00171917115 আলজেরিয়া পূর্বে উদ্ই ছিল ভার বহন ও বাণিজ্যের অবলম্বন । বর্তমানে রেল ও রাস্তার সহিত ইষ্ট প্রতিযোগিতার সম্মুখীন। ১৮৮০ খু. হইতে ১৯২০ খু. পর্যন্ত মেষ প্রজনন ছিল সমৃদ্ধির পথ। সেই শিল্পের স্থান এখন দখল করিতেছে খাদ্যশস্য উৎপাদন কার্য । কৃষিভূমির যৌথ মালিকানার পরিবর্তে এখন চালু হইতেছে পারিবারিক মালিকানা, এমনকি ব্যক্তিগত মালিকানা, । উন্্রলোম, ছাগলোম ও পশম নির্মিত তাবু প্রস্তুত শিল্পকে পূর্বে একত্রে 'দুয়ার' : (89)90) নামে অভিহিত করা হইত: বর্তমানে উহা প্রসারের পরিবর্তে সংকোচনের পথে । এইসব তাবু বর্তমানে অর্ধ যাযাবরগণ অস্থায়ী আবাস হিসাবে ব্যবহার করিয়া থাকে। তাহারা শীতকাল কুটিরে অথবা নির্মিত .বাসগৃহে কাটায় । যাযাররদের অর্থনৈতিক ও সামাজিক একক হইতেছে গোত্র বা গোত্রেরই কোনও উপবিভাগ, আবার অর্ধ যাযাবরদের মধ্যে উহা ক্ষুদরতর পিতৃতান্ত্রিক পরিবার । বৃহৎ পর্বতপুঞ্জের মধ্যে বসবাসকারিগণ এখনও বারবার ভাষা ও রীতিনীতি বজায় রাখিয়া চলিতেছে; কিন্তু তাহাদের জীবন যাপন প্রণালী স্থানীয় অবস্থার উপর নির্ভরশীল । আওরাস পর্বতাঞ্চল শাবিয়্যাদের আশ্রয়স্থল; তাহারা একাধারে কৃষিজীবী এবং মেষ ও ছাগপালক। তাহাদের স্তরবিন্যস্ত কৃষি ক্ষেত্রসমূহে সাধারণত কৃত্রিম উপায়ে জলসেচ করা হয়; এগুলির খাদ্যশস্য উৎপন্ন হয়; তাহা ছাড়া ভূমির উচ্চতা উপযুক্ত হইলে খেজুর, ডুমুর, খোবানি ও বাদামও উৎপন্ন হয় । প্রধানত পল্লীবাসী হইলেও _ তাহারা শীতকালে স্থানান্তরে গমন করে; তাহারা কতকটা অর্ধ যাযাবর জীবন যাপন করে। তাহাদের গতি উত্তর ও দক্ষিণের সমভূমির দিকে । তাহারা শ্রীষ্মকাল কাটায় উচ্চ চারণভূমিতে; তাহাদের সাথী হয় শুধু পশু-পালক জাতীয় লোকেরাই । তাহাদের উচ্চ স্থানে অবস্থিত গ্রামসমূহের উপরে থাকিত শস্যাগার [আগশদির দ্র]-সমূহ। এইসব গ্রাম এখনও জামাআত বা .. পাঞ্ায়েতের পরিপূর্ণ নিয়ন্ত্রণাধীন । কাবিলীদের মধ্যে শুধু পশ্চিমাঞ্চলীয়গণই [জুরজুরা, সুমান, বাবুর ও গুয়েরগুর (0৮52720901) এলাকাবাসিগণ] নিজস্ব আঞ্চলিক ভাষাসমূহ ও রীতিনীতি অক্ষুণ্ন রাখিয়াছে। তাহাদের স্তরবিন্যস্ত কৃষিক্ষেত্রসমূহে জলপাই ও ডুমুর বৃক্ষ রহিয়াছে। তবে তাহাদের খাদ্যশস্য ও গবাদি পশুর অভাব রহিয়াছে। স্থানাভাবের জন্য তাহারা অধিক সংখ্যায় প্রধানত আলজেরিয়া শহরগুলিতে ও ফরাসী দেশে গমন করিতেছে । গ্রামের মহল্লাগুলি