Islami Bisshowkosh : Bangladesh Islamic Foundation — Islami Bisshowkosh Part 3
/ ৭৯৮
📝 লেখা 📖 পিডিএফ

00171917115 “আলাউ'দ-দাওলাঃ আস-সিম্নানী গ্রন্থপঞ্জী £ (১) ইব্‌ন হাজার আল-“আসকালানী আল-ইসাবা, মুআস সাসাতুর রিসালা (মিসর ১৩২৮ হি. ২খ.$ পৃ. ৪৯৭-৯৮, সংখ্যা ৫৬৪২; (২) ইব্‌ন সা'দ, আত-তাবাকাতুন কুবরা, দারসাদির বৈরূত লেবানন, ৪খ., পৃ. ৩৫৯-৬৩; (৩) ইবনু'ল-আছীর, উসদুল-গাবা, তেহরান ১৩৭৭ হি. ৪খ., পৃ. ৭; (8) ইবৃন আবদিল বাবর, আল-ইসতী “আব (ইসাবার হাশিয়া), ৩খ., পৃ. ১৪৬-৪৮; (৫) আয-যাহাবী, সিযার আ'লামিন নুবালা, বৈরূত লেবানন, ৪র্থ সং., ১৪০৬/১৯৮৬, ১খ., পৃ. ২৬২-৬৬, সংখ্যা ৫১; (৬) এঁ লেখক, তাজরীত আসমাইস, সাহাবা, বৈরূত লেবানন তা.বি, ১খ, ৩৮৮, সংখ্যা ৪১৮৭ ; (৭) শাহ মুঈনুদ্দীন নাদাবী, সিয়ারুস সাহাবা, লাহোর তা.বি. ৪খ.. পৃ. ১৭৩-৭৫, সংখ্যা ৯২; (৮) ইসলামী ইনসাইক্লোপিডিয়া, সম্পা. সায়্যিদ সত শাহকার বুক ফাউন্ডেশন করাটী তা.বি., রি ৯০৮৩ । ডঃ আবদুল জলীল “আলাউ"দ-দাওলা £ দ্রে. কাকাওয়াহগণ) “আলাউদ-দাওলাঃ আস-সিম্নানী (31311 ০১০ ৬১১০1) ই রুকনুদ্দীন আবু*ল-মাকারিম আহমাদ ইব্‌ন শারাফুদ্দীন মুহাম্মাদ ইবুন আহমাদ আল-বিয়াবানাকী ছিলেন একজন বিশিষ্ট সূফী | তিনি যু"ল-হিজ্জা ৬৫৯/নভেম্বর ১২৬১ সালে সিম্নান (খুরাসান)-এর একটি অত্যন্ত ধনী ও সন্তাত্ত বংশে জন্মগ্রহণ করেন (দ্র. সিমনানী)। পনর বৎসর বয়সে তিনি সিমৃনান ত্যাগ করেন এবং সরকারী চাকুরীতে যোগদান করেন। ঈলখান আরগৃন-এর অধীনে তাহার পিতা বাগদাদ এবং সমগ্র ইরাকের গর্ভনর নিযুক্ত হইয়াছিলেন। তাহার চাচা ছিলেন মন্ত্রী ও মামা ছিলেন রাজ্যসমূহের বিচারপতি (৮ 11 (৮০৪) । ৬৮৩/১২৮৪ সালে : আরগৃনের চাচার বিরুদ্ধে অভিযানকালে সিমনানী কাযবীনের নিকট এক স্বপ্নে আধ্যাত্মিক জগত সম্পর্কে দৃষ্টি লাভ করিলেন। তিনি ৬৮৫ হি- শাবানের মাঝামাঝি /১২৮৬ খু. অক্টোবরের প্রান্ত পর্যস্ত ঈল্খানের এবং এইখানেই তিনি তাহার বিবেকের সহিত বোঝাপড়া করিবার পর সুনী মাষ্‌"হাব ও সূফী মতবাদ অবলম্বন করেন । তিনি আবু তালিব আল-মান্কী রচিত কু-তু'ল-কুলুব-এর সাহায্যে আধ্যাত্মিক অনুশীলন চালাইয়া গেলেন যতদিন না তিনি আখী শারাফু"দ্দীন