00171917115 নফস সমার্থক শব্দ। এইগুলি দ্বারা আত্মাকে বুঝান হইয়াছে (দ্র, ইমাম গাযালী, এহইয়াউ উলুমিদদীন বাংলা সং. এম. এন, এম. উনার ৪খ., পৃ. ৩৪৮)। তীর ভিজা হিরা দানিতিতে নারি নামক একটি গতিসুলত স্বভাব দান করিয়াছেন। কারণ উল্লেখ পূর্বক তিনি বলেন, প্রবৃত্তির কামনা মানুষকে বশীভূত করিয়া দাস বানাইতে চায় যাহাতে মানুষ হীন কর্মে প্রবৃত্ত হয়। পক্ষান্তরে মানুষ প্রবৃত্তিকে বশীভূত করিয়া দাস বানাইবার যোগ্যতাও রাখে । তিনি বলেন, তুমি এইগুলিকে নিজ কবলে আনিয়া স্বীয় দাসে পরিণত করিবে। কাম, ক্রোধ, লোভ প্রভৃতি নিকৃষ্ট রিপুগুলিকে আরোহণের অশ্ব বানাইয়া উহাতে আরোহণপূর্বক অগ্সর হইবে মহান প্রভুর উদ্দেশে (দ্র. ইমাম গাযালী কিমীয়াই, সাআদত, বাংলা সংক্করণ, মাও. নূরুর রহমান ১খ., পৃ. ৩৪)। নফসের উন্নয়নের ক্রমধারা বর্ণনা করিতে গিয়া আল্লামা আলুষী বলেন, নফস চারিটি স্তরে উন্নতির চরম শিখরে আরোহণ করিতে পারে । প্রথমত, আল্লাহ পাকের বিধানসমূহ-_ নামায, রোযা ইত্যাদির অনুশীলন করিয়া বাহ্যিক বিমলতা অর্জন করিয়া। দ্বিতীয়ত, নিকৃষ্ট স্বভাব ও জগৎমুখী মানসিকতা পরিহার করিয়া অভ্যন্তরীণ পরিচ্ছন্নতা অর্জন করিয়া ৷ তৃতীয়ত, পবিত্র আকৃতিতে নফসকে অলংকৃত করিয়া। চতুর্থত, স্বীয় সত্তা হইতে বিনাশ হইয়া বিশ্ব নিয়ন্তার তত্বাবধানে লীন হইয়া । আরও নফসের উন্নয়ন ক্রিয়া সম্পর্কে বলা হয়, জন্মকালে মানুষ অন্যান্য পশু-জানোয়ার সদৃশ প্রাণী ছিল। পানাহার ব্যতীত আর কিছুই জানিত না।-অতঃপর. তাহার মধ্যে পর্যায়ক্রমে জাগ্রত হয় কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য নামক মানুষের সুশীল (ফিৎরাত) প্রকৃতি ধ্বংসকারী ঘড় রিপু। অনন্তর যখন তাহার অজ্ঞানতার নিদ্রা ভাঙ্গিয়া যায়, জাগ্রত হয় উঁদাসীন্যের তন্দ্রা হইতে, তাহার নিকট সুস্পষ্ট হয়, সে এই পাশবিক ভোগবিলাসের পিছনে বিদ্যমান্ রহিয়াছে অন্য একটি আস্বাদ্য-বিনোদন আর একটি চরমোত্কৃষ্ট জগৎ। তখন সে প্রত্যাবর্তন করে শর'ঈ বিধি-বিধানের প্রতি, একনিষ্ঠ হয় আল্লাহ পাকের আনুগত্যের দিকে, পরিত্যাগ করে পার্থিব অনর্থক কার্যাবলী । পরকালীন উৎকর্ষ অর্জনের উদ্দেশে সে দৃঢ়চিত্ত হয়, আওুয়ান হয় মহান অধিপতি আল্লাহ পাকের সান্রিধ্য লাভের চলার পথে। প্রবৃত্তির শৃঙ্খল ছিন্ন করিয়া নির্জনতা অবলম্বন করে । লিপ্ত হয় কৃচ্ছুসাধনায় । কথিত আছে, মুক্তির লক্ষ্যে ইহা একটি নিধন, প্রবৃত্তির বিনাশ। সিদ্ধি লাভের উদ্দেশে যাবতীয় বাধাকে প্রতিহত করতঃ লাভ করে সফলতা । আল্লাহ ভীতির প্রকৃত গুণাবলী অর্জিত হয়, দৃরীভূত হয় অন্ীল কার্যপ্রবণতা । অলংকৃত হয় মর্দে মুমিনের গুণাবলী দ্বারা বলিষ্ঠ হয় তাহার ঈমান । আল্লাহ প্রেমের ঈমানী সুধা. পান করিয়া সম্পর্ণত আল্লাহমুখী হয় দ্র. আল্লামা আলৃসী, তাফসীরে রূহুল মা'আনী, ১৫খ. পৃ. ১৫৭)। রহের সৃষ্টি দেহের পূর্বে না পরে ? আবু সুলায়মান খাস্তাবী বলেন, হাদীছের আলোকে প্রতীয়মান হয়, দেহ সৃষ্টির পূর্বে রুহের সৃষ্টি হইয়াছে। ইব্ন হাযমের ধারণা রূহ পূর্বে সৃষ্টি, অবস্থান স্থূল