে আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় (সংশোধিত) আইন ১৯৮১-তে বলা হয় ঃ “আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় ভারতের মুসলিমগণ তাহাদের পছন্দের একটি প্রতিষ্ঠান হিসাবে প্রতিষ্ঠিত এবং এতদ্বারা এই আইনে ইহাকে শিক্ষার উৎকর্ষ বিধানে নিয়োজিত করা হয়। | ১৯৮১ খৃষ্টাব্দের এই সংশোধিত আইনে বিশ্ববিদ্যালয়টির সংখ্যালঘু চরিত্র পুনর্বহাল করা হয়। ইহা একটি মুসলিম বিশ্ববিদ্যালয় হওয়াতে ভারতের সকল স্থানের মুসলিমগণ তাহাদের সন্তানদেরকে আলীগড়ে অধ্যয়ন করানোয় আগ্রহী হন। কিন্তু সকলের পক্ষে তাহা সম্ভব হয় না। এই অসুবিধা দৃরীকরণার্থে বিশ্ববিদ্যালয়টিকে ভারতের যে কোন স্থানে উচ্চ শিক্ষা ও গবেষণা কেন্দ্র খোলার অনুমতি দেওয়া হয় । উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়টির দূর শিক্ষণ (0196951)00 60109:0010)-এর ব্যবস্থাও আছে। আলীগড়ের অধিকাংশ ছাত্র-ছাত্রী মধ্যবিত্ত পরিবার হইতে আগত । তাহারা অন্যত্র ব্যয়বহুল শিক্ষা গ্রহণে সমর্থ নয় । তাহারা মূল্যবান বইপত্র ইসলামী বিশ্বকোষ
— পৃষ্ঠা ২৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।