Islami Bisshowkosh : Bangladesh Islamic Foundation — Islami Bisshowkosh Part 3
/ ৭৯৮
📝 লেখা 📖 পিডিএফ

001116115 . আলাউদ্দীন খা হইল। তাহার অনুরোধে ওয়াধীর 'আলী খান এই সংগীত পাগল বাঙ্গালী তরুণকে শাগরিদরূপে গ্রহণ করিতে সম্মত হইলেন। আবার আরশ হইল নৃতনভাবে আলাউদ্দীনের সংগীত চর্চা। সেই সাধনার যেন আর শেষ নাই। দীর্ঘ ৩৩ বৎসর পর উস্তাদজী বলিলেন, “বৎস, তোমার সিদ্ধি লাভ হইয়াছে, এবার তুমি বাহিরে যাইতে পার।” গুরুর অনুমতি পাইয়া আলাউদ্দীন দেশ ভ্রমণে বাহির হইলেন, নানা স্থানে সুর-সাধনা করিলেন! সংগীতের সমঝদারেরা তাহার অপূর্ব সংগীতে মুগ্ধ হইল । ওয়াধীর “আলী খার অপর শিষ্য বিখ্যাত উত্তাদ হাফীজ “আলী খা অপেক্ষা শ্রেষ্ঠতর সরোদ তিনি ঢাকায় আসিলেন। কিন্তু বাঙ্গালীরা তাহার প্রতিভার মূল্য বুঝিল না। মনঃক্ষু্র হইয়া আলাউদ্দীন আবার পশ্চিমে রওয়ানা হইলেন। মাইহার ভারতের মধ্যপ্রদেশের একটি ক্ষুদ্র সামত্ত-রাজ্য ৷ মহারাণা বজনাথ সিং বাহাদুর ইহার রাজা । আলাউদ্দীনের অসাধারণ প্রতিভার পরিচয় পাইয়া তিনি তীহার শিষ্যত্ গ্রহণ করিলেন। সংগীত শিক্ষা দিয়া অর্থ গ্রহণ উত্তাদের নিষেধ । তজ্জন্য মহারাণা তাহাকে তাহার দেবোত্তর এস্টেটের ম্যানেজার নিযুক্ত করিয়া তীহাকে প্রধান মন্ত্রীর মর্যাদা দান করিলেন । এতদিন পর আলাউদ্দীনের কপাল ফিরিল। তিনি স্বাচ্ছন্দ্য সহকারে বাস করিতে লাগিলেন । জীবনের পরবর্তী ৪০ বৎসর তিনি মাইহারেই ছিলেন। আবিসিনিয়া যুদ্ধের সময় বিখ্যাত নৃত্যশিল্পী উদয়শঙ্কর যখন ইউরোপে গমন করেন, তখন তিনি আলাউদ্দীনকে সংগে লইয়া যান। যেই সুরের করেন, ইউরোপের মৃত্তিকায়ও তাহা ব্যাহত হয় নাই। ক্রমাগত ছয় ঘণ্টা ধরিয়া ভায়রোরাগ বাজাইয়া তিনি প্যারিসের শ্রোতাদের অকুষ্ঠ প্রশংসা লাভ করেন. | ্র সুর-সমতরট আলাউদ্দীন অধ্যবসায়ের জীবন্ত প্রতীক। তিনি বর্তমান সরোদের আবিষ্কর্তা । অজস্র সুর, রাগ, তান, লয় তিনি সৃষ্টি করিয়াছেন । তাহার অনন্য প্রতিভার প্রতি সম্মান প্রদর্শনের জন্য...... মরিন কলেজ তাহাকে সংগীতাচার্য ও ভারত সরকার আলাউদ্দীন খাকে পদ্মশ্রী, পদ্মভূষণ ও পদ্ম বিভূষণ উপাধি প্রদান করিয়াছেন। দিল্লী বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় তাহাকে সম্মানসূচক ডক্টর উপাধি প্রদান করেন। বিশ্বভারতী হইতে তিনি পান “দেশীকোত্তম' উপাধি । ইহা ছাড়া দেশে ও বিদেশে আরও বহু সম্মানে তিনি ভূষিত হন। ভারতীয় সংগীত বিদ্যালয়ের তিনি অন্যতম সভ্য ছিলেন। তাহা ছাড়া মাইহারে সংগীত শিক্ষকদের শিক্ষা দানের জন্য তীহার নামে একটি সংগীত বিদ্যালয় প্রতিষ্ঠত হইয়াছে। বিদেশে একজন বাংলাদেশীর এত সম্মান সত্যই গৌরবের । দীর্ঘ ৮০ বৎসর পরে উত্তাদ আলাউদ্দীন খী ১৯৫৪ খৃষ্টাব্দে গৃহে ফিরিয়া জননীর কদমবুসী করেন । ইতোমধ্যে প্রথমা পত্বীর মৃত্যু হওয়ায় পুনরায় তিনি দার পরিগ্রহ করেন! সেইবারের অশ্রুতপূর্ব বন্যায় শিবপুরে গ্রাম্য মসজিদটি অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়৷ মাতা বলিলেন, “সারা জীবন বিদেশে