00171917115 'আলাম স্বতন্ত্র বুদ্ধিমত্তার স্থানও ইহাই । ফলে মানুষের “আকৃল", যাহা এ সকল বুদ্ধিরই অংশ, এই জগতের সহিত সম্পর্কযুক্ত । আল-জুরজানী (তো'রীফাত, পৃ. ২৪৬) 'নুফূস' (আত্মাসমূহ)-কেও এই স্থানের অন্তর্ভুক্ত করিয়াছেন। 'নুফুস”-এর স্থান কখনও কখনও 'আলামু'ল-জাবারত'-এও নির্ধারণ করা হইয়া থাকে । ইহার সাধারণ প্রতিশব্দ হইতেছে ৪ “আলামু'ল-গশয়ব', “আলামু*ল-আমর', “আলামু*ল-জাবারূত' শব্দটি হশাদীছে'রও একটি পরিভাষা । কয়েকটি হাদীছে'ই ইহার উল্লেখ পাওয়া যায় (দ্র. £. ৭. ডু 509170]5, 18. 06109606 01792%290, ৮৩, টীকা) £ সর্বময় ক্ষমতাবানের জগত সাধারণভাবে “বারযাখ'-এর স্থান, “মধ্যবর্তী” এক দুনিয়া (কোন কোন পাঠ অনুসারে এই শেষোক্তটিকে “মালাকৃত'-এর নিকটবর্তী বলা হইয়াছে)। আল-গণশাযালীর মতে, মানব আত্মার গ্রহণ ক্ষমতা ও কল্পনাশক্তিসমূহ এই জগতের অন্তর্গত । আবূ তালিব আল-মাককী (তা'রীফাত, পৃ. ৭৭)-এর অনুসরণে আল-জুরজানী বর্ণনা করেন যে, কখনও কখনও অবশ্য “জাবারূত'কে আল্লাহ-এর নাম ও সি-ফাতের জগতরূপেও গণ্য করা হইয়া থাকে । আল-কাশানী ইহার সঙ্গে কাদা (আল্লাহ্র পূর্ব নির্ধারিত হুকুম)-কেও যোগ করেন; সংরক্ষিত ফলককেও ইহার আওতাধীন বলিয়া মনে করেন। ? এই জগতসমূহের পারস্পরিক সম্পর্ক. (১) লরি মিছা হর 'আলামু'ল-মালাকৃত” বা “আলামু'ল-জাবারূত'-এর সঙ্গে বা একই সঙ্গে উভয়ের সহিত এক সাযুজ্যে থাকিতে পারে। বলা হয় আল-গাযালী) যে, ইত্দিয়গ্রাহ্য জগত হইতেছে 'আলামু'ল-মালাকৃত'-এর প্রতিবিষ্ব বা উপমা €তু. প্রাটো বর্ণিত ০৪৮৩-এর “ছায়া')। “আলামু'ল-মিছাল' দ্বারা যেভাবে নমুনাভিত্তিক প্রতিচ্ছবির ধারণা বুঝায় তাহাতে উহা “জাবারূত' ও “বারযাখ'-এর কথাও স্মরণ করাইয়া দেয়। সংক্ষেপে “মালাকৃত” হইল ্বাধিষ্ঠ বিশুদ্ধ বুদ্ধিমত্তার জগত; “জাবারূত' হইল মূল জগত ও অপার্থিব জগতের ছায়া বা প্রতীক, যাহা অপার্থিব অতীন্দ্রিয় “ভাবশক্তির' প্রেরণা সৃষ্টি করে। [751965567 এইভাবেই বিষয়টিকে গ্রহণ করিয়াছেন। ইব্ন সীনার ৃষ্টিতত্বের ধারণা অনুসারে কার্যকর, বাস্তব বুদ্ধিমন্তা বা প্রজ্ঞার স্থান হইল 'মালাকৃত'-এ, আর অপার্থিব আত্মার স্থান “জাবারূত'-এ। (২) বিভিন্ন জগতের এই স্তর বিন্যাস যথার্থ বলিয়াই বিবেচিত হউক বা