Islami Bisshowkosh : Bangladesh Islamic Foundation — Islami Bisshowkosh Part 3
/ ৭৯৮
📝 লেখা 📖 পিডিএফ

00171917115 “আলাউদ্দীন খালজী স্বল্প দিন চিতোরে অবস্থানের পর পুত্র খিযির খানকে চিতোরের শাসনকর্তা নিযুক্ত করিয়া সুলতান “আলাউদ্দীন দিল্লী প্রত্যাবর্তন করেন। খিযিরাবাদ। পরে রাজপুতদের ক্রমাগত চাপের মুখে খিযির খান ১৩১১ খু.-এর দিকে চিতোর পরিত্যাগ করিতে বাধ্য হন। “আলাউদ্দীন মালদেব নামক একজন রাজপুত সামন্তকে চিতোরের শাসনকর্তা নিযুক্ত করেন। মালদেব মাত্র সাত বসর চিতোর অধিকারে রাখেন । 'আলাউদ্দীন খালজীর মৃত্যুর পর রাণা হাদ্বির মালদেবকে বিতাড়িত করিয়া ১৩১৮ খৃ.-এ চিতোর পুনরুদ্ধার করেন (ঈশ্বরী প্রসাদ, প্রাপ্ুক্ত).। চিতোর অধিকারের পর সুলতান “আলাউদ্দীন মালওয়া (মোলব) আক্রমণ করেন। মালওয়ার রাজা মুসলিম বাহিনীর সহিত অনেক যুদ্ধ করিয়া পরাজিত হন এবং আত্মসমর্পণ করিতে বাধ্য হন। মালওয়া জয়ের পর সুলতান সেখানে একজন মুসলমান শাসক নিযুক্ত করেন। স্বল্প পরেই মান্ডু, উজ্জয়িনী, ধার, চান্দেরী প্রভৃতি শহরগুলি বিজিত হয় ।১৩০৫ খু.-এর মধ্যে সমগ্র উত্তর ভারত সুলতান “আলাউদ্দীনের অধিকার আসে (এ, পৃ. ৯০)। | উত্তর ভারত বিজিত হওয়ার পর সুলতান 'আলাউদদীন খালী দাক্ষিণাত্য বিজয়ের দিকে মনোনিবেশ করেন । দাক্ষিণাত্যের ভৌগোলিক অবস্থান, হিন্দু রাজাদের ক্রমাগত শক্রতা এবং রাজধানী দিল্লী হইতে দূরত্ব এই সকল কারণে দাক্ষিণাত্য বিজয় মুসলমানদের জন্য একরূপ অসম্ভব ছিল। কিন্তু সুলতান “আলাউদ্দীন দমিবার পাত্র.ছিলেন না (এ,৯১)। তিনি দাক্ষিণাত্য বিজয়ে মালিক কাফুরকে সেনাপতির দায়িত্ব দেন। সেই সময় দক্ষিণ ভারতে চারিটি প্রধান সমৃদ্ধ রাজ্য ছিল। বিন্ধ্য পর্বতের পশ্চিমের দেবগিরির বরঙ্গল, কৃষ্ণা নদীর দক্ষিণে হয়সল রাজ্য, রাজধানী দ্বার সমুদ্র এবং সুদূর দক্ষিণে পাপ্ত রাজ্য, রাজধানী মাদুরা । সমৃদ্ধিশালী এই রাজ্যগুলির মধ্যে : কোনরূপ এক্য ছিল না এবং তাহারা একে অন্যের বিরুদ্ধে অবিরত সংঘর্ষে লিপ্ত থাকিত। দক্ষিণ ভারতীয় রাজ্যগুলির মধ্যে এই অনৈক্য “আলাউদ্দীনকে উৎসাহিত করিয়াছিল । | যাহা হউক, দাক্ষিণাত্যের পথে মালিক কাফুর মালওয়া ও গুজরাট আক্রমণ করেন । তিনি বামেলা রাজা করণকেও পরাজিত করেন। জ্েষ্ঠপুত্র খিযির খানের সহিত বিবাহ দেন (ফিরিশতা, পূর্বোক্ত, বাংলা অনুবাদ, পৃ. ২৮৮-২৯২)। মালিক কাফুর দেবগিরির যাদব বংশের রাজা রামচন্দ্রকে আত্মসমর্পণ করিতে বাধ্য করেন । রাজাকে দিল্লীতে পাঠাইয়া দেওয়া হয়। সুলতান তাহাকে সাদরে গ্রহণ করেন এবং রায়-ই রায়ান, উপাধিতে ভূষিত করেন (ঈশ্বরী প্রসাদ, পৃ. ৯১)। রাজ্যেরও পতন ঘটে । ১৩০৯ খু. মালিক কাফুর ওরাঙ্গালের কাকাতিয়া রাজাদের বিরুদ্ধে অগ্রসর হন। দেবগিরির রামচন্দ্র দেব তাহাকে বহু রসদ দ্বারা সাহায্য করেন এবং তেলেঙ্গানা দুর্গে যাওয়ার পথ দেখাইয়া দেন শ্রী প্রভাতাংশ মাইতির ভারতের ইতিহাস পরিক্রমা ৪ ১২০৬-১৭০৭, পৃ. ৯০)। রাজা প্রতাপ রুদ্র তেলেঙ্গানা দুর্গে আত্মরক্ষার চেষ্টা করিলে কাফুরের সেনাদল দুর্গ অবরোধ করে । মুসলিম সেনাদলের চাপ সহ্য করিতে না ১৭৪ “আলাউদ্দীন খালজী পারিয়া প্রতাপ রুদ্র আত্মসমর্পণ করেন। তিনি