প্রায়শ্চিত্ত কর ।” মাতার ইচ্ছা পূরণের জন্য বাহির হইলেন অর্থের সন্ধানে । সলিমুল্লাহ মুসলিম হলে তাহার অপূর্ব সংগীত শ্রবণে সকলেই সমস্বরে বলিয়া উঠিল, “একি শুনিলাম 1” কিন্তু তিনি তোড়া পাইলেন মাত্র ৭০০ টাকার । কুমিল্লায় ১৭১ আরও কম। স্বগ্রামের মসজিদের জন্য এ অর্থ যথেষ্ট না হওয়ায় তিনি মাইহারে ফিরিয়া গেলেন। সেইখানে অর্থ সংগ্রহ করিয়া তিনি গ্রামের মসজিদটি নির্মাণ করেন । মাইহারে বাকী জীবন কাটাইয়া ১৯৭২ খৃষ্টাব্দের ৬ সেপ্টেম্বর তিনি ইনতিকাল করেন। তীহার পুত্র আলী আকবর খা একজন স্বনামধন্য সরোদবাদক। ্স্থপঞ্জী 8 (১) বাংলা বিশ্বকোষ, ১খ., পৃ. ২৪২; (২) সাপ্তাহিক রোববারে প্রকাশিত, মোবারক হোসেন খাঁর প্রবন্ধাবলী: (৩) মোবারক হোসেন খান, সুরের রাজা; (৪) ছোটদের উত্তাদ আলাউদ্দীন (ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক প্রকাশিত): €৫) সাপ্তাহিক দেশ (কলিকাতা), ১১-ও ১৮, আগস্ট ১৯৮৪ খু. । .. ড. এম. আবদুল কাদের “আলাউদ্দীন খালজী (৮1 ১১২41. ০১৮০) £ দি্লীর সুলতান (৬৯৫/১২৯৬- ৭১৫/১৩১৬)। তিনি ছিলেন জালালুদ্দীনের ভ্রাতা শিহাবুদ্দীন মাসউদ খালজীর পুত্র এবং প্রথমোক্ত জনের জামাতা (701910]1 9879101,9]-1719607% 01 005 [0091015, 1967, £১915.. [71011517705 1701396, পৃ ৩৩)। “আলাউদ্দীনের বাল্যকাল অজ্ঞাত । সমকালীন লেখকগণ ভারতের মধ্যযুগের এই বিখ্যাত ব্যক্তিত্বের তেমন কোন বাল্য তথ্য দিতে পারেন নাই । একমাত্র হাজীউদ্‌-দাবীর নামক সপ্তদশ শতাব্দীর একজন এতিহাসিক বলেন, “আলাউদ্দীন যখন রনোথন্তর আক্রমণ (১৩০০-১৩০১ খৃ.) করেন, তখন তাহার বয়স ছিল ৩৪ বৎসর । সুতরাং . তারিখটি সঠিক মনে করিলে তীহার জন্মাসন ১২৬৬-৬৭ খু. হওয়া উচিত বলিয়া মনে হয়। তাহার আসল নাম ছিল “আলী অথবা গুর্শাস্প (এ, ,৩৩)। তিনি সিংহাসনারোহণ করিয়া “আলাউদ্দীন নাম ধারণ করেন । বাল্যে বাল্যে তিনি অক্ষরজ্ঞান লাভ করিতে পারেন নাই, কিন্তু যৌবনে অশ্ব চালনায় ও অসি চালনায় তিনি বিশেষ নৈপুণ্য লাভ করেন। জালালুদ্বীনের রাজভ্কালে তিনি সামরিক নৈপুণ্যের পরিচয়.দেন এবং তাহার জোরপূর্বক সিংহাসনারোহণ কালে 'আলালউদ্দীন তীহাকে অনেক সাহায্য করেন। জালালুদ্দীন তাহাকে 'আমীর-ই তুযুক' (4১01, পৃ. 002410) পদে নিযুক্ত করেন (, পৃ. ৩৪)। | . ১২৯১ খু. বলবনের ভ্রাতৃষ্পুত্র চাজজু বিদ্রোহী হইলে “আলাউদ্দীন তাঁহার এই নিয়োগ ভবিষ্যত জীবনের মোড় পরিবর্তনে সহায়ক হইয়াছিল (এ, পৃ. ৩৪)। ৃঁ তিনি কারায় প্রথমে অনুচরবর্গের সংখ্যা বৃদ্ধি করিয়া নিজ আধিপত্য সুপ্রতিষ্ঠিত করিতে যত্ুবান হন। বহু সেনা, আমীর -ওমরাহ তাহার দলভুক্ত হইয়া তাহার শক্তি বৃদ্ধি করেন এবং এইখানেই বিদ্রোহের ভার তাহার মনে জাগরিত হয় । তিনি স্বাধীন রাজ্য স্থাপনের বিষয় চিন্তা.করিতে থাকেন। অবশ্য পারিবারিক. জীবনের অশান্তিই তাহাকে এই কাজে উদ্ধদ্ধ করে (এ, পৃ. ৩৪-৩৫)। ও করিয়া ক্ষমতা বৃদ্ধি করিতে প্রয়াস পান। দেবগিরি অভিযান করিয়া

— পৃষ্ঠা ১৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।