তাহা কিংবদন্তীই হউক, “ফালাসিফা', আল-গশযালী ও “ইশরাকি"য্যুন”, ইছাদের প্রত্যেকেই স্ব স্ব বৈশিষ্ট্য অনুযায়ী শিক্ষা দেন যে, মানুষ কি করিয়া তাহার “আলামু*ল-মুল্ক' হইতে দুই উচ্চতর জগতে নিজেকে উন্নীত করিতে পারে। ইহাই “কাশফ' উন্মোচন, অন্তৃষ্টি) বা “মুকাশাফা' আল-গণযালী (ইহ্য়া, ৩খ.. ১৭-১৯) বলেন, মানবমনের (কেণলব) “দুই দরওয়াযা”, একটি “মালাকৃত'-এর জগতের.দিকে, আর অপরটি 'মুলক' বা 'শাহাদা' এর জগতের দিকে । তদুপরি বৃহত্তর জগত ও ক্ষুদ্রতর জগতের মধ্যকার সম্পর্ক বিষয়ে তিনি মনে করেন, মানুষের মধ্যে তাহার দেহ, মনন শক্তি ও আত্মা-“মুলক', “জাবারূত ও “মালাকৃত' এই তিন জগতের প্রতিচ্ছায়া রহিয়াছে। তবে এমনও হইতে পারে যে, কোন দুই জগতের ..অধ্যকার সম্পর্ক বিপরীত ভাবাপন্ন হইয়া যাইতে পারে । সংক্ষেপে জগতের _নিঙ্গলিখিতরূপে শ্রেণীবিভাগ করা যাইতে পারে ৫ আমর-এর জগত' খালক'-এর (ইন্্রিয়গ্াহ্য) জগত বিপরীত এবং 'জাবারূত, মালাকৃত: ও “মিছাল' এই তিনটির সমৰ্য় 'আলামু*ল-আমর । (৩) “মালাকৃত" ও “জাবারূত'-এর মধ্যকার পারস্পরিক সম্পর্কের ১৯১ “আলাম বিষয়ে কিছু অস্পষ্টতা রহিয়াছে £ (ক) আল-গশযালীর যুক্তি উপরে দ্র.) অনুসারে, “মালাকৃত' বুদ্ধিগ্াহ্য বাস্তবতার.জগত যাহার অধীনে-হইল ফেরেশতাগণ, সুক্ষ সত্তাসমূহ (তু. আল-গশযালী, মিশকাতু'ল-আনওয়ার)। প্রকৃতপক্ষে “আলামু'ল-আমর' বা নির্দেশের জগত আল্লাহ্র অসৃষ্ট বাণীর জগতের সমার্থক। “জাবারূত' তাই উচ্চতর জগত হইতে নিষ্ত্ান্ত এবং নমুনাগত উপমার এক মধ্যবর্তী জগতে পতিত আলোকের প্রতিসরণ এবং একমাত্র নবী বা “আরিফ-এর পক্ষেই অন্তর্দৃষ্টি দ্বারা সেখানে প্রবেশ করা উর বিনি। দেই জাগৃত হতে প্রতীক ধার করিয়া সাপিরা ভাহা আমর জন্য নির্দেশরূপে প্রদান করেন। ইহ্য়াতে আল-গশযালী (র) “আলামু*ল-মুলক-এর মধ্য দিয়া পরিভ্রমণকে দুনিয়াতে মানুষের অগ্রগতির সঙ্গে তুলনা করিয়াছেন; আর *আলামুল-জাবারত-এর মধ্য দিয়া পরিভ্রমণকে তুলনা করিয়াছেন দুনিয়াতে জাহাজযোগে ভ্রমণের সঙ্গে; “আলামুল-মালাকৃত-এর মধ্য দিয়া পরিভ্রমণকে তুলনা করিয়াছেন সেইরূপ এক ব্যক্তির ভ্রমণের সঙ্গে যিনি সরাসরি পানির উপর পদচারণা করিতে পারেন । অতএব পরিষ্কারভাবেই জাবারত হইতেছে “মধ্যবর্তী দুনিয়া, যাহার উ্ধ্ব-অধঃ উভয়টির সঙ্গে যোগাযোগ রহিয়াছে। . আল-গশযালী (র) তাহার “ইমলা' গ্রন্থে বলেন, উহা দৃশ্যমান জগতে প্রকটিত হইতে পারে, যদিও সর্বশক্তিমান উহাকে 'মালাকৃত'-এর জগতের সঙ্গে সম্পৃক্ত করিয়া দিয়াছেন। “মালাকৃত-এর শ্রেষ্ঠত্ব আলেকজান্দ্িয়ার ইবৃন আতশইইন্তাহ প্রমুখ কর্তৃকও স্বীকৃত হইয়াছে । (খ) অন্যান্য রচনায়, বিশেষত ওয়াহদশতু'ল-উজুদপন্থী সূফী মতবাদ অনুসারে (যাহার উৎপত্তি ঢ10607 অজ্ঞেয়বাদ._ হইতে) জাবারূতকেই শ্রেষ্ঠত্ প্রদান করা হইয়াছে বলিয়া প্রতীয়মান হয় । তাই তুকর অভিধান “মারিফাত নামে? তু. ০872. 06 ৪450, 8191.)-তে বিভিন্ন 'আলামকে নিম্নগামী ক্রমে এইরূপে সাজান হইয়াছে $ (১) *আরশ আল্লাহ্র সিংহাসন); (২) জাবারূত; (৩) কুরসী (আল্লাহ্র আসন); (৪) মালাকৃত; (৫) মানব জগত জান্নাতসহ। ৬. 0766০0675 ভাও৮-এর মতে এই ক্রমের যথার্থতা প্রমাণসাপেক্ষ । 'আদ-দুর্রাতু*ল-ফাখিরা” অনুসারে আদম সন্তান ও প্রাণীকুলের-বাসস্থান হইল 'মুলক'-এর জগত; ফেরেশতা ও জিন্নগণের জগত “মালাকৃত', আর প্রধান প্রধান ফেরেশতার বাসস্থান “জাবারূত' (তু. ডা. ভ/21051770]0, পু. গ্র.ঃ পৃ. ৭৭) অথবা অন্যভাবে আল্লাহ্র কালাম কুরআন (অসৃষ্ট) স্ব-সত্তায় বর্তমান আছে জাবারূত-এ, আর ইসলাম (সালাত, সণওম, সবর) মালাকৃত-এ সম্পৃক্ত । ইশরাক'-এর ইমাম বলিয়া কথিত আস-সুহরাওয়াদী (হি-কমাতু'ল- ইশরাক', 0:07070 সংক্ষরণ, পৃ. ১৫৬-৭) “জাবারূত' -এর জগতের মধ্য . দিয়া অতিক্রান্ত আলোক ও “মালাকৃত”-এর সত্তাকে একই সাযুজ্যে একই পরিচ্ছেদে একত্র করিয়াছেন । উক্ত গ্রন্থের অন্যান্য পরিচ্ছেদে কখনও কখনও “জাবারত'-এর বিষয়, কখনও কখনও “মালাকৃত'-এর সর্বজয়ী আলোর বিষয় আলোচিত হইয়াছে । উভয় .জগতে পরস্পরের মর্যাদা অনুসারে শ্রেষ্ঠ ফেরেশতাগণ কিংবা বোধগম্য আলোকচ্ছটার ভিরাকতি। স্থান নিদিষ্ট আছে। অতএব, সৃক্ষ্মতম অতীন্দ্রিয় এই সকল জগতের পারস্পরিক সম্পর্ক বিভিন্ন হইতে পারে । তাই প্রতিটি ক্ষেত্রে যেখানে যে শব্দ উল্লিখিত রহিয়াছে. সেখানে সেই শব্দের নিরিখে পর্যালোচনা করিতে হইবে, অবশ্য শব্দের ব্যুৎপত্তি হইতে প্রাপ্ত কিছুটা পথনির্দেশরূপে কাজ করিতে পারে । ইসলামী বিশ্বকোষ
— পৃষ্ঠা ১৯৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।