নিয়মিত বার্ষিক কর দিতে অঙ্গীকার করেন এবং মালিক কাফুরকে আত্মসমর্পণের প্রতীকস্বরূপ এক শৃঙ্খলিত স্বর্ণমূর্তি সুলতানের নিকট প্রেরণ করেন এবং শাস্তি প্রার্থনা করেন । ১৩১০ খু. মালিক কাফুর বিজয় গৌরবের সহিত অঢেল ধনরত্ুসহ' দিল্লীতে ফিরিয়া আসেন (এ, পৃ. ৯১)। এই বিজয় আলাউদ্দীন খালজীর উচ্চাকা্জক্লা বহু গুণে বাড়াইয়া দেয় । তিনি দাক্ষিণাত্যের শেষ সীমানা পর্যন্ত তাহার সাম্রাজ্য বিস্তার করিবার সঙ্কল্প গ্রহণ করিলেন। ১৩১০ খু. কৃষ্ণানদী পার হইয়া বাফুরের নেতৃত্বে মুসলিম বাহিনী ছার সমুদ্র বা হয়সাল রাজ্য আক্রমণ করে । হয়সাল রাজারা অত্যন্ত শক্তিশালী ছিল এবং এ বংশের রাজা তৃতীয় বল্লাল একজন সাহসী সেনানী এবং সুদক্ষ শাসনকর্তা ছিলেন । তাহার অঞ্চলটি বর্তমানে মহীশূর নামে পরিচিত (এ, পৃ. ৯২) এতদ্বঞ্চলের যাদব বংশ এবং হয়সাল বংশের মধ্যে সর্বদাই ঝগড়া-বিবাদ লাগিয়া থাকিত এবং একে অন্যের ধ্বংসসাধন করার জন্য বদ্ধপরিকর ছিল । দুই দেশের প্রতিদন্দিতা ও রেষারেষির কারণে তৃতীয় পক্ষের আগমনের পথ খুলিয়া যায় । এই সময় হয়সাল রাজ বল্লাল দক্ষিণে পাপ্ত রাজ্যের সঙ্গে যুদ্ধে ব্যাপৃত ছিলেন। মুসলিম আক্রমণের সংবাদ পাইয়া অর্থহীন বুঝিয়া বীর বল্লাল যুদ্ধক্ষেত্র ত্যাগ করেন। তিনি “আলাউদ্দীনের বশ্যতা স্বীকার করিয়া বার্ষিক কর দিতে অঙ্গীকার করেন । অতঃপর তিনি মেবার বা পাপ্য রাজ্য আক্রমণ করেন । এই সময় পাপ্ত সিংহাসন লাইয়া বীর পাপ্ ও সুন্ত্র পাপ্ত এই দুই ভাইয়ের মধ্যে বিবাদ চলিতেছিল। মালিক কাফুর এই ভ্রাতৃ-বিরোধের সুযোগ লইয়া পাপ্য রাজধানী মাদুরার দিকে সেনা পরিচালনা করেন । বিখ্যাত কৰি আমীর খসরূ তাহার তারীখ-ই আলাই নামক গ্রন্থে মাদুরা পর্যন্ত দুর্গম পার্বত্য পথের বিবরণ দিয়াছেন 'িশ্বরী প্রসাদ, পূর্বোক্ত গ্রন্থ, পৃ. ৯৩) । মুসলমানদের আগমন সংবাদে বীর পাপ্ত রাজধানী হইতে পালাইয়া যান। বিনা বাধায় মালিক কাফুর রাজধানী মাদুরা অধিকার করেন৷ অতঃপর মালিক কাফুর ৪ যিলহজ্জ, ৭১০/ ১৫ এপ্রিল, ১৩১১ সালে রি রে এবং প্রচুর হাতী-ঘোড়াসহ অভার্লী জাগনকরে পৃ. রা | দেবগিরির রাজা রামদেবের মৃত্যুর পর তীহার পুত্র শঙ্করদেব দিল্লীতে কর পাঠানো বন্ধ করিয়া দেন। এমনকি তিনি হয়সাল রাজ্য আক্রমণের ইহাতে “আলাউদ্দীন অত্যন্ত ক্রুদ্ধ হইয়া চতুর্থবারের মত দাক্ষিণাত্যে বীর সেনাপতি মালিক কাফুরকে প্রেরণ করেন । সমগ্র মহারাষ্ট্র বিধ্বস্ত হইল এবং যাদবরাজ পরাজিত ও নিহত হন। সমগ্র দাক্ষিণ ভারত কাফুরের পদানত হয় এবং চোলচেরা পাণ্ু, হয়সল, কাকাতিয়া ও যাদব ইত্যাদি প্রাচীন এতিহাসিক রাজবংশগুলির পতন ঘটে এবং দিল্লীর বশ্যতা স্বীকার করে (এ, পৃ. ৯৩)। ১৩১২ খৃষ্টাব্দের মধ্যেই কাশ্মীর, নেপাল, বিহার, বাংলা ও আসাম ব্যতীত ৮৯০০০ আসে। দিল্লীর সুলতানী আমলের শাসকদের মধ্যে সুলতান '“আলাউীন খালজীই প্রথম, যিনি সমগ্র উত্তর ও দক্ষিণ ভারত.জয় করেন। তাহার প্রতিষ্ঠিত সাম্রাজ্যে বিরাজমান অসংখ্য অভ্যন্তরীণ ও বাহ্যিক সমস্যা ও বিপদ একমাত্র তাহার পরিচালিত প্রশাসন পদ্ধতির মাধ্যমেই তিনি বিদুরিত ইসলামী বিশ্বকোষ

— পৃষ্ঠা ১৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।