00171917115 সৈয়দ আলী আহসান ফলে সকল গণতান্ত্রিক দেশের প্রায় সকল বিখ্যাত পঞ্তিত, সাহিত্যিক, বিজ্ঞানী, কবি এই সংগঠনের সঙ্গে সম্পৃক্ত হইয়াছিলেন। ভারতে এই সংগঠনের সঙ্গে সংযুক্ত ছিলেন সর্বপল্লী রাধা কৃষ্তান, জয়প্রকাশ নারায়ণ, অশোক মেহতা, মিনু মাসানী এবং আরও অনেকে । ইংল্যান্ডে তৎকালীন বিখ্যাত কৰি স্টিফেন স্পেন্ডার এই সংস্থার একজন কর্মকর্তা ছিলেন এবং হিনিই্হনজ্হিহ নারির বিয়া মারিন এতিয়া লি করিতেন। সৈয়দ আলী আহসান কংঘেস ফর কালচারাল ক্রিভমের সহায়তায় করাচীতে ১৯৫৭ সালে একটি আন্তর্জীতিক সেমিনারের আয়োজন করেন । যাহারা অংশগ্রহণ করিয়াছিলেন তাহারা সকলেই ছিলেন আন্তর্জাতিক ক্ষেত্র ইসলাম বিষয়ে বিশেষজ্ঞ । তাহাদের মধ্যে ছিলেন কীথ ক্যালার্ড, ফন গ্রনেবম, এ্যান ল্যামটন, নবীহ আমিন ফারিস, কষ্টি জোরায়েফ, ' নিকোলাজিয়াদে, সাবরিহ উলগেনার এবং আরও অনেকে । এই সম্মেলনে বিভিন্ন দেশ, যথা ইংল্যান্ড, কানাডা, তুরক্ক, লেবানন, শ্রীলংকা, ইন্দোনেশিয়া ইত্যাদি হইতে ইসলামী বিশেষজ্ঞ অধ্যাপকবৃন্দ যেমন আসিয়াছিলেন, তেমনি পাকিস্তানের উভয় অংশ হইতেও অনেক অধ্যাপক, ইসলামী চিন্তাবিদ যোগদান করেন। পূর্ব পাকিস্তান হইতে অর্থাৎ বাংলাদেশ হইতে ড. ্ মুহম্মদ শহীদুল্লাহ, ড. সিরাজুল হক, ড. হাসান জামান, ড. এ. হালীম এবং আরও অনেকে যোগদান করিয়াছিলেন। এই সম্মেলন সংগঠন উপলক্ষে . আন্তর্জাতিক ক্ষেত্রে বহু সংখ্যক ইসলামী চিন্তাবিদের সঙ্গে সৈয়দ আলী আহসান অন্তরঙ্গ সম্পর্ক স্থাপন করিয়াছিলেন এবং মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলি ভ্রমণ করার সুযোগ লাভ করেন।' করাচী অবস্থানকালে তিনি প্রায় প্রতি সর বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে যোগদান উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশ পরিভ্রমণের সুযোগ লাভ করিয়াছিলেন এবং তৎকালীন বিশ্বের অসংখ্য খ্যাতিমান কবি, সাহিত্যিক ও ব্যক্তির সংস্পর্শে আসেন। তাহাদের মধ্যে যেমন ছিলেন বহির্বিশ্বের অনেক ইসলামী চিন্তাবিদ, তেমনি ছিলেন অনেক বিখ্যাত শিল্পী ও সাহিত্যিক । তাহার এই আন্তর্জাতিক 'পরিচয় তাহাকে একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব পরিণত করিয়াছিল.। পরবর্তী কালে তিনি পাকিস্তান সরকারের অনুরোধে ১৯৬০ সালের- ১৫ ডিসেম্বর বাংলা একাডেমীর পরিচালক হিসাবে যোগদান করেন। সৈয়দ আলী আহসান একাডেমীর কর্মতৎপরতা বৃদ্ধির সর্বাত্মক উদ্যোগ লইয়া কাজে ঝাঁপাইয়া পড়েন। যেই কাজের জন্য যিনি উপযুক্ত তাহাকে সেই কাজে তিনি নিযুক্ত করেন। এই বিষয়ে তাহার কোন দ্বিধা ছিল না। তাহার পরিচালনায় বাংলা একাডেমী একটি নৃতন ও আধুনিক অবয়বে পরিস্ফুটিত হইয়াছিল । ভঃ শহীদুল্লাহ ছিলেন আদর্শ বাংলা অভিধানের প্রধান সম্পাদক । সৈয়দ আলী আহসান এই সময় ইসলামী বিশ্বকোষ রচনার প্রকল্প গ্রহণ করেন এবং ড. মুহম্মাদ শহীদুল্লাহকে প্রধান সম্পাদকের দায়িত্ব অর্পণ করেন। রি এই প্রসঙ্গে বাংলা একাডেমীর ইতিহাস গ্রন্থে. বলা হইয়াছে, “সৈয়দ আলী আহসানের কালে বাংলা একাডেমী কর্মমুখর ছিল, পরিচ্ছন্ন একটি রুচি পরিব্যাপ্ত হয়েছিল, একাডেমীতে বিদপ্ধজনদের আনাগোনা খুব হয়েছিল ।” বাংলা একাডেমীতে থাকাকালে তিনি যেই কর্মধারা প্রবর্তন বন তাহার এরনদালি বানি রাহা ২২৮ সৈয়দ আলী আহসান বাংলা একাডেমীতে প্রায় সাত বৎসর কর্মরত থাকার পর পুনরায় তিনি শিক্ষকতায় ফিরিয়া গেলেন । এইবার তিনি সরাসরি উট্গ্রাম বিশ্ববিদ্যালয়ের