সা"দুল্লাহর পরিচয় লাভ করেন । এই করিয়াছিলেন। এই ধরনটি ছিল এইদিক সেইদিক দ্রুত তালে মস্তক সঞ্চালনসহ যিকির করা । এই পদ্ধতির যিকিরের ফলে মাত্র এক রাত্রি পরেই বেহেশ্তী জ্যোতির প্রবল. প্রকাশ ঘটিল। সিম্নানী নূরুদ্দীন 'আবদুর-রাহমান আল-কাসি'রুকী আল-ইসফারাইনী (যাহার আদেশে সাঁদুল্লাহ তাহার সহিত সাক্ষাৎ করিয়াছিলেন)-এর সহিত শিক্ষানবিস হিসাবে . যোগদানের সিদ্ধান্ত গ্রহণ করিলেন। সুতরাং মুহাররাম ৬৮৬/ফেব্রুয়ারী-মার্চ ১২৮৭ সালে তাবরীয'-এর দিকে প্রত্যাবর্তনের পরিবর্তে তিনি সুফীবেশে কাসিরকী-র আবাসস্থল বাগদাদের পথে যাত্রা করিলেন । তিনি পথে হামাদানে আরগৃনের লোকদের দ্বারা বাধাপ্রাপ্ত হইলেন এবং শারয়ায-এ নীত হইলেন। আরগৃন সেইখানে তখন সুলতা নিয়্যা শহরের নির্মাণ কাজ সমাপ্ত করিয়াছিলেন (পরবর্তী কালে উল্জায়তু এই শহরের নির্মাণ কাজ সমাপ্ত করিয়াছিলেন)। অতঃপর রাজদরবারে গুরুতূপূর্ণ ভূমিকা পালনকারী বৌদ্ধ ১৬৭ “আলাউ'দ-দাওলাঃ আস-সিমূনানী সন্ন্যাসী (বোখশী-ভিক্ষু)-দের বিরুদ্ধে কয়েকটি সফল ধর্মীয় বিতর্কের মাধ্যমে তিনি ঈল্খান-এর ক্রোধ প্রশমনে সক্ষম হন। ফলে অন্তত সূফী হিসাবে হইলেও সিম্নানীকে দরবারে অবস্থান করিতে বলা হইল । ইচ্ছার বিরুদ্ধে ঈল্খানের দরবারে ৮০ দিন অবস্থানের পর তিনি সিমনানের দিকে পলায়ন করিলেন এবং রামাদশন ৬৮৬/অক্টোবর ১২৮৭ সালে তথায় পৌছেন। তিনি বাগদাদে যান নাই, নিশ্চিতভাবে এই খবর জানিতে পারিয়া আরগুন তাহাকে পরিত্যাগ করিলেন । ইতোমধ্যে সা'দুল্লাহ বাগদাদে সফর করিয়া সিম্নানীর জন্য কাসিরকীর খিরকা (43). আনিয়াছিলেন। কাসিরকীর নামে তিনি শাওয়াল ৬৮৭/নভেম্বর ১২৮৮ সালে সিম্নানের “খালওয়া” (নির্জনবাস)-এ প্রবেশ করেন । তাহার পিতার অপসারণ ও চাচার : প্রাণদণ্ডের পর (তারিখের জন্য দ্র. সিম্নানী, “আলাউ'দ-দাওলার স্বীয় বিবরণে দ্বিধাগরস্ত) তিনি বাগদাদে প্রবেশ করিতে সফলকাম হন ও তথায় প্রথমবারের মত তিনি তীহার মুরশিদ কাসিরকীর সঙ্গে ব্যক্তিগত সাক্ষাত লাভ করেন (রামাদান ৬৮৮/সেপ্টেম্বর ১২৮৯)। সিম্নানী _ মাস্জিদু'ল-খালীফায় খালওয়া অবলম্বন করেন এবং কাসিরকীর আদেশক্রমে মক্কায় হজ্জ এবং মদীনায় যিয়ারত উদ্দেশে সফর আরন্ত