Islami Bisshowkosh : Bangladesh Islamic Foundation — Islami Bisshowkosh Part 3
/ ৭৯৮
📝 লেখা 📖 পিডিএফ

00171917115 আলীকানতী এই উপজেলায় সরকারী অনুদান প্রাপ্ত মাধ্যমিক স্তরের একটি মাদরাসা রহিয়াছে, যাহার নাম আলী কদম ইসলামিয়া দাখিল মাদরাসা । ইহা ছাড়া দুইটি মাধ্যমিক স্তরের বেসরকারী ব্যবস্থাপনায় পরিচালিত কওমী মাদরাসা রহিয়াছে। এইগুলি হইতেছে ১. ফয়জুল উলুম মাদরাসা ও ২. রেপারপাড়া দারুল উলুম ইসলামিয়া মাদরাসা । ইসলামি ফাউন্ডেশন, পদ্ধতিতে পবিত্র কুরআন প্রশিক্ষণ কেন্দ্র চালু রহিয়াছে এবং প্রশিক্ষণপ্রাপ্ত ইমামের সংখ্যা হইতেছে .১৮ জন। আলী কদম উপজেলায় সুস্থ সাম্প্রদায়িক সম্প্রীতি বিদ্যমান। প্রতি বর শুক মওসুমে আলী কদম উপজেলা শহরে ও শহরতলীতে বেশ কয়েকটি বিরাট আকারে ইসলামী ০ ০০০০০০০ হিসাবে যোগ দেন। | আ.ফ.ম. খালিদ হোসেন আলীকানতী (811057716) £ পূর্ব স্পেনের একটি প্রদেশ এবং উহার রাজধানীর নাম । আয়তন, ২, ২৬৪ ব. মা.; জনসংখ্যা ৬,০৭ ৫৬২। রাজধানী আলীকানতী | উত্তরাঞ্চল পর্বতময়, উত্তর ও পশ্চিম অঞ্চল উর্বর । উপকূলভাগ উত্তর. দিকে পর্বতময় ও মনোরম, দক্ষিণ, দিকে নি বালুকাময় ও লবণপ্রসূত উপৃহ্দবিশিষ্ট ৷ সেগুরা নদী দ্বারা বিধৌত, কয়েকটি ক্ষুদ্র নদী দ্বারা সেচকার্য চলে। বৃষ্টিপাত সামান্য, আবহাওয়া শীতকালে মনোরম । এই কারণে ইহা শীতকালীন প্রমোদ কেন্দ্র, বিশেষত-শ্রীম্মে অত্যন্ত গরম । খ, নগর, (জনসংখ্যা, ১২৭,৯৬৭) আলীকানতী প্রদেশের রাজধানী। পোতাশ্রয় ও বন্দর; মদ, বাদাম, খাদ্যশস্য, জলপাই । এইখানে তৈল | শোধনাগার, তামাকের কারখানা, ধাতব ও রাসায়নিক দ্রব্যের কারখানা, সিমেন্ট, বস্ত্র, মৃৎ পাত্রাদি, পাদুকা, সাবান, তৈল, ফল, এস্পারটো ঘাস রফতানী হয়। তৈল ও মিছরির কারখানা বিদ্যমান। বিমান বন্দর বর্তমান ; মূর (মুসলিম) অধিকারে ছিল (৭ম/১৩শ শতক), মূরদের নিকট হইতে খৃষ্টান অধিকারে আসার (আনু. ১২৫০) পর হইতে বহুবার যুদ্ধবিগ্রহে ক্ষতিগ্রস্ত হইয়াছে। ক্যাসটীল ও আরাগণের মধ্যে যুদ্ধের পরিশেষে ১৩০৯ সনে নগরটি আরাগণ কর্তৃক অধিকৃত হয় । বাংলা বিশ্বকোষ ১খ., ২৪৭ “আলী খান দ্রে. মাহদী খান) “আলী