Islami Bisshowkosh : Bangladesh Islamic Foundation — Islami Bisshowkosh Part 3
/ ৭৯৮
📝 লেখা 📖 পিডিএফ

00171917115 বংশোদ্ভুত মুসলিম রহিয়াছে। ইবাদী খারিজীগণ একটি স্বতত গোষ্ঠী হিসাবে বিদ্যমান। . ইসলামের মৌলিক ধর্মীয় অনুশাসন সর্বত্রই এক। তবে আলজেরিয়ার এই অনুশাসনগুলি সর্বত্র সমানভাবে পালিত হয় না। সমুদ্রপথে ও আকাশপথে সহস্রাধিক আলজেরীয় হজ্জ পালন করেন তবে রামাদান মাসের সিয়াম পালন করাকে সবাই শ্রদ্ধার সহিত অত্যাবশ্যকীয় ধর্মীয় দায়িত্ব বলিয়া বিবেচনা করেন। উত্তর আফ্রিকায় ইসলামের বৈশিষ্ট্য হইতেছে ধর্মীয় ভ্রাতু সংগঠন ও পীর-দরবেশদের প্রতি ভক্তি। ধর্মীয় ভ্রাতু সংগঠন এককালে রাজনৈতিক কার্যকলাপে বিপুল প্রভাব বিস্তার করিয়াছিল । ইহার ধারণা আলজেরিয়া তখন আইন ও শৃঙ্খলা পূর্ণভাবে প্রতিষ্ঠিত হয় নাই; পরবর্তী কালে ইহার প্রভাব বহুল পরিমাণে হ্রাসপ্রাপ্ত হইয়াছে। ফরাসী কর্তৃপক্ষের সহিত তাহাদের সম্পর্ক মোটামুটি ভাল ছিল। কিন্তু শহরের লোকেরা তাহাদের কঠোর সমালোচনা করিত । তাহাদের অনুসারীর সংখ্যা সঠিকভাবে বলা অসম্ভব (২৫০ হইতে ৪৫০ হাজার?) । ইহাদের মধ্যে সর্বাপেক্ষা গুরুতত্পূর্ণ হইতেছে রাহমানিয়্যা ইখওয়ান; সকল ইখওয়ানের অর্ধেকের বেশি সদস্য রহিয়াছে তায়িবিয়্যা, তাহারা এখনও ওয়ান প্রদেশে সক্রিয় । শািলিয়্যা-র ভক্তগণ প্রধানত আলজিয়ার্স বিভাগ হইতে সংগৃহীত; তিজানিয়া €10)12721958)-র সদস্যগণ প্রধানত কনস্টান্টাইন বিভাগের অধিবাসী এবং কণদিরিয়া ও কিছু সংখ্যক দারক ণওয়া ওরানে, আর কনস্টান্টাইনে “ঈসাওয়া ও “আমমারিয়া দ্র. উল্লিখিত ধর্মীয় ভ্রাত্‌ সংগঠনসমূহ সম্বন্ধে প্রবন্ধাবলী)। . ওয়ালী বা মুরাবিত'গণ (তু. ওয়ালী) এইসব ত্রাতৃসংগঠনের সদস্য নাও হইতে পারেন। আগেকার দিনে ইহাদের কাহারও কাহারও গুরুতৃপূর্ণ যেইখানে বহু সংখ্যক পীর পরিবার বা গোত্র এখনও বিদ্যমান, যেমন দক্ষিণ ওরানের আওলাদ সীদী শায়খ। ইহাদের কেহ কেহ রাসূলুল্লাহ (স')-এর পরিবারকে (আলী ও ফাতি'মা মারফত) তাহাদের বংশের মূল বলিয়া দাবি করেন, ইহারাই শুরাফা [তু. শারীফ]। মধ্যযুগের শেষ দিকে ও তৎপরবর্তী কালে ইহাদের অনেকেই মরক্কো ও সাকিয়াতুল-হামরা (92£31০0 6] 