Islami Bisshowkosh : Bangladesh Islamic Foundation — Islami Bisshowkosh Part 3
/ ৭৯৮
📝 লেখা 📖 পিডিএফ

00171917115 আল্ফ-লায়লা ওয়া লায়লা বুঝান হইয়া থাকে । অতএব এক শত সংখ্যাটিকে ইহার আক্ষরিক অর্থে ধরিয়া লওয়া ঠিক হইবে না। এক হাযার সংখ্যাটিও অনুরূপ 'অসংখ্য'বোধক | আল্ফ লায়লার যে পারগ্ুলিপিটি বাগদাদে প্রসিদ্ধ ছিল, ইহাতে বিরলভাবে পৃথক পৃথক এক হাযার রাতের বর্ণনা ছিল। কিন্তু এক হাযারকে কেন এক হাযার এক-এ পরিবর্তিত করা হইল? ইহার একটি কারণ ইহা হইতে পারে, অন্য লোকদের ন্যায় “আরবগণও জোড় সংখ্যাকে অপসন্দ করিত। কিন্তু ইহাও সম্ভব, তুকীঁ পরিভাষা বিন্-বির-এ প্রভাবে এই পরিবর্তন সাধিত হইয়াছিল । “বিন-বির' অর্থ এক হাযার এক এবং ইহা একটি বৃহৎ সংখ্যারূপে ব্যবহৃত হয়। আনাতোলিয়ায় “বিন-বিরকিলিসা, (এক হাযার এক) নামক একটি গির্জা রহিয়াছে, প্রকৃতপক্ষে সেইখানে এত সংখ্যক গির্জা কখনই নাই। ইস্তান্থুলে বিন-বিরদিরেক' (এক হাযার একটি স্তন) নামক একটি স্থান রহিয়াছে। কিন্তু সেইখানেও মাত্র কয়েক ডজন স্তন রহিয়াছে। তুকাঁ বাক্য বিন-বির-পরিভাষাটি ফারসী পরিভাষা হাযারয়াক (হাযার এক)-এর উৎপত্তি নির্দেশ করে এবং ইহা “আরবী আল্ফ লায়লা ওয়া লায়লা নামের তথ্য নির্দেশ করে। খৃ. একাদশ শতাব্দী হইতেই পারস্য, মেসোপটেমিয়া (ইরাক), সিরিয়া ও অন্যান্য ইসলামী প্রাচ্যদেশ তুর্কী প্রভাবাধীনে ছিল । অতএব বুঝা যায়, আল্ফ লায়লা ওয়া লায়লা নাম দ্বারা প্রথম দিকে কেবল বহু সংখ্যক রাত্রিকে বুঝাইত। কিন্তু পরবর্তাঁ কালে ইহা আক্ষরিক অর্থে ব্যবহৃত হইতে থাকে এবং “এক হাযার এক' সংখ্যা পূরণের জন্য বহু সংখ্যক কাহিনী সংযোজনের প্রয়োজন দেখা দেয়। অঙ্গীভূত বিভিন্ন উপাদান £ ইহা যদি সত্য হয়, আল্ফ নায়লার রূপ দানে ভারত, পারস্য, ইরাক (মেসোপটেমিয়া), মিসর ও কোন কোন অবস্থায় তুরক্কেরও অংশ ছিল। তাহা হইলে ইহাও অবশ্যই ধরিয়া লইতে : হইবে, সেই সকল দেশ ও জনগণের মধ্যে প্রচলিত উপাদানও ইহাতে দেখা '. যাইবে । এই বিষয়ের বিচারে প্রথম বহির্দেশীয় মাপকাঠি হইবে নামবাচক বিশেষ্য । ইহাতে ভারতীয় নাম রহিয়াছে, যেমন সিন্দবাদ; তুকাঁ নাম রহিয়াছে, যথা “আলী বাবা ও খাতৃন; শাহরাযাদ, দীনাযাদ ও শাহ যামান প্রভৃতি। ফারসী নাম রহিয়াছে, যেমন 0 00216 ফারসী উপাখ্যানগুলিতে দেখাইয়াছেন। তাহা ছাড়াও