খান, মির্ধা সায়্যিদ (২২..1১১, ১১ ০) $ ইবৃন 'আহ্‌'মাদ ইব্‌ন মুহাম্মাদ মাসূম ইব্‌ন ইবরাহীম স"দ্রুদ-দীন (আল-হণসানী) - আল-হু'সায়নী (আলমান্কী) আল-মাদানী আশৃ-শীরাধী)। একাধিক জীবনী গ্রন্থ ও একখানা ভ্রমণ বৃত্তান্ত-রচয়িতা, ১৫ জুমাদাল-উলা, ১০৫২/১২ আগস্ট, ১৬৪২ সনে পবিত্র মদীনায় জনুগহণ করেন । তিনি গি'য়াছুদ-দীন শীরাধীর বংশধর ছিলেন। তীহার পিতা মির্যা আহমাদ সুলতান ১০৫৫/১৬৪৪ সন হইতে “আবৃদুল্লাহ্‌ ইবন মুহণম্মাদ কু“ত"ব শাহ্‌-এর অধীনে চাকুরীরত ছিলেন, সেই সময় যুবক সায়্যিদ “আলী খান ১০৬৬/১৬৫৬ সনে হায়দরাবাদে (দাক্ষিণাত্য) পিতার নিকট পৌছেন.। তথায় তিনি বিভন্ন বিদ্যা ও শিল্পে ব্যুৎপত্তি অর্জন করেন। তাহার পৃষ্ঠপোষক বাদশাহ “আবৃদুল্লাহ-র ইনতিকালের এক বৎসর পর ১০৮৩/১৬৭২ সনে তাহার পিতাও মারা যান। তিনি দেখিলেন, “আবৃদুল্লাহ্‌-র সিংহাসনের উত্তরাধিকারী আবুল্‌্-হণসান কোনও কারণে তাহার প্রতি রুষ্ট হইয়া পড়িয়াছেন। তাই তিনি সম্রাট ই.বি._-৩/৩০ ২৩৩ আওরজযেব-এর দরবারে আশ্রয় গ্রহণ করিলেন। সম্রাট তাহাকে খান (৩5) উপাধিতে ভূষিত. করত বুরহানপুর অঞ্চলের দীওয়ান নিযুক্ত করিলেন । আনুমানিক ৪৮ বৎসর ভারতীয় উপমহাদেশে অবস্থান করিবার পর সায়্যিদ “আলী খান ১১১৩ হিজরীতে পবিত্র হজ্জ পালন করিতে যান এবং ১১১৬ হিরীতে হজ্জ সমাপনের পর পবিত্র মক্কা হইতে নাজ্দ হইয়া বাগদাদ, নাজাফ ও কারবালা যিয়ারাত করত ইসৃফাহানে এবং তথা হইতে মাশ্হাদে পৌছেন। তিনি মাশৃহাদে থাকিয়া যাইতে চাহিলেও সেখানকার আবহাওয়া তাহার স্বাস্থ্যের পক্ষে অনুকূল না হওয়ায় ইস্ফাহানে প্রত্যাবর্তন করেন এবং শাহ্‌ সুল্তান হু'সায়ন সাফাবী-র অধীনে চাকুরী গ্রহণ করেন । সুলতানের অধীনে চাকুরী তাহার ভাল না লাগায় কিছু দিন পর তিনি শীরাযে গিয়া মাদ্রাসা-ই মানৃসূরিয়্যা-তে শিক্ষকতা করিতে থাকেন এবং সেখানেই যু'ল্-হিজ্জা ১১১৮/ফেকুয়ারী অথবা মার্চ ১৭০৭ সনে ইনতিকাল করেন (ফারস নামাহ)। সায়্িদ “আলী খান ১০০৭৪/১৬৬৩ সনে 'সুল্ওয়াতৃ'ল-গণরীব ওয়া উস্ওয়াতুল-আরীব' নামে একখানা ভ্রমণ কাহিনী রচনা করেন । উহাতে তিনি প্রথমবার পবিত্র মক্কা হইতে তীহার হায়দরাবাদ ভ্রমণের