Islami Bisshowkosh : Bangladesh Islamic Foundation — Islami Bisshowkosh Part 3
/ ৭৯৮
📝 লেখা 📖 পিডিএফ

00171917115 “আলাউদ্দীন খালজী করিতে সক্ষম হন। বিজেতা ছাড়াও তিনি একজন প্রখ্যাত শাসক ও সংগঠক ছিলেন। সাম্রাজ্য পরিচালনায় তাহার প্রশাসনিক মেধা তাহাকে গৌরবোভ্ল অবস্থানে সমাসীন করিয়াছে (কে. এস. লাল, পূর্বোক্ত গ্রন্থ, পৃ. ১৫৩)। সার্বভৌম শক্তির নৃতন আদর্শে অনুপ্রাণিত “আলাউদ্দীনই সর্বপ্রথম সামরিক জায়গীর সমন্িত তুর্কী সাম্রাজ্যের কেন্দ্রীয় শাসনকে সংহত ও সুদৃঢ় করেন (বাংলা বিশ্বকোষ, ১ম খণ্ড, ৩৬৮) । ভারতে মুগল শাসনামলের পূর্বে “আলাউদ্দীন খালজীর ন্যায় অন্য কোন শাসক রাষ্ট্রীয় কার্যকলাণের সংগঠন ব্যবস্থায় এত বেশী মনোযোগী হন নাই। স্বৈরতন্ত্র ও একনায়কত্বকে ভিত্তি করিয়া তিনি একটি শক্তিশালী কেন্দ্রীয় প্রশাসনিক ব্যবস্থা গড়িয়া তুলিয়াছিলেন। শাসনকার্ষের ব্যাপারে সুলতান “আলাউদ্দীন খালজী ভিনরমুখী মতাদর্শে বিশ্বাসী ছিলেন । তিনি নিজেকে সার্বভৌম ক্ষমতার অধিকারী বলিয়া মনে করিতেন । তীহার মতে সুলতান সকল ক্ষমতার উৎস এবং তাহার বিরোধিতা করিবার বৈধ অধিকার কাহারও নাই । শাসন সংক্রান্ত ব্যাপারে কোন দল কিংবা ব্যক্তিবিশেষের প্রভাবের বিলুপ্তি সাধন করাটা ছিল তাহার নীতির মূল লক্ষ্য । এয়োদশ শতাব্দীতে দিল্লীর সুলতানগণ শাসন সংক্রান্ত ব্যাপারে, উলামা ও অভিজাত এই দুই সম্প্রদায়ের দ্বারা প্রভাবাবিত হইতেন। তিনি রাষ্ট্রীয় প্রশাসনে “উলামার হস্তক্ষেপের পরিসমাপ্তি ঘটান এবং অভিজাত সম্প্রদায়কে তাহার আজ্ঞাবাহী খাদেমে পরিণত করেন । এইভাবে সুলতান একটি শাক্তিশালী কেন্দ্রীভূত শাসনব্যবস্থার প্রবর্তন করেন। তিনি ছিলেন সর্বোচ্চ প্রশাসক, সমর নায়ক ও বিচারক (প্রভাতাংশু মাইতি, পূর্বোক্ত গর্থ, পৃ. ৭৪) কাী মুগীছুদ্দীনের সঙ্গে সুলতানের আলাপচারিতার মধ্যে দিয়া রাজতন্ত্র সম্পর্কে তাহার ধারণা উন্মোচিত হইয়াছে (ফিরিশতা, পূর্বোক্ত, বাংলা অনুবাদ, পৃ. ২৭৩-২৭৭)। এই কাষীর পরামর্শ সত্তেও সুলতান বিশ্বাস করিতেন, সালতানাতের স্থায়িত্‌ু বিধানের উদ্দেশ্যে দুর্নীতিপরায়ণ কর্মকর্তাদেরকে সমুচিৎ শাস্তি দেয়ার অধিকার সুলতানের আছে। সুলতান মনে করিতেন, তিনি নিজে কঠোর পরিশ্রম এবং অনেক রক্তপাত ঘটাইয়া যে ধন-সম্পত্তি হস্তগত করিয়াছেন