০01719115 আলামুল আরওয়াহ বিশেষ দেহকে বুঝায়, যাহা অবয়বধারী-এই দেহের মধ্যে রহিয়াছে । এই মতবাদের অনুসারিগণের মধ্যে সেই বিশেষ দেহ নির্ধারণের ক্ষেত্রে মতপার্থক্য লক্ষ্য করা যায়। (১) কেহ কেহ বলেন, মানবদেহ গঠনকারী ভূচতুষ্টয়-অগ্নি, পানি, বাযু,মৃত্তিকাই হইল সেই বিশেষ দেহ। (২) কেহ কেহ বলেন, সেই রিশেষ দেহ রক্ত । (৩) আবার কেহ বলেন, সৃক্ষ্ষদেহী রূহ, যাহা হৃৎপিণ্ড উৎপন্ন হইয়া ধমনীর মাধ্যমে সমস্ত দেহে পরিবযাপত হয়, তাহাই সেই দেহ। (৪) কাহারও মতে সেই বিশেষ দেহ; যাহা হৎপিণ্ডে উৎপন্ন হইয়া মস্তিক্ের দিকে পরিচালিত হয় এবং মানুষের মেধা ও সঠিক চিন্তা-চেতনায় সক্রিয় ভূমিকা পালন করে। (৫) আবার কাহারও উক্তি সেই সুক্ষ দেহটি হর্থপণ্ডে অবস্থিত, উহাকে রিভাজন করা যায় না। (৬) কাহারও কাহারও সিদ্ধান্ত হইল, সেই-বিশেষ দেহটি অনুভূতিশীল দেহের প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গ হইতে স্বতন্ত্র এবং উহা অতি উন্নত এক জ্যোতির্ময় দেহ, যাহা জীবিত, সক্রিয় ও সর্বব্যাপ্ত। যেমন. গোলাপের মধ্যে সুরভি, সরিষার মধ্যে তেল, ভবালানির মধ্যে অগ্নি অবস্থান করে। সেই সুক্ষ দেহ হইতে উদ্ভুত প্রভাব গ্রহণের যোগ্যতা যতক্ষণ মানবদেহে বর্তমান থাকে, ততক্ষণ উহা মানবদেহে অবস্থান করে, মানব জীবিত থাকে । আর এই যোগ্যতা বিনষ্ট হইলে সেই বিশেষ দেহ বা রূহ দেহ ছাড়িয়া রূহের জগতে চলিয়া যায়, মানুষ হয় মৃত। ইবনুল কায়্িম বলেন, ইমাম রাষীর ৬ষ্ঠ অভিমতটিই সঠিক দ্রে. তাফসীরে রূহুল মাআমী, ১৫ খ., পৃ. ১৫৬; ইবনুল কায়্িম, কিতাবুর রূহ, পৃ. ৩১০)। কতিপয় পাশ্চাত্য দার্শনিকের অভিমত ঃ দার্শনিক প্রেটোর অভিমতে আত্মা তিন রকম মৌলিক ক্রিয়ার মাধ্যমে প্রকাশিত হয়। ক্রিয়া তিনটির | তাহাতে কামনা শক্তির উদয় হয়, কামনাও শক্তি, আত্মার নীচ প্রকৃতি। দেহের মধ্যেই ইহাদের উদয় এবং দেহের সঙ্গেই ইহাদের বিলয়। জনের সময় আত্মা দেহের সঙ্গেই উদয় হয়, মৃত্যুতে আত্মা দেহ হইতে বিযুক্ত হয়। দেহের জন্মের সঙ্গে কামনা ও প্রবৃত্তির জন্ম হয়, আবার দেহের মৃত্যুর সঙ্গে উহাদের বিলয়। তখন আর ইহাদের অসিত থাকেনা । অত থাকে শুধু প্রজ্ঞার, যাহার আধার আত্মা । . -... প্লেটোর মত এরিস্টোটল আত্মাকে দেহাতিরিক্ত এক অধ্যাত্ সমতা বলিয়া বিশ্বাস করেন। তিনিও প্লেটোর মত প্রজ্ঞাকে আত্মার মাধ্যম বলিয়া মনে করেন । এই প্রজ্ঞার. একটি সক্রিয় ও একটি নিক্রিয় দিক আছে। নিক্ররিয় দিকটি দেহের সহিত বিলয় হয়। সক্রিয় দিকটি অমর শুদ্ধ প্রজ্ঞা অলৌকিক সত্তা, কাজেই আত্মা অমর । ডেকার্টে দেহমন সম্পর্কিত দ্বৈতবাদের রূপের সন্ধান দেন। তিনি আত্মা বলিতে জড় হইতে সম্পূর্ণ পৃথক এক আধ্যাত্মিক তত্ব বুঝান। মনের স্বরূপ হইল চেতনা, জড়ের কোন চেতনা নাই। আত্মা সরল অবিভাজ্য, আত্মা অশরীরী প্রাণবস্তু ও আদর্শমলক। দীর্শনিক লকের অভিমতে-আত্মা এক মানস দ্রব্য । চিন্তা, অনুভূতি, ইচ্ছা প্রভৃতি মানসিক ক্রিয়া । এই ক্রিয়াগুলি শূন্যে ভাসমান থাকিতে পারে লা। যে আধারকে আশ্রয় করিয়া এইগুলি অবস্থান করে তাহাই-আত্মা। এই আধার অজ্ঞাত অঙ্ঞেয (মুহা. নূরননবী, দর্শনের 'সমস্যাবলী, পৃ. ৪৫২)। | ব্ূহ ও নফস কি একই সত্তা ? রূহ-ও নফস একই সত্তা না বিভিন্ন, এতদূসপর্ক বিজ্ঞজনের মধ্যে মতপার্থক্য পরিলক্ষিত হয়। বিপুল সংখ্যক ই.