00171917115 আল-“আলা ইবনুল-হাদ্রামী (রা) (রা)-কে নির্দেশ দেন। তদনুযায়ী আবদুল্লাহ ইবন আওফ আল-আশাজ্জ-এর নেতৃতে উক্ত গোত্রের বিশজন লোক তাহার সহিত সাক্ষাত করে। প্রতিনিধিদল আলা (রা)-র বিরুদ্ধে অভিযোগ করিলে রাসূলুল্লাহ সে) তাহাকে অপসারণ করেন এবং তদস্থলে আবানকে নিয়োগ করিয়া তাহাকে 'আবদুল কায়স গোত্রের সহিত উত্তম ব্যবহার করার নির্দেশ দেন। মহানবী (স)-এর ইনতিকালের পূর্ব পর্যন্ত তিনি এই পদে বহাল ছিলেন। রাসূলুল্লাহ - (স)-এর ইনতিকালের পর বাহরায়নের লোকেরা মুরতাদ হইয়া যায়। শাসনকর্তা আবান তখন সেখানকার শাসকের দায়িত্ পরিত্যাগ করিয়া মদীনায় চলিয়া আসেন । আবূ বাকর সিদ্দীক (রো) তাহাকে পুনরায় বাহরায়ন পাঠাইবার ইচ্ছা করিলেন। কিন্তু তিনি ইহাতে সম্মত হইলেন না এবং বলিলেন, রাসূলুল্লাহ (স)-এর অধীনে চাকুরী করার পর আমি আর কাহারও অধীনে চাকুরী করিব না। অতঃপর হযরত আবূ বাক্র (রা) আলা ইবনুল হাদরামীকে পুনরায় বাহরায়নের শাসক নিয়োগ করিতে মনস্থ করেন। তিনি তাহাকে ডাকিয়া বলিলেন, তুমি রাসূলুল্লাহ (স')-এর নিযুক্ত প্রশাসকদের একজন । আমি তোমাকে পুনরায় বাহরায়নের শাসক নিয়োগ করার সিদ্ধান্ত নিয়াছি। অতএব তুমি তাকওয়ার নীতি অনুসরণ করিয়া চলিবে । অতঃপর তিনি ষোলজন অশ্বারোহীসহ বাহ'রায়নের উদ্দেশে রওয়ানা হইলেন। হযরত আবু বাক্র (রা) তাহার সহিত একটি পত্রও দিলেন। ইহাতে লিখিত ছিল, পথে যে সমস্ত মুসলিমের সাক্ষাত মিলিবে তাহাদেরকে যুদ্ধে শরীক হওয়ার জন্য অনুপ্রাণিত করিবে । তিনি বাহরায়নে পৌছিলে তাহার নিকট ছু"মামা ইবন আছাল আসিল। তাহারা এক বিরাট জনসমাবেশের আয়োজন করিল এবং ইহাতে অব্র এলাকার সমস্ত, নেতৃস্থানীয় ব্যক্তি উপস্থিত ছিল, তাহারা আলার বাহিনীকে যথেষ্ট মর্যাদা দেয় 'আলাও তাহাদের উপযুজ সঙ্ান দেন এবং তাহাদের সঙ্গ উত্তম ব্যবহার করেন। “আলা ইব্নুল-হাদ্'রামী (রা) ছিলেন একজন ভাগ্যবান সাহাবী ও “আলিম । তিনি ছিলেন মুস্তাজাবুদ-দাওয়াত (ষাহার দুআ কবুল হয়)। একবার তিনি ও তীহার সৈন্যবাহিনী ধর্মত্যাগীদের বিরুদ্ধে জিহাদ করিতে যাত্রা করিয়াছিলেন। তাহারা এমন এক জায়গায় অবতরণ করেন যেখানকার ভূমি ছিল বালুকাময়। ফলে উ্বাহিনীর লোকেরা যমীনের উপর দৃঢ়ভাবে দীড়াইয়া থাকিতে পারিতেছিলেন না, এমনকি তাহাদের রসদ বোঝাই উটগুলি দৃঢ়ভাবে দণ্ডায়মান থাকিতে না পারিয়া রাত্রে পলায়ন করিতে শুরু করে। সকলেই দুশ্চিন্তায় পড়িয়া গেল। এই অবস্থায় “আলা (রা) সকলকে সমবেত করিয়া ভাষণ দিলেন এবং ফজরের সালাতশেষে তিনি বৃষ্টির জন্য আল্লাহর কাছে দু'আ করিলেন। ফলে প্রচুর বৃষ্টি হইল এবং তাহাদের অসুবিধা দূরীভূত হইয়া গেল। এইরূপ আরও কিছু ঘটনার উল্লেখ পাওয়া যায়। অতঃপর ধর্মত্যাগীদের বিরুদ্ধে যুদ্ধ শুরু হইল, যুদ্ধে মুসলমানরা জয় লাভ _ করেন এবং প্রচুর গানীমাতের সম্পদ লাভ করেন। মুসলিম বাহিনী বাচিয়া যাওয়া লোকেরা নৌকাযোগে দারীন দ্বীপে চলিয়া যায়.। তিনি তাহার বাহিনীসহ সেই দ্বীপে হের লা ততযানীজেরসিরাজিয রা যুদ্ধেও তাহারা প্রচুর গানীমাত লাভ করেন। তিনি নিজের ইনতিকালের সময় নি্নরূপ দু'আ করিয়াছিলেন, “হে আল্লাহ! আমার মৃতদেহ লুকাইয়া রাখিও এবং কাহাকেও আমার সতর দেখার সুযোগ দিও না।" আল্লাহ ইহা কবুল