ংলা বিভাগের অধ্যাপক ও প্রধান হিসাবে নিয়োগ লাভ করিলেন এবং ১৯৬৭ সালের প্রথমদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন । তাহাকে . অনবরত এক পেশা হইতে আরেক পেশাঁ, এক জায়গা হইতে আরেক জায়গায় যাইতে হইয়াছে। ফলে তিনি সংসার জীবনকে তেমন করিয়া | গুছাইয়া লইতে পারেন নাই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ও বাংলা. বিভাগের প্রধান হিসাবে যোগদান করার পর সৈয়দ আলী আহসান ভীন নির্বাচিত হইয়াছিলেন । চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তখন প্রার্তিক অবস্থা বাংলা বিভাগেও অন্য কোন শিক্ষক নিয়োগ করা হয় নাই । সৈয়দ আলী আহসানের উপর প্রত্যক্ষভাবে বাংলা বিভাগ গড়িয়া তোলার দায়িতু পড়িল । পরোক্ষভাবে মল্লিক সাহেবের সহযোগী হিসাবে তাহার উপর চট্থরাম বিশ্ববিদ্যালয় গড়িয়া তোলারও দায়িতৃ পড়িল। তখন উপাচার্য ছিলেন ড. এ. আর. মল্লিক এবং কলা অনুষদের প্রফেসর সৈয়দ আলী আহসান। প্রকৃতপক্ষে ই দুইজনই গড়িয়া তুলিলেন ট্টথ্াম বিশ্ববিদ্যালয় । তিন বৎসর অতিক্রান্ত না হইতেই আরন্ত হইল মুক্তিযুদ্ধ। . .. চ্টথ্াম কালুরঘাট বেতার কেন্দ্র হইতে শহীদ জিয়াউর রহমান যখন স্বাধীনতা ঘোষণা করিলেন তখন সৈয়দ আলী আহসান সাহেৰ সপরিবার ও বিশ্ববিদ্যালয়ের অন্যান্য অধ্যাপক সকলেই সীমান্ত অতিক্রম করিয়া আগরতলায় পৌছাইয়া মুক্তিযুদ্ধে যোগদান করিলেন । মুক্তিযুদ্ধে যোগদান করিয়া সমগ্র ভারত পরিভ্রমণ করিয়া-তিনি মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গড়িয়া তুলিতে লাগিলেন এবং স্বাধীন বাংলা. বেতার হইতে নিয়মিত “ইসলামের দৃষ্টিতে মুক্তিযুদ্ধ" শীর্ষক কথিকা পাঠ করিতেন । এই কথিকা সেই সময় বাংলাদেশী মুসলমানদের মনে গভীরভাবে স্বাধীনতার পক্ষে যুদ্ধ করার সাহস যোগাইয়াছিল। তিনি পবিত্র কুরআন ও হাদীছ হইতে উদ্ধৃতি দিয়া প্রমাণ করিয়াছিলেন যে, পূর্বপাকিস্তানের (বাংলাদেশী) মুসলমানদের উপর পাকিস্তানী সৈন্যরা ঘে বর্বর অত্যাচার চালাইয়াছিল অনুরূপ কাজ একমাত্র কাফিররাই করে। অতএব তাহাদের বিরদ্ধে যুদ্ধ করা ইসলামের দৃষ্টিতে একান্তই যুক্তিসঙ্গত ১৬ ডিলেম্বর পাক বাহিনীর আত্মসমর্পণের পর স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় হইলে তিনি দেশে প্রত্যাবর্তন করিলেন এবং সরকার তাহাকে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিযুক্ত করিলেন। তাহাকে সভাপতি করিয়া একটি কমিটি করা হয়। সেই কমিটির সুপারিশ মতোই বর্তমান শিল্পকলা একাডেমী স্থাপ্ন করা হয়। অন্যদিকে বাংলা ভাষা ও সাহিত্যের জন্য ঢাকায় পাকিস্তান কেন্দ্রীয় সরকার পরিচালিত বাংলা উন্নয়ন বোর্ড নামে যে প্রতিষ্ঠানটি ছিল উহাকে বাংলা একাডেমীর সঙ্গে একত্র করার জন্য একটি কমিটি হয় । তাহারও সভাপতি হন, সৈয়দ আলী আহসান । তাহার সুপারিশ মতোই উন্নয়ন বোর্ডকে বাংলা একাডেমীর সঙ্গে অঙ্গীভূত করিয়া একটি বৃহৎ প্রতিষ্ঠান করা হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থাকাকালেই সৈয়দ আলী আহসানকে সরকারের নানাবিধ কাজে সহযোগিতা করিতে হইতেছিল। শিল্পকলা একাডেমীর পরিকল্পনা, বাংলা একাডেমী ও উন্নয়ন বোর্ডের সমৰয় পরিকল্পনা তো ছিলই, তদুপরি সেই সমস্যাসংকুল দিনগুলিতে তাহার কাজের শেষ ছিল না। স্বাধীন বাংলাদেশের গঠনতন্ত্র প্রণয়নের জন্য যে কমিটি গঠিত হইয়াছিল তিনি তাহার সদস্যও ছিলেন। ইসলামী বিশ্বকোষ
— পৃষ্ঠা ২৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।