বারযাখে। দেহ সৃষ্ট হইলে উহা তাহাতে অবতরণ করে, দেহের মৃত্যু হইলে বারযাখে ফিরিয়া যায়। তবে অভিমতটির সপক্ষে কুরআন-হাদীছ হইতে সুস্পষ্ট কোন প্রমাণ নাই। অন্যান্য আলিমের মতে দেহের সঙ্গেই রূহের সৃষ্টি ৷ ইমাম গাযালী তাহাই বলেন । ইবনুল রায়্যিম বলেন, একটি বিশুদ্ধ হাদীছে উল্লিখিত হইয়াছে, আদম সন্তান মাতৃজঠরে ৪০ দিনে যখন রক্ত হইতে মাংসপিণ্ডে পরিণত হয়, ২০২ একজন ফেরেশতা সেখানে প্রেরিত 'হয় এবং উহাঁতে রূহ ফুৎকার করে। স্মর্তব্য যে, রূহ পূর্বে সৃজিত হইয়া থাকিলে বলা হইত, একজন ফেরেশতা রূহ সহকারে প্রেরিত হয়। সুতরাং ইহাই নির্ভুল বিশুদ্ধ অভিমত । যাহারা বলেন, পূর্বে সৃজিত তাহাদের অভিমতটি ভুলের উর্ধে নহে, সুতরাং পরিত্যাজ্য আল্লামা আলুসী, তাফসীরে রূহুল মাআনী, ১৫খ., প্. ১৫৭; ইবনুল কায়্যিম, কিতাবুর রূহ, পৃ. ২২৫)। | রথে সি হইয়াছে এই অভির বাণ পপ পেশ করেন যে, আল্লাহ পাক বলেন ঃ ০ 7 “আমিই ভৌমাদেরকেসৃ্টিকরি অতঃপর তোমাদেরকে আকৃতি দান করি এবং তৎপর ফেরেশতাদেরকে সিজদা করিতে বলি আদমকে” (৭ ঃ ১১)। তীহারা যুক্ত প্রদর্শন করেন, শব্দটি 5 ব্যবহৃত হয় ধারাবাহিকতা ও বিলম্ব অর্থে। ইহাতে প্রমাণিত হয় যে, পূর্বে সৃষ্টি হইয়াছে রূহ, অতঃপর নে, অক দিদার দ্র পাক কুরআন হই আর এগ উপস্থাপন করেন। যেমন £ ১654), ১৯১5 4 ৬০, ০ চিল ১০, ৩১ ১১1 ১ এলি ৬] রে সিল | এ ই | ৮১৩ “স্মরণ কর, দি তিনি জা | তাহাদের বংশধরকে বাহির করেন এবং তাহাদের "নিজেদের সম্পর্কে স্বীকারোক্তি গ্রহণ করেন এবং বলেন, আমি কি তোমাদের প্রতিপালক নহি? তাহারা বলিল, হা, অবশ্যই আমরা সাক্ষী রহিলাম” (৭ ৪ ১৭২)। | এখানে এই' কথা সুস্পষ্ট যে, এরই স্বীকারোক্তি গ্রহণ করা হইয়াছে আদম বংশধরগণের রূহের নিকট হইতে । হযরত উমার (রা)-কে এই আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে জিজ্ঞাসা করা হইলে তিনি বলেন, আমি শুনিয়াছি আয়াতটির মর্ম প্রসঙ্গে রাসূলুল্লাহ (স)-কে জিজ্ঞাসা করা হইলে তিনি জানান, নবী আদম কে সৃষ্টি করার পর আল্লাহ পাক তাহার পিঠ স্পর্শ করিলে আদম সন্তানগণ বাহির হইয়া আসে । অতঃপর আল্লাহ পাক ঘোষণা দিলেন, ইহাদেরকে আমি জাহান্নামের উদ্দেশে সৃষ্টি করিয়াছি, ইহারা জাহান্নামী আমল করিবে । আর উহাদেরকে আমি জান্নাতের জন্য সৃষ্টি করিয়াছি, উহারা | জান্নাতী আমল করিবে । মুহম্মদ ইব্ন কা'ব আল-কুরাধী বলেন, দেহসমূহ সৃষ্টির পূর্বে রুহসমূহ আল্লাহর উপর.ঈমান্ আনে এবং স্বীকারোক্তি দেয়৷. “আতা বলেন, অঙ্গীকার গ্রহণের মুহূর্তে রূহগুলিকে হযরত আদম (আ)-এর পিঠ হইতে বাহির করা হয়। অঙ্গীকার গ্রহণশেষে সেগুলিকে ফেরৎ পাঠান হয় । দাহ্হাকও এরর ব্যাখ্যা করেন। | . যাহারা বলেন, দেহ ও রূহ একই সময়ে সৃষ্টি হইয়াছে-তাহারা প্রতিপক্ষের প্রমাণগুলির প্রত্যুন্তরে বলেন, যে আয়াতে সৃষ্টি ও সিজদার আলোচনা রহিয়াছে, উহা হযরত-আদম (আ)-এর সৃষ্টি প্রসঙ্গে বর্ণিত হইয়াছে, সকল আদম সন্তানের নহে। হযরত ইব্ন আব্বাস (রা). ইসলামী বিশ্বকোষ
— পৃষ্ঠা ২০৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।