00171917115 আলীগড় শেষ নাগাদ সমগ্র আলীগড় তথা দোয়াব অঞ্চল বৃটিশদের নিয়ন্ত্রণে আসিয়া যায়। সিপাহী বিপ্রবের ব্যর্থতার পর আলীগড়সহ সমগ্র ভারতবর্ষের শাসন ক্ষমতা ইস্ট ইন্ডিয়া কোম্পানীর নিকট হইতে বৃটিশ সম্রাট বা মহারাণীর নিয়ন্ত্রণে চলিয়া যায়। | আলীগড় জেলার জনসংখ্যা ৪ আলীগড় জেলার জনসংখ্যার পরিসংখ্যান 'নিঙ্নরূপ £ | | ১৯০১ খু. ১৯৭১ খু. ১২,০০,৮২২ জন, তন্মধ্যে যুসলিম ৭১,০০০ জন। ২১১৩,৭৪৭ জন, তন্মধ্যে মুসলিম ১,৮৬৩৪১ জন। ১৯৮১ খু. ২৫.৭৪,৯২৫ জন। ২০০১ খু. ২৯,৯০,৩৮৮ জন । আলীগড় জেলার প্রধান প্রধান জনবসতি কেন্দ্র নিম্নরূপ ঃ আতরাউলি আয়তন ৩৪৩ বর্গমাইল আলীগড় আয়তন ,», ৩৫৬ ,, ইগলাম আয়তন . ,, হাথরান আয়তন পর সিকান্দ্রা রাত আয়তন ,, ৩৩৭ জেলার মোট আয়তন ,, ১,৯৪৬ ,, জেলার জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশ মুসলিম যাহা শতকরা প্রায় ১০% | ১৯৩১ খৃ. জেলার মোট জনসংখ্যার প্রায় ৬% ছিল মুসলিম । এই পরিসংখ্যান হইতে বুঝা যায় যে, জেলার মোট জনসংখ্যায় মুসলিমগণের শতকরা হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাইয়া গত. ১৩০ বৎসরে ্রায় দ্বিগুণে উন্নীত হইয়াছে। জেলার হিন্দু জনগোষ্ঠীর অসংখ্য জাতি বা বর্ণসমূহের মধ্যে রহিয়াছে চামার চেমড়া শিল্পের কর্মী ও শ্রমিক), ব্রাহ্মণ, জাট, রাজপুত, বানিয়া, লোধা (কৃষক), সাদারিয়া (কৃষক ও গবাদি পশুপালক), করি (তত্তুবায় সম্প্রদায়), কাচ্ছি কৃষক) ও খাতিক (হাস-মুরগী ইত্যাদি গৃহপালিত পক্ষীপালক ও মালী) সম্প্রদায় । মুসলিমগণের মধ্যে উল্লেখযোগ্য-সম্প্রদায়গুলি হইল £ শায়খ, পাঠান, রাজপুত, সায়্যিদ ও মেওয়াতি। শেষোক্ত জনগোষ্ঠীর সংখ্যাধিক্য রহিয়াছে। আলীগড়ের খৃষ্টান সম্প্রদায়ের পুরোভাগে আছেন মেথোডিস্ট এপিসভোপাল চার্চভুক্ত খুঁটীয় মণ্ডলী । তাহারা ১৮৮৫ খু. এখানে কার্যক্রম শুরু করিয়া অচিরে জেলাটিতে ১০টির বেশি শাখা স্থাপন করে। ১৮৩৩ খু. হইতে আলীগড়ে ও হাথরাতে চার্চ মিশনারী সোসাইটির কার্যক্রম ' লক্ষ্য করা যায়। আলীগড়ের সাক্ষরতা হার ৫৭.৩৬% | শিক্ষিতদের মধ্যে পুরুষ ৭০.২৩%, মহিলা ৪২.৯৮% । জনসংখ্যার ঘনত প্রতি বর্গ কিলোমিটারে ৬৮৯ জন। শহরে জনসংখ্যার হার ২০.৭৮% | আলীগড়ের মানুষের শহরমুখী হওয়ার প্রবণতা বাড়িয়াই চলিয়াছে। আলীগড় জেলার মাথাপিছু আয় ১৯৮৮ ভারতীয় রুপি। এ সমন্বত। আলীগড়ে উৎপাদিত খাদ্যশস্যের মধ্যে রহিয়াছে গম, বার্লি জোয়ার, ছোলা, ভুষ্টা, অড়হর ও তুলা। এই-সমস্ত উৎপাদনের জন্য ইহা ভারতের একটি উল্লেখযোগ্য বাণিজ্য কেন্দ্র। আলীগড় একটি মাখন রপ্তানীকারক জেলা। বিগত বৎসরসমূহে এখানকার সেচ ব্যবস্থার প্রভূত উন্নতি সাধিত হইয়াছে । . টি ২৩৬ আলীগড় এখানকার খনিজ দ্রব্যের মধ্যে রহিয়াছে কঙ্কর, যাহা সড়ক ও ভবনাদির নির্মাণকার্ষে ব্যবহৃত হয়। সিকান্দরা রাওয়ের লবণ উদগম হইতে যবক্ষার ও কাচ উৎপাদিত হয়। সামনিতে একটি কাচের কারখানা আছে। ইহা তালা ও অন্যান্য ধাতব শিল্পের জন্যও বিখ্যাত । টি . আলীগড় জেলার ব্যবসায় ও যোগাযোগ ব্যবস্থা ৪ আলীগড় ইহার তুলাজাত বনতশিলপ, কম্বল ও কার্পেটের জন্য বিখ্যাত। পূর্বে এখানে নীলের উৎপাদন হইত, যাহা ১৯০৪ খৃ. দিকে প্রায় পরিত্যক্ত হয়। এখানকার পোস্টাল ওয়ার্কশপ হইতে ডাক বিভাগের বিভিন্ন দ্রব্যাদি সরবরাহ করা হয় । এখানকার তালার কারখানা, বস্ত্র ব্যবসায় "ও পশু-সম্পদ শিল্পও উল্লেখযোগ্য । রাষ্ট্রীয় মালিকানা ও ব্যক্তি উদ্যোগে প্রতিষ্ঠিত এই ধরনের বিভিত্ন হালকা ও ভারী শিল্পে প্রচুর জনবল ও পুঁজি বিনিয়োগ করা হয়। আলীগড়ের সহিত ভারতের অন্যান্য অংশের রেল যোগাযোগ ব্যবস্থা বেশ উন্নত। আলীগড় ও উত্তর প্রদেশের বিভিন্ন শহর-বন্দরের মধ্যে নিয়মিত বাস, ট্রাক ও অন্যান্য ভারী যানবাহন চলাচল করিয়া থাকে । রেল যোগাযোগে মিটার ও ব্রড গেজের পরিবর্তন স্থলে মাল পরিবহনে অসুবিধা হয় যাহার উল্লেখযোগ্য স্থান দখল করিয়াছে সড়ক যোগাযোগ । স্থানটি সহিত ভারতের অন্যান্য অংশের নৌ ও বিমান যোগাযোগও আছে। এই সমস্ত যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে আলীগড়ের আমদানী দ্রব্যের মধ্যে চিনি, চাউল, যন্ত্রাংশ, কীচামাল, যন্ত্রাদি পণ্যদ্রব্য, মসলা, ধাতব কাঠসামত্রী ও রপ্তানী দ্রব্যের মধ্যে খাদ্যশস্য, তুলা, তৈলবীজ, যবক্ষার, কাচ নির্মিত দ্রব্যাদি, দুগ্ধজাত সামী, তালা ইত্যাদি উল্লেখযোগ্য । আলীগড় শহর ঃ ভৌগোলিক অবস্থান ২৭৫৩ উত্তর, ৭৪6 পূর্ব । রেলপথে কলকাতা হইতে আলীগড়ের দূরত্ব ৮৭৬ মাইল। মুস্বাই হইতে আলীগড় ৯০৪ মাইল দূরতে অবস্থিত। আলীগড় আগা হইতে ৮২ কিলোমিটার, দিল্লী হইতে ১৩৫ কিলোমিটার, কানপুর হইতে ২৯২ কিলোমিটার এবং বেরিলি হইতে ১৭৫ কিলোমিটার দূরতে অবস্থিত। চি আলীগড় শহরের জনসংখ্যা .? ও বৎসর জনসংখ্যা | ১৯০১: ৭৩,৪৩৪, তন্ধ্যে মুসলমান ২৭,৫১৭ হিন্দু ৪১,০৪৬। ১৯৭১ ২৫৪,০০৮ | ৃ ১৯৮১ ৩,২০,৮৬১ ১৯৯১ ৪৮০,৫২০ স্থানীয়ভাবে শহরটি কোইল বা কোল নামে পরিচিত। এলাকায় প্রাপ্ত এঁতিহ্যের সন্ধান পাওয়া যায়। কু"তবুদ্দীন আয়বাক শহরটি দখল করেন। ঃপর কোইল একজন মুসলিম গভর্নরের রাজধানী হিসাবে বিবেচিত হয়। আইন-ই আকবারীতে ইহাকে আথা সুবাহতে সরকারের সদর দপ্তর : হিসাবে উল্লেখ করা হইয়াছে। কোইল হইতে আলীগড় দুর্গটি তিন মাইল দুরে অবস্থিত। ৭ এ আলীগড় শহরটি মনোহর । ইহার প্রাচীন দোর দুর্গ (১৫২৪ খু.) একটি দর্শনীয় স্থান, যেখান খৃন্টায় ১৮শ শতাব্দীর একটি মসজিদ আছে। স্থানীয় অধিবাসীদের টাদায় ১৮৯৮-৯ খৃ. ৯০,০০০ টাকায় মসজিদটির সংস্কার করা হয়। সুলতান নাসি'রন্দীনের বিজয়কে স্মরণীয় করিয়া রাখার জন্য ১২৫৩ আলীগড় শহরে একটি স্মৃতস্তন্ত স্থাপন করা হয়, যাহা ১৮৬২ ৃ শাসনামলে উৎপাটন করা হয়। আলীগড় শহরে অনেক মুসলিম বুযুর্গের ইসলামী বিশ্বকোষ
— পৃষ্ঠা ২৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।