00171917115 'আলাকী বংশ অভিহিত । কিন্তু এই কৃষ্ণকায় সৈনিকগণের কোন কালেই কোন বিশেষ সামরিক মূল্য ছিল না। | | | মাওলায় ইসমা“ঈল তীহার রাজত্বকালের প্রারন্ত হইতেই. আলজেরীয় অভিযানে অকৃতকার্য হন এবং তুকী্দের সহিত স্বাভাবিক শর্তে সন্ধি করিতে বাধ্য হন, স্পেনীয় উপনিবেশ মাহদিয়্যা এবং আল-আরাইশ (7,97901076) পুনরুদ্ধার করিতে সক্ষম হন । বৃটিশগণ তানজিয়ার (তানজা) ত্যাগ করে। মাযাগান, সিউটা (সাবতা) এবং মেলিললা খৃষ্টানদের অধিকারে থাকে। তাহার দীর্ঘ শাসনকালের প্রায় সমগ্র সময় অভ্যন্তরীণ বিদ্বোহ, মিথ্যা দাবিদারের উত্থান ও উপজাতীয়গণের বিদ্রোহ ইত্যাদি দমনে ব্যয়িত হয়। দেশে বহু কালব্যাপী অরাজকতা বিরাজ করে এবং রাজশক্তি কর্তৃক বিজিত দেশের উপর চাপানো প্রবল আর্থিক বোঝা বিদ্রোহে ইন্ধন যোগায় । সিন্হাজা বারবারদের বিরুদ্ধে পরিচালিত অভিযানগুলিই ছিল সর্বাপেক্ষা কষ্টসাধ্য । ইহাদের কিছু সংখ্যকের সাহায্যেই মাওলায় ইসমা“ঈল মধ্যআটলাসে কিছুদিনের জন্য শান্তি আনয়ন করেন! কিন্তু সমগ্র মরক্কো স্বীয় অধিকারে আনয়ন করিতে তিনি কখনও কৃতকার্য হন নাই। ইউরোপের সহিত মাওলায় ইসমাঈলের কূটনৈতিক সম্পর্ক অনেক সময় ভুল ধারণার সৃষ্টি করিত। তিনি খৃষ্টান জগতকে ঘৃণা করিতেন । তাহার বাস্তবায়ন করা হইয়াছিল; মূলত ইহা নেতিবাচক ছিল। ইউরোপীয় জাতিসমূহের প্রচেষ্টা সত্বেও বন্দিগণের সমস্যার সন্তোষজনক সমাধান হয় নাই। বৈদেশিক বাণিজ্য ছিল অকিদ্ধিৎকর। মরক্কো ক্রমবর্ধমানভাবে ইউরোপ ও তুর্ক আলজেরিয়া হইতে দূরে সরিয়া দীড়ায়; পুনর্জীগরণের বীজ বাহির হইতে বপন করা যায় না। | ইস্মা*ঈল দেশের অভ্যন্তরে স্বীয় বংশের অবস্থান সুদৃঢ় করেন এবং অঞ্চলবিশেষে শান্তি-শৃঙ্খলা আনেন, কিন্তু তিনি আরব অথবা বারবার সমস্যার সমাধান করিতে অকৃতকার্য হন। তীহার মৃত্যুর পর কৃষ্ণকায় অনিয়মিত সৈনিকদল গোলযোগের প্রধান উষ্কানিদাতা বলিয়া প্রমাণিত হয়। ইসমা“ঈল মরক্কোর বিরাজমান বিশৃংখলার কোন প্রতিকার করেন নাই কিংবা দেশকে কোন নৃতন পথে পরিচালিত করেন নাই। তাহার মৃত্যুতে পরবর্তী অরাজকতা পূর্বাপেক্ষা জটিলতর রূপ ধারণ করে। _ অরাজকতার