উহা তাহার নিজের রাজকীয় কোষাগার বা বায়তুল মালের নয় । কাষী সুলতানের সহিত দ্বিমত পোষণ করিয়া বিনীতভাবে জবাব দেন, সুলতান দেবগিরিতে যে সম্পদ লাভ করিয়াছেন তাহা মুসলিম বাহিনীর বীরতে সম্ভব হইয়াছে এবং যে পরিমাণ সম্পদ পাওয়া গিয়াছে তাহা সবই _ বায়তুল মালের প্রাপ্য এবং সুলতানের সুখভোগের জন্য ব্যবহৃত হইতে পারে না। সুলতান এবং তাহার পরিবার-পরিজনের জন্য রাজকোষ হইতে কি পরিমাণ অর্থ হণ করিতে পারিবেন ইহার জবাবে কাষী তিনটি পর্যায় বর্ণনা করিয়াছেন £ (এক) এই ক্ষেত্রে সুলতান প্রথম চারি খলীফার নীতি অনুসরণ করিলে একজন সাধারণ সৈনিকের প্রাপ্ত অর্থের সমপরিমাণ গ্রহণ করিতে . পারেন। (দুই) ইহাকে তীহার রাজকীয় মর্যাদাহানিকর মনে করিলে তিনি একজন সেনাপতির সমান অর্থ গ্রহণ করিতে পারেন । (তিন) সুলতান যদি সর্বশ্রেষ্ঠ অফিসার অপেক্ষা বেশী অর্থ গ্রহণ করিতে পারেন । কিন্তু ইহা রাজনীতিবিদের নীতি, ইহা শরীআতের বিধান নয়। সুলতান ইহাতে অত্যন্ত ক্ুদ্ধ হন (এ, পৃ. ২৭৫-২৭৬)। অতঃপর সুলতান কাধীর নিকট তীহার নীতি ব্যাখ্যা করেন । বিদ্রোহ বন্ধ করিতে গেলে হাজার হাজার জীবন নষ্ট হয় । কিন্তু রাষ্ট্র ও জনগণের মঙ্গলের ১৭৫ “আলাউদ্দীন খালজী দিকে লক্ষ্য রাখিয়া আমি এইরূপ নির্দেশ জারি করি। যে সমস্ত লোক অমনোযোগী, মানমর্যাদাহীন এবং আমার আদেশ অমান্য করে আমি . তাহাদের দমন করিতে ও আনুগত্যে আনিতে কঠোর হইতে বাধ্য হই। আমি জানি না ইহা সঙ্গত না বেআইনী । রাষ্ট্রের মঙ্গলের জন্য অথবা জরুরী অবস্থার পরিপ্রেক্ষিতে যাহা অনুকূল মনে করি তাহাই আমি ঘোষণা করি। শেষ বিচারের দিন কি হইবে ইহার কিছুই আমি জানি না (ঈশ্বরী প্রসাদ, পৃ. ৯৪-৯৫; ফিরিশতা, পৃ. ২৭৬-২৭৭)। সার্বভৌমত্বের এই নৃতন মতবাদ ছিল সময়ের পরিপ্রেক্ষিতে সৃষ্ট | এই মতবাদে জনগণের মৌন সম্মতি ছিল না এবং উলামার দাবির প্রতি তাহারা কর্ণপাত করিতেন না। জনসাধারণ সুলতানের প্রতি সবিনয় আনুগত্য প্রকাশ করে। কারণ তিনি তাহাদের জন্য শান্তি ও শৃংখলা ফিরাইয়া আনিয়াছিলেন। খালজী সাম্রাজ্যের রূপরেখা ইসলামের রীতিনীতির বহির্ভূত ছিল না। এই প্রেক্ষিতে তাহার মূলমন্ত্র হইল ৪ ইসলাম তাহার প্রিয়, সাম্রাজ্য ছিল তীহার প্রিয়তর ৷ অর্থাৎ তিনি সর্বদাই সাম্রাজ্যের কল্যাণ চাহিতেন। ব্যক্তিগত জীবনে ইসলামের আদর্শ পালন করিতেন, কিন্তু রাষ্ট্র শাসনের ক্ষেত্রে তিনি উলামার পরামর্শ স্বীকার করেন নাই । উলামার নিয়ন্ত্রণ হইতে করেন মাত্র [শ্রী প্রভাতাংশু মাইতি, ভারত ইতিহাস পরিক্রমা, কলিকাতা, পৃ. ৭৫)। অবশ্য তিনি ইসলাম ধর্মকে আঘাত করেন নাই (বাংলা বিশ্বকোষ, ১ম খণ্ড, পৃ. ৩৬৮).। সুলতান “আলাউদ্দীনের এই দৃষ্টিভঙ্গি হইতে ইহা অনুমান করা যায় যে, তিনি ইসলাম ধর্মকে অবজ্ঞা করেন নাই । তিনি ইসলামের একজন অনুসারী ছিলেন (4) 4১০0৮910050 77101 ০ [7015 297-31 1) ৷ মূলত সুলতান “আলাউদ্দীন খালজী সামরিক স্বৈরতন্ত্রে বিশ্বাস করিতেন। তিনি মনে করিতেন, যতক্ষণ তাহার সেনাবাহিনী শক্তিশালী ও অনুগত থাকিবে ততক্ষণ তাহার কাহারও সাহায্যের দরকার নাই । তিনি তাহার সামরিক ক্ষমতার দাপটে অভিজাত ও উলামাকে স্তব্ধ করিয়া দেন। তাহার মৃত্যুর সঙ্গে সঙ্গেই তীহার স্বৈরতন্ত্র ধ্বংস হয় ।-. সুলতান “আলাউদ্দীন খালজী সিংহাসনে উপবেশনের পরপরই অনেকগুলি বিদ্রোহের সম্মুখীন হন। শ্বাশুড়ী মালিকা জাহান, শ্যালক রুকনুদ্দীন ইবরাহীম, হাজ্জী- মাওলা, ভ্রাতুস্পুত্র আকাত খান, ভাগিনেয় মালিক “উমার ও মান্গুখান এবং অন্যান্য অভিজাতবর্গ, এমনকি গ্রামাঞ্চলে হিন্দু রায়, খুৎ ও মুকাদ্দীমগণও সুলতানের বিরুদ্ধে বিদ্রোহের ধজা উত্তোলন করে । “আলাউদ্দীন এই বিদ্রোহগুলি দমন করার পর তাহার চুলচেরা বিশ্লেষণ করেন। তিনি বিদ্রোহগুলির পশ্চাতে চারিটি কারণ খুঁজিয়া পান £ (১) সাম্রাজ্যের গুপ্তচর ব্যবস্থার দুর্বলতার জন্য সুলতান সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চলে কি ঘটিতেছিল তাহা জানিতে পরিতেন না। বিদ্রোহের চক্রান্ত করিলে তিনি সংবাদ পাইতেন না। (২) অবাধ মদ্যপান; (৩) আমীর-উমারা মদের মজলিসে এবং অন্যান্য সামাজিক অনুষ্ঠানে অবাধে মেলামেশা করিয়া চক্রান্ত করিবার সুযোগ পায় এবং (৪) ধন-সম্পদ বৃদ্ধি। কারণ ধন-সম্পদের প্রাচুর্য মানুষের মনে নানা প্রকার প্রলোভন এবং চক্রান্তের সৃষ্টি করে। “আলাউদ্দীন খালজী বিদ্রোহের পশ্চাতে চারিটি কারণ নির্ধারণ করার পর সেইগুলির প্রতিকারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন। সুলতান অতি কঠোর আইন প্রণয়ন করেন এবং সর্বপ্রথম তিনি সম্পত্তি ইসলামী বিশ্বকোষ

— পৃষ্ঠা ১৭৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।