Islami Bisshowkosh : Bangladesh Islamic Foundation — Islami Bisshowkosh Part 3
/ ৭৯৮
📝 লেখা 📖 পিডিএফ

00171917115 আলামুল আরওয়াহ্‌ আল্লাহ পাক বূহকে আগমন, প্রত্যাগমন ও প্রত্যাবর্তনের আদেশ করিয়াছেন । তদ্যতীত সহীহ হাদীছ ও প্রকাশ্য দলীল দ্বারা প্রমাণিত যে, রূহ উর্ধে গমন করে, আবার নিম্নে অবতরণও করে । ইহাকে কবয করা হয় আবার ছাড়িয়াও দেওয়া হয়। উহার জন্য আকাশের দ্বার উন্মোচিত হয়। উহা আল্লাহ পাকের সম্মুখে সিজদায় লুটাইয়া পড়ে এবং মন্রে কথা ব্যক্ত করে । কলসের মুখ হইতে পানি নির্গত হওয়ার ন্যায় উহা দেহ হইতে নির্গমন করে। জান্নাতের সুরভিময় কাফনে অথবা জাহান্নামের পুঁতিগন্ধময় কাফনে উহাকে জড়াইয়া লওয়া হয়। মৃত্যুদূত ফেরেশতার হাত হইতে _ অন্যান্য বাহক ফেরেশতা উহা করে। উহা হইতে সুগন্ধ অথবা দুর্গন্ধ বাহির হয়। ফেরেশতাগণ উহাকে এক আকাশ হইতে অন্য আকাশে পৌছাইয়া দেয় । আবার উহাকে ফেরেশতাদের সঙ্গে এই মাটির পৃথিবীতে ফেরৎ পাঠান হয় । রূহের বহির্গমনের সময় মরণোন্যুখ ব্যক্তি উহা দর্শন করে। কুরআন পাকের বর্ণনার আলোকে জানা যায়, রূহ এক স্থান হইতে অন্য স্থানে স্থানান্তরিত হয় । হাদীছের বর্ণনানুযায়ী দেহের বিলুপ্তির সহিত রূহের বিলয় ঘটে না দ্র. প্রাণ্ুক্ত, ১৯২; তাফসীরে রূহুল মাআনী, ১৫খ., পৃ. ১৬২)। সুতরাং রূহের মৃত্যু বা ধ্বংস হওয়ার ধারণা কুরআন-হাদীছের পরিপন্থী, সুস্থ বুদ্ধি ও বিবেকের বিপরীত (দ্র কিতাবুর রূহ, পৃ. ১৯২)। জন্মান্তরবাদ প্রসঙ্গ $ মৃত্যুর পর দেহে রূহের প্রবেশের বিষয়টি যাহা হাদীছ দ্বারা প্রমাণিত, তাহা সাধারণ জন্মান্তরবাদ বা পুনর্জন্ম দর্শনের অনুরূপ নহে। জন্মান্তরবাদের প্রবক্তাদের নিকট পুনর্জন্মের দর্শন হইল, পৃথিবী কখনও ধ্বংস হইবে না। মৃত্যুর পর ব্ূহগুলি পর্যায়ক্রমে এক দেহ হইতে অন্য দেহে স্থানান্তরিত হইতে থাকিবে । এইভাবেই সৃষ্টির ধারা অব্যাহত থাকিবে । ইহা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা । আর ইসলাম ভিন্ন দেহে রূহের প্রবেশের যে বিষয়টি উপস্থাপন করিয়াছে তাহার স্বরূপ এই যে, শহীদগণের রূহ সবুজ পাখির উদরে অরস্থান করে । আরশের ঝুলন্ত দীপাধার উহাদের শীড়। উহাতে তাহারা দিনাতিপাত করে (কিতাবুর রূহ, পৃ. ১৯৪)। মহানবী (স) ইরশাদ করেন, “মু"মিনগণের রূহ সবুজ পাখিসদৃশ, যাহারা জান্নাতে বৃক্ষ হইতে পানাহার করে” প্রাগুক্)। | এতদসম্পর্কে নির্ভরযোগ্য অভিমত হইল, রূহ উহাদের মর্যাদা অনুযায়ী অন্তরাল জগতে অবস্থান করে । কতক বূহ উর্ধ্ব জগতে আল-ইল্লিয়্টানের সবেচ্চি স্তরে অবস্থান করে । যেমন নবীগণের রূহ । তবে তীহাদের মর্যাদা অনুযায়ী শ্রেণীবিন্যাস রহিয়াছে। যেমন মহান রাসূল (স) মিরাজ রজনীতে বিভিন্ন আকাশে নবীগণের সহিত সাক্ষাত করেন (প্রাণ্তক্ত)। . _ হাদীছের আলোকে জানা যায়, কতক রূহ পাখির উদরে, কতক বূহ থাকে। যাহাদের রূহ কবরে অবস্থান করে তাহাদের রূহ উধ্বলোকে পৌছিতে সক্ষম হয় না। উহারা নিষ্ন স্তরের রূহ (প্রাগুক্ত)। পার্থিব জীবনে যে সকল রূহ আল্লাহ পাককে চিনিতে পারে নাই, তাহার মহব্বত অন্তরে সৃষ্টি হয় নাই, যিকিরের দ্বারা তাহার নৈকট্য অর্জনের যোগ্যতাসম্পন্ন হয় নাই, বরং কু-প্রবৃত্তির দাসতৃ ও পাপ-পঙ্কিলে নিমজ্জিত ছিল, এই ধরনের মানুষের রূহ দেহ হইতে বিচ্ছিন্ন হওয়ার সঙ্গে সঙ্গে সমপর্যায়ের রূহের সান্নিধ্যে চলিয়া যায় এবং সেখানেই অবস্থান করে (প্রাণ্ুক্)। পাক কুরআনের ভাষ্য হইতে প্রতীয়মান-হয় যে, সৃষ্টির পরে পর্যায়ক্রমে ২০৪-১--... চারটি আবাসস্থলে রূহ অবস্থান করে । প্রথম আবাসস্থল মাতৃজঠর যাহা খুবই সংকীর্ণ ও ত্রিমাত্রিক অন্ধকারে আচ্ছন্ন । দ্বিতীয় আবাসস্থল পৃথিবী । সেখানে মানুষ পরবর্তী জীবনের কল্যাণ-অকল্যাণ, সৌভাগ্য-দুর্ভাগ্যের বীজ বপন করে, রত থাকে পরকালের পাথেয় অন্বেষণে । তৃতীয় আবাসস্থল “আলমে বারযাখ' বা অন্তরাল জগৎ, যাহা পৃথিবীর তুলনায় অনেকাংশে বৃহৎ মাতৃজঠর অপেক্ষা পৃথিবী যেমন, পৃথিবী অপেক্ষা বারযাখও তেমন। চতুর্থ আবাসস্থল আখিরাত, জান্নাত অথবা জাহান্নামে অবস্থান। ইহাই জীবনের শেষ পরিণতি । ইহার পর আর কোন জগৎ নাই । স্থানান্তরের ক্রিয়া এখানেই সমাপ্ত। রূহ এখানেই অবস্থান করিবে অনন্তকাল (দ্র ইবনুল কায়্যিম, কিতাবুর রূহ, পৃ. ১৯৫)। অন্যান্য প্রাণীর রূহ ৪ অন্যান্য রাণীর রূহ সম্পর্কে নালা জনের নানা মত। কেহ বলেন, দেহ হইতে বিচ্ছিন্ন হইয়া উহা বাম়ুতে ভাসমান থাকে, : দেহের সহিত উহাদের কোন সম্পর্ক থাকে না । আবার