00171917115 আল-'আলা ইবনুল-হাদ্রামী (রা) -মা'আরিফ, বৈরূত ও রিয়াদ , ৬খ., ১৫৫, ৩২৭-৯; ড) শিবলী নৃ“মানী, আল-ফারূক', অনু. মুহীউদ্দীন খান, ৩য় সং. ১৯৮০ খৃ., এমদাদিয়া লাইবেরী, ঢাকা, পৃ. ১৩২। . মুহাম্মদ মুসা আল-“আলা" ইবনু'ল-হশদণরামী (১.৯ || ১১০১1) £ (রা) রাসূলুল্লাহ (স)-এর একজন সাহাবী এবং একজন দক্ষ প্রশাসক তাহার পিতার নাম “আবদুল্লাহ ইবৃন “আববাদ, মতান্তরে ইব্ন 'ইমাদ। তাহার পূর্বপুরুষ হাদরামাওত-এর অধিবাসী ছিলেন বলিয়া তাহাকে হশদ'রামী বলা হইত তাহার বংশলতিকা হইল আল-“আলা ইবনু'ল-হণদরামী ইব্ন ইব্ন মালিক ইব্ন “উতায়ফ ইবনুল-খাযরাজ ইবৃন উবায়্যি ইবনু'স-সাদাফ আল-হাদ'রামী। তাহার পিতা “আবদুল্লাহ আল-হশদ'রামী মক্কায় বসবাস করিতেন। তিনি আবূ সুফয়ান-এর পিতা হণরব ইবৃন উমায়্যার সহিত মিত্রতার সম্পর্ক স্থাপন করেন। (ইবৃন হণজার “আসকালানী, আল-ইসশবা, ২খ, ৪৯৭; ইবনু'ল-আছীর, উসদুল-গশাবা, ৪খ, ৭)। “আলা ইবনু'ল- হণ্দ'রামী (রা)-এর পরিবার জাহিলী যুগ হইতেই বুদ্ধিমত্তা, নেতৃত্ব ও কর্তৃত্র দিক হইতে প্রসিদ্ধ ছিল। তাহার এক ভাই মায়মূন ইবনুল-হাদ'রামী জাহিলী যুগে মক্কার প্রশস্ত. উপত্যকা আবতাহ'-এ একটি কূপ খনন করান, যাহা বি'র মায়মূন নামে প্রসিদ্ধ (আয-যশহাবী সিয়ারু আ'লামিন-নুবালা, ১খ, ২৬২)। আর এক ভাই “আমির ইবনু'ল-হ শদণ্রামী বদরযুদ্ধে কাফির হিসাবে মুসলমানদের হাতে নিহত হয় । অন্য ভাই “আমর ইব্নু'ল-হাদ'রামী মুসলমানদের হাতে মুশরিকদের প্রথম নিহত ব্যক্তি এবং তাহার সম্পদও মুসলমানদের জন্য প্রথম গণীমতের সম্পদ১ নাখলা অভিযানে তিনি নিহত হন। এই অভিযানে তাহার ভন্্রী (একমতে মাতা) আস-সা'বা বিন্তুল-হণদ'রামীও মুসলমানদের হাতে নিহত হন। তিনি আবূ সুফয়ান ইব্ন হণরব-এর স্ত্রী ছিলেন। আবু সুফয়ান তাহাকে তালাক দেওয়ার পর 'উবায়দুল্লাহ ইবৃন “উছমান-এর সহিত তীহার বিবাহ হয় । তাহার গর্ভেই জন্মগ্রহণ করেন “আশারা-ই মুবাশৃশারা-এর অন্যতম সদস্য ও খ্যাতিমান সাহাবী তশলহশা ইব্ন “উবায়দিল্সাহ (রা) (ইব্ন “আবদি'ল-বারর, ' আল-ইসতী “আব, ইসশবার হাশিয়া, ৩খ, ১৪৭)। “আলা ইবনু'ল-হাদ'রামী (রা) দাওয়াতের প্রথম দিকেই মন্কায় ইসলাম গ্রহণ করেন এবং পরবর্তী কালে মদীনায় হিজরত