যুগ (১১৩৯-৭০/১৭২৭-৫৭) ঃ ত্রিশ বৎসর যাবত মাওলায় ইসমা'ঈলের বিভিন্ন পুত্রকে “আবীদ গীশ ও এমনকি সমতলে আগত বারবার উপজাতীয়গণ সুলতশানরূপে মনোনীত এবং সিংহাসনচ্যুত করিয়া আসিলে সাতজন শাসকের আগমন এবং অবসান ঘটে । তাহাদের একজন, আহমাদ আয-যণহাবী, দুইবার রাজত্ব করেন এবং “আবদুল্লাহ দ্র) বিভিন্ন সময়ে চারিবার রাজত্ব করিয়াছিলেন । মরক্কোর ইতিহাসে ইহা অন্ধকারতম যুগের অন্যতম। অরাজকতা ও লুগ্ঠন কার্য শাসিত অঞ্চল ও বড় শহরগুলিকে ধ্বংসস্তূপে পরিণত করে। মুহণম্মাদ ইব্ন “আবদিল্লাহ (১১৭০-১২০৪/১৭৫৭-৯০) $ মুহশম্মাদ ১১৭০/১৭৫৭ সালে সুলতান মনোনীত হইবার পূর্বেই মাররাকুশে তাহার পিতার. খলীফা হিসাবে গুরুতৃপূর্ণ দায়িত্ব পালন করেন। সমস্যা সমাধানের কোনও নূতন পন্থা উদ্ভাবন কিংবা দেশকে প্রকৃতভাবে পুনর্গঠনের জন্য কোনও ব্যবস্থা গ্রহণ করার ব্যাপারে মুহণম্মাদ তাহার পূর্বসূরী বা উত্তরসুরিগণ অপেক্ষা অধিকতর দক্ষ ছিলেন না । তিনি যে প্রধান সমস্যাগুলির সম্মুখীন হন তাহার কোনটারই সমাধান করিতে পারেন নাই । তবুও তাহার সঙ্গতির ই.বি.--৩/২৪ ১৮৫ “আলাকী রংশ সীমাবদ্ধতা সম্বন্ধে সচেতন থাকিয়া নিজের সাধ্যমত এবং দেশের অবস্থার পরিপ্রেক্ষিতে তিনি তাহার রাজত্বে শান্তি ও উন্নতি বিধান করেন । তিনি কর আদায়ের ব্যবস্থা সংগঠিত করেন, নিখুঁত মুদ্রা প্রস্তুতের ব্যবস্থা করিয়াছিলেন এবং গীশ ও আবীদ-এর অবশিষ্টাংশ এবং শাসিত উপজাতির কয়েকটি নির্বাচিত সৈন্যদল লইয়া একটি ক্ষুদ্র সামরিক বাহিনী গঠন করিয়াছিলেন । হামলা প্রতিরোধ করিতে তিনি সক্ষম ছিলেন না, ফেঘ হইতে তাদলা হইয়া মাররাকুশ পর্যন্ত সড়কটি তাহার সময়েই বিচ্ছিন্ন হইয়া যায়। পর্তুগীজগণ ১১৮২/১৭৬৯ সালে মাযাগান পরিত্যাগ করিলে উহা পুনর্দখল করিবার সৌভাগ্য তাহার হইয়াছিল । সিউটা (সাবতা) এবং মেলিন্াতে দুইবার পরাজয় বরণ করিবার পর তিনি স্পেনের সহিত শাস্তি স্থাপন করেন। তিনি মরক্কোর জন্য একটি নির্দিষ্ট পরিমাণ বৈদেশিক বাণিজ্যের অপরিহার্যতার বিষয় উপলব্ধি করেন। তদনুসারে তিনি প্রধান প্রধান ইউরোপীয় শক্তির সহিত বাণিজ্য এবং বন্ধুত্ব চুক্তি স্বাক্ষর করেন। তিনি অধিকাংশ ইউরোপীয় ব্যবসায়ী এবং কূটনৈতিক কর্মচারিগণকে নৃতন শহর মোগাদোরে, যাহার নির্মাণ ১১৭৯/১৭৬৫ সালে শুরু হইয়াছিল এবং ইউরোপীয় স্থপতিগণ কর্তৃক যাহা পরিকল্পিত হইয়া ছিল, একত্র করিবার বৃথা চেষ্টা করিয়াছিলেন । | মুহাম্মাদ ইব্ন “আবদিল্লাহর শীসনকালের শেষভাগ তদীয় পুত্র এবং ভাবী উত্তরাধিকারী আল-য়াধীদ-এর বিদ্রোহ দ্বারা বিদ্িত হয়। . “আলাবীগণের রক্ষণশীল নীতি £ মরক্কো সংকটের পটভূমি (১২০৪-১৩১১/১৭৯০-১৮৯৪)। আল-য়াধীদের স্বল্পকালীন শাসনকাল (১২০৪-৬/১৭৯০-২) স্পেনের সহিত বিরাদ এবং দক্ষিণ মরকোর সাংঘাতিক বিদ্রোহ দ্বারা চিহিতত। এই ধর্মোন্মাদ ও রক্তপিপাসু সুলতণনের করেন এবং মরকোকে স্বল্পকালের জন্য যুদ্ধ-বিগ্রহ হইতে অবকাশ প্রদান করেন। ৃ উনবিংশ শতাব্দীর শেষ নাগাদ উত্তরাধিকার সংক্রান্ত সংকট হইতে মরক্কো রেহাই পায়; প্রতিটি ক্ষেত্রেই মনোনীত উত্তরাধিকারী নির্বঞ্চাট সিংহাসন লাভ করে। ও সুলায়মান (১২০৬-৩৮/১৭৯২-১৮২২) [দ্র.], 'আবদু'র-রাহ'মান ইব্ন হিশাম (১২৩৮-৭৬/১৮২২-৫৯) (দ্র.], মুহণন্মাদ ইবৃন “আবদি'র-রাহ-মান (১২৭৬-৯০/১৮৫৯-৭৩) এবং মাওলায় আল-হশসান (১২৯০-১৩১১/ ১৮৭৩-৯৪) [দ্র] প্রমুখ সুলতশনগণ বিচক্ষণ ও বাস্তবধর্মী শাসক ছিলেন। কিন্তু তাহাদের নীতিমালা উদ্যমের স্বাক্ষরবাহী এবং খুঁটিনাটি নানা বিষয়ে নমনীয়তাসম্পন্ন হইলেও প্রগতিশীল ছিল না। এই সমগ্র সময়কালে মরক্কোর অভ্যন্তরীণ সমস্যাগুলি অভিন্ন ছিল। সেনাবাহিনী ছিল দুর্বল; “'আবীদগণকে দমন করা হয়, কিন্তু গীশণণকে উচ্চ পদমর্যাদায় পুনঃপ্রতিষ্ঠিত করা হইলেও তাহারা অনিয়ন্ত্রিত এবং বহুলাংশে অকার্যকর থাকিয়া যায়। সৈন্যদলের মধ্যে শ্রেষ্ঠ ছিল অনুগত উপজাতীয় সৈন্যদলগুলি যাহাদেরকে কোন অভিযানের প্রান্ধালে সং্রহ করা হইত । সুলত ণনগণের কর্মশক্তি সম্পূর্ণরূপে শাসিত অঞ্চলসমূহ হইতে খাজনা সংগ্রহের ব্যাপারে নিয়োজিত. থাকে, যদিও এই নীতি সব সময় ফলপ্রসূ হয় নায়। ত্রমাবয়ে বর্ধিত আকার প্রাপ্ত বিলাদুস-সীবা [দ্র.]-কে শান্ত রাখার উদ্দেশে তাহার সকল দাবি ত্যাগ করেন। ইসলামী বিশ্বকোষ
— পৃষ্ঠা ১৮৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।