কেহ বলেন, বিচ্ছিন্ন হওয়ার সঙ্গে সঙ্গে উহার বিলয় হয়, কোন অস্তিত্ই থাকে না। আর যাহারা বলেন, অন্যান্য প্রাণীর রূহ হাশর প্রান্তরে সমবেত হইবে, যেমন পাক কুরআন ও হাদীছে বর্ণিত হইয়াছে, তাহা হইলে ইহা বলাই সমীচীন হইবে যে, দেহ হইতে বিচ্ছিন্ন হওয়ার পর উহা বায়ুমণ্ডলে বা আল্লাহ পাকের ইচ্ছামত অন্য কোথাও অবস্থান করে । আর যাহাদের অভিমতে উহাদের হাশর হইবে না, যেমন ইমাম গাযালী প্রমুখ, তাহা হইলে -ইহাই- বলা সমীচীন হইবে যে, দেহ হইতে নিষ্ত্রান্ত হওয়ার পর অন্যান্য প্রাণীর রূহও শূন্যে বিলীন হইয়া যায়। আল্লাহই সমধিক জ্ঞাত তোফসীরে রূহল মা'আনী, ১৬খ., পৃ. ১৬৪)। স্থপজ্জী 8 (১) আল-কুরআনুল কারীম, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, ২০০৩; €২) ইমাম রাযী, তাফসীরে কবীর, দারু ইহ্য়া আত-তুরাছ আল-আরাবী, বৈরূত, লেবানন, তা.বি.:.(৩) আল্লামা আলুসী, তাফসীরে রূহুল মা'আনী, দারু ইহ্‌য়া আত-তুরাছ আল-আরাবী, বৈদ্ূত, লেবানন; (৪) ইবনুল কায়্যিম, কিতাবুর রূহ, দাইরাতুল 'মাআরিফ আল-উছমানিয়া, হায়দরাবাদ, দাক্ষিণাত্য, ভারত ১৯৬৩; (৫) মুহাঃ নুরন্নবী, দর্শনের সমস্যাবলী, আইডিয়াল লাইব্রেরী, ঢাকা, বাংলাদেশ ১৯৮৯; ৬). ইমাম গাযালী, এহইয়া উলুমিদ্দীন, এম. এন. এম. ইমদাদুল্লাহকৃত বাংলা সংক্করণ, বাংলাদেশ তাজ কোম্পানী লিঃ, ৮, প্যারিদাস রোড, ঢাকা ২০০১ খু.; €৭) ইমাম গাযালী, কিমীয়াই সা'আদত, মাওঃ নূরুর রহমান অনুদিত, এমদাদীয়া লাইব্রেরী, রসি ঢাকা ১৯৭৬৭ । মুহাঃ তালেব আলী “আলামুল-বারযাখ (১১৭ টি অর্থাৎ মধ্যবর্তী ভাগত। মহান আল্লাহ্‌ বলেন 8 : ০0১১2 7$2 ।। ৮১০2 ১6153 ০০৩ “আর উহাদের সম্মুখে বারযাখ থাকিবে উ্থান দিবস পর্যন্ত” ত্৩ে ৪১০০)। | এখানে “বারযাখ, অর্থ প্রতিবন্ধক, পর্দা, পৃথকীকরণ। মৃত্যুর সঙ্গে সঙ্গ দুনিয়া চক্ষুর অন্তরালে চলিয়া যায়, অন্যদিকে আখিরাতও দেখা যায় না, যদিও আখিরাতের কিছু নিদর্শন পরিলক্ষিত হয় । ইহাই “আলামে বারযাখ, মৃত্যুর পর কিয়ামত পর্যন্ত রূহ এই স্থানে অবস্থান করে (ইফা. বাংলাদেশ প্রকাশিত আল-কুরআনুল করীম, ২৩ ৪ ১০০ আয়াতের পাদটীকা) । ইসলামী বিশ্বকোষ

— পৃষ্ঠা ২০৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।