করেন। তিনি মুহাররাম ৬৮৯/জানুয়ারী ১২৯০ সালে বাগদাদে প্রত্যাবর্তন করিয়া ২য় বারের মত খালওয়ায় (শুনীষিয়্যা-তে) প্রবেশ করেন । অতঃপর সাক্কাকী-তে অবস্থানপূর্বক সৃফীগণের শিক্ষাদান কার্ষে ব্যাপৃত হইলেন । শিক্ষা ও সাহিত্য সংক্রান্ত কাজে দীর্ঘ জীবন অতিবাহিত করিবার পর তিনি ২২ রাজাব, ৭৩৬/৬ মার্চ, ১৩৩৬ সালে সিমনানের অন্তর্গত তাহার নিজ খামকাহ সৃফীয়াবাদ-ই খুদাদাদ-এ ইন্তিকাল করেন । সিমূনানী সুন্রী ছিলেন। তিনি. উল্জায়তু-র শী“আ প্রবণতার নিন্দা করেন এবং আমীর চূবান ধিনি এই প্রবণতার অংশীদার ছিলেন না, তাহার প্রশংসা করিয়াছেন। যাহা হউক অবিশ্বাসীদের বিরুদ্ধে যুদ্ধের উৎসাহী প্রবক্তা হইলেও তিনি শী'আ নির্যাতনের বিরুদ্ধে বিদ্রোহ করার মতবাদ প্রত্যাখ্যান করিয়াছেন এবং হাসান বাসরীর সঙ্গে মিলিতভাবে অত্যাচারে ধৈর্য ধারণ করিবার পরামর্শ দান করিয়াছেন, তবে উপদেশ প্রদান এবং উন্নতির জন্য প্রার্থনা করিতে বাধা প্রদান করেন নাই । তিনি নবী কারীম (স)-এর পরিবারের প্রতি শী'আদের ভালবাসার শ্রদ্ধা করিতেন; কিন্তু হযরত “আইশা : (রা)-এর প্রতি ঘৃণার নিন্দা করিয়াছেন । শী“আ বিশ্বাসে ছাদশ ইমামের অদৃশ্য হইয়া যাওয়ার মতবাদের সহিত তিনি তাহার আবদাল মতবাদের সামঞ্জস্য বিধান করিয়াছিলেন । তাহার এই মতানুসারে অদৃশ্য হইয়া যাওয়ার পর আবদীল কুত্ব-এর পদমর্মাদায় উন্নীত হইয়াছিলেন এবং ১৯ বৎসর সম্পর্কে তিনি কুব্রাবী সমাজভুক্ত সুফী ছিলেন (সিম্নানী-কাসিরকী, মৃ. ৭১৭/১৩১৭- আহমাদ আল-জুরাফানী, (গুরগানী) মৃ. ৬৬৯/১২৭০ রাদিয়ুদ্দীন “আলী আল-লালা , মৃ. ৬৪২/১২৪৪-নাজমুদ্দীন আল-কুবরা, মৃ. . ৬১৮/১২২১), এই তারীকা ছাড়াও তিনি অন্যান্য সূফী শায়খকে বিশেষভাবে আবূ হাফস “উমার আস-সুহরাওয়ারদী (মৃ. ৬৩২/১২৩৪) কে শ্রদ্ধা করিতেন । কুবরা শ্রেণীভুক্ত সুফীগণের মধ্য হইতে তিনি মাজ্‌দুদ্দীন আল-বাগদাদী (মূ. ৬১৬/১২১৯)- কে আদর্শ হিসাবে গ্রহণ করিয়াছিলেন । সময় সময় তিনি আল-বাগ'দাদীর নাম “লালা” এবং. 'কুবরা'-র মধ্যে সন্নিবেশিত করিতেন । তিনি জালালুদ্দীন রূমী দ্বারা প্রভাবিত হইয়াছিলেন, ইসলামী বিশ্বকোষ

— পৃষ্ঠা ১৭১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।