ঘটনা বিবৃত করিয়াছেন। সায়্িদ 'আলী খানের খ্যাতির প্রধান কারণ হইতেছে তৎকর্তৃক একাদশ হি. শতকের “আরব কবিদের জীবনী রচনা । ১০৮২ হিজরীতে ব্লচিত সালাফাতু'ল-“আস'র ফী মাহণসিনি আ-য়ানিল-“আস'র নামক উক্ত খরন্থ (কায়রো ১৩২৪ ও ১৩৩৪ হি.) প্রকৃতপক্ষে আল-খাফাজী কর্তৃক রচিত রায়হণনা গ্রন্থের সম্পূরক গ্রন্থ । তিনি তীহার আন্ওয়ারুর-রাবী” ফী আনওয়াইল-বাদী' গন্থে স্বীয় বাদীইয়্যা গ্রন্থের ব্যাখ্যা দান করিবার পর শেষদিকে “ইল্মুল-বাদী" (অলংকারশান্ত্)-এর কয়েকজন বিদ্বান ব্যক্তির জীবনীও সংযোজন করিয়াছেন । উক্ত গ্রন্থের একখানা অনুলিপি, যাহা শরীর “আবৃদুল-জালীল বিলগিরামী-র (মৃ. ১১৩৮ হি.) জন্য লিখিত হইয়াছিল, লাহোরের একটি ব্যক্তিগত গ্রন্থাগারে সংরক্ষিত রহিয়াছে। অনুলিপিখানায় মীর 'আবৃদুল-জালীলের একমাত্র পুত্র মীর মুহাম্মাদ ও পৌক্র মীর যূসুফ-এর নাম অংকিত রহিয়াছে। উহার আর একখানা সুন্দর হস্তলিপিযুক্ত উৎকৃষ্ট . অনুলিপি এলাহাবাদের পাবলিক গ্রন্থাগারে সংরক্ষিত রহিয়াছে (সোয়্যিদ মাক্‌বুল আহ্‌*মাদ সামদানী, হায়াত-ই জালীল, এলাহাবাদ ১৯২৯ খৃ., ১খ., ১৫১, টাকা ১)। সায়্যিদ 'আলী খান বিভিন্ন পুস্তিকা ও আরবী কাব্য দীওয়ান ব্যতীত ১০০৩/১৬৮২ সনে ইমামী শী'আ নেতাদের. একখানা জীবনী 'সংকলনও রচনা ররিয়াছেন। ফারস-নামাহ্‌ খরন্থে সায়্যিদ 'আলী খান কর্তৃক রচিত সর্বমোট আঠারখানা গ্রন্থের নাম উল্লিখিত হুইয়াছে। একখানা গ্রন্থের নাম হইতেছে “দারাজাত-ই রাফী“আ 5 শী'আ :087০9014617781717, ২খ,৬২৮)। ্রন্থপঞ্জী £ (১) হণসান ফিসাঈ, ফারস নামাহ্‌-ই নাসি'রী, তেহ্রান ১৩১৩ হি., ২খ., পৃ. ৮৫ প.; (সায়্যিদ “আলী খান, ফারসনামাহ্‌ গ্রন্থের লেখকের ভ্রাতা); (২) রাওদশাতু'ল-জান্নাত, পৃ. ৪১২; -€৩) হণদীকণতুল-'আলাম, হায়দ্রাবাদ ১২৬৬ হি. ১খ., ৩৬৩-৩৬৫: (৪) ঢ0০0, 50001600617, সংখ্যা ৯৯০: ৫) শিক ২খ., ৬২৭, পরিশিষ্ট, ২খ., ৫৫৪ প. (উক্ত গ্রন্থে এতদৃসম্পর্কিত অন্যান্য খস্থের নামও ইনিত হইয়াছে)। | ০. [31001591770201) ও সম্পাদনা পরিষদ | ০ )/মু. মাজহারুল হক ইসলামী বিশ্বকোষ

— পৃষ্ঠা ২৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।