করিয়াছিলেন। তিনি বসরা ১৬৫ আল-*আলা ইবনুল-হাদ্রামী (রা) যাওয়ার পথে ইনতিকাল করেন। তীহার দাফন সম্পন্ন হইলে এক ব্যক্তি আসিয়া বলিল, “এই স্থানের যমীন মৃতদেহ বাহিরে নিক্ষেপ করিয়া ফেলিয়া দেয়।” তখন তীহাকে সেই স্থান হইতে সরাইয়া নেওয়ার জন্য তাহার সাথীরা তীহার কবর খুলিয়া ফেলে। কিন্তু তাহারা তাহার লাশ দেখিতে পায় নাই। কবরটি দৃষ্টিসীমা পর্যন্ত নূরে আলোকিত ছিল । (রা) ১৭ হিজরীতে বাহরায়নের শাসক নিযুক্ত হন। তিনি অত্যন্ত সাহসী ও উৎসাহী লোক ছিলেন । তদুপরি জানা যায়, তিনি হযরত সাদ ইব্ন আবী ওয়াক্কাস (রা)-এর সাথে প্রতিযোগিতা করিতেন। সা'দ রো) যখন কাদিসিয়ার যুদ্ধে বিরাট বিজয় লাভ করিলেন তখন “আলা (রা) ইহার চেয়েও বিরাট কিছু করিবার জন্য অস্থির হইয়া পড়েন। অতএব খলীফা “উমার (রা)-এর অনুমতি না লইয়াই তিনি নৌ-পথে পারস্য অভিযানের প্রস্তুতি নেন এবং খুলায়দ ইব্ন সানজারকে সেনাপতি নিয়োগ করেন। উপরত্তু জারূদ ইব্ন মু'আল্লা ও ছাওয়ার ইব্ন হাম্মানের নেতত্েও পৃথক পৃথক সৈন্যদল অভিযানে পাঠান। ইস্তাখ্র নামক স্থানে শক্র বাহিনীর সঙ্গে তাহাদের মুকাবিলা হয় । এই যুদ্ধে মুসলমানদের যথেষ্ট ক্ষয়ক্ষতি হইলেও শেষ পর্যন্ত তাহারা বিজয়ী হন । তিনি “আরফাজা ইব্ন হারছামা (দ্র.)-কেও পারস্যের কতিপয় দ্বীপ দখল করার জন্য প্রেরণ করেন । হযরত “উমার (রা) সম্ভবত এই কারণেই তাহাকে বাহ'রায়ন হইতে বসরায় বদলি করেন । খলীফা তীহাকে লিখিয়া পাঠান, আমি তোমাকে . উতবা ইব্ন গশযওয়ান (রা) বেসরার ওয়ালী)-এর স্থলাভিষিক্ত করিলাম । স্মরণ রাখিও, তুমি প্রথম পর্যায়ের মুহাজিরদের এক ব্যক্তির নিকট যাইতেছ, হইয়া গিয়াছে। তাহার মধ্যে নিষ্কলুষতা ও প্রশাসনিক কঠোরতা সৃষ্টির উদ্দেশেই আমি তাহাকে সাময়িকভাবে বরখাস্ত করিয়াছি । আমি মনে করি, তুমি এইদিক হইতে তীহার অপেক্ষা যোগ্য ও দক্ষ। তুমি তাহার অধিকারের দিকে লক্ষ্য রাখিও। তোমার পূর্বে এক ব্যক্তিকে আমি তথাকার গভর্নর নিয়োগ করিয়াছিলাম । কিন্তু সেখানে পৌছার পূর্বেই সে মারা যায় । এখন আল্লাহ্র ইচ্ছা হইলে তুমি সেখানে পৌছিয়া তথাকার শাসনভার গ্রহণ করিবে....... | এই পত্র পাওয়ার পর “আলা ইব্নুল-হাদরামী (রা) একদল সংগীসহ বাহরায়ন হইতে বসরার উদ্দেশে রওয়ানা হইলেন। হযরত আবু হুরায়রা (রো) ও আবু বাকরাও (রা) তাহার সঙ্গে ছিলেন! তাহারা বানু তামীম গোত্রের এলাকার কাছাকাছি নিয়াস নামক স্থানে পৌছিলে “আলা (রা) ইনতিকাল করেন (দাফন সংক্রান্ত ঘটনা উপরে)। “আলা (রা) ১৪ হিজরীতে ইনতিকাল করেন । কিন্তু হাসান ইব্ন “উছমানের মতে তিনি ২১ করেন। সাহাবী সাইব ইব্ন যামীদ (রা) ও আবু হুরায়রা রো) তাহার নিকট হইতে হাদীছ বর্ণনা করেন। ্রন্থপল্জী £ (১) ইব্ন হণজার আল-“আসকালানী, আল-ইসপবা, ১৩২৮ হি., ২খ., ৪৯৭-৮, সংখ্যা ৫৬৪১; (২) ইব্ন "আবদিল-বার্র, আল-ইসৃতী- “আব (ইসাবার হাশিয়া, ৩খ., ১৪৬-৮); (৩) ইবনুল-আছীর, উসদুল-গাবা, তেহরান ১৩৪৬ হি., ৪খ., ৭, ৮; (8) ইব্ন সাদ, তাবাকাত, ১খ., ২৬৩, ২৭৬, ২৮৩, ৩১৪, ৩৫১: ৪খ., ১৫, ৩৫৯-৩৬৩; (৫) ইব্ন কাছীর (মূ. ৭৭৪ হি.), আল-বিদায়া ওয়ান-নিহায়া, ২য় সং., ১৯৭৮ খু. মাকতাবাতুল ইসলামী বিশ্বকোষ
— পৃষ্ঠা ১৬৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।