1801077, ০ 06 07০) হইতে আগমন করিয়াছে বলিয়া কথিত; তবে ইহাদের অধিকাংশই এই দেশীয় বলিয়া পরিচিত। বংশধর কেহ থাকিলে এই সব পূর্বপুরুষের বারাকাত তাহারা প্রাপ্ত হন বলিয়া বিশ্বাস করা হয়। অবশ্য অনেক পীরের অস্তিত্ব কোনও কালে ছিল না; তাহাদের প্রতি ভক্তি প্রাক-ইসলামী প্রকৃতি ভক্তির বিদ্যমানতাই প্রমাণ করে। তাহাদের ভক্তিভাজন ছিল বৃক্ষ, ঝরনা, প্রস্তর ও পর্বত। যথা জুরজুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গে লালা খাদীজা । পীর-ভক্তদের মধ্যে অমুসলিমও রহিয়াছে। যাদু ও ইন্দ্রজাল জড়িত অনেক প্রাক-ইসলামী রীতি এখনও বিদ্যমান, যেমন বদনজরে বিশ্বাস এবং কৃষি সম্পৃক্ত বিভিন্ন অনুষ্ঠান পালন। অনেক শারীআত বহির্ভূত লোকাচার এখনও কোন কোন পল্লী এলাকার ব্যাপকভাবে বিদ্যমান, বিশেষ করিয়া নারীদের মধ্যে । ইসলাম প্রবেশ করিয়াছে । পশ্চিমের কবিলীদের মধ্যে, আওরাসবাসীদের মধ্যে ও সাহারার তুয়ারেগদের মধ্যে সামাজিক রীতিরই প্রাধান্য, মুসলিম ১২৮ আলজেরিয়া আইন-কানুনের সঙ্গে এই সব রীতির সম্পর্ক নাই, কিন্তু জন্নাগতভাবে : আলজেরীয়দের অধিকাংশের জীবন নিয়ন্ত্রিত হয় মুসলিম আইন দ্বারা, বিশেষ করিয়া উত্তরাধিকার আইন; ব্যক্তিগত মর্যাদাও একইভাবে নিরীত হয়। বহু বিবাহ অনুমোদিত, কিন্তু ব্যাপক নয়, বিশেষ করিয়া শহরে । মালিকী মাযহাবের বিধানে শিশু বিবাহ নিষিদ্ধ নয়, আর অপ্রাপ্তবয়স্ক কন্যার পিতা কর্তৃক ব্যবস্থিত বিবাহে এ কন্যার সম্মতির প্রয়োজন হয় না (জাবর'-এর অধিকার)। কোনরূপ লৌকিকতা বা ক্ষতিপূরণ (অবশ্য মাহার-এর দেনা পরিশোষ করিবে) ছাড়াই স্বামী স্ত্রীকে তালাক দিতে পারে । ফরাসী আইনের প্রভাবে আলজেরিয়াতে কৃষি সংক্রান্ত আইন-কানুনের মৌলিক রূপান্তর ঘটিয়াছে। জীবন যাপন প্রণালী ৪ সামাজিক জীবন ও অর্থনৈতিক কর্মকাণ্ড জনসমষ্টির বিভিন্ন অংশের জীবন যাপন প্রণালীর সহিত জড়িত । স্তেপ ও মরুভূমি এলাকাসমূহের গোত্রসমূহ এখনও মোটামুটি যাযাবর । ইহাদের উপজীবিকা প্রধানত পশু পালন-ভেড়া, ছাগল, উট. ঘোড়া ইত্যাদি । তুয়ারেগ ও শা“আনবাগণ নির্ভেজাল সাহারীয় (আস--সাহার" দ্র.); ইহারা ব্যতীত যেই সকল গোত্র মরুভূমি ও খাস আলজেরিয়ার মধ্যে ভ্রমণ. করে, তাহাদের