00171917115 আলী আহমদ, মাওলানা ইসলামিয়া মাদ্রাসায় ভর্তি হইয়া ইবতেদায়ী হইতে দাওরায়ে হণদীছ পর্যন্ত লেখাপড়া সম্পন্ন করেন। তিনি সহীহ আল-বুখারী অধ্যয়ন করেন শায়খুল হিন্দ মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দী রে) শাগরিদ ও খলীফা শায়খুল হণদীছ মাওলানা আবদুল ওয়াদুদ সন্দিপী রে)-এর নিকট । আনোয়ারা বোয়ালিয়া হোসাইনিয়া মাদ্রাসায় শিক্ষক হিসাবে যোগ দেওয়ার মাধ্যমে তীহার কর্মজীবন শুরু হয়। স্বল্প সময়ের জন্য তিনি অতঃপর জামেয়া ইসলামিয়া পটিয়ার প্রতিষ্ঠাতা আল্লামা মুফতী আধীযুল হক (র)-এর নির্দেশক্রমে ১৯৪৪ খু. সনে পটিয়া মাদ্রাসায় শিক্ষক হিসাবে যোগ দেন। একজন আদর্শ শিক্ষক হিসাবে এতদঞ্চলে তীহার সুখ্যাতি রহিয়াছে। প্রাথমিক স্তরের কিতাব নাহু, সরফ, মানতিক হইতে শুরু করিয়া ফালসাফা, কুরআন, হণদীছ, তাফসীর, উসুল, ফিকহসহ গুরুত্বপূর্ণ সব বিষয়ে দক্ষতার সহিত অধ্যাপনা করিবার যোগ্যতা ছিল তাহার সহজাত । দরসে নেজামীর কিতাবসমূহ শ্রেণীকক্ষে এত সহজ ও সাবলীল ভাষায় তিনি উপস্থাপন করিতেন যে, বিভিন্ন মাদ্রাসার শিক্ষকরাও আগ্রহভরে তীহার সবকে বসিতেন। তিনি জামেয়া ইসলামিয়া পটিয়ার নায়েব মুহতামিম ও সদর - মুহতামিমের দায়িতৃও পালন করেন। ছাত্র জীবন হইতেই মাওলানা আলী আহমদ একজন উন্নত নৈতিক ন্গ্র, নিরহংকার ও ধৈর্যশীল ব্যক্তি ছিলেন। পোশাক-পরিচ্ছদ, আচার-ব্যবহার ও চাল-চলনে তিনি ছিলেন সুন্নাতে রাসূলের একজন জীবন্ত নমুনা, সাহাবায়ে কেরামের এক বাস্তব অনুসারী । তিনি মাহফিলে, দরসে, বয়ানে সর্বাবস্থায় ইস্তিগফার ও যিকর-আযকারে মশগুল থাকিতেন। সর্বস্তরের মানুষ তাহার খানকাতে দু'আ লইবার উদ্দেশে ভিড় করিত। মাওলানা আলী আহমদ ছাত্র জীবনেই মাওলানা রাশীদ আহমদ গঙ্গোহী (ে)-এর খলীফা হাট হাজারী নিবাসী মাওলানা জমির উদ্দীন (র)-এর নিকট বায়'আত গ্রহণ করেন। তীহার ইনতিকালের পর স্বীয় উস্তাদ ও পটিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুফতী আযীযুল হক (র)-এর নিকট পুনরায় বায়'আত গ্রহণ করেন এবং খিলাফত লাভ করেন। তিনি বলিতেন, একজন হস্কানী বুযুর্গ ব্যক্তিত্বের সান্নিধ্যে থাকিয়া ইসলাহে নফস ও তাকওয়া পরহ্যগারীর সবক হাসিল করিতে না পারিলে যত ঘড় আলিম, মুহাদ্দিছ, মুফতী হউন না কেন, পুঁথিগত বিদ্যা তাহার কোন উপকারে আসিবে না। | মাওলানা আলী আহমদ প্রতি রমযান মাসের ১০ দিন পূর্ব হইতে ৩০ রমযান পর্যন্ত মোট ৪০ দিন ই“তিকাফে থাকিতেন। তিনি বহুবার হজ্জবত পালন করেন। তিনি ইসলাম প্রচারের মহান লক্ষ্যে দেশের বিভিন্ন অঞ্চলে দাওয়াত ও তাবলীগ, ওয়াজ ও নসীহত, দীনি শিক্ষা প্রতিষ্ঠান গড়িয়া তোলার মাধ্যমে সমাজ হইতে অজ্ঞতা দূরীকরণ, শিরক-বিদ“আতের মূলোৎপাটন, _ মানুষের ঈমানের হিফাযত ও নৈতিক চরিত্রের উৎকর্ষ সাধনে বিরাট ভূমিকা পালন করিয়াছেন । তিনি অসংখ্য মাদ্রাসা, মসজিদ, এতিমখানা ও খানকাহ প্রতিষ্ঠিত করিয়াছেন। পটিয়া থানার অন্তর্গত খরনা গ্রামে তাহার প্রতিষ্ঠিত মাদ্রাসা, হিফযখানা, মসজিদ কমপ্লেক্স ও খানকাহ বিশেষভাবে উল্লেখযোগ্য ৷ তিনি দেশের বহু প্রসিদ্ধ মাদ্রাসার মজলিসে শুরার সদস্য ছিলেন। তিনি ফকীর মিসকীন অসহায় মানুষকে সাহায্য করিতেন। সর্বদা তিনি ওয়াজ-নসীহত ও খাস বৈঠকে উপদেশমূলক বক্তব্য রাখিতেন। নিম্নে তাহার কয়েকটি উপদেশ নমুনাস্বরূপ বর্ণনা করা হইল £ ২২৪ ১। চুপ থাকার