বি.--৩/২৬ ২০১ আলামুল আরওয়াহ্ আলিম হইতে ইব্ন যায়দ উল্লেখ করেন, রূহ ও নফস একই বিষয় সমার্থক। তাহার দলীল হযরত আবু হুরায়রা (রা) হইতে বিশুদ্ধ সূত্রে বাযযার বর্ণনা করেন, মৃত্যুকালে মুমিনগণের রূহ অতি যত সহকারে কবয করা হয়।. যখন তাহার নফস বহির্গত হয়, আল্লাহ পাক. তাহার সাক্ষাৎকামী হন। মু'মিনগণের রূহ আকাশে উথ্িত হইলে অন্যান্য মু'মিনগণের বূহ তাহার সাক্ষাৎ গ্রহণ করে এবং.জগদ্বাসী আপনজনদের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে (আল্লায়া আলৃসী, তাফসীরে ক্মহল আ'আলী, ১৫খ., পৃ. ১৫৭)। ইব্ন হাবীব বলেন, রূহ ও নফস ভিন্ন দুইটি সত্তা। রূহের গুণবত্তার বিকাশ দুইটি নফসের মধ্য দিয়া । একটি মানবদেহে চঞ্চল নফস, অপরটি ভিন্নতর । একটি দুইটি হস্ত-পদ, দুইটি চক্ষু ও একটি মন্তিকবিশিষ্ট যাহা সুখ-দুঃখ, ব্যথা-বেদনা আস্বাদে অনুভ্ঠতিশীল। নিদ্রায় উহা. দেহ হইতে বিচ্ছিন্ন হইয়া যায়। স্বপ্নযোগে সুখ-দুঃখানুভব করে । তখন দেহে অবস্থান করে শুধুই রূহ, উহা নফসের পুনঃগ্ত্যাবর্তন না করা পর্যন্ত কোনরূপ সুখ-দুঃখণঅনুভব করে না, উহার দলীল ঃ ০২০২৪ 3০ ০৪১০ ১০৯ পা ০০১ ২ : : ৮০৮১৭ “আল্লাহই ্াণ হরণ করেন জীবসমূহের তাহাদের মৃত্যুর সময় এবং বাহাদের সৃত্যু আসে নাই তাহাদের প্রাণও দিদ্রার সময়” (৩৯ ৪৪২, প্াণুক্ত)। ইবুন মান্দার অভিমতে নফস মৃত্তিকাজাত উজ্জল, আর রূহ অবস্তুক জ্যোতির্ময়। কেহ কেহ বলেন, নফস মনুষ্য প্রকৃতি আর রূহ আল্লাহ প্রকৃতি উভয়টির প্রকৃতি বিপরিতমুখী । নফসের অবস্থান রূহের সহিত। বান্দার প্রকৃতি ও আসক্তির নাম নফস। আদম সন্তানের নফস শুধুই দুনিয়ামুখী। উহার আসক্তি শুধুই এই জগতের প্রতি। আর রূহ আখিরাতমুখী। আখিরাত বিষয়ে উহা প্রভাবশীল। অনেক দার্শনিকের মতে নফস একটি মানবসতা। হৃদয়ের সংগপ্ত হইতে উদ্ভূত কুযাশাচ্ বাষ্প যাহা প্রাণবহ স্বীয় আত্মার সমগোত্রীয় ৮৯.) ₹১০ ১৪ 55 হাতে আমার পক্ষ হইতে রূহ সঞ্চার করিব (১৫ $ ২৯)] কর্ণার অর্থবহ । মানুষের ফুৎকারে নির্গত হয়, মানবিক প্রকৃতির অক্সিজেন, কার্বন-ডাই অকসাইড ইত্যাকার. গুণবিশিষ্ট বাম্প। আর মহান অ্রষ্টার ফুৎকারে অস্তিত্ব লাভ করে অর্টার গুণবিশিষ্ট সত্তা যাহা আত্মার জগতে তাহার নির্ধারিত অধিষ্ঠানে অধিষ্ঠিত। উহার প্রভাব এই বাম্পের সহিত মিলিত হয়, যাহা প্রাণধারী।. সুতরাং বাম্পীয় প্রাণের প্রকৃতি স্বগাঁয় আত্মার মিলিত নাম নফস । আর এই স্বগীয় আত্মার প্রভাবে সমগোত্রীয় বিধানে নফস মানব দেহের ব্যবস্থাপনার কাজে লিপ্ত। এই কারণেই নফস অতি মহান ও অতি কর্ষ ক্রিয়াকলাপ গ্রহণে সক্ষম । যেমন আল্লাহ পাক বলেন, (85256581171 “অভঃপর ভিনি উহাকে উহার অসৎ কর্ম ও উহার সৎ কর্মের জান দান করিয়াছেন” (৯১ ৪৮)। তবে রূহ এই সকল হইতে উর্ধে প্রকৃত প্রস্তাবে রূহ ও নফস কখনও সমবৈশিষ্ট্যের পর্যায়ে আসে, আবার কখনও বিপরীতমুখী হয় (প্রাগুক্ত, পৃ. -১৫৮)। | ইমাম গাহালীর অভিষতে রূহ, কলব, নফস__এই তিনটি সুক্ম লতীফা দেহে অবস্থান করে । দৈহিকভাবে রূহ অর্থ-__হৃৎপিণ্ডের অভ্যন্তর ভাগ, কলব অর্থ হৎপি আর নফস অর্থ প্রবৃত্তি। আধ্যাত্মিকভাবে রূহ, কলব ও ইসলামী বিশ্বকোষ
— পৃষ্ঠা ২০৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।