কথাই এখানে উল্লেখ করা হইবে । কোনও কোনও গোত্র এখনও গ্রীষ্মকাল তেল অঞ্চলে কাটাইয়া দেয়। আল-আগওয়াত' এলাকার আরবগণ আর ওয়ারগ্রা এলাকার সায্যিদ আতবা গণের জীবন যাপন প্রণালী প্রায় সম্পূর্ণই পশুচারণ ভিত্তিক; তাহারা গ্রীষ্মকাল কাটায় সেরসান এলাকায় ও ওয়ানশারী-এর দক্ষিণ ঢালে । তুকুও (7০৮.5০71) এলাকার যাযাবরগণের মালিকানায় রহিয়াছে স্বল্প সংখ্যক খেজুর গাছ ও স্বল্প সংখ্যক পশুপাল, তাহারা গ্রীষ্মকাল কাটায় কনস্টান্টাইনের প্রশস্ত মালভূমিতে | ইহাদের অন্তর্গত আওলাদ জেদী (0150 791501) ও আউদ জেদীর (050 191)51) বুআযিদগণ “আরব শারাকা আল-“আমূর ও আওলাদ সীদী সালাহ"; ইহারা বিসক্রা, 'আরব গারাবা ও তুকু'্ত এলাকার আওলাদ মাওলিদের অধিবাসী । অন্যান্য গোত্র সাহারীয় অনুচ্চ পাহাড়াসমূহের মধ্যবর্তী উপত্যকার অধিবাসী: তাহারা কিছু পরিমাণে খাদ্যশস্য উৎপাদন করে, আর চারণভূমিতে কিছু সখ্যক পশু চরায়: পশুপালসহ তাহারা গ্রীষ্মকাল কাটায় সাহারীয় আটলাসে। এই ধরনের গোত্রসমূহ হইতেছে আওলাদ সীদী শায়খ ও দক্ষিণাঞ্চলের আওলাদ নাঈল আর পূর্বাঞ্চলের নেমেমচা (০0061700779) গোত্র । স্তেপভূমি অর্ধ যাযাবরদের এলাকা; ইহারা বৎসরের ছয় হইতে আট মাসকাল যব ও গম ক্ষেত্রে এবং শীতকালীন পশু চারণভূমি লইয়া ব্যস্ত থাকে । উত্তরের 'আমুর ও আওলাদ না*ঈল গোত্রসমূহ সাহারীয় আটলাসের দক্ষিণাঞ্চলের উপত্যকাসমূহের চারণভূমি ও উচ্চতর স্তেপভূমির ঢালসমূহ ব্যবহার করে । তাহারা গ্রীষ্মকাল কাটাইয়া দেয় আটলাস এলাকায় । উচ্চ স্তেপভূমির অর্ধ যাযাবরগণ, খাদ্যশস্যের চাষিগণ ও আলফা সংগ্রাহকগণ পশুপালসহ গ্রীম্মকাল কাটায় তাহাদের তেল আটলাসে। পশ্চিমের হামিয়ানগণ ([7 90719.) পূর্বে উ্ট্র-যাযাবর ছিল । হেণাদনাবাসী গোত্রসমূহের এলাকায় আলফা ঘাস নাই: তাই গ্রীম্মকালে তাহারা তাহাদের পশুপালসহ কনস্টান্টাইনের উচ্চ সমভূমিতে চলিয়া যায়; শ্রমিক হিসাবেও তাহারা সেখানে যায় । পূর্বেকার যুদ্ধে ব্যবহৃত অশ্বের প্রজনন ধীরে ধীরে কমিয়া যাইতেছে। অনুরূপভাবে উল্ট্র প্রজননও কমিয়া যাইতেছে। এখানে উল্লেখযোগ্য যে, ইসলামী বিশ্বকোষ

— পৃষ্ঠা ১৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।