বাহরাম, রুস্তম, আরদাশীর, শাপুর ইত্যাদি বু ফারসী নাম রহিয়াছে। তাহা সত্ত্বেও বেশীর ভাগ নামই “আরবী, অর্থাৎ আরব বেদুঈনদের মধ্যে প্রচলিত প্রাচীন আরবী নাম ও পরবর্তী কালের ইসলামী নাম । কাহিনীর বিভিন্ন স্থানে গ্রীক ও ইউরোপীয় নামেরও প্রয়োগ লক্ষ্য করা যায়। যাহা দ্বারা বায়যান্টীয় ও ফিরিঙ্গীদের সঙ্গে মুসলমানদের সম্পর্কের উল্লেখ পাওয়া যায়। মিসরের বিভিন্ন স্থান ও মাসের নাম কপটিক রীতিতে ব্যবহৃত হইয়াছে। ইহাতে হিব্রু ভাষার নাম, বিশেষত সুলায়মান ও দাউদ প্রভৃতি নাম পাওয়া যায়। ইসলামী বর্ণনায় এই নাম দুইটি বিশেষ গুরুত্বের অধিকারী । ইহা ছাড়া আসাফ, বারখিয়া, বুলুকিয়া ইত্যাদি নামের ব্যবহার লক্ষ্য করা যায়। কিন্তু বেশীর ভাগ ক্ষেত্রেই গল্পে সংশ্লিষ্ট ব্যক্তির নাম উল্লেখ করা হয় নাই এবং নামের, ব্যাপারে তেমন বিশেষ গুরুত্ব আরোপ করা হয় নাই। যাহা হউক, ্রস্থের কাঠামোর যে রীতি তাহা ভারতেই সাধারণভাবে প্রচলিত, অন্য সব দেশে ইহা খুবই বিরল । আলফ লায়লার কোন কোন অংশকে ভারতীয় রচনা বলিয়া চিহ্নিত করার ক্ষেত্রে ইহাকেও একটি মাপকাঠিরূপে ধরা যায় । ভারতের জনপ্রিয় গ্রন্থাবলীর মধ্যে এইরূপ বর্ণনা লক্ষ্য করা যায়, তোমার এইরূপ কাজ করা উচিত নয়, অন্যথায় তোমাকেও ১৫৭ আল্ফ-লায়লা ওয়া লায়লা অমুক অমুক-ব্যক্তির ন্যায় অবস্থার সম্মুখীন হইতে হইবে ।' অন্যজন গরশ্ন করেন, কিভাবে অনুরূপ অবস্থা দেখা দিল? ইহার পরই সতর্ককারী স্বীয় গল্প শুরু করেন। আলৃফ লায়লায় যেই সকল বিদেশী উপাদান রহিয়াছে, দি অত্যন্ত সতর্কতার সঙ্গে এইসব অধ্যয়ন করিয়াছেন । এই সম্পর্কে তিনি খুবই চিত্তাকর্ষক বর্ণনা দিয়াছেন। উহাদের একটি এই যে, ইরানী ভূতপ্রেতের কাহিনীগুলিতে ভূত ও অন্যান্য অতি প্রাকৃতিক শক্তিগুলি স্বীয় ইচ্ছাশক্তি ও স্বাধীনভাবে কাজ করে। কিন্তু পরবর্তী গল্পগুলিতে, বিশেষত মিসরীয় কাহিনীতে এই সকল ভূতপ্রেত ও অতি প্রাকৃতিক শক্তিগুলিকে সর্বদাই যাদু অথবা কোন যাদু বস্তুর অধীন বলিয়া দেখা যায় । অতএব যাদুর অধিকারী ব্যক্তিই ক্রিয়া সংগঠনের মূল নিয়ন্তা। ইহাতে স্বয়ং জিন্ন বা ইফরীতের কোন হাত নাই। আলফ লায়লায় অঙ্গীভূত বিদেশী উপাদানসমূহের মধ্যে কেবল একটি সংক্ষিপ্তসার এইখানে উল্লেখ করা যাইতে পারে। নমুনা গল্পটি ভারতীয় রচনা । ইহার তিনটি বিভিন্ন অংশ রহিয়াছে, [21007912176] 