করেন। মন্ধা বিজয়ের পর পার্শ্ববর্তী অঞ্চলসমূহে দূতসহ পত্র প্রেরণের মাধ্যমে ইসলামের দাওয়াত দেওয়া শুরু হইলে রাসূলুল্লাহ (স) “আলা ইবনু'ল-হণদ'রামী (রা)-কে একটি পত্রসহ বাহরায়ন-এর শাসনকর্তা আল-মুনযি'র ইব্ন সাওয়ার আল-'আবদীর নিকট প্রেরণ করেন। “আলা ইব্ন হশদ'রামী (রা) এমন হৃদয়গ্রাহীভাবে ইসলামের দাওয়াত দেন যে, শাসক মুনযির ইসলাম কবুল করেন।। সীরাতবিদ আবৃ “উবায়দার বর্ণনামতে তিনি বাহরায়ন জয় করিলে রাসূলুল্লাহ (স) তাহাকে বাহরায়ন-এর গভর্নর নিযুক্ত করেন। আবূ বাক্র (রা)-ও তাহাকে উক্ত পদে বহাল রাখেন। অতঃপর উমার (রা)-ও কিছুকাল তীহাকে উক্ত পদে বহাল রাখেন। ইহার পর “উমার (রা) তাহাকে বসরার গভর্নর করিয়া পাঠান ('আল-ইসতী“আব, ৩খ, ১৪৭)। এক বর্ণনামতে তিনি বাহরায়ন-এর শাসনকর্তা আল-মুনযির-এর নিকট পত্র লইয়া গেলে মুনযি"র ইসলাম গ্রহণ করেন, কিন্তু অগ্রিপূজকগণ ইসলাম গ্রহণে অস্বীকৃতি জানায় । ফলে “আলা ইবনু'ল- হাদরামী (রা). তাহাদের উপর জিযয়া কের) ধার্য করেন ১৬৬ আল-“আলা ইবনুল-হাদ্রামী (রা) এবং তাহাদের সম্পর্কে একটি চুক্তিনামা লিখিয়া আল-মুনযি'র-এর নিকট প্রদান করেন । এই খিদমতের কারণে রাসূলুল্লাহ (স) তীহাকে বাহরায়ন-এর শাসনকর্তা নিয়োগ করেন। মিসওয়ার ইবৃন মাখরামা (রা) বলেন, কিছুকাল পর রাসূলুল্লাহ (স) তাহাকে বাহরায়ন-এর শাসক হইতে বরখাস্ত করিয়া তদস্থলে আবান ইবৃন সাঁদ বা সাঈদ (রা)-কে নিয়োগ করেন (সিয়ার আ'লামিন- নুবালা, ১খ, ২৬৪; শাহ মুঈনুদ্দীন নাদাবী, সিয়ারুস সাহাবা, ৪খ., ১৭৩)। রাসূলুল্লাহ স)-এর ইনতিকালের পর বাহরায়ন-এর রাবী“আ গোত্র মুরতাদ হইয়া যায় । তখন আবান (রা) গভর্নরের পদ ত্যাগ করিয়া মদীনায় ফিরিয়া আসেন । আবু বাক্র (রা) তীহাকে পুনরায় বাহরায়ন-এর গভর্নর করিয়া পাঠাইতে চাহিলে তিনি সাফ জওয়াব দেন, “রাসূলুল্লাহ (স) ব্যতীত আর কাহারও অধীনে আমি কাজ করিব না” । তখন আবু বাকর (রা) “আলা ইবনু'ল-হাদরামী (রা)-কে উক্ত পদে নিয়োগ করেন । তিনি ১৬ জন অশ্বারোহীসহ মদীনা হইতে রওয়ানা হন ইব্ন সা'দ, তণবাকাত ৪খ.. পৃ. ৩৬০)। . “উমার (রা)-এর খিলাফাতের কিছুকাল তিনি উক্ত পদে বহাল ছিলেন, অতঃপর উমার (রা) তাহাকে বসরার গভর্ণর করিয়া পাঠান । এই সময় তাহার সফরসঙ্গী ছিলেন আবু হুরায়রা রো) ও আবূ বাকরা (রা)। তীহারা বানু তামীম-এর বাসস্থান সি'আব-এর নিকটবর্তী বিলিযাস (ভিন্ন বর্ণনায় বিনিয়াস) নামক স্থানে পৌছিলে তিনি ইনতিকাল, করেন বৃষ্টির পানি দ্বারা তাহাকে গোসল দিয়া এবং তরবারি দ্বারা মাটি খুঁড়িয়া সেই নির্জন মরুভূমিতেই তাহাকে দাফন করা হয়। অতঃপর আবু হুরায়রা (রা) বাহরায়ন ফিরিয়া আসেন আর আবূ বাকরা (রা) বসরা চলিয়া যান (তাবাকাত, ৪খ., পৃ. ৩৬২)। আবূ হুরায়রা রো) বলেন, আমি “আলা ইবনু'ল-হাদরামী (রা)-এর তিনটি বিষয় প্রত্যক্ষ করিয়াছি, যাহা সর্বদাই আমি পছন্দ করিব। তাহা হইল £ (১) দারীন যুদ্ধের দিন তিনি বাকরাক নামক সমুদ্র পাড়ি দেন ঘোড়ায় আরোহণ করিয়া এবং মদীনা হইতে বাহরায়ন আগমন করেন; (২) দাহনা নামক স্থানে পৌছিলে তাহাদের পানি শেষ হইয়া যায়। তিনি আল্লাহর নিকট দু“আ করিলে বালুর ভিতর হইতে পানি উৎসারিত হয় । উক্ত কাফেলার এক ব্যক্তি এই স্থানে তীহার.জিনিসপত্র ভুলিয়া রাখিয়া গিয়াছিল। সে ফিরিয়া আসিয়া উক্ত স্থানে পানি আর দেখিতে পায় নাই; €৩) বিলিয়াস নামক স্থানে পৌছিলে তিনি ইন্তিকাল করেন। উহা ছিল একটি শুষ্ক মরুভূমি, আশেপাশে কোথায়ও পানি ছিল না। তখনই মেঘ দেখা দিল এবং আল্লাহ তা'আলা প্রচুর পরিমাণে বৃষ্টি বর্ষণ করিলেন । তাহা দ্বারা আমরা তাহাকে গোসল করাইলাম এবং তরবারী দ্বারা মাটি খুঁড়িয়া তাহাকে দাফন করিলাম, কিন্তু বগলী (-২1) কবর করিলাম না। অতঃপর আমরা রওয়ানা হইয়া গেলে একজন সাহাবি বলিলেন, আমরা তাহাকে দাফন করিলাম অথচ বগলী কবর দিলাম না। তখন আমরা বগলী কবর পাইলাম না (তোবাকাত, ৪খ., পৃ. ৩৬২-৬৩; সিয়ার আ'লামিন- নুবালা, ১খ., পৃ. ২৫৬-৬৬)। “আলা ইবনু'ল-হাদরামী (রা) হইতে কয়েকটি হাদীছ বর্ণিত আছে। উহার একটি হইল, হজ্জ উপলক্ষ্যে মুহাজিরগণ তিন দিন মন্কায় অবস্থান করিতে পারিবে । আস-সা“ইব ইব্ন য্লামীদ ইহা বর্ণনা করিয়াছেন। তাহার নিকট হইতে আরও হাদীছ বর্ণনা করিয়াছেন আবু হুরায়রা (রা) হায়্যান আল-আঁরাজ, যিয়াদ ইব্ন ছুদায়র প্রমুখ (সিয়ার আ'লামিন-নুবালা, ১খ.. পৃ. ২৬৩)। - ইসলামী বিশ্বকোষ
— পৃষ্ঠা ১৭০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।