সংলগ্ন, পৃথক বা বিক্ষিপ্ত হইতে পারে, তবুও সমগ্র গ্রাম একটি অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক একক । জুরজুরার কাবিলিয়্যাদের মধ্যে জামাআতের এঁতিহ্যবাহী কর্তৃত্ব বিদ্যমান । পূর্বাঞ্চলের কাবিলীগণ “আরবী ধ্যানধারণায় উদ্বুদ্ধ । বোনি এলাকায় তাহাদের অ-কাবিলী প্রতিবেশীদের মতই তাহারা বন পরিষ্কার করিয়া বৃহৎ আবাদীতে বাস করে; সেইখানে তাহারা যব, জোয়ার ও কিছু ফলের চাষ করে। তাহারা মেষ ও গবাদি পশু পালন করে এবং অরণ্যে কাজ করে, প্রধানত ছিপির জন্য গাছের ছাল তোলার কাজ । গাছের শাখা-প্রশাখার সাহায্যে তাহাদের প্রতিবেশীরা কুটির নির্মাণ করে। তাহারা ক্ষুদ্র ক্ষুদ্র গ্রামে পরস্পর সংলগ্ন গৃহসমূহে বাস করে । বর্তমানে তাহারা রিপুল সংখ্যায় বিদেশে যাইতেছে । পশ্চিম আলজেরিয়ার বান্ মানাসিরদের (বোরবারভাষী) ও ত্রারাদের (আরব প্রভাবিত) জীবন যাপন প্রণালী পশ্চিমের কাবিলীদেরকেই স্মরণ করাইয়া দেয়। ওয়ানশারীগণ ও ওরান উচ্চ মালভূমিদ্বয়ের 2514287 ভাঙার হর সার ইই অধ অবশিষ্ট আছে। - ই.বি.--৩/১৭ . ১২৯ তেল-এর উর্বর সমভূমি ও পাহাড়সমূহ পূর্বে যাযাবর ও পর্ব তবাসীদের নিকট লোতনীয় ছিল। তাহারা এঁ সকল স্থানে উৎপাতও করিত । কুটির ও তাবুবাসিগণ এই সকল স্থান সামান্যই কাজে লাগাইয়াছে: তাহারা খাদ্যশস্য উৎপাদন ও ব্যাপক পশু পালনের সাহায্যে এই অঞ্চলে জীবিকা: উপার্জন করিয়াছে । এখন. এই এলাকার চেহারার বড় রকম পরিবর্তন ঘটিয়াছে। নিবিড় উপনিবেশনের ফলে এই এলাকাসমূহে আগেকার চাষীরা কৃষিশ্রমিকে পরিণত হইয়াছে; অন্যরা বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে সুযোগ-সুবিধা লাভ করিয়াছে। সর্বত্রই স্থানীয় লোকেরা যাহাদের সংখ্যা বৃদ্ধি বিপুল ব্যাপকভাবে. খাদ্যশস্য উৎপাদনের এলাকা বাড়াইয়া চলিয়াছে। তাহাতে পশু পালনের এলাকা কমিয়া গিয়াছে। কনস্টান্টাইনের উচ্চ সমভূমি এলাকার পুরাতন অর্ধ যাযাবর গোত্রসমূহ এখন কৃষিনির্ভর। গোত্রীয় সম্পর্কের কথা আর তাহারা মনে রাখে না । সমাজ-জীবন ধ্বসিয়া পড়িতেছে, কিন্তু ব্যক্তিগত সম্পত্তির মালিকানা এখনও প্রায়ই পরিবারে বর্তায়। ফরাসী বিদ্যালয়ে শিক্ষা লাভ, সামরিক চাকরী ও সাময়িকভাবে হইলেও বাসস্থান ত্যাগ করিয়া শহরে বা ফ্রান্সে গমন, ব্যক্তিগত-ও পারিবারিক স্বাতন্ত্্ের প্রবণতা বৃদ্ধি করিয়াছে । শহরগুলিতে ব্যক্তিস্বাতন্ত্যবোধ প্রাধান্য লাভ করিতেছে; অবশ্য ইহাতে বংশগত একাত্মবোধের ক্ষতি হইতেছে না। আলজেরিয়ার প্রাচীন শহরগুলির (আলজিয়ার্স, কনস্টান্টাইন ও তেলেমসেন), আংশিক তৃকী বুর্জোয়া শ্রেণী পল্লী এলাকার লোকদের সহিত মিশ্রণের ফলে. বহুলাংশে নবজীবন লাভ করিয়াছে । কারিগর . শ্রেণী ক্রমে অন্তহ্িত হইয়াছে । পুরাতন ও নূতন উভয়বিধ প্রকারের শহরে এখন রহিয়াছে একটি সমৃদ্ধ বা. ধনী বুর্জোয়া ভূম্যাধিকারী শ্রেণী, কিছু সংখ্যক ব্যবসায়ী, একটি মধ্যবিত্ত অসামরিক সরকারী চাকুরিয়া:শ্রেণী, বিভিন্ন মুক্ত পেশার লোক.ও চাকুরীজীবী শ্রেণী, আর রহিয়াছে এক বৃহদায়তন বিভ্তহীন শ্রেণী; ইহাদের মধ্যে রহিয়াছে বহু গ্রামত্যাগী ব্যক্তি যাহাদের কোন কর্মদক্ষতা নাই এবং অর্ধ দক্ষ শ্রমিক . অপেক্ষা বেশি কিছু হইবার সম্ভাবনাও নাই। অর্থনীতি £ জাগছেরীয অনাভিত লীন) + স্থানীয়রাই মোট খাদ্যশস্যের জন্য আবাদী ভূমির তিন-চতুর্থাংশ.চাষ করে । ইহারা প্রায় সমস্ত যব ও গম এবং জলপাই ডাল ও তামাকের দুই-তৃতীয়াং আবাদ করে। খেজুর গাছের ৯৬ শতাংশ এবং ডুমুর গাছের -প্রায় সব তাহাদের মালিকানায় রহিয়াছে; ৯৫ শতাংশ মেষ ও ছাগলেরও.তাহারা মালিক, পক্ষান্তরে ওপনিবেশিকগণ প্রায় সকল আঙ্গুর আর মওসুমের প্রথম পর্যায়ের সবজি ও লেবু জাতীয় প্রায় সকল ফলই তাহারা উৎপাদন.করে । বর্তমানে একটি, মৌলিক সমস্যা হইতেছে কি করিয়া সমগ্র দেশীয় উৎপাদন বৃদ্ধি করা যায়- যেই উৎপাদন এখনও অত্যন্ত কম । আর একটি সমস্যা কি' উপায়ে উন্নত মানের গবাদি পশুর প্রজনন করা যায় । স্পেনীয় ও ইতালীয় বংশের ফরাসীগণ কর্তৃক কিছু সংখ্যক আলজেরীয় মৎস্য-শিকারে প্রশিক্ষণপ্রাপ্ত হইয়াছে। স্থানীয় আলজেরীয়গণ শুধু শ্রমিক হিসাবেই কাজ করে আর কিছু সংখ্যক খনিগুলিতে (লৌহ ও ফসফেট, বিশেষত-সীসা ও দস্তা) নিম্ন পদে কাজ করে । পরিবহন শিল্পে তাহারা বিপুল সংখ্যায় কর্মরত । এদেশে সাম্প্রতিক কালের বহু চেষ্টা সত্তেও শিল্প এখনও অনুন্নত । শিল্পের জন্য যথেষ্ট শ্রমিক স্থানীয় আলজেরীয়দের মধ্য হইতে সংগ্রহ করা সম্ভব: তবে তাহাদের মধ্যে দক্ষ কারিগর বা বিশেষজ্ঞের সংখ্যা সীমিত । শিল্প .শহরগুলিতে_ ও ফ্রান্সের জাহাজ নির্মাণ এলাকাসমূহে স্বল্প সময়ের জন্য আগত শ্রমিকদের মাধ্যমে এই দেশের প্রচুর অর্থাগম হয়। _ ইসলামী বিশ্বকোষ
— পৃষ্ঠা ১৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।