00171917115 সৈয়দ আলী আহসান উদ্যোক্তা ছিলেন। তিনি আন্তর্জাতিক সাহিত্য সংগঠন পিএএন-এরও প্রতিষ্ঠাতা। আন্তর্জাতিক সংগঠন-কংথেস ফর কালচারাল ফ্রিডমের পাকিস্তান শাখার তিনি ছিলেন সংগঠক ও প্রধান সম্পাদক । বাংলাদেশের কবিতা-কেন্দ্রের তিনি ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি । সৈয়দ আলী আহসান পেশা হিসাবে শিক্ষকতাকেই বাছিয়া লইয়াছিলেন, কিন্তু কর্মজীবনে বিভিন্ন সরকারেরই আহ্বানে বিভিন্ন সময় তাহাকে বিভিন্ন দায়িত্ব পালন করিতে হইয়াছিল। যখন যেই দায়ি তাহার উপর অর্পিত হইয়াছিল তিনি. সেই সকল দায়িতৃ সুচারুরূপেই সম্পাদন করিয়াছিলেন । সাহিত্য সাধনা ' ও . শিক্ষকতা. ছিল তীহার প্রিয় কর্মক্ষেত্র । . .. ইসলামী ভাবাদর্শের প্রতি আকৃষ্ট হইয়া তিনি রচনা করেন 'মন্কা মুয়াফ্যামার পথে” । এই কবিতাটি মোহাম্মদী মাসিক পত্রিকায় প্রকাশিত হয়। মাসিক মোহাম্মদী ঈদ সংখ্যায় “চাহার দরবেশ" নামে তাহার আরেকটি দীর্ঘ কবিতা প্রকাশিত হইয়াছিল। এই সময় ফররুখ আহমদের সাত সাগরের মাঝির অনেক কবিতা প্রকাশিত হয় অর্থাৎ তাহারা দুইজনেই একই ভাবাদর্শে কবিতা লিখিতে আন্ত করিয়াছিলেন। ১৯৫২. সালে তাহার সম্পাদনায় প্রকাশিত হইয়াছিল ইকবালের কবিতা । এই গ্রন্থে ফররুখ আহমদ, আবুল হোসেন ও সৈয়দ আলী আহসানের অনূদিত কিছু সংখ্যক , ইকবালের কবিতা স্থান পায়। ইহার ভূমিকা লিখিয়াছিলেন সৈয়দ আলী আহসান। তিনি হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ও য়াহুদী ধর্ম বিষয়ে ব্যাপক পড়াশুনা করিয়াছিলেন এবং এই সকল বিষয়ে ঘণ্টার পর ঘণ্টা বক্তৃতা দিতে পারিতেন। ইসলাম সম্পর্কে তাহার পাপ্তিত্য ছিল অগাধ । ১৯৫৪ সালে তাহার নজরুল ইসলাম নামক সমালোচনা গ্রন্থ. প্রকাশিত হয়। ঢাকা “বিশ্ববিদ্যালয়ে শিক্ষক থাকাকালেই মুহাম্মদ আবদুল হাইয়ের সহিত যৌথ উদ্যোগে তিনি "বাংলা সাহিত্যের ইতিবৃত্ত” রচনা করেন। এই গ্রন্থের প্রাচীন ও মধ্যযুগের ইতিহাস রচনা করেন ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ, আর আধুনিক যুগের গদ্য অংশের ইতিহাস রচনা করেন মুহাম্মদ আবদুল হাই এবং কাব্য অংশের ইতিহাস রচনা করেন সৈয়দ আলী আহসান । বাংলা একাডেমীতে . থাকাকালেই তিনি বাংলা পদ্যে আলাওলের “পদ্মাবতী' ও মালিক মুহাম্মদ জায়সির রচিত হিন্দি কাব্য গ্রন্থ “পদুমাবত'-এর তুলনামূলক গবেষণাকর্ম সম্পাদন করেন। উহা গ্রন্থাকারে ১৯৬৮ সনে প্রকাশিত হয়। মধ্যযুগের বাংলা সাহিত্য গবেষণার বিষয়ে সৈয়দ আলী আহসানের মধুমালতী একটি উল্লেখযোগ্য গবেষণা কর্ম। ইহার কাজ ১৯৬৯ সালের শেষে সম্পন্ন হইয়াছিল । অবশেষে ১৯৭৩ সালে বইটি প্রকাশিত হয়। তিনি ফার্সী পাুলিপি ও হিন্দী মধুমালতীর বিভিন্ন সংক্করণ পরীক্ষা করিয়া মধুমালতী উপাখ্যানের উৎস অনুসন্ধান করিয়াছেন । বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন চর্যাপদ" প্রস্থ তিনি আধুনিক বাংলায় রূপান্তর ও সম্পাদনা করেন। ১৯৭৪ সালে তাহার রচিত “রবীন্দ্রনাথ ঃ কাব্য বিচারের ভূমিকা' প্রকাশিত হয়। কবিতা, কাব্য সমালোচনা, বাংলা সাহিত্যের ইতিহাস এবং প্রাচীন ও মধ্যযুগের বাংলা সাহিত্য বিষয়ের গবেষণার পাশাপাশি সৈয়দ আলী আহসান চিত্রকলা ও স্থাপত্য বিষয়ে ছিলেন বিশেষজ্ঞ । এক সময় শিল্পকলা বিষয়ে বিভিন্ন স্থানে তিনি যেই সকল বক্তৃতা দিয়াছিলেন, সেই ভাষণগুলি একত্র : করিয়া বাংলাদেশ শিল্পকলা একাডেমী “শিল্পবোধ ও শিল্পচৈতন্য' নামে একটি গ্রন্থ প্রকাশ করে । তিনি এক সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত চারুকলা স্টছিউশনের খণ্ডকালীন অধ্যাপক ছিলেন । চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিভাগ তাহারই একান্ত চেষ্টায় স্থাপিত হইয়াছিল। ভারতের ই.বি.__-৩/২৯ ২৫ সৈয়দ আলী আহসান বিখ্যাত উপন্যাসিক ও শিল্পকলা বিষয়ে গভীর জ্ঞানের অধিকারী মূলকরাজ আনন্দের “মার্গ” পত্রিকার একটি সংখ্যার তিনি অতিথি সম্পাদক 'ছিলেন।' ১৯৮৭ সালে তিনি ওমরা হজ্জ পালন করেন। ফিরিয়া আসিয়া তিনি “হে প্রভু আমি উপস্থিত” নামে কাবা শরীফ তথা মক্কা-মদীনা শরীফ ভ্রমণের ডিলার টিতে ডি জা ৮৮-75-4875 আলী (রা)-এর পত্রাবলীর একটি সুপাঠ্য অনুবাদ গ্রন্থ 'নাহ্জুল বালাগা' প্রকাশ করেন । রূমীর মসনবীর তিনি' অনুবাদ করেন। ১৯৫৮ সালে সঙ্গে তাহার সাক্ষাৎ হয়। তিনি তাহার রচিত “পয়গম্বর” বইটি তীহাকে উপহার দেন এবং তাহাকে হযরত রাসূল করীম (স)-এর জীবনী লিখিতে পরামর্শ দিয়াছিলেন। সেই পরামর্শ দীর্ঘকাল তাহার মনে জাগ্রত ছিল । অবশেষে ১৯৯৪ সালে মহানবী নামে তিনি রাসূল করীম (স)-এর জীবনী গ্রন্থ রচনা ও প্রকাশ করেন। সাহিত্যের স্বাদযুক্ত এই জীবনী গ্রন্থে আধুনিক বাংলা গদ্যের বিশ্ময়কর পরিচর্যা ঘটিয়াছে। একটি মহৎ জীবন ও প্রজ্ঞার নিকট নিজেকে সমর্পণ করিয়া তিনি এই গ্রন্থটি রচনা করিয়াছেন এই গ্রন্থটির একটি ইংরেজি অনুবাদ অস্ট্রেলিয়া হইতে প্রকাশিত হইয়াছে ।.ইহার পূর্বে বাংলা একাডেমীতে থাকাকালে তিনি -আমপারার বাংলা অনুবাদ করিয়াছিলেন । অনুবাদে সহায়তা করিয়াছিলেন মওলানা আবদুর রাহমান বেখুদ। বাংলা একাডেমীতে ড. মুহম্মদ শহীদুল্লাহ আদর্শ বাংলা অভিধানের প্রধান সম্পাদক ছিলেন। এই অভিধান প্রকল্পের প্রথম খণ্ড ছিল আঞ্চলিক বাংলা ভাষার অভিধান । ইহার কাজ সমাপ্ত হইবার পর সৈয়দ আলী আহসান . সংক্ষিপ্ত ইসলামী বিশ্বকোষ প্রকল্প গ্রহণ করেন এবং ড. মুহম্মদ শহীদুন্লাহকে প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব অর্পণ করেন । পরে-নানাবিধ কারণে ড. মুহম্মদ শহীদুল্লাহ ইসলামী বিশ্বকোব-এর .যেই পারুলিপি প্রস্তুত করিয়াছিলেন উহা ইসলামিক ফাউন্ডেশনের নিকট হস্তান্তর করা হয় এবং ইসলামিক ফাউন্ডেশন সেইটি সংযোজনা ও সম্পাদনা করিয়া পরবর্তী কালে প্রকাশ সুবৃহৎ ইসলামী বিশ্বকোষ-এর ভিত্তি রচনা করিয়াছিলেন সৈয়দ আলী আহসান । সৈয়দ আলী আহসানের পূর্বপুরুষ ছিলেন সূফী ও আধ্যাত্মিক সাধক তাহার জন্ম হইয়াছিল ইসলামী সূফী পরিবারে । তাহার পিতা সৈয়দ আলী হামেদ ও মাতা সৈয়দা কমর নিগার । দশ ভাই-বোনের মধ্যে সৈয়দ আলী আহসানের স্থান তৃতীয় । দুই বোন তাহার বড়। বড় বোনের নাম সৈয়দা সুলতানা বানু । পরের বোন সৈয়দা শাফিয়া খাতুন । সৈয়দ আলী আহসানের ডিপথেরিয়া রোগে আক্রান্ত হইয়া ইনতিকাল করেন৷ তীহার নাম ছিল সৈয়দ আলী আকবর । অতঃপর ক্রমানুসারে অন্য ভাইবোনেরা হইলেন সৈয়দ আলী আশরাফ, সৈয়দা সিদ্দিকা বানু, দৈয়দ আলী রেজা, সৈয়দা সাদেকা বানু, সৈয়দা রাফেকা বানু, সৈয়দ আলী নকী ও সৈয়দ আলী তকী। প্রসঙ্গত উল্লেখ করিতে হয়, সৈয়দ আলী আশরাফ তীহার সহোদর । এই দেশের সাহিত্য-সমালোচনা ও শিক্ষা ক্ষেত্রের অপর এক খ্যাতিমান পুরুষ সৈয়দ সাজ্জাদ হুসাইন ছিলেন সৈয়দ আলী আহসানের খালাতো ভাই । আবার আলী আহসানের বাবা ও সাজ্জাদ হুসাইনের বাবা আপন চাচাত ভাই। সৈয়দ আলী আহসানের পিতা সৈয়দ আলী হামেদ ও সৈয়দ সাজ্জাদ ইসলামী বিশ্বকোষ
— পৃষ্ঠা ২২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।