009015110, 70005 101051071007125, প্যারিস ১৯২২ খু, পৃ. ২৬০-এ যাহাকে মূলত একটি পৃথক গল্পরূপে দেখাইয়াছেন। এই অংশগুলি নিম্নরূপ ঃ (১) এক ব্যক্তির কাহিনী, যিনি স্বীয় স্ত্রীর অবাধ্যতায় অত্যন্ত ব্যথিত ছিলেন; কিন্তু তিনি যখন অপর এক বিরাট ব্যক্তিতৃশীল ব্যক্তিকে অনুরূপ দুর্ভাগ্যের শিকার দেখিতে পান, তখন নিজের ব্যথার কথা ভুলিয়া যান। (২) এক দানব বা দৈত্যের কাহিনী যাহার স্ত্রী তাহার বন্দিনী; সে স্ত্রী) বিশ্বাসঘাতকতা করিয়া উদ্ধতভাবে অন্যান্য পুরুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করে। ইহা সেই কাহিনী, যাহা সিন্দাবাদের গল্পে সপ্তম উ্ীর কর্তৃক বর্ণিত হইয়াছে। (৩) এক চতুর বালিকার কাহিনী, যে বুদ্ধিমত্তার সঙ্গে গল্প বর্ণনা করিয়া নিজেকে অথবা তাহার পিতাকে অথবা উভয়কে কোন আসন্ন বিপদ হইতে রক্ষা করিয়াছিল। এই তিনটি অংশের মধ্যে তৃতীয় অংশটি মূল নমুনা গ্রন্থের অন্তর্ভুক্ত ছিল বলিয়া মাস“উদীর গ্রন্থে ও ফিহরিস্তে উল্লেখ করা হইয়াছে। উক্ত তৃতীয়) গল্পে কেবল সেই সময়ে এক অত্যাচারী রাজা, উষীরের চতুরা কন্যা ও তাহার এক বৃদ্ধা সেবিকার ডি লতা পারস্যে আসিয়াছিল ও সেইখানে ইহাকে পারস্য রূপ দান করা হইয়াছে এবং নমুনা, গল্পের অপর দুইটি অংশও ইহাতে সংযোজন করা হইয়াছে। _আল্ফ লায়লার অনেক কাহিনীই ভারতীয় রচনা, যেমন এক সাধু ব্যক্তির কাহিনী, যাহা পাঠে বৌদ্ধ ভিক্ষু ও জৈন সাধুদের কথা মনে হয়। কাহিনীতে পর্যায়ক্রমে বর্ণিত হইয়াছে। আল্ফ লায়লার বিভিন্ন বর্ণনায় হিন্দু উপাদান পাওয়া যায়, যথা যাদুর অশ্বের কাহিনী; পুস্তকের পাতা দ্বারা বিষ পান (যাহা হণকীম দুবান বর্ণনা করিয়াছেন)। ইহা দ্বারা ভারতে প্রচলিত রীতির পরিচয় পাওয়া যায় (তু. 0110610761516], 0011060770170 2800] 06 ২605 [7101015. 1001 21 01075501019, বন ১৮৩৮ খৃ., পৃ. ৮৯) । এই সকল উপাদান পারস্য হইয়া 'আরবে গিয়াছে।' বিশেষ কিছু সংখ্যক কবিতা পারস্য ধারায় রচিত, বিশেষত সেই সকল গল্প যাহাতে ভূত ও পরীদের স্বাধীন কর্ম প্রদর্শিত হইয়াছে; উপরে দ্রষ্টব্য । 09900 যে সকল গল্পকে পারস্য-ভারতীয় রচনা বলিয়া উল্লেখ করিয়াছেন তাহা নিম্নরূপ 8 (১) যাদুর অশ্বের গল্প; €২) হাসান বাসীর গল্প; ইসলামী বিশ্বকোষ

— পৃষ্ঠা ১৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।