শক্তি অর্জন করিবে, কেননা আল্লাহ্র যিকির ছাড়া অতিরিক্ত গীবত, মিথ্যা, বেহুদা কথা বলিলে কলব (অন্তর) শক্ত হইয়া যায়। শক্ত “কলব'ওয়ালা ব্যক্তি আল্লাহ্র নিকট সর্বাপেক্ষা ঘৃণিত। ২। ক্ষুধায় ধৈর্য ধারণ করিবে, অল্প আহারে শরীর মযবুত থাকে, রোগ কম হয় এবং ইবাদত-বন্দেগী করিতে উৎসাহ বৃদ্ধি পায়। ৩। ঘুম আর মৃত্যু সমান, অতএব অতিরিক্ত ঘুমাইলে ইবাদত হইতে মাহরূম হইয়া যাইবে, তাহাজ্জুদ পড়িতে ব্যাঘাত সৃষ্টি হইবে এবং যিকির- আযকার করিতে উৎসাহ পাইবে না। মাওলানা আলী আহমদ বোয়ালবী (র) ২৬ যিলহজ্জ, ১৪২৪ হিজরী মোতাবেক ১৮ ফেব্রুয়ারি, ২০০৩ সালে সকাল ৬ ঘটিকার সময় ইনতিকাল করা হয়। ্রন্থপঞ্জী £ লেখকের নিজন্ব উদ্যোগে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান হইতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রচিত। মুহাম্মদ আজিজুল হক ইসলামাবাদী সৈয়দ আলী আহসান (১৯) ৮০ ১০০ ৪ জন্ম ২৬ মার্চ, ১৯২০ (আরমানিটোলা স্কুলে ভর্তি হইবার সময় জন্মতারিখ লেখা হইয়াছিল ২৬ মার্চ, ১৯২২) তদানীন্তন যশোর জেলার মাগুরা-সাব-ডিভিশনের আলোকটদিয়া গ্রামে । মৃত্যু ২৬ জুলাই ২০০২ খু. । অসাধারণ মেধা ও স্মৃতিশক্তির অধিকারী সৈয়দ আলী আহসান ছিলেন ব্যবস্থাপক, সংগঠক, অতুলনীয় বাগ্নী, কবি, বহু গ্রন্থ প্রণেতা, সাহিত্য. ও শিক্ষা সমালোচক, টেলিভিশন ও বেতার ব্যক্তিত্ব ও মন্ত্রী। বাংলা ভাষা ও সাহিত্যের ক্ষেত্রে তিনি ছিলেন একজন অনন্যসাধারণ ব্যক্তিত্ব । বাংলা সাহিত্যের সকল ক্ষেত্রে ছিল তাহার সমান অধিকার ৷ তিনি ছিলেন বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি ও কাব্য-সমালোচক । ইং ভাষা ও সাহিত্যে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রি লাভ করিয়াও তিনি ছিলেন বাংলাদেশের অন্যতম ইসলামী চিন্তাবিদ । কর্মক্ষেত্রের ভিন্নতার কারণে অনেক সময় তীহার সাহিত্য সাধনা বাধাণ্রস্ত হইয়াছে। তথাপি প্রতিকূল পরিবেশে অবস্থান করিয়াও যথাসাধ্য চেষ্টা করিয়াছেন সাহিত্য সৃষ্টি অব্যাহত রাখিতে । তাহার সকল কর্মে ও সকল সৃষ্টির মধ্যে ইসলামী - মন-মানসিকতার প্রকাশ ঘটিয়াছে। শৈশব ও বাল্যকালে আরবী ও ফারসী চর্চার মাধ্যমে প্রাথমিক শিক্ষার পর সম্পূর্ণ আধুনিক শিক্ষায় শিক্ষিত হইয়া একাধারে একজন সমন্বিত খাটি মুসলমান ও ইসলামী চিন্তাবিদ হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করিয়াছিলেন, অন্যদিকে আধুনিক "শিল্প-সাহিত্য ও স্থাপত্য বিষয়ে অসাধারণ পাপ্ডিত্য অর্জন করিয়াছিলেন। বাগী, হিসাবে তিনি ছিলেন কিংবদত্তীর নায়ক। বহু ভাষাবিদ হিসাবে পরিচিত না হইয়াও তিনি প্রকৃতই ছিলেন বহু ভাষাবিদ ও প্রাচীন বাংলা সাহিত্যের অন্যতম প্রধান গবেষক । চারুশিল্প ও স্থাপত্য বিদ্যায় কোন প্রকার প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ না করিয়াও এই দুইটি বিষয়ে ছিল তীহার অগাধ পাগ্িত্য 1 তাহার বচিত বিভিন্ন গ্রন্থে যেমন পাওয়া যায় তাহার ইসলামী মন-মানসিকতা, তেমনি তিনি ছিলেন বাংলা ভাষায় রচিত রাসূলে খোদা সে)-এর অন্যতম জীবনীকার। সংগঠক হিসাবেও তিনি ছিলেন সফল সংগঠক । বিশ্ববিদ্যালয়ের ছাত্র অবস্থায় পূর্ব পাকিস্তান সাহিত্য ' সংসদ নামে যেই সাহিত্য সংগঠন প্রতিষ্ঠিত হইয়াছিল তিনি তাহার অন্যতম ইসলামী বিশ্বকোষ
— পৃষ্ঠা ২২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।